এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সৌমেন রায় | 2409:*:*:*:*:*:*:* | ০১ এপ্রিল ২০২৬ ১০:২৫739613
  • মন আনন্দে ভরে গেল পাখিদের গল্প শুনে। এই সময়টি পাখিদের হইচই এ ভরে থাকে চারিদিক। সর্বার্থে বর্ণময় বিহগরা বেঁচে থাক,সুখে থাক।
  • Somnath mukhopadhyay | ০১ এপ্রিল ২০২৬ ১০:৪০739614
  • টাটকা লেখায় প্রথম মতামত পেলে মন বিলকুল খুশিতে ভরে ওঠে। এ যেন আলো আঁধারির আবছায়া ভোরে দোয়েলের ঘুম জাগানিয়া শিস্। ধন্যবাদ জানাই আপনাকে।
  • Anindya Rakshit | ০১ এপ্রিল ২০২৬ ১২:২৫739618
  • ভালো লেখা। প্রাসঙ্গিকও বটে। তবে, এই সঙ্কটটার ব্যাপারে শিক্ষিত নাগরিকদের বৃহত্তর অংশকেই উদাসীন থাকতে দেখা যায়। গাছপালাপাখির প্রয়োজন তাদের জীবনে হয়তো আর নেই। দুঃখ এই, যে এই সঙ্কটের ভয়ঙ্কর গভীরতা তারা উপলব্ধি করতে পারেন না, অথবা চান না। মনোজ্ঞ এই প্রবন্ধটি লেখার জন্য আপনাকে অভিনন্দন জানাই।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০১ এপ্রিল ২০২৬ ১২:৪৭739619
  • পাখিদের এমনিতে সবই ঠিক আছে, কিন্তু ভয়ানক ঝগড়ুটে। কাঠবেড়ালিদের সাথে ঝগড়া করে, নিজেদের মধ্যেও ঝগড়া করে।
  • Somnath mukhopadhyay | ০১ এপ্রিল ২০২৬ ১৩:০৭739620
  • একটাই ঢিল -- তিন পাখির উদ্দেশ্যে।
    প্রথমেই নমস্কার জানাই আপনাদের পাখিদের নিয়ে মতামত জানানোর জন্য।
    @অমিতাভ চক্রবর্তী
    ধন্যবাদ জানাই আপনাকে। ঈদ বোশেখির আয়োজনের সুর পাছে কেটে যায় ভেবে লেখাটিকে আটকে রেখেছিলাম পরবর্তী কোনো সময়ে পাঠাবো বলে। সম্পাদকীয় দপ্তর থেকে আশ্বাস পেয়েই পাঠিয়েছি। এটাকে প্রাসঙ্গিক করে তোলার দায়িত্ব এখন অগ্রণী পাঠকদের।
     
    @ অনিন্দ্য রক্ষিত
    শিক্ষিত নাগরিক বলে আমরা যাঁদের সচেতন ভাবে চিহ্নিত করছি তাঁরা কোনোদিন এইসব বিষয়ে জানতে ভাবতে এবং করতে আগ্রহী বলে মনে হয় না। ব্যতিক্রমী নিশ্চয়ই আছেন তবে তাঁদের কথা আলাদা। শহুরে মানুষের গাছ, পাখি এসব নিয়ে ভাবতে বয়ে গেছে। সংকট গভীর থেকে গভীরতর হবার আগে আমাদের ভাবতে হবে। ভাবাতে হবে। ভালো থাকবেন সবসময়।
     
    @ ডিসি
    পাখিদের ঝগড়ুটে বলে মনে হয়? কোন্ পাখিকে ঝগড়া করতে দেখে আপনার এমন সিদ্ধান্ত তা জানালে, ঝগড়া থামাবার চেষ্টা করতে পারি। ভালো থাকবেন।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০১ এপ্রিল ২০২৬ ১৩:১৫739621
  • কোন পাখি করে না, জিগ্যেস করলে উত্তর দেওয়া সহজ হতো। ছাদে গিয়ে ভাত বা বিস্কুটের গুঁড়ো ছড়ালে প্রথমে এক দল কাক এসে কাঠবেড়ালিদের সাথে ঝগড়া করে, খানিক পর পায়রারা এলে কাক আর পায়রার ঝগড়া শুরু হয়। এছাড়াও ছাতারে আর চড়ুই পাখিরাও পিছিয়ে থাকে না। শুধু খাবার জন্য না, আমাদের ছাদের একধারে একটা বার্ডবাথ আছে, সেখানেও চান করা নিয়ে ঝগড়া হয়।
  • Somnath mukhopadhyay | ০১ এপ্রিল ২০২৬ ১৩:৩৫739622
  • ওদের স্কুলে ভর্তি করে দিন দাদা, সব ঝগড়া থেমে যাবে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০১ এপ্রিল ২০২৬ ১৩:৪৩739623
  • ওরা স্কুলে কিছু করতে পারবে না, একদম মনোযোগী না। তার চেয়ে আকাশেই উড়ে বেড়াক নাহয়।
  • Somnath mukhopadhyay | ০১ এপ্রিল ২০২৬ ১৩:৫৮739624
  • খাঁচায় ভরে বরং আমার কাছে পাঠিয়ে দিন চেন্নাই থেকে। মাস্টারমশাই হিসেবে হিসেবে আমার হাতযশ নেহাৎ কম নয়।
  • সৌম্যদীপ সাহা রায় | 49.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ১৮:৪৮739628
  • খুব ভালো লাগলো লেখাটি পড়ে, খুবই প্রাসঙ্গিক। বিপদগ্রস্ত পাখিদের জন্য বিশেষ যত্ন নেওয়া দরকার।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০১ এপ্রিল ২০২৬ ২০:১৩739630
  • এই লেখাটা আমার খুব ভালো লাগলো। আমি পাখি দেখতে ও ওদের সম্পর্কে পড়তে খুব ভালোবাসি (Audubon society'র সদস্য)। আমাদের এখানেও অনেক রকম পাখি আসে। ঝগড়ুটে পাখিও আছে আবার খুব বন্ধুবৎসল পাখিও আছে। এদের কাণ্ডকারখানা দেখতে বসলে সারাদিন কোথা দিয়ে কেটে যায়!
  • Somnath mukhopadhyay | ০১ এপ্রিল ২০২৬ ২০:১৭739631
  • সৌম্যদীপ, ধন্যবাদ জানাই মতামত জানানোর জন্য। যাঁরা পাখি দেখতে ও তাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তাঁদের পক্ষে এই বিপন্নতার সংবাদ মেনে নেওয়া সত্যিই কষ্টকর। আমাদের এখানেও পাখির সংখ্যা কমছে দ্রুত গতিতে। ওদের বাসস্থান হারিয়ে যাওয়ার ফলে পাখিদের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। কমছে পাখিদের সংখ্যা। আমরা সচেতনতার প্রসার ঘটাতে পারি, ভালোবাসতে ও অন্যদের ভালোবাসাতে পারি মাত্র। সেই কবে স্কুল জীবনে হেডমাস্টার মশাইয়ের হাতে পরিবেশকে আপন করে নেবার শিক্ষা পেয়েছি, সেই অভ্যাস ছাড়তে পারলাম কই?
    ভালো থেকো।
  • Somnath mukhopadhyay | ০১ এপ্রিল ২০২৬ ২০:২৫739632
  • অসংখ্য ধন্যবাদ জানাই kk আপনাকে। এই ভালোবাসার জন্য‌ই আমাদের বয়স এখনও একজায়গায় থমকে দাঁড়িয়ে আছে। ছড়িয়ে পড়ুক লেখাটা আপনার সোসাইটির মানুষজনের মধ্যে। ভালো থাকবেন সবসময়।
  • পৌলমী | 2405:*:*:*:*:*:*:* | ০২ এপ্রিল ২০২৬ ১২:৩১739642
  • এতো ধরনের বিহঙ্গের সাথে পাঠকদের আলাপনের সুযোগ করে দিয়েছেন বলে সোমনাথ বাবুকে শুভেচ্ছা জানাই। ঈদ বোশেখির পাতায় যত্ন করে এই নিবন্ধটি প্রকাশ করার জন্য গুরুর সম্পাদকমণ্ডলীকেও সমানভাবে পাঠকদের তরফে আন্তরিক শুভেচ্ছা জানাই। পাখিদের সংখ্যা কমছে জেনে খুব খারাপ লাগছে। সত্যিই তো আমরা এসব কথা নিয়ে একটুও ভাবিনা।এই নিবন্ধটি আমাদের ভাবতে উদ্বুদ্ধ করবে বলে বিশ্বাস করি।
  • Somnath mukhopadhyay | ০২ এপ্রিল ২০২৬ ১৭:০১739646
  • এই লেখাটা পড়ে যদি কেউ পাখিদের নিয়ে নতুন করে ভাবতে বসে, তাহলে জানবো আমার কলম ধরা সার্থক হয়েছে। লেখাটা ছড়িয়ে পড়ুক।
  • পলি মুখার্জি | 2405:*:*:*:*:*:*:* | ০২ এপ্রিল ২০২৬ ২১:২৭739654
  • উজ্জ্বল একঝাঁক পাখি আর নিটোল গদ্য --দুইয়ে মিলে ঈদ বোশেখীর এক অনুপম উপহার। ধন্যবাদ লেখককে।
    দুঃখ কেবল এদের হারিয়ে যাবার খবরে।
  • Somnath mukhopadhyay | ০৩ এপ্রিল ২০২৬ ১৪:৩৬739665
  • ধন্যবাদ জানাই আপনাকে। এরা যাতে হারিয়ে না যায় সেজন্য আমাদের উদ্যোগী হতে হবে। একদম ঘরোয়া পরিবেশ থেকেই এই ভালোবাসা তৈরি হোক।
  • Avijit Chakraborty | 2401:*:*:*:*:*:*:* | ০৪ এপ্রিল ২০২৬ ১২:৩৫739681
  • লেখাটি খুবই প্রাসঙ্গিক এবং এটি যে ইদানিং কালের একটি ভয়ঙ্কর চিন্তার বিষয় নিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না।
     
    সত্যি বোলতে কি আমার অভিজ্ঞতায় "ভাত ছড়ালে কাকের অভাব হয়না" এই প্রবাদটিও এখন আর সেই অর্থে ঠিকঠাক যায় না।
     
    পাখির বদলে, বিড়াল কুকুরের সংখ্যাধিক্য বেশ চিন্তার বিষয়। জনগনের পশুপ্রেম উল্লেখযোগ্য ভাবে লক্ষ্যণীয়।
  • Somnath mukhopadhyay | ০৫ এপ্রিল ২০২৬ ১৮:১০739704
  • "সত্যি বোলতে কি আমার অভিজ্ঞতায় -- ভাত ছড়ালে কাকের অভাব হয়না-- এই প্রবাদটিও এখন আর সেই অর্থে ঠিকঠাক যায় না।" -- খুব দামী কথা। আমাদের পাড়ায় কাকেরা কার্যত উধাও। মাঝে মাঝে একটি কাক এসে মাসিক তোলা আদায় করে নিয়ে যায় বটে, তবে তার আসা বেশ অনিয়মিত। বছর খানেক আগে ঘোষ পাড়ার বৈদ্যনাথ দা তাঁর গরু দুটিকে পাশের মাঠে চরবার জন্য বেঁধে যেতেই ম্যাজিকের মতো হাজির হতো এক দল গাই বগলা। আজ তারাও অন্তর্হিত। এসবের মাঝেও যখন খবর পাই হারিয়ে যাওয়া বেশ কিছু পাখির দেখা মিলেছে সম্পূর্ণ নতুন কোনো এক ঠিকানায়, তখন কিছুটা আশা জাগে বৈকি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন