এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব

  • যাদের দিকে আর ঘুরে তাকানো হবে না 

    Srimallar Speaks লেখকের গ্রাহক হোন
    বাকিসব | ২৫ মার্চ ২০২৬ | ২১ বার পঠিত
  • Kurkure খেয়ে যে প্যাকেটটা ফেলে দিলাম, তার দিকে আর ঘুরেও তাকানো হবে না। অন্ধকারে যে গাছটা দাঁড়িয়েছিল, তার থেকে টুপ ক’রে রাস্তায় খ’সে পড়ল যে পাতাটা– তাকে আর মনেও রাখব না। ঘুরেও তাকাবো না কোনওদিন, তার ম’রে যাওয়ার দিকে। বাজারে মাছ কিনতে গিয়ে জ্যান্ত মাছের চোখে দেখেছিলাম বেঁচে থাকার শেষ চেষ্টা। মনে রাখিনি, ঘুরেও তাকাইনি। নিজেকে কীভাবে বিপদ এলে বাঁচিয়ে রাখা যায়, তাই নিয়ে ভেবে যেতাম সারাসময়। ঘুরেও তাই তাকাইনি মাছের মন আর জীবনের দিকে। 

    চলন্ত বাইক মেরে দিয়ে বেরিয়ে গিয়েছিল একটা কুকুরের বাচ্চাকে। বাইকের আর কী দোষ? যে চালায়, তার হাত যদি ঠিক না থাকে- তাহলে আর তর্ক বাড়িয়ে লাভ নেই। এবং এই কারণেই, কোনওকিছু যে কোনওদিন বদলায় না, একবাক্যে তা মেনে নিয়েছিলাম। বদলানোর কিচ্ছু নেই, তবু বদলানোর চেষ্টা ক’রে যাই আমরা। তাই আর ঘুরে তাকাইনি, দেখিওনি এসবের দিকে। 

    একসময়ে মানুষকে বিশ্বাস করতে শুরু করেছিলাম। সবকথা ব’লে দিতাম। ব্যক্তিগত। মনের। যাদেরকে আমার মনের দরজার কাছাকাছি পৌঁছতে দিয়েছিলাম, তাদের কাছেই একদিন বিশ্বাসঘাতক হ’য়ে উঠেছিলাম। ইচ্ছে ছিল যোগাযোগ কমিয়ে আনবো বাইরের জগতের থেকে। পেরেছিলাম। যারা আমার ছিল না, তারা কোনওদিনই আমার হবে না। যাদের জন্য আমি নই, তাদের কাছেও আর পৌঁছব না। পেরেছিলাম কথা রাখতে নিজের কাছে। মানুষের দিকে আর ঘুরে তাকাই না, মানুষের খোঁজও রাখি না জীবন্ত মানুষ হ’য়ে।

    বাতাস আমাকে ব’লেছিল, ‘তোমার বন্ধু হবো’। আলো আমাকে ব’লেছিল, ‘রাত্রে আমার কাছে পৌঁছলে, নতুন কবিতার সঙ্গে তোমাকে দেখা করিয়ে দেবো’। কল্পনা আমাকে ব’লেছিল, ‘আমার কাছে এলে অদেখা অনেককিছু জানতে পারবে’। কারও কাছেই পুরোপুরি যাইনি। যেতে ভাল লাগেনি। স্বপ্নের মধ্যে থেকে উঠে শুধু জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখেছিলাম, পৃথিবীটা নীল। কতকিছুই তো ঘটে গিয়েছে, কিন্তু সেসবের দিকে আর ঘুরে তাকাইনি। যেমনটা বারবার ব’লে চ’লেছি। সেই শুরুর থেকে... 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন