এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ডিমে ভয়

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ০৭ আগস্ট ২০২৬ | ১১৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • আজ লাইভ লতে পড়লাম, ভারতের সুপ্রিম এক দুর্ধর্ষ পর্যবেক্ষণ করেছেন। মহুয়া মৈত্র নাকি কারো এক ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, বলে তার বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশে হাজিরা না দিলে গ্রেপ্তার-টেপ্তারও হতে পারে। এতে কোনো সমস্যা নেই, কারণ বাংলার পুলিশ এখন এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তদন্ত করে কুল করতে পারছেনা। সায়নী ঘোষের মতো যারা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ছেন, তাঁদের অবশ্য ছাড় আছে, তাঁরা ওইসব অনুভূতিতে আঘাত-টাঘাতের ঊর্ধ্বে। তাঁরা আবার সহি সনাতনীদের সঙ্গে ছবি তুলছেন।

    কিন্তু যাইহোক, মহুয়া আবেদন করেছিলেন, তিনি পুলিশের কাছে হাজিরা দেবেন, কিন্তু ভার্চুয়ালি। বিচারক দীপঙ্কর দত্ত জানতে চান, কেন? আপনি এমপি বলে? মহুয়ার আইনজীবী জবাবে বলেন মহুয়ার উপর হয়ে যাওয়া ডিম হামলার ঘটনার কথা। বিচারপতি দত্ত শুনে বলেন, "রাজনীতিতে নেমে আপনি ডিমে ভয় পাচ্ছেন? আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছিলেন।"

    এর চেয়ে দামী কথা আর হয়না। বিচারপতি দত্ত অবশ্য এরকম দামী কথা বলেই থাকেন। এর আগে একবার হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা বলেছিলেন। সে যাই হোক, এর থেকে আমরা যা বুঝতে পারিঃ পরাধীন ভারতে স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেতেন, তাই স্বাধীন ভারতে রাজনীতিকরা ডিম খাবার জন্য তৈরি থাকবেন। ইংরেজরা আগে বুলেট মারত, তাই শাসক দলের কর্মীরা এখন অবাধে ডিম মারবেন। পুলিশ দাঁড়িয়ে দেখবে। তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হল স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ডিম খেতে না চাইলে। ওরকম আবার হয় নাকি?

    বিহারে গতকাল ছাত্র আন্দোলনের নেত্রী নেহাকে কালি ছুঁড়ে মারা হয়েছে। কলকাতাতেও এক টিভিখ্যাত নেতা অপারেশন সিঁদুরের সময় বিক্ষোভকারীদের মোবিল ছুঁড়ে মেরেছিলেন। এই নিয়ে অনেকে হইচই করেছিলেন, এখনও করছেন। বিচারপতি যদিও এঁদের নিয়ে কিছু বলেননি, কিন্তু এই মন্তব্য তাঁদের চোখে খুলে দেবে, যে, এইসব নিয়ে হইচই করার কোনো মানে নেই। ইংরেজ আমলে গুলি ছোঁড়া হত, এখন কালি ছোঁড়া হবেনা? কালি থেকে ডিম, সবের জন্যই তৈরি থাকতে হবে। নইলে কীসের রাজনীতি? ইংরেজ আমলে ব্রিটিশের বিরুদ্ধে কথা বললে জেল হত, এখন সেটাও আইনসঙ্গত ভাবে হবে কিনা জানা যায়নি। তবে আশা করা যায়, উমর খলিদ টলিদের পর সেটাও সম্পূর্ণ আইনী হয়ে যাবে।

    সবই ঠিক আছে। কিন্তু অন্য একজনের এরকম একটা দামী কথার সূত্র ধরে কক্রোচ জনতা পার্টি বলে একটা আন্দোলনই শুরু হয়ে গিয়েছিল। এখন নতুন করে ফ্রিডম ফাইটার্স পার্টি খুলতে হবে কিনা বোঝা যাচ্ছেনা। এইটুকুই শুধু ধন্দ।

    পুঃ নেহা কলকাতায় আসছেন মঙ্গলবার। কবিগুরু বলেছেন, ওটা পাড়ার জঙ্গল পরিষ্কার করার দিন।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন