এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:e4d8:c105:11c7:***:*** | ২৫ নভেম্বর ২০২২ ০৩:৪০514128
  • একটু মজা করে বললে, প্রটোকলস অফ দি এলডার্স অফ জায়ন মনে এল। তফাতের মধ্যে ওটা বানানো এটা সত্যি।
  • Amit | 121.2.***.*** | ২৫ নভেম্বর ২০২২ ০৪:০৮514129
  • হিরেন বাবু কে একটা প্রশ্ন: - "আমেরিকান যুক্তরাষ্ট্রে তখন কয়েক হাজার ব্যাঙ্ক। আমেরিকায় সুবর্ণ মান  গোল্ড স্ট্যান্ডার্ড ) বলবৎ - সেই ভিত্তিতে  নিজেরা নোট ছাপেন কেউ কেউ।" - এটা পড়ে একটু কনফিউস হয়ে গেলুম। 
     
    মানে কি গভর্নমেন্ট এপ্প্রুভড মিন্ট এ এনারা কেউ ইকুইভ্যালেন্ট গোল্ড রিজার্ভ ডিপোজিট বা বন্ধকী করলে তখন এক্সট্রা ডলার ছাপানো হত & এনাদের দেওয়া হতো ? কোনো গভট কন্ট্রোল ছিল না কতটা ছাপানো হবে -? নাকি এনারা ডাইরেক্টলি মিন্ট কন্ট্রোল করতে পারতেন ? 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:e4d8:c105:11c7:***:*** | ২৫ নভেম্বর ২০২২ ০৬:২৬514130
  • হীরেনবাবুকে করা প্রশ্নের উত্তর হীরেনবাবুই দেবেন। আমি যা বুঝি সেটা এই রকম।
     
    এমনকি আজকেও কোন ব্যাংক নোট ছাপাতে পারে। তবে সেই নোট নেওয়া না নেওয়া গ্রহীতার ইচ্ছাধীন। ফেডারেল রিজার্ভের হুকুমে সরকারী টাঁকশাল যে নোট ছাপায় তা নিতে কেউ অস্বীকার করতে পারে না।
  • Amit | 121.2.***.*** | ২৫ নভেম্বর ২০২২ ০৬:৫২514131
  • কিন্তু কতটা নোট ছাপানো হবে সেটা ইন্ডিয়াতে বা কমনওয়েলথ দেশগুলোতে ফেডারেল গভট বা রিজার্ভ ব্যাঙ্ক কন্ট্রোল করে না -? নাকি ইন্ডিভিজুয়াল ব্যাঙ্কগুলো আলাদা করে রিকোয়েস্ট করতে পারে ? 
     
    আমি একেবারেই জানিনা এই ব্যাপারে। মানে কেউ নিজের ইচ্ছেমতো নোট ছাপাতে পারে এইটা তে কনফিউস হয়ে যাচ্ছি। তাহলে ইনফ্লেশন কন্ট্রোল হবে কিভাবে ? 
     
    আমি সিওর সিস্টেমটা কাজ করছে। আমার ই কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। 
     
    :) 
  • S | 37.12.***.*** | ২৫ নভেম্বর ২০২২ ০৬:৫৭514132
  • ব্যান্কার'স নোট আলাদা জিনিস। অনেকটা শর্ট টার্ম বন্ডের মতন। খুব বড় আর ভালো ক্রেডিট রেটিংএর ব্যান্ক হলে অনেকে এটাকেও কারেন্সির মতন ব্যবহার করে। বহুকাল আগে আমাদের দেশেও বহু নামজাদা ব্যবসায়ীদের দেওয়া এইরকম নোট ট্রেডাররা কারেন্সির পরিবর্তে ব্যবহার করতো।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:e4d8:c105:11c7:***:*** | ২৫ নভেম্বর ২০২২ ০৭:১২514133
  • নাম্বার অফ কারেন্সি ইন সার্কুলেশন, আর মানি ইন সার্কুলেশন এক জিনিস নয়। ইনফ্লেশনের সাথে টোটাল মানি ইন সার্কুলেশন রিলেটেড, শুধু কারেন্সী না। 
     
    ব্যাংকগুলো আমরা যেমন দেখেছি, মানি ক্রিয়েট করতে পারে। যেমন একশ টাকা ডিপোজিটের থেকে নব্বই টাকা ধার দিয়ে। ফেডারেল রিজার্ভ ঠিক করে ডিপোজিটের কত অংশ ধার দেওয়া যাবে। সেইভাবে মানি ক্রিয়েশন কন্ট্রোল করে।
     
    এক অর্থে ব্যাঙ্ক নোট এই ধরণের টাকা।
  • Amit | 121.2.***.*** | ২৫ নভেম্বর ২০২২ ০৭:১৯514134
  • ওকে। ওটা হয়তো ব্যাংকার্স নোট এর কথাই হিরেন বাবু আসলে বলতে চেয়েছেন। আমি ডলার প্রিন্টিং ভেবেছি। 
  • হীরেন সিংহরায় | ২৫ নভেম্বর ২০২২ ১৩:৫১514142
  • পলিটিশিয়ান যথার্থ বলেছেন- কাগুজে নোট যে কেউ ছাপাতে পারে, গ্রহণ করা না করা নির্ভর করে যে নোট ইস্যু করেছে তার বিশ্বাসযোগ্যতার ওপরে। ভারতের মণ্ডিতে এ ধরণের নোট ইস্যু হয়েছে অন্তত হাজার বছর। আজো হয় ! সুরতের শেঠ হ্যান্ড নোট লিখে দেয় যেটা হাতে পেয়ে ভাবনগরের শেঠ ‘টাকা’ দেয়। পরে যেটাকে লেটার অফ ক্রেডিট বলে জেনেছি, সায়েবরা চেনানোর অনেক আগে হাম্মুরাবির আমল থেকে তা চালু ছিল ! উনবিংশ শতাব্দীতে আমেরিকা ব্যাঙ্ক নোটের  কোন ইউনিফরম চেহারা ছিল না ব্যাঙ্ক গুলি আপন নোট ছাপত নিজেদের ভল্টে ভরা রিজার্ভের ভিত্তিতে ( সব সময় অবশ্যই নয়-সেটা আরেক গল্প)। সে নোট গ্রহণ করতে কেউ বাধ্য ছিল না -কারণ লিগাল টেন্ডার কথাটা আমেরিকায় চালু ছিল না বাজারে কত টাকা চালু তার হিসেবওনয়। । এখন ডলারে লেখা থাকে দিস নোট ইজ লিগাল টেন্ডার পেছনে “ আমরা ঈশ্বরে বিশ্বাস করি “। মানে কেউ যদি না নেয় , ওপরে টেলিফোন করুন। 

    ভারতে বা ইংল্যান্ডে কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর লেখেন  আমাকে বিশ্বাস করুন –

    আই প্রমিস টু পে দি বেয়ারার

    মানি ইন সারকুলাশন এবং প্রিন্টেড মানি এক নয় যেমন পলিটিশিয়ান বলেছেন। বাজারের মোট ক্রয় ক্ষমতা কেবল ছাপা নোট দিয়ে নির্ধারিত হয় না।  আমরা চারটে হিসেব ধরি ।

    এম জিরো             মিনটে ছাপা করকরে গান্ধী ছবি ওলা নোট
    এম ওয়ান             গান্ধী ছবি প্লাস ব্যাঙ্কে  স্বল্প মেয়াদি জমা টাকার পরিমাণ
    এম টু                   যোগ করুন বিল অফ এক্সচেঞ্জ , সিকিউরিটি
    এম থ্রি                  অপরের সঙ্গে যোগ করুন মিউচুয়াল ফাণ্ড ইত্যাদি
    চার পাঁচ অবধি না গিয়ে বলি আপনার জমা টাকা দিয়ে  ব্যাঙ্কগুলি  বাজারি ক্রয় ক্ষমতা ইতিমধ্যে নয় গুণ বাড়িয়ে দিয়েছে ! তার প্রতিফলন পাই এম এক দুই তিন চারে !
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন