

সম্প্রতি কুকুর নিয়ে যে বিতর্ক চলছে তার একটা বিরাট কারণ হচ্ছে জলাতঙ্কের ভয় জলাতঙ্কের আতঙ্ক। জলাতঙ্ক রোগটার নাম সবাই পরিচিত, এবং এই রোগে একবার আক্রান্ত হলে মৃত্যু ছাড়া গতি নেই, এটাই বোধহয় সেই আতঙ্কের কারণ। কিন্তু অযথা আতঙ্কিত না হয়ে ঠিক কিভাবে জলাতঙ্ক ছড়াতে পারে এবং কিভাবে তাকে প্রতিষেধন করা যায় সেইটা পরিষ্কার করে বোঝা এই যুগে খুব প্রয়োজন। বেশির ভাগ লোকের ই এই বিষয়ে ঠিক স্পষ্ট ধারণা নেই, সেটাই আতঙ্কের সব চেয়ে বড় উৎস।
জলাতঙ্ক রোগ কি আজকের? খ্রিষ্টপূর্ব ২০০০ সাল নাগাদ মেসোপটেমিয়াতে কুকুর “পাগলা” হলে কেমন ব্যবহার করে এবং তার কামড়ে মানুষও একই ধরণের ব্যবহার করতে থাকে, এ কথা জানা ছিল। আরো এক সহস্রাব্দ পরে আমাদের দেশে সুশ্রুত সংহিতাতে উল্লেখ আছে পাগলা কুকুরের কামড়ে “জলাতঙ্ক” হয়। আরো বিস্তারিত বিবরণ আছে, যেমন পেশী শক্ত হয়ে যাওয়া, খিঁচুনি, বার বার জ্ঞান হারানো, অস্থিরতা, আক্রমণাত্মক হয়ে যাওয়া, বিভ্রম, প্রলাপ বকা ইত্যাদি।
স্বপ্না রায় | 173.48.***.*** | ১১ জানুয়ারি ২০২৬ ১২:১৪737805
Koyel Chatterjee | 45.25.***.*** | ১২ জানুয়ারি ২০২৬ ০৭:০১737824