এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan | ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪০742712
  • হয় A নয় B, অন্য কোন অবস্থান, ধরুন C বা D, কেন হতে পারবে না?
     
    ঈশ্বর বিশ্বাসী হয়েও সেকুলার হওয়া যায় l
    যেমন गांधीजी l
    আবার নাস্তিক হয়েও non secular হওয়া যায় l
    যেমন savarkar l
     
    তেমনি সিপিএম না হয়েও সেকুলার এবং agnostic হওয়া যায় l যেমন আমি l
    আবার সিপিএম হয়েও কালী भक्त হওয়া যায় l
    যেমন প্রয়াত সুভাষ চক্রবর্তী l
     
    প্রচলিত অর্থে चरित्रवान হয়েও fascist হওয়া যায় l যেমন হিটলার l
     
    सीपीएम ও मोदीजी একই রকম ভাবেন l
    হয় তুমি আমার বন্ধু, নয় शत्रु l
  • :|: | ২১ সেপ্টেম্বর ২০২৬ ০০:১০742716
  • তবে সেটিং থিওরি যে পুরোটাই মিথ্যা -- এমন নয়। তার প্রমাণ কিন্তু এই পাল্টি খাওয়া। হতে পারে হয়তো সরল গোলগাল সাঁতারু কালীঘাট পন্থীরা জানতেন না কিন্তু একটা বড়ো অংশের যোগাযোগ থাকা খুবই সম্ভব। তাঁরা এনার নাম আর উনার সাহায্য দুইই ব্যবহার করতেন -- ফলে একদল হেরে যাওয়া মাত্র, মুহূর্তের মধ্যে আরেক দলে সরে পড়া এতো সহজ হলো।
  • তরমুজ | ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫742745
  • এই রামবাম সমস্যাটা নেহাতই একটি চুনোপুটি সমস্যা। পশ্চিমবঙ্গের 99% বামপন্থীরা মার্কসবাদের কিছুই বোঝে না। ভুলভাল ব্যখ্যা করে। এবং এই মার্কসীয় ধারনাকে যে তারা আদর্শ বা মননশীলতার কেন্দ্র বিন্দু হিসাবে মনে করে সেরকমটাও না। বাম 34 বছরে পার্টি করে সংসার চালানো এবং পিছনের দরজা দিয়ে সরকারি চাকরি তথা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রবেশ চূড়ান্ত আকার ধারন করেছিল। এবং এই সুবিধাভোগি শ্রেণিটি ছিল মূলত শহরাঞ্চলের বাবুরা। তৃণমূল আমলে দিদিমনিও একই রাস্তা নিয়েছিলেন। কিন্তু সিপিএম আমলের শহুরে সুবিধাভোগিদের পরিবর্তে তৃণমূল আমলের সুবিধাভোগিরা হল গ্রাম ও মফস্বল অঞ্চলের এবং কিছুটা শহরাঞ্চলেও। কিন্তু সিপিএম জমানার সাথে তৃণমূল জমানার এই সুবিধাভোগিদের একটি পার্থক্য ছিল, সিপিএম আমলে দুর্নীতির টাকার বন্টন মোটামুটি সুসমভাবে হত। যেমন দুর্নীতি করে যদি দশ টাকা মারা হত, তাহলে সেই দশ টাকা দুই করে পাঁচ জনের মধ্যে মোটামুটি সমান ভাবে ভাগ করা হত। কিন্তু তৃণমূল আমলে সেই দশ টাকার মধ্যে এক জন নিত পাঁচ টাকা, এক জন দু টাকা, বাকি তিন জন এক টাকা করে। ...... সুতরাং এই সব কার্যকলাপের ফলে দীর্ঘ 34 বছরের বাম সুবিধাভোগি শ্রেণিরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে পিছিয়ে পড়তে আরম্ভ করল। অন্যদিকে দুর্নীতির টাকার অসম বন্টনের ফলে এলাকায় এলাকায় কিছু খাঞ্জা খাঁয়েরা গড়ে উঠল। সরকারি টাকায় দুর্নীতি করে এত কামানো যায়, এটা দেখে বামেদের চক্ষু চড়ক গাছ হয়ে উঠল। সেজন্য তারা এমন একটি দলকে খুজতে আরম্ভ করল যেখানে তারা এই রকমভাবে কামাতে পারবে। অতিতের বাম শাসন ও অন্যান্য সরকারের অভিজ্ঞতা থেকে তারা মনে করল যে বিজেপিই সেই দল যেখানে কিছু কামানো যাবে। পশ্চিমবঙ্গে রামবাম তত্ত্বের সূত্রপাতের মূল হল এখান থেকেই। এবার কোন শক্তি যখন সরকারে আসে তখন তারা সব রকম ভাবে ক্ষমতা কায়েম করতে চায়। যেমন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, বৌদ্ধিক। এবার বৌদ্ধিক প্রভাব বিস্তার করার মত বুদ্ধিজীবি বঙ্গ বিজেপির তো নেই। তাই তারা বামপন্থীদের হাইজ্যাক করতে চাইছে। অনেক বামপন্থীরাও বিভিন্ন সুযোগ সুবিধার জন্য বিজেপির কাছে আসছে। এগুলো হওয়ারই ছিল। কিন্তু সমস্যাটা হল পশ্চিমবঙ্গের ট্রেন্ড বাকি ভারতের থেকে বিপরীত এবং নিম্নগামী। ভোটের ফল কি হবে? সেটা আলাদা। কিন্তু অন্যান্য রাজ্যে রাহুল গান্ধি সভা করলে সেখানে যুবক যুবতীদের ভিড় দেখার মত। পশ্চিমবঙ্গে বিজেপি নতুন। এখানে ঐ ব্যাপারটা হতে সময় লাগবে। সমস্যাটা হল এতদিন গোবলয়ের লোকেরা বলত, বঙ্গালি রাজনীতি ভালো বোঝে। বঙ্গালি রাজনীতিবাজ, তর্কবাজ, আড্ডাবাজ। বঙ্গালিরা পড়াশোনায় ভালো হয়। বঙ্গালিরা চাকরি করে। ইত্যাদি। কিন্তু পশ্চিমবঙ্গে যে সময়ে বিজেপি এল। এবং তারপর থেকে যা যা হয়ে চলেছে, তার পর যদি কেউ বলে, বঙ্গালি রাজনীতি বোঝে না, বঙ্গালি সমাজতন্ত্র বোঝে না, বঙ্গালি পড়াশোনা করে না। মনে হয় না সেটা খুব একটা ভুল হবে। .... একটা উদাহরনের মাধ্যমে বিষয়টা বোঝাই। একটি মাঠে পাঁচটা ঘোড়া দৌড়াচ্ছে। রাউন্ড পাঁচটা। তার মধ্যে একটি ঘোড়া আছে যে প্রথম থেকে চার নম্বর রাউন্ড পর্যন্ত পিছনে ছিল। বাঙালি প্রথম চার রাউন্ডে সেই পিছিয়ে থাকা ঘোড়াটার উপর বেট ধরল। কারন তারা মনে করেছিল সেই ঘোড়াটা উন্নততর। কিন্তু পরপর চার রাউন্ড হারের পর তাদের নিজেদের মনে সংশয় দেখা দিল। তখন তারা প্রথমে থাকা ঘোড়াটার উপর বেট ধরল। কিন্ত ফাইনাল রাউন্ডে শেষে থাকা ঘোড়াটা প্রথম হল। কারন প্রথম চারটে রাউন্ডে সে তার শক্তি বাচিয়েছিল ফাইনাল রাউন্ডে জেতার জন্য। আসলে ঘোড়াটা উন্নততরই ছিল। ..... আর এখানেই বাঙালি ভুল করল।
  • তরমুজ | ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০০742746
  • //রামবাম সমস্যাটা নেহাতই একটি চুনোপুটি সমস্যা।//
     
    অর্থাৎ আদর্শগত রামবাম সমস্যা। কিন্তু বাস্তবের মাটিতে রামবাম ফ্যাসিস্ট সমস্যা একটি ভয়ঙ্কর সমস্যা।
  • উত্তান বন্দ্যোপাধ্যায় | ০৫ অক্টোবর ২০২৬ ০৯:০৯743000
  • ঠিক এইরকমই একটি লেখা লিখতে ইচ্ছে হচ্ছিল আমার দু-একদিন আগে। কিন্তু এই লেখাটি এতোটাই সম্পৃক্ত যে আর আমার লেখার দরকার নেই; বরং সৈকত বাবুর এই লেখাটি লোকজনের কাছে শেয়ার করবো। খুব ভাল লেগেছে লেখাটি। সবচেয়ে বড় কথা লেখাটি প্রাঞ্জল। ধন্যবাদ সৈকতবাবু কে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন।