এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুনিয়াদারীর টুকিটাকি ২৪ : অন্য এক ইস্রাঈলের গল্প (অষ্টম পর্ব ) 

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০২ এপ্রিল ২০২৬ | ৬৭ বার পঠিত
  • আগের পর্বগুলো জানতে এখানে পড়ুন | পর্ব ১ , পর্ব ২ , পর্ব ৩ , পর্ব ৪, পর্ব ৫, পর্ব ৬, পর্ব ৭ |
     

     
    জেরুসালেম ৯০ BCE, আনুমানিক মানচিত্র 

    (বার কুসের দিনলিপি থেকে একদিন)

    আমি বার কুস বলছি | লেখার অভ্যেস একেবারেই নেই | কিন্তু আজকে ইচ্ছে করছে লিখতে , আমার এই সময়টাকে ধরে রাখতে | বার কুস , আহ্হ এই নিজের নামটা নিজের মুখেই কতোদিন পরে বলছি | জন্মাবার পরে আমার বাবা এই নামটা দিয়েছিলেন আমাকে সে কতোদিন হয়ে গেলো ! সেদিন টা ভুলে যেতে চাই মনেপ্রাণে কিন্তু ভুলতে পারিনা আমি কিছুতেই | ঘুমের মধ্যে ভোররাতে আমাকে তুলে দেয় সেদিনটা | স্বপ্নে দেখি আমার সামনেই কুশ দেবতার বেদীতে আমার বাবার বুকে তলোয়ার ঢুকিয়ে দিলো এক ইহুদী সেনা , আমার বাবার রক্তে ভেসে গেলো কুশ দেবতার বেদী , তারপর তারপর কি হলো যেন ...... হ্যাঁ মনে পড়ছে আমি বললাম যে আমি সুন্নত করবো | আমি ইহুদী হবো | ওহঃ কতোদিন হয়ে গেলো কিন্তু এই ছবিটা মাথা থেকে কিছুতেই যায়না | যাগ্গে এই সময়টাকে আমি ধরে রাখতে চাইছি তাই ওই দিনটাকে ভুলতেই হবে | বার-কুস এই নামটাকেও ভুলে যেতে হবে যেকরেই হোক |
     

    (যুবক অ্যান্টিপেটার কাজের ফাঁকে দিনলিপি লিখছেন | ছবিতে তার সঙ্গে দেখা করতে আরব , গ্রিক ও রোমক বণিকেরা অপেক্ষা করছেন )
    পুরোহিত আরন আমার নাম দিয়েছিলেন অ্যান্টিপেটার | উনিই আমাকে আমার বাবার অভাব বুঝতে দেননি | এখন থেকে ওর দেওয়া এই অ্যান্টিপেটার নামটাই থেকে যাবে আমার | আরন আমাকে হিব্রু , গ্রীক আর আরবদের ভাষা শিখিয়েছেন | ভালো হয়েছে আমার জন্যে | হাসমোনিয়ানদের রাজদরবারে একটা কাজ পেয়েছি | গ্রীক বণিকদের থেকে জেরুসালেমের মন্দিরের জন্যে ট্যাক্স আদায়ের কাজ | উনিই হাতে ধরিয়ে পাশ থেকে আমাকে এই কাজটা শিখিয়েছেন | আরন আমাকে বুঝিয়েছেন যে এই হাসমোনিয়ানদের সাম্রাজ্য টিকে আছে এসব গ্রীক বণিকদের দেওয়া রুপোর টুকরোগুলোর উপরেই | তাই ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখবার দরকার আমাদের মতো ইদুমিয় আর আরণের মত সামারিয় দের | এছাড়া মাঝে মাঝে নেগেভের মরুভুমি পেরিয়ে আমাকে আরনের সঙ্গে যেতে হয় দূর দূর দেশে | কখনো নাবাতিয়া (বর্তমান জর্ডনের পেট্রা কাছে ) কখনো গাজা কখনো বা সিরিয়া বা মিশরের আবার কখনো বা গ্যালিলি পেরিয়ে লেবান পর্বতের আসে পাশের শহরগুলোতে , কখনো সিরিয়া একবার মিশরেও গেছি এই গত কয়েক বছরে | আমাদের মূল কাজ যতটা সম্ভব গ্রীক বণিকদের নিয়ে আসা এই জুডিয়াতে | ওরা যত বাণিজ্য করবে ততো হাসমোনিয়ানদের লাভ হবে | গ্রীক ভাষা শেখায় খুব সুবিধা হচ্ছে আমাদের এই বনিকদের সঙ্গে কাজ করতে | খুব ভালো লাগছে নতুন নতুন দেশ ঘুরতে |

    এর আগে মাঝে মাঝে আরন আরেকটা অদ্ভুত ভাষা শেখাতেন আমাকে | উনি বলেন ওই ভাষাটাকে বলে ল্যাটিন | ওটা নাকি শিখতে হবে ভবিষ্যতের জন্যে | গত বসন্তে বুঝেছি কেন শিখতে হবে ওই ভাষাটাকে | আরনের সাথে গাজা ভ্রমণ করেছিলাম সেখানে কিছু গ্রীক বণিক এসেছিলেন সেই দূর ক্রিট দ্বীপ থেকে | ওনারা মার্বেল বেচতে চান জেরুসালেমে | আরন বললেন যে জুডিয়াতে ব্যাবসা করতে গেলে মন্দিরে ভালো কর দিতে হবে | ব্যাবসার কথাবার্তা হয়ে গেলে ওরা একটা অদ্ভুত প্রস্তাব দিলেন আমাদের | ক্রিট থেকে আরো দূরে সমুদ্রের আরো ওপারে রোম নামের এক আশ্চর্য শহর আছে | সেখানে নাকি এক আশ্চর্য সভ্যতার উদ্ভব হবে যা একদিন সারা বিশ্বের কাছে গুরুঠাকুর একদিন হবে | 

    (যুবক অ্যান্টিপেটার কাজের সূত্রে প্রথমবার রোমে এসে তার বৈভব দেখে তাজ্জব ) 
    আরন আর আমি ওই রোম শহরকে দেখে তো তাজ্জব হয়ে গেলাম | জেরুসালেমে একটাই মন্দির জিহোভার আর সেখানে একটা দেয়াল তুলতে গেলেই তো হাসমোনিয়ানদের সঙ্গে ফারিসীদের মরণপণ ঝামেলা হয় আর এই রোম শহরে তো রাস্তার প্রতিটা মোড়ে একটা করে মন্দির !!! অনেক দেবদেবীকে পুজো করে রোম তার মধ্যে একজন দেবতা হলেন জুপিটার ওনার মন্দিরটা দেখে আমার সেই ছোটবেলার কুশ দেবতার মন্দিরটা মনে পড়ে গেলো !!! আরন বলেছেন যে জিহোভা তাকে জানিয়েছেন যে এই রোম নগর একদিন পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য হবে আর জেরুসালেমের ধংসও হবে রোমেরই হাতে ! কয়েকজন রোমান বণিক আর সেনেটর এর সঙ্গে আলাপ করিয়ে দিলেন গ্রীক বণিকেরা আমার আর আরনের | সেনেটর কি আমরা জানিনা আগে কখনো নামটা শুনিওনি জুডিয়াতে থাকার সময়েই | গ্রীক বণিকেরা বললেন যে এখানে সেনেট নামের একটা সংগঠন আছে শহরের মান্যগন্য বয়স্ক অভিজ্ঞ লোকেরা এখানে বসে রোমের ভবিষ্যৎ ঠিক করেন | এই সেনেটের সদস্যদেরই বলে সেনেটর | এদের নিয়মেই নাকি রোম চলে | আমি জেরুসালেমে সানহেড্রিন বলে যে বস্তুটা আছে সেটার কথা শুনেছি ইহুদীদের সব কিছুরই নিয়ন্ত্রণ করবার কথা সেই সংস্থার | কিন্তু সেখানে কে বসবে ঠিক করেন স্বয়ং হাসমোনিয়ান বংশের প্রধান পুরোহিত যিনি এখন আবার রাজাও বটে !!! সানহেদ্রিনে বসার অধিকার নিয়ে রোজ ঝামেলা লেগেই আছে জেরুসালেমে | অদ্ভুত ব্যাপার এখানেও সেনেটর কে হবে তাই নিয়ে রাজনীতি ঝামেলা নাকি লেগেই থাকে !! তবে সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে রোমে কোন প্রধান পুরোহিত বা রাজাও নেই !!! আরো একটা আশ্চর্য ব্যাপার যে রোমে আমাদের ইহুদী বলেই সবাই মনে করতো কিন্তু জুডিয়াতে আমরা সবসময়েই ইদুমিয় , সুন্নত করলেও বা জিহোভার মন্দিরে প্রচুর সোনা রুপা ভেট দিলেও জুডিয়ার মানুষের কাছে আমরা কোনোদিনই ইহুদী হতে পারবোনা !!!
    রোম থেকে কয়েকমাস থাকবার পরে জুডিয়াতে ফিরে আসি | এখানে এসে খবর পেলাম যে রাজা আরিস্টোবুলুসের মৃত্যু হয়েছে | ওনার মা আর ভাইদের কারাগারে অনাহারে মৃত্যু ওনার নাকি সহ্য হয়নি | আশ্চর্য ব্যাপার মা আর ভাইদের কারাগারে পাঠিয়েছিলেন উনি নিজেই !!! ওনার আরেক ভাই আলেক্সান্ডার জীবিত ছিলেন | কারাগার থেকে ওনাকে মুক্ত   করা হয় আর সিংহাসনে বসানো হয় | আরিস্টোবুলুসের স্ত্রী সালোমেই এই কাজ করেছেন | সালোমে এক অদ্ভুত মানুষ | উনি শুধু আলেক্সান্ডারকে মুক্তই করেননি তাকে বিবাহও করলেন | 

    (হাসমোনিয়ান বংশের যৌথ দুই শাসক আলেক্সান্ডার ও তার স্ত্রী সালোমে ) 

    ইহুদী পুরোহিতদের নাকি এই নিয়ম আছে | সালোমের ভাই স্যামুয়েল ফারিসীদের বড় নেতা তাই হয়তো অসুবিধা হয়নি খুবএকটা | এখন আলেক্সান্ডার সিংহাসনে বসেছেন জানাইউস উপাধি নিয়ে | ওকে অনেকে ইয়ানাই বলেও ডাকে | ইয়ানাই মানে নাকি এদের ভাষাতে লৌহ মানব | আলেক্সান্ডার আর সালোমে এখন জুডিয়ার শাসক | জুডিয়াতে ওদের অনেকে বলে লোহা আর মখমল | আরিস্টোবুলুসের আমলেই আরন আর আমার নিয়োগ হয়েছিলো কাজেই প্রথমে আমি ভেবেছিলাম যে ইয়ানাই প্রথমেই আমাদের চাকরি খাবেন যারা আরিস্টোবুলুসের আমলের লোক !!! কিন্তু দেখলাম অনেকের চাকরি গেলেও আমাদের থাকলো | আরন পরে বলেছিলেন যে হাসমোনিয়ানদের কাছে আমরা অর্থাৎ ইদুমিয়া বা সামারিয়ার লোকেরা চিরকালই বেশী ভরসার পাত্র ওই ফারিসীদের তুলনাতে !!! কেননা আমরা তো পুরোপুরি ইহুদিই নই জুডিয়ার চোখে কাজেই ওদের চোখে আমরা ক্ষতিকর নই অন্ততঃ কোনো গুপ্তহত্যা বা বিদ্রোহ করবোনা এটাই হাসমোনিয়ানদের বিশ্বাস !! ওদের বিশ্বাসের মর্যাদা আমাদের রাখতেই হবে | আস্তে আস্তে আমরা একটু একটু করে বিশ্বাস গড়ে তুলছি ইয়ানাই এর চোখে | ইয়ানাই এখন চেষ্টা করছেন গ্রীক বা রোমানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আর একাজে আমরা ছাড়া আর সেরম কেউ নেই যাকে উনি ভরসা করতে পারেন ! তবে সালোমে মনে হয় অতটাও পছন্দ করেননা আমাদের | হাজার হোক উনি তো ধর্মপ্রাণ হাসিদ পরিবার থেকে আর ওনার ভাই স্যামুয়েল নিজেই তো এখন বড় ফারিসী নেতা | ফারিসীরা আমাদের একেবারেই পছন্দ করেনা এটাই দেখছি | যাইহোক অনেক সময় গেলো আপাতত আজকে এই পর্যন্তই থাক পরে আরো লিখবো | 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হীরেন সিংহরায় | ০২ এপ্রিল ২০২৬ ১৯:২৭739650
  • রোম  রিপাবলিকের শেষ ঘন্টা বাজান জুলিয়াস সিজার । ৪৭ বিসি। তারপর থেকে সেনেটরদের ক্ষমতা খর্ব হতে থাকে। রোমান শাসনে নহেদরিনের কেরামতি মন্দির ম‍্যানেজমেনট ও ধর্ম রক্ষায় সীমিত। 
     
  • Debanjan Banerjee | ০২ এপ্রিল ২০২৬ ২৩:৪১739656
  • অনেক ধন্যবাদ হিরেনদা l আপনি ঠিকই ধরেছেন l গল্পের ওই দিকেই আমরা যাবো , ধীরে ধীরে l
  • হীরেন সিংহরায় | ০৩ এপ্রিল ২০২৬ ০০:৪৯739657
  • সানহেদরিন লিখতে ভুল করে নহেদরিন লিখেছি। 
    আরেকটা কথা - শিক্ষিত রোমানরা নিজেদের মধ্যে গ্রিক ভাষায় কথা বলতেন ।  সিজার ও ক্লিওপেটরার বারতালাপ হতো ল‍্যাটিন নয়  গ্রিক ভাষায়!
     
  • Debanjan Banerjee | ০৩ এপ্রিল ২০২৬ ০৬:৪৫739658
  • ইন্টারেষ্টিং হিরেনদা l এই গ্রীক কানেকশন খুবই গুরুত্বপূর্ণ l পরে কাজে লাগবে আমার লেখায় l 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন