এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  প্রশ্ন

  • তুমি মরীচিকা নাকি ধ্রুবতারা....

    Manali Moulik লেখকের গ্রাহক হোন
    প্রশ্ন | ২৬ মার্চ ২০২৬ | ২৬ বার পঠিত
  • হেমন্তের বিকেলে বাড়ির প্রায় কাছাকাছি ঝিলপাড়ে এখটু ঘুরে আসার অভ‍্যেস কুহেলীর। এমনিতে ওর হেমন্তের সূর্যাস্ত দেখতে বড়ো বেশী ভালো লাগে। কীরকম ঝুপ করে কমলা রঙের সূর্যটা ডুবে যায় আধো-আধো মেঘের আড়ালে। বাতাসে একটা বুকচাপা কষ্ট যেন মাঝে মাঝেই সাড়া দিয়ে যায়। কুহেলীদের বাড়ির পাঁচিলের বোগেনভিলিয়া গাছটাও যেন এইসময়ে কেমন মনমরা হয়ে থাকে। চারপাশের বড়ো বড়ো গাছগুলো রিক্ত, চিন্তাক্লিষ্ট। কবিগুরু বোধহয় এইজন‍্যই লিখেছিলেন, "শূন‍্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব-আভরণে।" গতবছর ওদের স্কুলে চিত্রাঙ্গদা নৃত‍্যনাট‍্যে গানটা বড়ো ভালো লেগেছিলো ক্লাস ইলেভেনের প্রমাদির কন্ঠে। এই ঝিলের একটু দূরেই ভাঙা মন্দিরের ইঁটের পাঁজর বের করা অবস্থান। লোকে বলে, 'মা ললাটেশ্বরীর ঠাঁই।' অবশ‍্য একটা সিঁদুরে রাঙা পাথর ছাড়া আর কিছুই নেই সেখানে। তবু রোদ ঝিলমিলে বিকেলে এই রাঙা-ইঁটের মন্দিরটা ছাড়া যেন চিত্রপট পূর্ণ হয় না। এখানেই তাকে একদিন দেখেছিলো কুহেলী। নীল পাঞ্জাবী আর দীঘল চোখের তুলনামূলক সাহিত‍্যের ছাত্র স্বর্ণবিন্দু। কুহেলীদের ফ্ল‍্যাটের দুটো বাড়ি পরেই ওদের পুরোনো দোতলা বাড়ি, স্বর্ণ তখন স্নাতকের তৃতীয় বর্ষে। ক্লাস নাইনের কুহেলীকে দুর্নিবার আকর্ষণ রতো প্রচলিত সাহিত‍্য সম্পর্কে ওর বিপরীতমুখী ধারণাগুলো। র‍্যাঁবো - শার্ল-বোদল‍্যেয়ার-ব্রেখট-সুরিতা থেকে কমলকুমার হয়ে সুবিমল মিশ্র -সন্দীপন চট্টোপাধ্যায়ের লেখার উল্লেখ নিয়ে আলোচনা। কুহেলী তার অর্ধেক বুঝতো, অর্ধেক যেতো মাথার ওপর দিয়ে। তারপর তো সময় গড়ায় তার নিজের নিয়মে।  স্বর্ণবিন্দুদের বাড়িটা শুনেছি প্রোমোটারকে দিয়ে দেওয়া হবে, কাকু-কাকিমা চলে গেছেন বহুবছর, সে কখন কোথায় কাজের সূত্রে থাকে তার ঠিক নেই। কে দেখে এতোসব! সেই ঝিলটাও বোধহয় কোনোদিন পড়বে দখলদারির করাল গ্রাসে! কৃষ্ণচূড়াটারও আয়ু ফুরোলো! শুধু জীর্ণ মন্দির দাঁড়িয়ে থাকবে কালের সাক্ষী হিসাবে। ষ্টাফরুমে বসে রাশিবিজ্ঞানের অধ‍্যাপিকা ড. কুহেলী মৈত্রের চোখ বারবার ঝাপসা হয়ে ওঠে, বোধহয় ভিড় জমায় হেমন্তের শিশিরকণা। জীবনের দীর্ঘপথের একাকী যাত্রী এই জ্ঞানী,  কঠোর মরুভূমির বুকে যে নীল মরুদ‍্যান আছে, তার খবর মিন-মিডিয়ান-মোডের অঙ্কে ধরা পড়ে না। তবু সে আছে।....... 
     
    এর গালভরা নাম নাকি infatuation. সেটা ঠিক প্রেমজল নয়, মরীচিকা মাত্র। স্বর্ণ তো তবু কাছের মানুষ, অনেকে আবার ধরাছোঁয়ার বাইরের ধ্রুবতারাদের প্রেমে পড়ে মাটি হয়। তবু কেউ কেউ কুহেলীর মতো সফল মরুভূমি হয়েও বুকের গভীর বালুস্তরে আঁকড়ে রাখে তার মরুদ‍্যানটিকে। সব দ্বিধা কাটিয়ে তবু মন প্রশ্ন করে, "তুমি মরীচিকা নাকি ধ্রুবতারা?"     প্রথম ভালোলাগা, ধরাছোঁয়ার বাইরের আকর্ষণ, কল্পনার ঘোড়দৌড় আর মরুদ‍্যানের গল্পের জন‍্য খুলে দিলাম এই টই। আপনারা পড়লে ও লিখলে পরিশ্রম সার্থক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন