এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া  - ৪১ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৬ অক্টোবর ২০২৬ | ৮০ বার পঠিত
  • ( ৪১ )
     
    রাত প্রায় এগারোটা বাজে। অনিন্দ্যবাবু একটা বই পড়ছিলেন। বইটা বন্ধ করে, চশমাটা খুলে রেখে অনিন্দ্যবাবু শোবার জন্য প্রস্তুত হলেন। শিঞ্জিনী ড্রেসিং টেবিলের সামনে বসে রাত্রিকালিন
    ত্বক পরিচর্যা করছিলেন। মুখে একটা ক্রিম লাগিয়ে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে দুদিকের গালে ঘসতে লাগলেন। আয়নার দিকে তাকিয়ে গালে ক্রিম ঘসতে ঘসতে বললেন,
    ' বাবানের সঙ্গে আর কোন কথা হয়েছে নাকি ? '
    অনিন্দ্যবাবু বললেন, ' না... রিসেন্টলি হয়নি। কিছুদিন আগে হয়েছিল। ওর সঙ্গে কথা বলে মনে হল জেন জি-র মুভমেন্টে ওর ইনক্লিনেশান গ্রো করেছে... '
    ----- ' তাই ? স্ট্রেঞ্জ ! '
    ---- ' স্ট্রেঞ্জ কেন ? '
    ----- ' এসব ব্যাপার নিয়ে ওকে তো কোনদিন মাথা ঘামাতে দেখিনি ... ' শিঞ্জিনী বললেন।
    ---- ' দ্যাটস রাইট। অফ লেট অনুমিতের মধ্যে একটা সাবল্ চেঞ্জ লক্ষ করছি ... '
    অনিন্দ্য বসু বিছানায় শরীর ফেলে দিলেন।
    ----- ' চেঞ্জটা কী নেচারের ? '
    ----- ' আমার তো মনে হচ্ছে ভাল। ইন মাই ওপিনিয়ন দেশের সিচুয়েশান নিয়ে কনশাসনেস একজন ইউথ অ্যান্ড রেসপনসিবল সিটিজেন হিসেবে অবশ্যই থাকা দরকার। আমার ধারণা একটা ট্রানজিশনাল মেটামরফোসিস ইন সোশ্যাল স্ট্রাকচার ইজ রাইট ইন দি অফিং ... '
    শিঞ্জিনী তার স্বামীর কথাকে যথেষ্ট গুরুত্ব দেন। কিন্তু দেশের মধ্যে সাম্প্রতিক কালের এসব আলোড়ন আন্দোলন সম্বন্ধে এখনও তেমন সড়গড় হতে পারেননি তিনি নিজে।
    বললেন, ' ও আচ্ছা... সেরকম মনে হচ্ছে ? '
    ----- ' ঠিক ক্লিয়ারলি অ্যাসার্ট করতে পারব না, তবে ডিফরেন্ট একটা কিছু ফিল করছি। খালি মনে হচ্ছে নাউ অর নেভার। আমি আর্সোলাদের দিকে তাকিয়ে আছি উইথ ইনটেন্স এক্সপেকটেশান... '
    শিঞ্জিনী ভাবলেন, চিফ ইলেকশান কমিশনারের অ্যাক্টিভিটি নিয়ে একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু বিষয়টা নিয়ে বিশদে কিছু জানবার তেমন কৌতূহল তার হয়নি। এখন তার স্বামীর প্রতিক্রিয়া শুনে তার মনে হল, সব মিলিয়ে ব্যাপারটা বেশ সিরিয়াস এবং যথেষ্ট মনোযোগ দেওয়ার মতো।
    শিঞ্জিনী আবার বললেন, ' ও আচ্ছা। ইস্যুটা পলিটিক্যাল না অ্যাপলিটিক্যাল ? '
    ----- ' অ্যাপলিটিক্যাল ইস্যু নিয়ে এত বড় একটা মুভমেন্ট হয় নাকি পার্টিকুলারলি আমাদের দেশে ? এভরিথিং ইজ পলিটিক্যাল হিয়ার... '
    শিঞ্জিনী ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে এসে খাটের একপাশে বসলেন।
    বললেন, ' তোমার বড় ছেলে তো আসছে সামনের সপ্তাহে। পনেরদিনের জন্য, উইথ ফ্যামিলি। জান কি ? '
    ----- ' তাই .... .... বুড়ো আসছে ? জানি না তো ... ও তো তোমাকেই ফোন করে ... '
    ----- ' ঠিক তা না। তুমি বিজি থাক বলে হয়ত ডিস্টার্ব করতে চায় না। তবে তোমার কথা সব সময়েই জিজ্ঞেস করে ... '
    ----- ' বুড়ো বিদেশে গেছে প্রায় চার বছর হয়ে গেল বোধহয়, না ? '
    ----- ' হ্যাঁ তা হবে... '
    শিঞ্জিনী ঘরের আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়লেন। ঢিমে আলোটা জ্বলতে লাগল।
    অনিন্দ্যবাবু বললেন, ' দেখতে দেখতে ছেলেগুলো কত বড় হয়ে গেল। মনে হচ্ছে এই তো সেদিন হল ওরা। সময় কিভাবে বয়ে যাচ্ছে নিজের গতিতে। আমাদের দিনও তো শেষের দিকে এগিয়ে চলেছে। কতদিন আর .... '
    শিঞ্জিনী বলে উঠলেন, ' ওসব কথা বোল না তো... আমার ওসব শুনতে ভাল লাগে না। যখন হবে তখন হবে... আগে থেকে ভেবে লাভ কী ? '
    ----- ' সে তো ঠিকই। তবু নানারকম চিন্তা আসে... '
    ----- ' তোমার আবার চিন্তা কিসের। তোমার চেয়ে ভাল ক'জন আছে ? শখের দুঃখ তৈরি ক'র না তো ' শিঞ্জিনী পাশ ফিরে শুল।
    ----- ' না... ঠিক তা না, চিন্তা আসে নানারকম... '
    ---- ' বাবানের চিন্তা ? ওটা নিয়ে ভেব না... সুটেবল ওপনিং নিশ্চয়ই পেয়ে যাবে ঠিক সময়ে। ওকে একটু টাইম দিতে হবে। আর, কী বলব... একজন সুটেবল পার্টনার ওর দরকার হু উইল শো হিম দা ওয়ে .... '
    ----- ' ওর ফ্রেন্ড সার্কল তো বেশ বড় বলেই জানি...'
    ---- ' না না ... ওই পার্টনার না। স্পেশাল কেউ... '
    অনিন্দ্যবাবু চুপ করে রইলেন। হয়ত কথাটা বোঝার জন্য সময় নিচ্ছেন।
    একটু পরে বললেন, ' কিন্তু ওর যা নেচার। কে ওকে... '
    ----- ' ওরকম বোল না। তুমি নিজেই তো বললে বাবানের মধ্যে একটা চেঞ্জ এসেছে মনে হচ্ছে... '
    ---- ' হ্যাঁ ঠিক। কিন্তু সেটা ডিফরেন্ট পারসপেক্টিভ। জেন জি বা সিজেপি মুভমেন্টের ব্যাপারে। একটা কমোশান ওর মধ্যে হয়েছে মনে হল। জানি না, এটা ডিপ রুটেড রেভেলেশান না জাস্ট এ সুপারফিশিয়াল ক্রেজ... '
    ----- ' সেটা ওয়াচ করে দেখ কিছুদিন। জুলাইয়ে দিল্লির যন্তরমন্তরে গিয়েছিল জান তো ... '
    ----- ' জানি। এ ব্যাপারে যদি ওর সিনসিয়ার ইনভলভমেন্ট থাকে আমার ফুল সাপোর্ট আছে, কাম হোয়াট মে। আই ডোন্ট কেয়ার। আই'ল বি ফিলিং প্রাউড ফর হিম... '
    ----- ' প্রে ইউ ওনট বি ডিসঅ্যাপয়েন্টেড ইন দি এন্ড... ' শিঞ্জিনী বললেন।
    ----- ' হমম্ .... দা পলিটিকাল সিনারিও ইন দা কান্ট্রি অ্যাজ এ হোল ইজ নাথিং বাট অ্যাবমিনেবল দিস মোমেন্ট। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে টু পিক আপ দা ব্যাটন অ্যান্ড আনলিশ এ ওয়ার ক্রাই ... দেয়ার ইজ নো আদার ওয়ে ইনডিড... '
    ----- ' ওয়ার ক্রাই ! '
    ----- ' একদম একদম। উই মাস্ট কাম আউট অফ আওয়ার কমফর্ট জোন অ্যান্ড আন্ডারগো দা প্লেজ টু কনট্রিবিউট ডায়রেক্টলি অর ইনডায়রেক্টলি টু দিস কজ... '
    শিঞ্জিনীর ঘুম পাচ্ছে। ভাবছেন উনি এখন থামলে বাঁচি। ওভারইমোশানাল মানুষ। কী করে যে জজিয়তি করতেন কে জানে। তিনি নিজে এসব বেশিক্ষণ নিতে পারেন না। সরল বুদ্ধিতে তার মনে হয় কোনদিন কিছু বদলাবে না এদেশে। কোন না কোন শেপ এবং ফর্মে থেকেই যাবে, সে যেই ক্ষমতায় আসুক না কেন। সি জে পি ক্ষমতায় এলেও কি তাই হবে ? মস্তিষ্ক থেকে এর কোন জবাব উঠে আসার আগেই শিঞ্জিনী ঘুমিয়ে পড়লেন। জজসাহেবেরও কোন কথা আর শোনা যাচ্ছে না বরং মৃদু নাসিকা গর্জন শোনা যাচ্ছে।

    পরদিন সকাল দশটা নাগাদ অনুমিত অনিন্দ্যবাবুর ঘরে এল। অনিন্দ্যবাবু একটু অবাক হলেন কারণ অনুমিত সাধারণত নিজে থেকে বাবার মুখোমুখি হয় না।
    অনিন্দ্যবাবু ইন্ডিয়া টুডে তে দক্ষিণ ভারতের রাজনীতিতে চিত্রতারকাদের প্রভাব সংক্রান্ত একটা নিবন্ধ পড়ছিলেন মন দিয়ে। অনুমিত এসে
    বসে পড়ল একটা ছোট কাউচে।
    অনিন্দ্যবাবু বললেন, ' কিরে... কী ব্যাপার, কোথাও যাসনি আজকে ? '
    ----- ' না। একটা টিকিট কেটে নিলাম অনলাইনে। বুধবার জার্নি .... '
    ----- ' কোথায় যাবি ? '
    ---- ' দিল্লি... '
    ----- ' দিল্লি ... কী ব্যাপার ? '
    ---- ' দশ তারিখে যন্তরমন্তরে অ্যাসেমব্লি আছে সিজেপির। আইসাও থাকছে। নেহা বোরা লিড করবে... '
    অনিন্দ্যবাবু এতটা অনুমান করতে পারেননি। তিনি অনুমিতের কথা শুনে বেশ নাড়া খেয়ে গেলেন।
    তিনি তাকিয়ে রইলেন তার ছোট ছেলের মুখের দিকে।
    বললেন, ' আই সি। তুমি এখন বড় হয়েছ। তোমার ডিসিশানে আমি ইন্টারভেন করব না। শুধু বলব, ম্যাটার এবং অ্যাজেন্ডা খুব ভালভাবে স্টাডি করে কাজে নেম... '
    ----- ' আমি কি ভুল করছি ? '
    ----- ' আমি একেবারেই সে কথা বলিনি। অন দা কনট্রারি আমি বলতে চাইছি হোয়াটেভার ইউ ডু ডু ইট ফ্রম দা ডেপথ অফ ইয়োর সোল। ব্যাপারটা আগে খুব ভালভাবে বুঝে নিও। গেট টু ইনকালকেট দা এসেন্স অফ ইয়োর অ্যাজেন্ডা টু ইয়োর হার্ট অ্যান্ড ফ্যাদম ইট আউট অ্যান্ড আউট। আমি শুধু এটাই বলতে চাই। তোমার কাছে মুভমেন্টের ন্যারেটিভ যেন একদম ওয়াটার ক্লিয়ার থাকে এবং তুমি কারও হেল্প ছাড়াই অন্য কাউকে ইস্যুটা প্রপারলি এক্সপ্লেন করতে পার। কিছু না জেনে না বুঝে কিছু করতে যেও না, দ্যাটস অল দ্যাট আই ওয়ান্ট টু সে .... '
    অনুমিত খুব মন দিয়ে বাবার কথা শুনল। বাধ্য শিষ্ট ছাত্রের মতো মাথা নাড়ল। কী সব চিন্তা করতে লাগল।
    অনিন্দ্যবাবু বললেন, ' ওদের সঙ্গে যোগাযোগ হল কী করে ? '
    ----- ' কী বললে ? '
    ----- ' বলছি যে ... সিজেপি বা আইসার সঙ্গে তোমার কানেকশান হল কী করে ? তুমি কি ওদের কোন মেম্বারকে চেন ? '
    প্রশ্নটা শুনে অনুমিত একটু দোলাচলের মধ্যে পড়ে
    গেল।
    ----- ' না ঠিক চেনা না... মানে... ওই একজনের সঙ্গে সামহাউ ইন্ট্রোডাকশান হয়েছিল... তার থ্রু দিয়েই... '
    ------ ' ও আচ্ছা, দ্যাটস ফাইন। কলকাতাতেই থাকে ? '
    ----- ' হ্যাঁ কাছাকাছি ...ওই লেকের দিকে ... '
    ---- ' ইজ ইট ! ' অনিন্দ্যবাবু বলেন।
    অনুমিত ঘাড় নাড়ল।
    অনিন্দ্যবাবু বললেন, ' একদিন আসতে বলা যায়? কথা বলা যেত... মানে একটু ডিসকাস করতাম।
    ফ্র্যাঙ্কলি স্পিকিং... জেন জি মুভমেন্টে আমি মেন্টালি খুব ইনভলভড হয়ে পড়েছি। ডায়রেক্ট কারও সঙ্গে কথা বলতে পারলে ভাল লাগত ... '
    অনুমিত, কাউচে হেলান দিয়ে মাথা নীচু করে বসে
    একটু ভেবে নিয়ে সংযত গলায় তার বাবাকে বলল, ' আচ্ছা... ঠিক আছে, বলে দেখব তাকে... '
    ----- ' দেখ না একটু ... '
    ফ্যানের হাওয়ার তলায় খোলা পড়ে থাকা ইন্ডিয়া টুডের পাতা উড়তে লাগল পড়পড় পড়পড় করে।

    ( ক্রমশ )

    ********************************************

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমতী রীনা | ০৬ অক্টোবর ২০২৬ ২২:০০743096
  • এই অংশটিতে উচ্চ-মধ্যবিত্ত পরিবারের মনস্তত্ত্ব ও চলমান সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত নিখুঁতভাবে ফুটে উঠেছে।
    একদিকে সাবেক বিচারক অনিন্দ্যবাবুর নীতিগত আবেগ ও নতুন প্রজন্মের 'জেন জি' আন্দোলনের প্রতি আকর্ষণের পেছনে গভীর সামাজিক পরিবর্তন দেখার প্রবণতা, অন্যদিকে শিঞ্জিনী দেবীর দৈনন্দিন জীবনের বাস্তবতাবোধ—দুটোর বৈপরীত্য দৃশ্যটিকে ভীষণ জীবন্ত করেছে।
    অনুমিতের (বাবান) রাজনীতিতে জড়ানো, কলকাতার লেকের কাছের বিশেষ 'কারও' মাধ্যমে এই যোগাযোগ এবং অনিন্দ্যবাবুর তাকে অন্ধভাবে বিচার না করে 'বুঝে-শুনে' সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ—সব মিলিয়ে প্রতিটি চরিত্রের সংলাপ অত্যন্ত সাবলীল ও অর্থবহ।
    শেষে ফ্যানের বাতাসে পত্রিকার পাতা ওড়ার বিবরণটি দৃশ্যটিতে এক চমৎকার চলচ্চিত্রের মতো আবহ তৈরি করেছে। লেখক খুব সুন্দরভাবে সমাজ সচেতনতা ও পারিবারিক সম্পর্কের মেলবন্ধন ঘটিয়েছেন। দারুণ ...............
  • Anjan Banerjee | ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৪৫743109
  • শ্রীমতী রীনা
     
    আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন।