এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ভালো বিরোধী

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ০৬ জুন ২০২৬ | ৮০ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • পশ্চিমবঙ্গে যেমন দুগ্গাপুজো করতে দেওয়া হতনা, সেইরকমই সম্ভবত ছাত্রছাত্রীদের সিবিএসইতে পড়তে দেওয়া হতনা, নিটে বসার তো প্রশ্নই নেই। সেই জন্যই কলকাতার বিরাট বিরাট মিডিয়ায় নিট বা সিবিএসই নিয়ে কোনো খবর নেই। তাতে অবশ্য কোনো ক্ষতি হয়নি, কারণ কলকাতায় সাংবাদিকতা আর রাজনীতিটা দুর্ধর্ষ হয়। সেখানে নানারকম নতুন রেকর্ড তৈরি হয়েই চলেছে। বিরোধী দলের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরপর দুবার দুটো পার্টি থেকে বহিষ্কৃত হয়ে বিশ্বরেকর্ড করেছেন। তারপর কোন একটা দলের নেতা হয়েছেন, সেটা কী কেউ জানেনা। চিত্রতারকা দেব তৃণমূলের প্রচারে প্রচুর ঘাম ঝরিয়ে হেরে যাবার পর বলেছেন তৃণমূল জিতে গেলে সব্বোনাশ হত। গ্রিক ট্র‌্যাজেডির চেয়েও বড় ট্রাজিক চরিত্র হিসেবে উঠে এসেছেন জয়প্রকাশ মজুমদার। বিজেপিতে গিয়ে তিনি তৃণমূলের লাথি খেয়েছেন, তৃণমূলে গিয়ে অতিবামদের লাথি খেয়েছেন, কিন্তু পৃথিবীতে কোনো ন্যায় নেই বলে সবশেষে গ্রেপ্তার হয়ে গেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী যে তারকাদের ডান এবং বাম দিকে নিয়ে ঘুরতেন, সেই রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়ারা কোথায় গেলেন, সেটা অবশ্য জানা যাচ্ছেনা।

    ওদিকে মিডিয়ায় নির্বাচনোত্তর হিংসা বলতে কেবল দেখানো হচ্ছে বিরোধীদের। এই প্রথম ভোটে হেরে বিরোধীরাই সন্ত্রাস করছে, বিরোধীরাই অপকর্ম করছে, বিরোধীরাই শিরোনামে। সরকার নিয়ে অবশ্য বলার কিছু নেই। মুখ্যমন্ত্রী তিনদিন অন্তর দিল্লি দৌড়চ্ছেন। অনেক কষ্ট করে এক মাস বাদে একটা মন্ত্রীসভা বানিয়েছেন, ব্যস কাজ খতম। এখনও দপ্তর-টপ্তর ভাগাভাগি করা হয়নি। ওসব ফালতু কাজে কে সময় দেয়। সরকারের আসল কাজ হল অর্ধেক বিরোধীকে জেলে পোরা, আর বাকি অর্ধেককে জেলে ঢোকানোর ভয় দেখিয়ে নিজেদের দিকে নিয়ে আসা, সেটা তো হয়ে গেছে। এরকম আগে বাংলাদেশ-পাকিস্তানে হত, ভারতবর্ষে এই প্রথম। বিশ্বে ১৫৭ নম্বর র‌্যাঙ্কে থাকা মিডিয়া বলছে ওইটাই গণতন্ত্র। এখন হকার হটানোর নাম হয়েছে রাস্তা পরিষ্কার। লোক জড়ো করে ইট ছোঁড়ার নাম হয়েছে ডিম-ছোঁড়া, পচা ডিমের দাম নিয়ে গম্ভীর প্রতিবেদনের নাম হয়েছে খবর। বিরোধী দলের লোকেদের ঠ্যাঙানোর নাম হয়েছে গণরোষ। রাজনৈতিক গ্রেপ্তারের নাম হয়েছে দুর্নীতিদমন। কিন্তু সেটায় তেমন জমছেনা বলে চারদিকে পাওয়া যাচ্ছে খাট আর কন্ডোম। রাম-বামরা সেই দেখে দু-হাত তুলে নাচছেন। ভুলে গেছেন, এই কন্ডোম পাওয়া শুরু হয়েছিল জেএনএউ থেকে। উমর খলিদ এইরকমই গ্রেপ্তার হয়ে এখনও মুক্তি পাননি। এটা অবশ্য নতুন রেকর্ড না। নিজের পশ্চাদ্দেশে কদিন পরেই বাঁশ ঢুকবে ভুলে গিয়ে দেশভাগের সময়ও বাঙালি ভদ্রজন এইভাবেই দুহাত তুলে নেচেছিল।

    মোট কথা সব মিলিয়ে গণতন্ত্রের অবস্থা দুর্ধর্ষ। ডলার ১০০ ছুঁতে চলেছে, কোন এক নেত্রী বলেছেন ১০০ তো কেবল এক সংখ্যামাত্র। মার্কো রুবিও বলেছেন রাশিয়া থেকে তেল কেনার সুখের দিন যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। তাতে কোনো সমস্যা নেই। কারণ সব বিরোধীপক্ষই এখন ভালো বিরোধীপক্ষ। হুমায়ুন কবীর মহামেডানের মাথা হয়েছেন, নৌশাদ সিদ্দিকি আইন মেনে গোরক্ষা করতে বলছেন, মুস্তাফিজুর নির্ভয়ে অন্নপূর্ণার ফর্ম ভরতে বলছেন, আর ঋতব্রত বলছেন গঠনমূলক বিরোধিতা করতে হবে। হকারদের নিয়ে একটু চেঁচামেচিও করতে দেওয়া হচ্ছে, সিবিএসই ইশকুলের অভিভাবক বা গর্গ চাটুজ্যের মতো গ্রেপ্তার করা হচ্ছেনা। ফলে দেখাই যাচ্ছে গণতন্ত্র অক্ষত আছে। কোথাও কোনো সমস্যা নেই। সর্বত্র শান্তিকল্যাণ।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গৌতম দেব | 2a0b:*:*:*:*:*:*:* | ০৬ জুন ২০২৬ ১০:০৮741043
  • কুমীর সৈকতের খুব দুঃখ বিজেপি কেন হকার উচ্ছেদ নিয়ে সিপিএমকে ক্যালাচ্ছে না। ওই যেমন পিসী সুদীপ্ত, আনিস প্রদীপ তা থেকে শুরু করে আরও সিপিএম দের পুলিশ গুণ্ডা সিভিক লাগিয়ে খুন করত সেরকম কেন করছে না। সৈকতের দুঃখে আমার সমবেদনা থাকল।
     
    রাহুল ইলেকশনের আগে দুঃখ করেছিল ইডি কেন বিজয়নকে ধরছে না। তারপর বিজয়ন হেরে গেল। বার খেয়ে বিজেপি বিজয়নের বাড়িতে ইডি পাঠিয়েছিল। তারপর কি হইল জানে শ্যামলাল। হকার উচ্ছেদ বিরোধী আন্দোলনে পুলিশ টুলিশ পাঠিয়ে নেতাদের গ্রেপ্তার করল ওর চেয়ে খারাপ কিছু হয়ে যেতে পারে। তোয়ালে মুড়ে ঘুষ খাওয়া মুখ্যমন্ত্রী সেটা জানে। আফটার অল শুভেন্দু নীচের থেকে আন্দোলন করে উঠেছে। যুবরাজের মত পিসীর পয়সায় আর প্রশ্রয়ে কোন যোগ্যতা ছাড়াই কর্পোরেট সিইও হয়ে বসেনি। যেমন মোদী সিজেপিকে আন্দোলনে আপাতত ধর্নায় বসার অনুমতি দিয়ে দিচ্ছে।
     
    এনিওয়ে, সৈকত আপাতত ব্যনার্জিদের সম্পত্তি আর ক্ষমতা রক্ষার লড়াই চালিয়ে যাক। ঋতব্রত তেমন কিছু করে উঠতে না পারলে আরএসএস সাহায্য করবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন