এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কালনিমে | 43.25.***.*** | ০৮ জানুয়ারি ২০২৬ ১৩:৩৭737735
  • অত‍্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়- রঞ্জনদা র এই লেখাটা কি বই হিসেবে বের করা যায়- অ‍্যাডমিনদের বলছি
  • বর্ণনা হালদার | 223.223.***.*** | ০৮ জানুয়ারি ২০২৬ ১৫:১৭737737
  • হ্যাঁ, অবশ্যই এটিকে বই হিসাবে প্রকাশ করা যায়।
  • হীরেন সিংহরায় | ০৮ জানুয়ারি ২০২৬ ১৭:৩৫737740
  • জার্মানের কাছে ফাটারলানড কিন্তু muttersprache ! পিতৃভুমি মাতৃভাষা।
  • শিবাংশু | ০৮ জানুয়ারি ২০২৬ ২০:২৭737749
  • অত্যন্ত শ্রমসাপেক্ষ লেখা। বহু তত্ত্ব ও সন্দর্ভকে যথাসম্ভব সরল ভাবে পাঠকদের জন্য ব্যাখ্যা করা হয়েছে। রঞ্জনকে ধন্যবাদ। অনেক পাঠকের ভাবনাকে ট্রিগার করতে পারে এই নিবন্ধের পাঠবস্তু। পুরোটা না পড়ে কিছু লিখবো না ভেবে অপেক্ষা করছিলুম।

    শ্রুতি ও স্মৃতি, তার রূপ যাই হোক, সুত্ত ও বিনয়, ত্রয়ী ও মনু, কুরান ও হাদিশ, নিউ টেস্টামেন্ট ও ক্যানন-কনকর্ড, অত্যন্ত জটিল, পরস্পর বিরোধী, আত্মঘাতী তত্ত্বে ভরপুর। গত হাজার দুয়েক বছর ধরে সারা বিশ্বের সমস্ত রাজা ও পুরোহিত আপন উদ্দেশ্য সিদ্ধির জন্য এই অনন্ত অক্ষরভাণ্ডারের গলিঘুঁজির এখান ওখান থেকে গোষ্ঠীস্বার্থের অনুকূল খামচা খামচা নির্দেশ উদ্ধার করেছেন। তার সঙ্গে অনর্গল মনের মাধুরী মিশিয়ে মানুষের মুক্ত মেধার জগৎকে প্রদূষিত করার প্রয়াস পেয়েছেন। আন্দামানের বুলবুলিও তাঁদেরই একজন। একটি বিশেষ রাজনৈতিক দলের ক্ষমতার মৌরসিপট্টা যতোদিন চলবে, ততো দিনই বুলবুলি তত্ত্বের ব্যাপক প্রচারও চলবে। নিজের বই লিখতে গিয়ে এই মূর্খকে সুত্ত-বিনয়-ধম্মপদ বা বেদ-ব্রাহ্মণ-আরণ্যক, ষড়দর্শন বা মনু নিয়ে যৎসামান্য চর্চা করতে হয়েছিলো। তবে সে সমস্ত পাঠ'ই দ্বান্দ্বিক দর্শনের ভিত্তিতে। মোটা মাথায় একটা বস্তুই ঢুকেছিলো যে পলিটিক্যাল স্বার্থ চরিতার্থ করার জন্য ইতিহাসের যাবতীয় মেধাচর্চা কীভাবে সংখ্যাগুরু দরিদ্র মানুষকে নিপীড়ন করার হাতিয়ার করে তোলা হয়। এই অপব্যবহারের কোনও দেশকাল নেই। হয়তো অন্তও নেই। সে অনেক সহস্রাব্দের মনীষীর কাজ।

    দুটো উল্লেখ থাক। জয়পুরে রাজস্থান উচ্চ ন্যায়ালয়ে জনৈক শ্মশ্রুময়, ধুতিপরিহিত ব্যক্তির ধাতুমূর্তি 'মনু' নাম দিয়ে স্থাপিত রয়েছে। দ্বিতীয়ত, এই নাচিজের অত্যন্ত সামান্য পাঠের সুবাদে শ্রীমদ্ভগবদ্গীতা'কে অতীব কাব্যগুণসম্পন্ন একটি নির্মাণ মনে হয়েছে। আধেয় যাই হোক, আধারটি উপনিষদ উল্লেখিত মরকতপাত্রের মতো'ই অলোকসামান্য।
     
  • Ranjan Roy | ১০ জানুয়ারি ২০২৬ ১৯:৩২737791
  • শিবাংশু'র বক্তব্যের শেষ প্যারা নিয়ে ভাবতে গিয়ে মনে হোল-- ছোটবেলায় দাদুর সংগে বসে গীতাপাঠ করার সময় কিছু কিছু অংশ তার ধ্বনি মাধুর্যে এবং চিত্রকল্প রচনায় বালকের কল্পনাকে উসকে দিত বৈকি।
     
    যেমন একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের পংক্তিগুলোঃ
    "লেলিহ্যসেগ্রসমানঃ সমস্তাঃ
    লোকান সমগ্রান বদনৈর্জ্বলদ্ভিঃ
    তেজোভিরাপুর্য জগতসমস্তাদ্‌
    ভাসস্ত--।
     
    অথবা,
    "দংস্ট্রাকরালানি চ তে মুখানি
    দৃষ্টৈবকালানলসন্নিভানি
    দিশো ন জানে ন লভে চ শর্মঃ
    --- প্রতপন্তি বিষ্ণোঃ।
     
    অথবা,
     
    "ত্বমাদিদেবঃ পুরুষঃ পুরাণঃ
    ত্বমস্য বিশ্বস্য পরংনিধানম্‌
    বেত্তাসি বেদঞ্চ পরঞ্চ ধামঃ
    ত্বয়া প্রমাদাৎ প্রণয়েন বাপি।।
     
     
     
    স্মৃতি থেকে লিখছি। সংস্কৃত জানিনা। তাই ভুলভাল হতে পারে। হেলসিংকিতে বসে, হাতের কাছে গীতা নেই। অতএব মাফি!
     
     
     
     
    ভুলের জন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন