যোষিতা
"তবে তাঁরা কেউ কি বার্লিনের কুডামে কফি পান করতে আসবেন এই বাজারে ? "
এইটে বুঝিয়ে না লিখলে বাংলা পাঠক কিস্যু বুঝবে না।
উত্তর: আমার বাঙালি পাঠক মুজতবা আলীর চাচা কাহিনি পড়েছেন ! তাঁরা ঠিক বুঝবেন।
আরেকটা পর্যবেক্ষণ— সোভিয়েতদের নিন্দা করতে গিয়ে মহামতি হিটলারের জয়ধ্বনির মত খানিকটা লাগছে লেখাটা পড়লে। আশা করি সেটা উদ্দেশ্য নয়।
মলোটভ রিব্বেনত্রপ চুক্তি অনুযায়ী হিটলার তিনটে বালটিক দেশের ( মেমেল লানড বাদে, যেটা কখনোই লিথুয়ানিয়ার অংশ ছিল না ) ওপর পুরনো কায়েমি সত্ত্ব ছেড়ে দিলেন সোভিয়েত ইউনিয়নের হাতে। বিনিময়ে স্টালিন পশ্চিম ইউরোপে নাৎসি জার্মানির কাণ্ড কারখানায় নাক গলাবেন না ! বালটিক দেশ গুলিতে জার্মানরা বাস করেছেন সাতশো বছর যাবত, সেই টিউটোনিক নাইটদের আমল থেকে। আমরা তাদের বালটডয়েচেন বলে জানি। রিগা বাদে প্রত্যেকটি শহরের জার্মান নাম আছে - যেমন রেভাল ( টালিন ) চারশোর বেশি জার্মান জমিদারদের বাড়ি আছে যেগুলো এখন টুরিস্টরা দেখতে যান।। ১৯২০ থেকে দেশ গুলো স্বাধীন ছিল। ১৯৩৯ সালের আগস্টে হিটলার স্টালিনকে বললেন আমাদের লোকজন সরিয়ে নিচ্ছি, আপনি এই জমিদারির দখল নিতে পারেন । সঙ্গে সঙ্গে লাল ফৌজ ঢুকে পড়লো। এটা ইতিহাস। এটিকে কারো জয়ধ্বনি মনে করার অধিকার পাঠকের, দায় লেখকের নয় !
( উত্তরের আলোয় অচেনা ইউরোপ বইতে এই তিন দেশের কথা লিখেছি - বিজ্ঞাপন করার সুযোগ কি ছাড়া যায় ! )
শোল্ত্স, তালিন।
আমি সুইস উচ্চারণের কথা বলতে পারি না। সঠিক জার্মান উচ্চারণে এটি শলৎস ( একবার আ এর ডে বা এক্সট্রা দ্রাই দেখে নিন)।
এস্টোনিয়ান বন্ধুদের কাছে টালিন শুনে এসেছি তিন দশক। তাদের ভাষায় হার্ড কনসোনানট আছে। আবার ব্যতিক্রমও আছে যেমন তারতু। ফিনিশ ও এস্টোনিয়ান গ্রামার একই গতের। ওয়েলকাম বলতে টেরভে কিন্তু হেলসিঙ্কির শহরতলি ভানতা।
জারমানি পেট্রল ডিজেলের ওপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে। এখন গাড়িতে তেল ভরতেও আমরা জারমানি যাব।
লুক্সেমবুরগে যান না কেন ? ঐতিহাসিক ভাবে লুক্সেমবুরগের তেলের দাম ইউরোপের মধ্যে সবচেয়ে কম ! শনি রবিবারে জার্মান বেলজিয়ান এমনকি ডাচদের লাইন লাগাতে দেখেছি !
আরেকটা পর্যবেক্ষণ। ওলাফ শোল্ৎস্ বুদ্ধিমান। অন্ততঃ ব্যবসাটা বোঝেন।
এ বিষয়ে জার্মানরা একমত। তিনি নিজের ব্যবসাটা বোঝেন। কুমইক্স সহ হামবুর্গে যে কটা দুর্নীতির মামলা চলছে সবগুলোতে তাঁর ভূমিকা প্রকট।
তবে সেটা তাঁর ব্যাপার। আমার এ লেখার বিষয় নয়।
জুন থেকে আগস্ট মাত্র নয় ইউরোতে জার্মানির সর্বত্র ট্রেনে যাতায়াত করা যায়। বাসেল থেকে ভাইল আম রাইন পৌঁছুতে পারেন সামান্য খরচায়। সেখান থেকে আপনি ফ্লেনসবুরগ সুলট আখেন খেমনিতস আসা যাওয়া করতে পারেন ওই নয় ইউরোতে !
।