এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৮ মার্চ ২০২৫ ১৬:২১541528
  • হুঁ।
    এদিকে গুজরাটে বন্যপ্রাণী মৃত্যুর হার বেশ বেশী।
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ০৮ মার্চ ২০২৫ ১৮:১৪541530
  • দ দি , এবার হয়ত বন্যপ্রাণী খাতে বাজেট বরাদ্দ কমাবে, কিছু হলে বলবে ভ্যান্তারায় নিয়ে যাও। বেসরকারী চিড়িয়াখানার মত বেসরকারী জঙ্গলের ইজারা।
  • | ০৮ মার্চ ২০২৫ ১৮:২০541532
  • হুঁ সেটা একটা সম্ভাবনা। এছাড়া ইল্লিগাল ব্রিডিং, প্রাণীদের বিভিন্ন দেহাংশ বিক্রি ইত্যাদি সম্ভাবনা অসীম প্রাইভেট সেটাপের ক্ষেত্রে।
  • হীরেন সিংহরায় | ১২ মার্চ ২০২৫ ০০:২৬541630
  • অসাধারণ প্রাসঙ্গিক লেখা ,অজস্র ধন্যবাদ। দেশে দেশে একদা ঔপনিবেশকের পদসঞ্চার হয়েছে ব্যবসায়ীর ছদ্মবেশে তাদের শেয়ার কিনেছেন ব্রিটেন পর্তুগাল হল্যান্ড ডেনমার্কের ধনী মানুষেরা আপন দেশের রাজার প্রচ্ছন্ন প্রশ্রয় সহ -বনিক তুমি এগিয়ে চল আমরা তোমার একটু পেছনে আছি। একদিন ,পোহালে শর্বরী, বনিকের মানদন্ড দেখা দিল রাজদণ্ড রূপে ! ইস্ট ইন্ডিয়া কোম্পানি (১৬০০) ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি (১৬২০) সকলের ইতিহাস একই , এর সঙ্গে যোগ করা যায় পর্তুগিজ ট্রেডিং পোস্ট -সিঙ্গাপুর, মাকাউ - সবাই হাত পাকালেন দাস ব্যবসায় আজকের লিভারপুল লিসবন সেই অর্থে গঠিত।  জন সিসিল রোডস একাই গড়লেন ব্রিটিশ সাউথ আফ্রিকা কোম্পানি যা একদিন একটা গোটা দেশের অধীশ্বর হবে ( আজ দু টুকরো হয়ে জাম্বিয়া জিম্বাবোয়ে) এলন মাস্ক এঁর উত্তরসূরি , দেশে দেশে আজ অলিগারকের অভ্যুদয় আমরা হয়তো পুরনো ইতিহাসকে উলটো করে দেখব ( in reverse ) যেখানে অলিগারকরা কোন উপনিবেশ নয়, আপন দেশের রাজার  ওপরে চোখ রাঙ্গাবেন তাঁদের ইচ্ছায় কর্তার কর্ম । আপনার লেখায় সেই ইঙ্গিত উজ্জ্বল 

    পু: আফিম মশলা ও মানুষের ব্যবসায় হংকং সাংহাই ও চার্টার্ড ব্যাঙ্কের ( আজকের স্ট্যান্ডার্ড চার্টার্ড ) ভূমিকার কাহিনি অনুচ্চারিত থাকতে দেখি। তাঁরাও সেই অলিগারকদের সাথি , বিভিন্ন সময়ে। রেনেসাঁ ইউরোপকে দিলো আলো - কোন আলো ? স্পেনে চলছে ইনকুইজিশন,   প্রতি শনিবার সন্ধ্যেয় ডাইনি পোড়ান হয়  দাস ব্যবসা চলে চুটিয়ে , পোপ আশীর্বাদ করেন লুণ্ঠকদের - তাঁরা উপনিবেশে প্রভুর বাণী ছড়িয়ে দেবেন, একদিন । 
  • পাপাঙ্গুল | 150.129.***.*** | ১২ মার্চ ২০২৫ ১৬:১৮541639
  • ধন্যবাদ হীরেনদা। আমাকে তুমি বললেই হবে , আপনি বলার দরকার নেই। সেসময়ের ব্যাংকরা এই ভেঞ্চার পুঁজিপতিদের সহায়ক তো বটেই। উদ্বৃত্ত অর্থ নতুন ধনীরা গ্রামে কৃষি জমি কেনার বদলে ব্যাংকে গচ্ছিত রাখতেন। আর শহরে বাড়ি কিনতেন। এভাবেই উন্নত দেশগুলির অর্থনীতিতে কৃষির ও সামন্ততন্ত্রের গুরুত্ত্ব ক্রমশ কমে যায়।  এটা নিয়ে পরে আরেকটা লেখা লিখব।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৩ মার্চ ২০২৫ ০০:২৫541647
  • গোছানো লেখা, yes
     
    ট্রাম্প ব‍্যবসায়ী, দখল নিয়েছেন রাজনৈতিক দলের এবং প্রশাসনের। মাস্ক দখল নিয়েছেন ট্রাম্পের। অর্থ - অর্থ এখন সরাসরি নিয়ন্তা। দ্বৈত এখন অদ্বৈতের পথে। 
  • পাপাঙ্গুল | 103.253.***.*** | ১৭ মার্চ ২০২৫ ১৭:৪৮541753
  • ধন্যবাদ অমিতাভদা। অদ্বৈত হলে তাও খেলাটা সবার কাছে পরিষ্কার হয়ে যায় যে শেষপর্যন্ত কে সিংহাসনে বসল।
     
    দ দি, জার্মান খবর পড়ে চমকে গেছি। মিডিয়াকে ধমকানির ব্যাপারটাও সত্যি -
     
    এই যে তিন হাজার একর জমি সম্ভবত 'শিল্প' করার জন্য গুজরাট সরকার নামমাত্র মূল্যে লিজে দিয়েছিল , সেখানে এসব বন্যপ্রাণী সংরক্ষণ কি করে হতে পারে তাই বা কে জানে। 
  • হীরেন সিংহরায় | ১৭ মার্চ ২০২৫ ১৮:১০541754
  • দিন তিনেক আগে ব‍্যাভেরিয়ার নামী পত্রিকা সুদ ডয়েচে ভানতারার ওপরে যে প্রতিবেদন ছেপেছে তার বক্স কলামটি প্রনিধানযোগ‍্য-
     

    দুনিয়ার অন‍্যতম ধনী পরিবারের অর্থায়নে স্থাপিত ভানতারা কি একটি বিলাসবহুল পশু উদ্ধার ও সুরক্ষা আবাস ? এই সম্পূর্ন অস্বচ্ছ চিডিয়াখানা প্রকল্প কি বন‍্য পশু ব‍্যবসায়ের কালোবাজারকে চাগিয়ে তুলবে ? 
     

    Vantara in Indien soll eine Art Luxusherberge für in Not geratene Tiere sein, finanziert von einer der reichsten Familien der Welt. Doch wurden die Zehntausenden Tiere tatsächlich gerettet? Einblick in ein undurchsichti-ges Zooprojekt, das den welt-weiten Schattenmarkt für Wildtiere angeheizt haben
    könnte) 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন