এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মোহাম্মদ কাজী মামুন | ১৪ অক্টোবর ২০২৩ ২২:৪৯524548
  • @হীরেন সিংহ রায় দাদা,
    বাংলাদেশের অনেক হলে চলছে। ইন্ডিয়াতেও আসবে। লন্ডনেও যাবে হয়ত। 
    আপনি বরং বাংলাদেশে দেখুন ছবিটা। ভাল লাগবে। ছবিটা ভাল। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে মুভি হলে আমাদের প্রত্যাশা আকাশচুম্বী হয়ে যায়। আমি হয়ত একটি বেশিই সমালোচকের চোখে দেখেছি। অনেকের কিন্তু ভাল লেগেছে। আমারো ছবির গানগুলি,চিত্রগ্রহণ, কয়েকজনের অভিনয়,কয়েকটা দৃশ্য দুর্দান্ত লেগেছে, শ্যাম বেনেগালের জাত চিনিয়ে দেয়ার মত অনেকগুলো জায়গা আছে মুভিতে। 
  • কিংবদন্তি | ১৫ অক্টোবর ২০২৩ ২১:০১524587
  • আমি দ্বিধায় রয়েছি এখনও। মুজিব নাম দেখেই ঝাঁপিয়ে পরে দেখাটা ঠিক হবে কি না বুঝতেছি না। অনেকেই কিন্তু খুব প্রশংসা করছে। ক্রিপটিক ফেইথের সাকিব ভাইও দেখলাম ভাল রিভিউ দিছে। আপনে যেটাকে দুর্বলতা বলছেন অনেকেই সেটাই শক্তি বলছে, মানে শুভ দুর্দান্ত কিছু করেছে এমন আর কি! আমি দ্বিধায় আছি মূলত ট্রেইলার দেখে। কোনমতেই মান সম্মত কিছু মনে হয়নি। শ্যাম বেনেগালের নেতাজি সুভাষ চন্দ্র বয়স : ফরগোটেন হিরো দেখছিলাম, ভাল লাগছিল। তাই শ্যাম বেনেগাল পরিচালক দেখে অনেকেই আপত্তি করেছিল কিন্তু আমি করি নাই। এখন মনে হচ্ছে সব লেজেগোবরে করে ফেলছেন উনি! 
     
    @হীরেন দা, বাংলাদেশ আসবেন না কি! 
  • | ১৫ অক্টোবর ২০২৩ ২১:২৭524588
  • কলকাতায় ২৭ তারিখ রিলিজ হচ্ছে।  
  • হীরেন সিংহরায় | ১৫ অক্টোবর ২০২৩ ২২:১৭524590
  • শরিফ ভাউ
     
    হ্যাঁ । জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে 
  • মোহাম্মদ কাজী মামুন | ১৫ অক্টোবর ২০২৩ ২২:৫৮524591
  • @সাদেকুজ্জামান শরিফ ভাই 
     
    ''ক্রিপটিক ফেইথের সাকিব ভাইও দেখলাম ভাল রিভিউ দিছে।''  
    খুবই স্বাভাবিক যে মুভি বা বই নিয়ে কেউ ভাল রিভিউ কেউ অতৃপ্ত রিভিউ দেবে। স্বতঃসিদ্ধ হলে তো আর্ট হত না সায়েন্স হয়ে যেত। 
     
    "আপনে যেটাকে দুর্বলতা বলছেন অনেকেই সেটাই শক্তি বলছে, মানে শুভ দুর্দান্ত কিছু করেছে এমন আর কি! " 
    আমি যখন সাতই মার্চের ভাষণে শুভকে দেখছিলাম ও শুনছিলাম তখন স্বভাবতই মেলাচ্ছিলাম সত্যিকারের মুজিবের সাথে। এখন যদি কেউ বলেন আমার এভাবে মেলানো উচিৎ নয় যেহেতু এটা তো সিনেমা আর শুভ তো আর সত্যি মুজিব নয়।..  তাহলে আর আমার কিছু বলার নেই । বলতে কী ছবি দেখতে বসে আমি দর্শক হিসেবে অনেক কিছুই চাইব.-কোন অভিনেতা কতটুকু পারবেন আর পারবেন না সে বিচার তো করতে বসার সুযোগ নেই। 
     
    মুজিব কোমল ছিলেন অবশ্যই। কিন্তু মোরাল কারেজ থাকা লোকদের বেলায় যা হয়, কোমলতার মাঝেও দাউ দাউ করে জ্বলতে সত্যের চাপা আগুন ...দ্রোহের দহন ....তা আমি পাইনি মূল চরিত্রে রূপদানকারীর চরিত্রে। আর এ আমার একান্তই পর্যবেক্ষণ। কারো সাথে সংঘর্ষ করার ইচ্ছে নেই এই ব্লগের।  আমি মুভির কোন কোর্স করিনি যদিও প্রচুর মুভি দেখিছি। তাই আমার ভুল হতেও পারে। আর দর্শকের সেই ভুলকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ সকলকে। 
  • মোহাম্মদ কাজী মামুন | ১৫ অক্টোবর ২০২৩ ২৩:০০524592
  • @ দ দিদি 
    দেখুন ছবিটি। ভাল লাগবে আশা করছি। ছবিতে কিছু জায়গা আছে যা অবশ্যই মোচর দেবে। আছে অসাধারণ কিছু সিন। শান্তনুর মিউজিক জাস্ট অসাম। ভুলতে পারবেন না অনেকদিন গ্যারান্টি। ছবির শেষে চোখে পানিও চলে আসতে পারে।
  • | ১৫ অক্টোবর ২০২৩ ২৩:১৬524593
  • সুযোগ পেলেই দেখে নেব ভাই, ইচ্ছে আছে খুবই। 
  • Aranya | 174.229.***.*** | ১৬ অক্টোবর ২০২৩ ০১:২৭524598
  • ভাল লেখা। দেখতে হবে, সিনেমাটা। আশা করি, আমেরিকায় রিলিজ করবে 
  • কিংবদন্তি | ১৬ অক্টোবর ২০২৩ ০৯:৩৪524608
  • @হীরেন দা, সাধু সাধু! অপেক্ষায় থাকলাম। 
  • বিপ্লব রহমান | ১৭ অক্টোবর ২০২৩ ০৭:৪৫524658
  • এই খোপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও "মুজিব" সিনেমার দুই প্রধান চরিত্র শুভ - তিশার প্রতিক্রিয়া রেখে গেলাম
     
     
  • মোহাম্মদ কাজী মামুন | ১৮ অক্টোবর ২০২৩ ২০:২৭524760
  • @ দ দিদি,
    দেখুন ভাল লাগবে। কয়েকটি জায়গা আছে চোখে পানি আনবে। শান্তনুর গানগুলি অসাম। যারা ইতিহাস পরিক্রমাটি জানে না যেমন বাচ্চারা তাদের জন্য কিন্তু একটি আদ্যোপ্যান্ত ইতিহাস আছে। 
    @ অরণ্য 
    অশেষ ধন্যবাদ। দেখুন। ভাল লাগবে আশা করছি।
    @বিপ্লব রহমান 
    আপনার সংযোজনের জন্য ধন্যবাদ। পোস্টটিকে নিঃসন্দেহে সমৃদ্ধ করেছে। তবে একজন দর্শক হিসেবে বলতে পারি আমার অনেক বেশী প্রত্যাশা ছিল। আর শুভ সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি আমার। এখন যদি বলা হয় যে যেমন একজনকে ফেইসবুকে লিখতে দেখলাম শুভ তো আর মুজিব নয় যে পুরো মুজিবকে পুরো ফুটিয়ে তুলতে পারবে তা আমার কাছে গ্রহণযোগ্য নয়। একজন দর্শক সময় ও অর্থ ব্যয় করে হলে গিয়েছে মুজিবকেই দেখার জন্য,শুভকে উৎসাহ দেয়ার জন্য নয় যা তার পরিবারের জন্য একান্তই স্বাভাবিক হলেও দর্শকের জন্য নয়। শুভ সামর্থ্যের বেশী দিয়েছে তা পোস্টেই বলেছি। কিন্ত সামর্থ্যের পরিমাপে তো আরো সামর্থ্যবান ভারত ও বাংলাদেশ দুদেশেই ছিল যারার পরীক্ষিত তাই না? 
    মুজিব একটি আবেগের নাম আমাদের জাতির জন্য। সেজন্যই আমার বৃদ্ধ বাবা মা ছুটে গিয়েছেন হলে। সেজন্যই এত কথা। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন