এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুনিয়াদারীর টুকিটাকি ৩১ : অন্য এক ইস্রাঈলের গল্প (পর্ব ১৫ ) 

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬২ বার পঠিত
  • আগের পর্বগুলো জানতে এখানে পড়ুন। পর্ব ১ , পর্ব ২, পর্ব ৩, পর্ব ৪, পর্ব ৫, পর্ব ৬, পর্ব ৭, পর্ব ৮ , পর্ব ৯
    , পর্ব ১০, পর্ব ১১ , পর্ব ১২, পর্ব ১৩ , পর্ব ১৪ |
    .
    সালোমে আলেক্সান্ড্রিয়ার সময়ে জুডিয়ার মানচিত্র (আনুমানিক ৭৬ - ৬৭ BCE) (সূত্র : চ্যাটজিপিটি ).

    জেরুসালেম ৭৫ BCE
    এভাবে যখন প্রবল গোলযোগ হচ্ছে এই সভাতে ঠিক তখনই ফারিসীদের মধ্যে এসে দাঁড়ালেন সাইমন l তিনি তখন ফারিসী নেতাদের বোঝাতে শুরু করলেন যে তখন তাদের কি করা উচিত l এসময়ে তার সঙ্গে কথা শুরু হলো অন্যতম ফারিসী নেতা বার লেভ ও বেন এলিয়েজারের l এই দুই বর্ষীয়ান ফারিসী নেতাই তখন নেতৃত্ত্ব দিচ্ছেন ফারিসীদের l সাইমন তখন বোঝাচ্ছেন এই দুই নেতাকেই কেননা এই দুই নেতার কথাই তখন ফারিসিদের মধ্যে শেষ কথা হিসেবে দেখা হয় l
    সাইমন : আমাদের এখন সালোমেকে সম্রাজ্ঞী মেনে নেওয়াই শ্রেয় আমার মনে হচ্ছে সব দিক ভেবে l এতে আমাদের সবারই দীর্ঘমেয়াদী লাভ হবে l বার লেভ : তাহলে এখন আমাদের একজন নারীর অধীনে থাকতে হবে l তোরায় কোথাও শুনেছেন, যে নারীর অধীনে ইহুদী রাষ্ট্র পরিচালিত হচ্ছে ? সাইমন : নারী হিসেবে সালোমে কিন্তু ধীর স্থির ও ধর্মে খুবই আস্থা রাখে l তাছাড়া চারদিকের অবস্থা দেখুন l সালোমের দুই পুত্র হিরকানুস ও আরিস্টোবুলুস দুজনেই এখন প্রধান পুরোহিত হবার যোগ্য দাবীদার l কিন্তু তাদের দুজনেই এখনো অপরিণত, জুডিয়ার মত কঠিন রাজ্য চালাবার ক্ষমতা এই জেরুসালেম কারুরই নেই এখন l এই রাজ্যে এখন ঠান্ডা মাথায় সব দিক বজায় রেখে চলবার মত একজনই আছে, সেই হচ্ছে সালোমে l আর তাছাড়া সালোমে তো প্রধান পুরোহিত হতে চাইছেনা, সে শুধুই সম্রাজ্ঞী হতে ইচ্ছুক l আর তাছাড়া চারদিকের পরিস্থিতি দেখুন, আর্মেনিয়ার গোয়িম রাজা টাইগ্রিনেস এখন জুডিয়ার পাশের রাজ্য সিরিয়া দখলে আনতে চাইছে, সিরিয়ার রাজধানী দামিস্কের (বর্তমানে দামাস্কাস) উপরে তার আক্রমণ হতে চলেছে, একবার দামিস্কের দখল যদি তার হাতে আসে তবে জুডিয়া কতদিন বাঁচতে পারবে ? সালোমে নারী হলেও একজন ইহুদী নারী l সালোমের হাতে শাসন না থাকলে আপনারা কি একজন বিধর্মী আর্মেনীয় গোয়িমের হাতে জেরুসালেমের ভার তুলে দিতে চাইছেন ?



    (অনেক আলোচনার পরে সালোমেকে জেরুসালেমের সম্রাজ্ঞী হিসাবে মেনে নিচ্ছেন ফারিসী নেতারা | দূরে দাঁড়িয়ে চিন্তিত অ্যান্টিপেটার)

    কঠোর চোখে সাইমনের দিকে তাকিয়ে বললেন বার লেভ : "মাননীয় সাইমন আর মহামান্য সালোমের অন্যান্য শর্তগুলো ? আমরা কি ভূতপূর্ব প্রধান পুরোহিত ইয়ানাইয়ের রক্ষিতা নগরবধূ পতিতাদের বিবাহ মেনে নেবো ! তোরা তো এদের পাথর ছুঁড়ে মেরে ফেলতে বলে l তাহলে কি আমরা পতিতাদের স্বীকৃতি দেবো ! "
    এর উত্তরে সাইমন একটু চুপ করে চেয়ে থাকলেন বার লেভের দিকে l হয়তো তিনি বার লেভের মনোভাব বুঝতে চাইছিলেন l সাইমন আস্তে আস্তে বার লেভের চোখের দিকে চেয়ে বললেন, "আমাদের কাছে এখন সবচেয়ে বড় বিপদ আর্মেনিয়ার গোয়িম শাসকদের আগ্রাসন l জুডিয়ার শাসনব্যবস্থাও এখন বিশাল অনিশ্চিয়তার মুখে l প্রবল রাষ্ট্রবিপ্লব পরিস্থিতিতে ছোটোখাট ব্যাপার নিয়ে মাথা না ঘামালেও চলবে এটাও কিন্তু তোরার শিক্ষা l আমরা কি এখন সেইরকম পরিস্থিতেই নেই ! বেন এলিয়েজার এতক্ষন চুপচাপ করে সাইমন আর বার লেভের সব কিছু শুনছিলেন, এতক্ষন কিছুই তিনি বলেননি, এবার তিনি মুখ খুললেন, "মাননীয় সাইমন, আপনাকে আমার একটাই প্রশ্ন l সালোমে ত আপনার ভগিনী কাজেই তার জুডিয়ার শাসক হলে সবচেয়ে লাভবান তো আপনিই হবেন হয়তো প্রধান পুরোহিত হবারও সম্ভাবনা আপনার আছে তাই নয় কি !!" সাইমন বললেন যে, "মাননীয় বেন এলিয়েজার, আপনি এটুকু ভেবে দেখুন যে এই অধম সাইমনের প্রধান পুরোহিত হবার সম্ভাবনা থাকলেও তা আপনাদের ফারিসীদেরই ভালো হবার সম্ভাবনা রাখে l যে সব সাদুসি আর বিশেষ করে ভূতপূর্ব প্রধান পুরোহিত ইয়ানাইয়ের ওই ইদুমিয় পরামর্শদাতা অ্যান্টিপেটার এতোদিন আমাদের ফারিসীদের মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছিলো এখন তাদের হাত থেকে আমাদের চিরমুক্তির সম্ভাবনা আছে কেননা এখন সানহেড্রিনের দখল আমাদের ফারিসীদের হাতেই আসবে l আমি সানহেড্রিনের নাসি (প্রেসিডেন্ট) হলেই ওদের একটা বন্দোবস্ত করা যাবে l " বেন এলিয়েজার চুপ করলেন l আরো অনেকক্ষন আলোচনার পরে অবশেষে সালোমেকে সম্রাজ্ঞী বলে মেনে নিলো ফারিসিরা l সালোমের আরোপিত শর্তগুলোও মেনে নিলো সবাই l হাসমোনিয়ান বংশ তথা ইহুদী জাতির ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত আরম্ভ হলো l
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৩742713
  • ভালো এগোচ্ছে। তথ‍্যসমৃদ্ধ পর্বগুলি
  • হীরেন সিংহরায় | ২০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫৭742715
  • সালোমে প্রসঙ্গে একটা অপ্রাসঙ্গিক কথা মনে হলো - বেথলেহেম সীমানার কাছে রেচেলের সমাধি জেরসালেমে রাজা ডেভিডের সমাধি হেবরনে তিন পেট্রিয়ারকের পুন‍্য স্থলে আমার মেয়ে ও আমাকে আলাদা ঢুকতে হয়েছে। সিনাগগে মহিলাদের কোন প্রকারের কাজের ভার দেওয়া বিধি সমমত নয়।
  • Debanjan Banerjee | ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১১742722
  • মানালী অনেক ধন্যবাদ l পাবলিকেশন্স, ডিবেট পড়াশোনা ইত্যাদির মধ্যে সময় করে এলেখা পড়বার জন্যে l হিরেনদা, ঠিকই ধরেছেন l সেই কারণেই দেখুন সালোমে সম্রাজ্ঞী হতে চাইছেন যেহেতু সেটি সেক্যুলার পদ কিন্তু মন্দিরের প্রধান পুরোহিতের পদ চাইছেননা যেটি ধর্মীয় পদ l সালোমে আলেক্সান্ড্রার জুডিয়ার সম্রাজ্ঞী হওয়াটা হাসমোনিয়ান ইতিহাসে কোনো মহিলার শাসক হবার একমাত্র উদাহরণ l প্রাচীন ইস্রায়েলের ইতিহাসেও খুব সম্ভবতঃ উনিই একমাত্র নারী শাসক যদিও ওল্ড টেস্টামেন্টে ডেবোরা নাম্নী আরেক নারী শাসকের উদাহরণ আছে l সালোমের পরে নারী হিসাবে ইহুদি জাতির নেতৃত্ত্ব দেবার উদাহরণ পেতে গেলে আরো বেশ কয়েকটা শতাব্দীর অপেক্ষায় থাকতে হবে, সেই গোল্ডা মেয়ারের আবির্ভাব পর্যন্ত l
  • Manali Moulik | ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৫742727
  • না না দেবাঞ্জন দা। আপনার লেখা বরাবর সমৃদ্ধ করে। হাসমোনিয়ান ইতিহাসে একটা আলাদা আগ্রহ গড়ে দিলেন আপনি
  • Debanjan Banerjee | ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১১742731
  • অনেক ধন্যবাদ মানালী | আপনাদের এই প্রশংসাই এই লেখার পাথেয় |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন।