এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বিহিতা 

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ বার পঠিত
  • পাখি হ’য়ে ব’সে আছে, কানের চারপাশ দিয়ে ঘুরে যাচ্ছে হাওয়া। পাশেই দু’টো শালিখ মারপিট করতে করতে... মারপিট করতে করতে... শূন্যে ভাসতে শুরু করেছে। এখন দু’জনেই মৃতপ্রায়। বেড়ালের সামনে দিয়ে একটা পিঁপড়ে যেতে যেতে, যেতে যেতে... শেষমেশ আর যেতে পারলো না। বেড়ালটা দ্রুত, বড় দ্রুতই নখ দিয়ে মেরে ফেলল পিঁপড়েটাকে। পিঁপড়েটা মেয়ের জন্য খাবার খুঁজতে বেরিয়েছিল। প্রথম এবং শেষ আক্রমণে, স্বপ্ন-প্রত্যাশা-ভালবাসা— সমস্তটাই নিঃশেষ হয়ে এলো। এলো— কেননা, আয়ু লেখা শেষ হল জীবনের। আয়ু। জীবন নিজের আয়ু নিজের হাতে কোনওদিনও লেখেনি। যার মধ্যে সে থেকেছে, তাকে দিয়ে লিখিয়ে নিয়েছে আয়ু। সেটা দীর্ঘ কিংবা নাতিদীর্ঘ— যাইই হোক না কেন, লিখিয়ে নিয়েছে। এটাই।

    পাখি হ’য়ে ব’সে আছে, কানের চারপাশ দিয়ে ঘুরে যাচ্ছে হাওয়া– বিহিতার। বিহিতার চুলের মধ্যে গোটা সাতেক প্রজাপতি ঝগড়া করছে। প্রজাপতির ঝগড়ার মধ্যে কুৎসিত ভাষার গন্ধ। সেই গন্ধে বিহিতার দু’টো চোখ ক্রমশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হ’য়ে উঠছে। বিহিতার বাঁ গালের ওপরে একটা নতুন সোনার দোকান খুলেছে। বেপরোয়া বাঁশি যেমন ওড়না মুছে দিতে পারে, তেমনই সেই নতুন সোনার দোকানে আলো হারিয়ে আসছে ছটফট করতে করতে আর তখনই কয়েকজন পুলিশ মিলে একজন চোরকে তাড়া ক’রে চলেছে। চোর পালাচ্ছে অন্ধকারে আর পুলিশ তাকে হাতের নাগালে পেতে চাইছে, কিন্তু রাত ভীষণ অবুঝ। কোনও অবস্থাতেই নিজেকে সহজে প্রকাশ করবে না। করতে চাইছে না কোনওমতেই।

    বিহিতা জলের গায়ে আঙুল দিয়ে চাঁদ ধরার চেষ্টা চায়। বিহিতা জানে, দাঁতের ফাঁকে চাঁদ আটকে থাকলে ভাত হজম হয় না। অপমানের খাতা ফুরোতে ফুরোতে বৃদ্ধ গোঁফ আরও দুরন্ত যৌবন পেতে ভালবাসে। বিহিতার রঙিন ইচ্ছেরা বাবার জন্মদিনের মোমবাতি সাত দফায় ফুঁ দিয়ে নেভানোর জন্য মনোযোগ প্রার্থনা করতে থাকে। এসব শুনে গোলাপ হাসছিল, কোনওরকমের বিপদকে পাত্তা না দিয়েই। বিহিতার পিঠের ওপরে এক ভোর সেদ্ধ ডিম খেয়ে ভেঙে যাওয়া ডানা খুঁজছিল। এইসময়ে, ঠিক এইসময়েই এক সাইকেল খোঁড়াতে খোঁড়াতে হাততালি দিতে লাগল, টিকটিকিরা অভিযোগ পাঠাতে শুরু করলো, পাহাড়ের কোমরের কাছে লেগে থাকা বেকার রোদ্দুরের দোতলার ঘরে। তারপর একদিন মনোবিদ এলেন, তর্কের অবসাদ ভোলাতে ছাতিমের গন্ধ নিয়ে। 

    বিহিতার বালিশের গা ঘেঁষে অন্ধ ট্রেন ছুটে আসছিল। আসছিল। অন্ধ ট্রেন বিহিতার চোখ কেটে বেরিয়ে যেতেই, টিস্যু পেপারে লেগে যাচ্ছিল রক্তের গুঁড়ো। ভোট দিতে গিয়ে বেলুনঅলা বিহিতার গলার কাছটায় পিছলে প’ড়ে গেল মাখা সন্দেশের মতো। বাচ্চারা শুকনো পাতা কুড়োতে... কুড়োতে... কুড়োতে... কুড়োতে... গাছের বয়েস নিয়ে প্রশ্ন তুলতেই, ঈশ্বর মর্ত্যে নেমে এলেন প্যান কার্ড নিয়ে। কিছু লোকে মিলে বিহিতার বুকের মাঝখানটায় বাতিল আবেগ জড়ো ক’রে আগুন ধ’রিয়ে দিল। বিহিতার শরীর পুড়তে পুড়তে বাবার জন্মদিনের মোমবাতি গ’লে যেতে যেতে উড়তে লাগল শুভেচ্ছার চানঘরে। গোলাপ আর ছাতিম বন্ধু হ’য়ে উঠল প্রথম আলাপেই!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন