এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • নীলাক্ষী 

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৭১ বার পঠিত
  • নীলাক্ষী | চান্দ্রেয়ী
    চাঁদের পায়েস দিয়ে সূর্যরুটি খেতে চাইত নীলাক্ষী। মাথায় হেঁটে যেত বর্ষার বৃষ্টিতে ভিজতে থাকা কুকুরের আবছা ডাক। বাড়িতে মনসা ঠাকুর ছিল। সন্ধেবেলায় মা যখন প্রদীপ জ্বালাতো, নীলাক্ষী পাশে ব’সে দেখত। চিরুনি। সামান্য একটা চিরুনির সঙ্গেই নীলাক্ষী ভাব জমিয়ে ফেলেছিল। নীলাক্ষী তখনও পায়ে আলতা প’রতে শেখেনি। মা প’রিয়ে দিতো দুপুরের শেষদিকে। দু’চারটে বেড়াল মাছের কাঁটা খাওয়া নিয়ে নিজেদের মধ্যেই মারপিট বাঁধিয়ে দিতো। মায়ের মন ছিল নীলাক্ষীর পায়ের দিকে, নীলাক্ষীর মন ছিল হিংসুটে বেড়ালগুলোর দিকে। একটা কাক উড়ে যেত ডাকতে ডাকতে। মা বলত, ‘এই অসময়ে আবার মরণ এলো!’ নীলাক্ষী মনে মনে ভাবত, কাকেরা বুঝি বোবা হ’লেই ভাল হতো? কাককে চুপ করাতে পারলেই কি মৃত্যু থেমে যাবে? মৃত্যুরও তো নিজের জীবন আছে। মৃত্যুকে তার খুশি মতোই চলতে দেওয়া ভাল।

    নীলাক্ষী অনেক ছোটবেলায় মা’কে জিগ্যেস করেছিল, ‘ডান হাতের আঙুলে কেন নেলপলিশ প’রতে নেই মা?’ মা একগাল হেসে নীলাক্ষীকে উত্তর দিয়েছিল, ‘খাওয়ার সময়ে পেটে চ’লে যাবে তো! তাই প’রতে নেই...’ রান্নাঘরে পেঁয়াজ কাটতে কাটতে মায়ের চোখ দিয়ে যখন জল গড়িয়ে প’ড়ত, তখন নীলাক্ষী অবাক হ’য়ে সেই দিকে চেয়ে থাকত। একদিন মা’কে ব’লে ফেলেছিল, ‘যে তোমাকে সবসময় কষ্ট দেয়, তার কাছে ফিরে যাওয়ার কোনও মানে হয় না।’ নীলাক্ষীর কথা শুনে মা কেমন স্তম্ভিতচিত্তে দীর্ঘশ্বাস ফেলেছিল! মেলায় গিয়ে মায়ের কাছে কাঠের পুতুল কিনে দেওয়ার আবদার ক’রেছিল নীলাক্ষী। মা কিনেও দিয়েছিল। রাতে ঘুমোনোর সময়ে বালিশের পাশে সেই কাঠের পুতুলটাকে শুইয়ে রাখত নীলাক্ষী। একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিল, তার ওই কাঠের পুতুল হাঁটতে... হাঁটতে... হাঁটতে... হাঁটতে... একটা নদীর কাছে পৌঁছতেই আশেপাশের গাছগুলোর সবুজপাতা নিমেষে বদলে গিয়ে ছাইরঙের হ’য়ে গেল। পোড়া একটা গন্ধে নীলাক্ষীর ঘুম ভেঙে ছিল, সেইদিন।

    নীলাক্ষীর ঠোঁটের ওপরে এক শনিবার সকালে একটা কাল্পনিক মৌমাছি ব’সেছিল। নীলাক্ষী কোনও ভয় পায়নি। সেও নীলাক্ষীর কোনও ক্ষতি করেনি। মৌমাছিটা অদৃশ্য হ’য়ে যাওয়ার পরে নীলাক্ষী একটা গদ্যকবিতা লিখেছিল।—

    বৃদ্ধ ঘোড়ার কাছে ইতিহাস লেখা ছিল ঘাসেদের। 
    তারার নরম মনে টুকটাক ঝ’রে যেত স্বরলিপি আপেলের...
    ঝড়ের গর্ভে তবু কখনও কখনও আসে নৌকোর শৈশব—
    গালে হাত দিতে দিতে ভাবনা হারিয়ে যায়, যেখানে ঠিকানা লেখা ভূমিকার।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    নীলাক্ষী | চান্দ্রেয়ী
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৪738531
  • ভালো লাগলো এই লেখাটা
  • &/ | 107.77.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৮738532
  • এ  লেখা  আমারও  ভালো  লাগল . নীলাক্ষী  নামটা  কালকূটের  লেখা  মনে  পড়িয়ে  দেয় , সেই  বিখ্যাত  উপন্যাস , শাম্ব 
  • Sandip | 136.232.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৪738553
  • খুব ভলো লেখা। দারুন
  • dc | 2401:4900:915e:c1bf:41f3:292c:6726:***:*** | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৭738554
  • গল্পটা ভালো লাগলো, কবিতাটা না। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন