এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • স্বপন সেনগুপ্ত ( ঝানকু ) | 223.185.***.*** | ০৩ ডিসেম্বর ২০২৫ ২৩:১৪736396
  • অসামান্য !
    শেষ স্তবকটা অবশ্যই মনে রাখতে হবে।
  • অরিন | 122.15.***.*** | ০৪ ডিসেম্বর ২০২৫ ০৩:৪৯736400
  • মনু তাঁর আমলে যে বিধানই দিয়ে থাকুন আজকের ভারতে তিনি তুলনামূলকভাবে (সেই সময়ের তুলনায়) অপ্রাসঙ্গিক। কাজেই তিনি গরু নিয়ে কি লিখেছেন বা লেখেননি তাকে আজকের দিনের ডিবেটে টেনে আনলে একটা anachronism এর সমস‍্যা হয়। এখন rss ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে মনুর নাম করে বিধান তৈরী করছে, রঞ্জনবাবুর লেখা থেকে এবং গবেষণায় এই ব‍্যাপারটি নিয়ে তর্কের অবকাশ নেই। 
    এখানে যে বিষয়টি উহ‍্য রয়ে যায়, সেটি এই যে, এক বা একাধিক মনু যদি থেকেও থাকেন, তাঁর বিধান তাঁর সমসাময়িক যুগে হয়ত চলত, কারণ মনুর সঙ্গে parliamentary democracy র কোন সংযোগ ছিল না, চতুর্বণ ব‍্যাপারটি মনু ভুলভাবে interpret করেছিলেন, হয়ত উদ্দেশ‍্যও ছিল। চতুর্বর্ণ ও ত্রিগুণ মনে হয় ইচ্ছাকৃতভাবে corrupt করা হয়ে থাকতে পারে। 
    এখন প্রায় দুহাজার বছর পর মনুকে নতুন করে তুলে এনে চর্চা যে করা যাবে না তা নয়, রঞ্জনবাবুই তো করছেন, কিন্তু তার context তুলে রঞ্জনবাবু যদি বলতে চান যে না না মনু একথা বলেননি, তাহলে তাঁর একটা, কিছুটা perverse interpretation হতে পারে যে, মনু যদি বলতেন, তাহলে মেনে নেওয়া যেত। এখানে মনু বলেছেন কিনা, সেটি ইতিহাসের বিষয় হতে পারে, academic চর্চার বিষয় হতে পারে, আধুনিক ভারতে মনুকে নতুন করে জীবনযাপনের উপলক্ষ রূপে পুনরাবিষ্কার করার প্রয়াসের প্রয়োজন নেই।
    কেন নেই, এটা আমরা intuitively জানলেও জানতে পারি, তথাপি এই লেখার সূত্রে আলোচনা করা যেতে পারত। কারণ অন্তত "গোধন" নিয়ে যে কথা‍্য রঞ্জনবাবু তুলে ধরেছেন, তার রেশ ধরেই বলা যায় যে গরুর সে আমলে একটি utility ছিল, যে কারণে "মনু" কোথাও pragmatic, কোথাও অদ্ভুত। 
    তাঁর pragmatism এযুগে অচল। 
  • Prabhas Sen | ০৪ ডিসেম্বর ২০২৫ ১০:০২736407
  • "নবাবী আমলের  টাকা বাদশাহ আমলে চলে না"- শ্রীরামকৃষ্ণ।  
    কাজেই অচল টাকার আলোচনার কি দরকার  আছে? অবশ্য অনেকে ভিন্নমত পোষণ করতেই পারেন। 
  • dc | 2401:4900:915f:de9a:ec9e:cf94:5a8a:***:*** | ০৪ ডিসেম্বর ২০২৫ ১১:৩৪736408
  • অরিনবাবুর সাথে একটা পয়েন্টে একমত, যে আজকের দিনে মনু অচল। কোন হাজার বছর আগে কি বলে গেছিল, সেসব তখনকার দিনে প্রাসঙ্গিক যদিও বা হয়ে থাকে, আজকের সমাজ ব্যাবস্থা এতোটাই পাল্টে গেছে যে এখন সেসব সম্পূর্ণ বাতিল। কিন্তু তাও বলবো যে রঞ্জনদা যে এগুলো লিখছেন, তার দরকার আছে। তার কারন আরেসেস / বিজেপি নিজেদের ক্ষমতার স্বার্থে মনুকে কবর থেকে খুঁড়ে বার করে এনে নতুন প্যাকেজে হাজির করছে আর মনুর বিধান নাম দিয়ে একগাদা রিগ্রেসিভ নিয়ম চাপাতে চাইছে। আর তার সাথে রামকেষ্ট, বিবুদা, বন্দেমাতরম হ্যান ত্যান জুড়ে দিয়ে একটা খিচুড়ি হিন্দুত্ব তৈরি করছে। এটার কাউন্টার করতে হলে অরিজিনাল মনুর কথা আলোচনা করা উচিত, মনুর নাম দিয়ে ঢপগুলো তুলে ধরা উচিত। তারপর মনুর অপ্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা যেতে পারে।    
  • Ranjan Roy | ০৪ ডিসেম্বর ২০২৫ ১৩:১২736412
  • আমার দুটো কথাঃ
     এক, আজকের দিনে সংবিধান , সামাজিক নিয়ম কানুন, বিয়ে ইত্যাদি আড়াই তিন হাজার বছর আগের প্রথা, পোশাক, খাদ্যাভ্যাস দিয়ে নির্ধারিত হতে পারে না। হওয়া উচিত আজকের পরিবর্তিত সময় ও পরিবেশের আবশ্যকতা অনুযায়ী। 
     
    দুই, 
    ওরা আজকাল শাস্ত্রের দোহাই দিয়ে যা চালাচ্ছে তার অনেকগুলো ওদের  শাস্ত্রেই নেই। আজকের রাজনৈতিক প্রয়োজনে যা খুশি চালানো হচ্ছে। 
    যেমন জনৈক নিত্যানন্দ স্বামী সোশ্যাল মিডিয়ায় বলছেন-- গীতায় আছে অহিংসা পরমোধর্ম বটে, কিন্তু ধর্মরক্ষার্থে হিংসা আরও বড় ধর্ম! 
    যথারীতি শ্লোক ও অধ্যায়ের নাম দেয়া নেই। অথচ সংস্কৃতে লেখা। ব্যস্‌ পাবলিক খাচ্ছে। 
     
    এরকম কোন শ্লোক গীতায় নেই। এটা তৈরি ওদের রাজনৈতিক হিংসার এজেন্ডাকে বৈধ ঠাওরাতে। সমস্ত মব লিঞ্চিং জাস্টিফাই করতে। 
  • অরিন | 122.15.***.*** | ০৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৩০736415
  • রঞ্জনবাবু, আপনার উদ্দেশ‍্য মহৎ এবং এ বাবদে আপনাকে অকুণ্ঠ প্রশংসা জানাই। কিন্তু আমরা যারা আপনার সমমনস্ক, আমরা জানি এসব। 
    আমাদের বাদ দিলে যাদের "ভুল" শোধরানোর কথা বলছেন, তারাও জানে কোন কথা মনু বলেননি, কোন কথা বলেছেন, কিন্তু তথ্য বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করাই এদের উদ্দেশ‍্য । এ সমস্যা তথ‍্য ঠিক করে দিয়ে যে শোধরানো যাবে তা মনে হয় না, এক-এক বিকৃত মানসিক মডেল। এদের থিওরির ভিত্তি যতদিন না পর্যন্ত ভেঙে চুরমার হবে, বিকৃতির পর বিকৃতি, মিথ্যার পর মিথ‍্যার অচলায়তন এরা তৈরী করতেই থাকবে। 
    এবার দেখা যাক সেই অচলায়তন আমরা কিভাবে ধ্বংস করতে পারি। আপনার তুলে ধরা তথ‍্য প্রথম তোপ। 
     
    তবে মনু হোক না হোক, গোটা ব‍্যাপারটার absurdity টাকে তুলে ধরে দেখানোর একটা পরিসর চাই। 
  • Ranjan Roy | ০৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৮736416
  • ঠিক
  • পাগলা গণেশ | ০৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৮736457
  • আমার মতে বলি,মদ থাকলেই যেমন পান করবে মানুষ,সমস্যা হবে। তেমনই ধর্ম থাকলেই ক্যাচাল।যেসব ভালো জিনিস ধর্মে বলে, তা একজন মানুষ সাধারণ বুদ্ধিতে বুঝতে পারবে।বিজ্ঞান চর্চা করুক না,সব ভালো কাজের কারণ পেয়ে যাবে।কিন্তু ধর্ম থাকলে ধর্মান্ধতাও থাকবে,আর তাহলে ধর্মজনিত উন্মত্ততাও থাকবে।তাই ধর্ম হটাও,বিশ্ব বাঁচাও।
     
    আজকের সময়ে ধর্মের কোনো প্রাসঙ্গিকতা নেই। বিজ্ঞানমনস্কতা দরকার।
  • পাগলা গণেশ | ০৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৪০736458
  • তবে একথা অস্বীকার করার উপায় নেই,রঞ্জন বাবু অনেক গবেষণা করে,অনেক কষ্ট স্বীকার করে লেখাটা লিখেছেন।এই যেটুকু আমার মনে হল লেখাটা পড়ে,উনি তো এ বিষয়ে একজন অথরিটি।
     
    বাপরে,এত জ্ঞান!
  • হীরেন সিংহরায় | ০৬ ডিসেম্বর ২০২৫ ১২:৫৬736478
  • আইন শিক্ষার পীঠ স্থান লন্ডনের ইনার টেম্পলে চারজন আইন প্রনেতার রিলিফ খোদিত আছে - হামমুরাবি মোজেস মনু ও মোহাম্মাদ । এঁরাই অরিজিনাল ল গিভার বলে সম্মানিত ( যতদূর জানি একমাত্র এখানেই পয়গমবরের কল্পিত চিত্র আছে )। রনজনের উপস্থাপনা অত্যন্ত রেলেভানট বলেই মনে হয়। 
  • বর্ণনা হালদার | 103.94.***.*** | ০৬ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৩736479
  • খুব ভালো লাগছে।পরবর্তী পর্ব গুলো পড়ার জন্য উন্মুখ হয়ে থাকলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন