এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আরশোলারা

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ০৭ জুন ২০২৬ | ২৪৬ বার পঠিত
  • ছবিটা দিল্লির যন্তরমন্তরে সিজেপির বিপুল জনমাবেশের একাংশের। কীকরে এই যাদু সম্ভব হল এবং হচ্ছে আমি জানিনা। সারাজীবন সাবভার্সন, ডিসরাপশন, এইসব ইংরিজি জিনিস পড়ে এবং লিখে গেলাম, খিল্লি যে স্রেফ খিল্লি নয়, আদতে গম্ভীর জিনিস, এই নিয়ে ল্যালা-ম্যানিফেস্টো নামে একটা রীতিমতো গাব্দা লেখা লিখেছি। তার পরেও এই উত্থানের কোনো ক্লু নেই আমার কাছে। কিন্তু তার পরেও ব্যাপারটা ভেবে দেখুন। দিল্লির শাসকরা বেশ গুছিয়ে বসেছিলেন। ভাবছিলেন ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির চিরস্থায়ী ব্যবস্থা কায়েম হল বলে। সংসদ নামক খেলার মাঠ পকেটে, আম্পায়াররা খোদ মাসতুতো ভাই, উল্টো দলের অর্ধেক মাঠের বাইরে, বাকি অর্ধেকেরও হেরে গেলেই জীবন সার্থক, নইলে মাঠের বাইরে তদন্তকারী সংস্থা লাগিয়ে হালুয়া টাইট করে দেওয়া হবে। তার খবরও বেরোবেনা, কারণ স্বাধীন খবরের পাট তো কবেই তুলে দেওয়া হয়েছে। যাঁরা দিল্লিতে উপুড় হয়ে বুটে মাথা ঠোকেন, তাঁরাই সাংবাদিক। এই অবস্থায় কত্তাদের আরাম করা ছাড়া আর কীইবা কাজ থাকে। শাহেনশাহরা তাই নানা মুল্লুকে চার-আনার পাইক-বরকন্দাজদের দিয়ে নানা রাজ্য দখল করাচ্ছিলেন, আর নিজেরা কোট-প্যান্টুলুন পরে অভিজাত ড্রয়িং রুমে বসে করছিলেন আয়েশ। টক্কর দেবার কেউ নেই, কেউ উইপোকা, কেউ আরশোলা। চলছিল ভালই, কিন্তু এমন সময় কোথা হইতে কী হইয়া গেল, আরামের চারপাইয়ের নিচ থেকে বেরিয়ে এল একটা আরশোলা। তারপর আরও একটা। এবং তারপর একটা দঙ্গল। সাবভার্সানের চূড়ান্ত, খিল্লির চূড়ান্ত, এবং গম্ভীর একটা প্রতিবাদ ছাড়া এ জিনিস আর কী।

    হ্যাঁ, অনেকেই অনেক সন্দেহ প্রকাশ করছেন। এই সরকারের ট্র‌্যাক রেকর্ড যা, তাতে কোনো আন্দোলনই তারা সহ্য করেনা। এইটা করছে কেন। পশ্চিমবঙ্গেও এইরকমই একটা ব্যাপার ঘটছে, বিরোধী দলের নেতাদের উপর হামলা টানা চলছে, এই একটু আগে দেখলাম মদন মিত্রও আক্রান্ত, কিন্তু উচ্ছেদ বিরোধী আন্দোলনে তেমন আক্রমণ নেই, এমনকি কোনো কোনো জায়গায় পিছুও হটা হচ্ছে। তো, কোথাও কিছু একটা হিসেব নিশ্চয়ই এদের আছে। যেটা আমি জানিনা। আজকের দিনে জানতেও চাইনা। আপাতত জানি, এই মুহূর্তে সবচেয়ে জোরালো প্রতিবাদটা করছে আরশোলারা। সবচেয়ে বড় সাবভার্সান ঘটাচ্ছে আরশোলারা। এবং গোদি মিডিয়া যথাসাধ্য না দেখানোর চেষ্টা করছে। অতএব, বাকি সব ছেড়ে দিন, স্রেফ খবর হিসেবেই ছবিটা দেওয়া দরকার। ছড়িয়ে দিন।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আরশোলা | 2401:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ০৯:২৫741061
  • গুরুত্বপূর্ণ ঘোষণা:
    দেশের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কে ৭ দিনের মধ্যে পদত্যাগ করতে হবে। ঘোষনা করলেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।। যদি পদত্যাগ করেন তো ভালো আর যদি পদত্যাগ না করেন তাহলে ৫টি দাবি নিয়ে আগামী সাতদিন পর যন্তর মন্তর থেকে শুরু হয়ে গোটা ভারতবর্ষে আন্দোলন শুরু হবে।
    #cockroach #CockroachParty
  • আরশোলা | 2401:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ০৯:৩৩741062
  • ঘোষণার ভিডিও শুনতে চাইলে।
    দু:খিত, ফেসবুকেরই লিঙ্ক দিতে হচ্ছে। গোদী মিডিয়া তো এসব কভার করেনি। করতে অবশ্য বিশেষ দেয়ও নি। গোদী মিডিয়া চোর হ্যায় স্লোগানে স্লোগানে ভরিয়ে দিয়েছে 
     
    https://www.facebook.com/share/v/18BuZi7YCb/
  • ইউটিউব | 49.*.*.* | ০৭ জুন ২০২৬ ০৯:৩৮741063
  •  
     
  • গোদি মিডিয়া হায় হায় | 49.*.*.* | ০৭ জুন ২০২৬ ০৯:৫২741064
  • সোনম ওয়াংচুক | 2401:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ১০:১৭741065
  • বাহ, এই বক্তব্যের ভিডিও ইউটিউবে থাকলেও দিয়ে দিন।
     
    সোনম ওয়াংচুক বলছেন, শুধু শিক্ষা মন্ত্রক নয়, ভারত মন্ত্রালয়ে পরিবর্তন আনতে হবে।
     
    এখানে সেই বক্তব্য নেই, সোনমকে নিয়ে স্লোগানই শোনা যাচ্ছে মূলত।
  • সোনমের বক্তব্য | 49.*.*.* | ০৭ জুন ২০২৬ ১০:২৯741067
  • অরিন | 119.*.*.* | ০৭ জুন ২০২৬ ১০:৫৪741068
  •  
    সোনম ওয়াংচুক
  • ভাইরাল ট্রেন্ড | 2401:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ১১:০১741069
  • ধন্যবাদ।
     
    বহু ইন্টারেস্টিং ব্যাপারস্যাপার ঘটছে।
    যেমন এটা বলিউড সোসাইটির পেজ অব্দি ছড়িয়েছে আর সেটা সুপারভাইরাল হয়েছে!
    এবার দেখুন, এদের পেজের আগের কোন বলিউডি তারকার রিলে এর ধারেকাছে কোন ভিউ নেই, লাইক তো নেইই! কোথাও কোনভাবে সত্যিই অর্গানিক ক্রেজ তৈরি হয়েছে। যদিও কমেন্টে ভক্তরা এসে গাল দিচ্ছে, কিন্তু তারা সং্খ্যালঘু। এই ট্রেন্ডটা ইন্টারেস্টিং। বেশ কিছু মাস ধরেই এন্টি বিজেপি পেজগুলোর কন্টেন্টের রিচ লাইক শেয়ার, পজিটিভ মন্তব্য - প্রচণ্ড বেশি! আর এরকম পেজ, কন্টেন্টও প্রচণ্ড বেড়ে গেছে।
    কাল খান স্যারকে নিয়ে ( বলা ভাল, স্যারের প্রতিবাদী ছাত্রছাত্রীদের পাকিস্তানি দেশদ্রোহী এসব বলা নিয়ে) রিলগুলো তো সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে, কয়েক ঘ্ণটায় ৩০০-৬০০০০০ লাইক শেয়ার, মিলিয়ন মিলিয়ন ভিউ!
    ইউটিউবেও আছে কিনা চেক করিনি।

     
  • মুসলিম বাদ? | 2401:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ১২:১৯741071
  • Widely shared posts warned Muslim youth that while protests may last a few hours, "the consequences can linger for years for them". Others advised: "Don't participate. Don't even go near the protest site"- arguing if violence or disorder erupted, Muslims would be among the first to face scrutiny.

    http://toi.in/Ft3MaZ

     
  • বিজেপির তোপ | 2401:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ১২:২৫741072
  • ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
    শনিবার রাঁচিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীতীন। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “যুবসমাজ দেশ গড়ার কাজে এবং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায়। কিন্তু কিছু লোক দেশের যুবসমাজকে প্রতিষ্ঠান-বিরোধী বলে আখ্যা দিয়েছেন। তাঁরা ভারতের যুবসমাজকে নেতিবাচক রাজনীতিতে টানতে চান। তাঁদের আমি সতর্ক করে দিতে চাই যে, এই দেশের তরুণ-তরুণীরা ইতিবাচক রাজনীতিতেই যুক্ত হবে।”
     
    নাম না করে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকেও নিশানা করেন তিনি। বলেন, “বিদেশে বসে কিছু লোক মনে করেন যে, তাঁরা ভারতের যুব সমাজের গতিপথ নির্ধারণ করে দিতে পারে। কিন্তু ভারতের যুবসমাজ মুষ্টিমেয় কিছু লোকের হাতের পুতুল নয়।” তাঁর কথায়, “দেশে গণতন্ত্রের ভিত্তিতে বিরোধিতা থাকবে, কিন্তু গণতান্ত্রিক মানদণ্ড ধ্বংস হতে দেব না। ভারতের তরুণ প্রজন্ম উদ্ভাবন ও সৃজনশীলতার জন্য পরিচিত। তাদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার ফলে ভারতে প্রায় দুই লক্ষ স্টার্টআপ গড়ে উঠেছে। সাম্প্রতিককালে আমাদের প্রতিবেশী দেশগুলিতে আমরা যে সরকার-বিরোধী আন্দোলন দেখেছি, তা দেশে কোনও দিনই হবে না।”
     
    - প্রতিদিন
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ১৩:১৩741073
  • "দেশের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কে ৭ দিনের মধ্যে পদত্যাগ করতে হবে" - এটা তো বিরোধীদের মিনিমাম দাবী হওয়া উচিত ছিল, আর বেশ কয়েক বছর আগেই হওয়া উচিত ছিল!
  • আরশোলাদের দাবি? | 2401:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ২০:৩৩741080
  • এই ৫ টি দাবি তোলার কথা প্রতিদিনে লিখেছে। এটা কি সঠিক? SIR নিয়েও দাবি তুলেছে?
     
    ১ বিচারব্যবস্থার সংস্কার
    ইদানীংকালে দেখা গিয়েছে অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের কোনও প্রধান বিচারপতি রাজ্যসভার কিংবা কোনও সরকারি পদ বসছেন। অভিযোগ উঠেছে, এই ঘটনা আদতে রাজনৈতিক পুরস্কার। সিজেপি দাবি তুলেছে, সুপ্রিম কোর্টের কোনও প্রধান বিচারপতিকে অবসর গ্রহণের পর রাজ্যসভার আসন বা অন্য কোনও সরকারি পদে বসানো যাবে না। বলা বাহুল্য, বিচার ব্যবস্থার নিরপেক্ষতা বজায় রাখতেই এই দাবি তোলা হয়েছে।

    নির্বাচনী জবাবদিহি

    পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে এসআইরআর-এ অসংখ্য ভোটারের নাম বাদ পড়েছে। লক্ষাধিক নাম এখনও বিচারাধীন। ইতিমধ্যে ভোট মিটে ক্ষমতার বদল হয়েছে। ককরোচ জনতা পার্টির দাবি, কোনও বৈধ নাগরিকের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে, তবে তাকে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করতে হবে। এই গাফিলতির দায়ে বর্তাবে দেশের প্রধান নির্বাচন কমিশনারের উপরে। এই অপরাধে সরাসরি ইউএপিএ আইনের আওতায় তাঁকে গ্রেপ্তার করতে হবে।

    ৩ সংসদে ৫০% নারী সংরক্ষণ

    ককরোচ জনতা পার্টির অন্যতম দাবি হল মহিলা সংরক্ষণ। যুবারা জানিয়েছেন, লোকসভা, রাজ্যসভা এবং দেশের সমস্ত ক্যাবিনেট মন্ত্রকগুলিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে। তবে, এর জন্য সংসদের মোট আসন সংখ্যা বাড়ানো চলবে না বলেও জানিয়েছে তারা।

    ৪ সংবাদমাধ্যম সংস্কার

    সাম্প্রতিক সময়ে ‘গোদি মিডিয়া’ নিয়ে বারবার অভিযোগ উঠেছে। এই অবস্থায় সিজেপি-র দাবি, আদানি ও আম্বানি গোষ্ঠীর মালিকানাধীন সমস্ত সংবাদমাধ্যমের লাইসেন্স অবিলম্বে বাতিল করতে হবে। একই সঙ্গে দেশের প্রথম সারির বিতর্কিত নিউজ অ্যাঙ্করদের সম্পত্তির উৎস নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত করতে হবে।

    ৫ দলবদল রুখতে কড়া আইন

    রাজনীতিতে ইদানীং দলবদলুদের ভিড়। ক্ষমতায় আসার মরিয়া চেষ্টায় ‘হাইজ্যাক’ হচ্ছে বিধায়ক থেকে সাংসদ। এর জন্য মোটা টাকা হাতবদল হচ্ছে বলেও অভিযোগ। রাজনৈতিক অধঃপতনের এই যুগে ককরোচ জনতা পার্টির অন্যতম দাবি, কোনও সাংসদ বা বিধায়ক যদি নিজের দল ছেড়ে অন্য দলে যোগ দেন, তবে তাঁর উপর আগামী ২০ বছরের জন্য নির্বাচনে লড়া বা কোনও সরকারি পদ পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন