এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সরশুনা

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ২৬ মে ২০২৬ | ৪৪ বার পঠিত
  • এই খবরটা মিডিয়াতে প্রায় কোত্থাও নেই, যে, সরশুনাতে একটা ভয়ানক ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, একটি স্কুলছাত্রী মেয়েকে দুটি লোক, সঙ্গে একটি মেয়েও ছিল, গাড়িতে তুলে, মাদক দেওয়া চকলেট খাইয়ে নেশাগ্রস্ত করে, তারপর গণধর্ষণ করে। তারপর সেটার ভিডিও তুলে রেখে মেয়েটিকে ব্ল্যাকমেল করে। যেন কোথাও ফাঁস না হয়। মেয়েটি সত্যিই ভয় পেয়ে মাসখানেক চেপে রাখে, অভিযোগ দায়ের হয়েছে মাত্র কয়েকদিন আগে।

    খবরটা বেরিয়েছে হাতে গোণা দু-একটা ইংরিজি দৈনিকে ছোট্টো করে। গোদি মিডিয়ায় প্রায় কোত্থাও নেই। অথচ গত পাঁচ বছরের হিসেব নিলে, সারাক্ষণ এইটাই খবর হবার কথা ছিল। সন্দেশখালি বা আরজিকর ছেড়ে দিন। দুর্গাপুরের কলেজ বা কলকাতা ল কলেজের ঘটনা নিয়ে তো হইচই কিচ্ছু কম হয়নি। পানাগড়ে একটি মেয়ে মারা গেল দুর্ঘটনায়, মনে আছে? শোনা গিয়েছিল ইভটিজিং। সঙ্গে সঙ্গে রাজ্যের নারীনিরাপত্তা একদম চুরমার হয়ে ভেঙে পড়ল। রত্না দেবনাথ তথা “কাকিমা”, তখনও তিনি মুখ দেখাতেন না, চলে এলেন বাইট দিতে। দুই মায়ের কথা হল ফোনে, সেটাও ক্যামেরার সামনে। এই টিআরপির কারবার দেখে আমার গা গুলিয়ে উঠেছিল, সেটা লেখায়, অনেকেই খুব গালমন্দ করেছিলেন। যা হোক, দুদিন বাদে জানা গেল, ওটা আদৌ ইভটিজিং না। তখন আর কারো টিকি দেখা গেলনা, এখন যেমন যাচ্ছেনা। এখন টিভি চ্যানেলরা সুখে নিদ্রা গিয়েছে, আর রত্না দেবনাথ নবান্নের চোদ্দ তলায় উঠে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন।

    না, আমি মনে করিনা, মেয়েদের নিরাপত্তার ঘটনা নিয়ে হইচই করা ভুল। হওয়া উচিত, মিডিয়ারই করা উচিত। সরকারকে চেপে ধরাও উচিত। কিন্তু খালি এক জমানায় হট্টগোল হবে, আর অন্য জমানায় মুখে ছিপি এঁটে বসে থাকব, এটাকে তো সাংবাদিকতা বলেনা। অন্য কিছু বলে। আর হ্যাঁ, আমি এও মনে করিনা, একটা ঘটনাতেই রাজ্যের নারীনিরাপত্তার সামগ্রিক হাল বেহাল হয়ে গেল। আগের দুই জমানাতেও মনে করিনি, এবারও না। কিন্তু যাঁরা মনে করতেন, তাঁরা কোথায় উবে গেলেন, ভয়ে না ভক্তিতে, সেটা তাঁদেরই বলতে হবে। এই জমানায় তো কিছু নতুন জিনিস দেখছি। মিডিয়া সরকারের সুখ্যাতি করেই কুল পাচ্ছেনা। প্রতিবাদীদের কোথাও দেখা যাচ্ছেনা। বিরোধী জনপ্রতিনিধিদের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ধরা-টরা হচ্ছে। সেগুলো যে আদৌ দুর্নীতি-বিষয়ক নয়, এই কথা বলে বিকাশরঞ্জন ভট্টাচার্য খুবই অপ্রিয় হয়েছেন। মতপ্রকাশের জন্য টপাটপ গ্রেপ্তার হচ্ছে। এগুলো আগে দেখিনি। বলতে বাধ্য হচ্ছি, এরকম খুল্লমখুল্লা জিনিস যদি চলতে থাকে, তো সামগ্রিকভাবে নিরাপত্তা এবং নারীনিরাপত্তা উভয়েই গোল্লায় যাবে। যাঁরা নাচছেন, তাঁরাও রেহাই পাবেন না। ফলপ্রকাশের পর একজন নাচছেন, তারপর দোকান-ভাঙা পড়ায় কিংবা গো-নিষেধাজ্ঞা চালু হওয়ায় কাঁদছেন, এরকম 'বিফোর'-'আফটার' কিছু ভিডিও তো বাজারে ভাইরাল। 'শিক্ষিত' লোকেদেরও দুদিন বাদে একই জিনিস করতে না হয়, দেখবেন।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ মে ২০২৬ ২২:৫৩740857
  • একটু আগেও চেক করলাম। মূলধারার বাংলা মিডিয়ায় নেইই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন