এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ইন্দ্রাণী | ১২ জুলাই ২০২১ ১৫:২৬495735
  • মা কমলার সোনার গাগরির থেকে বেরিয়ে এসেছিল আশমান, সাগর, গাং, পানি আর ধনপতির চর। আবার এও সত্য যে চিরদিন থাকবে না ধনপতির চর। চর না কাছিম। কে জানে। থাকবে না। নিরুদ্দেশে যাবে। যেন নিরুদ্দেশ যাত্রারই কাহিনী। অমর মিত্রের অন্য কয়েকটি উপন্যাসেও এই নিরুদ্দিষ্ট হওয়া বিচিত্র রূপে এসেছে। সে অন্য প্রসঙ্গ।
    ধনপতির চর উপন্যাসের ভাষা , বুনোট, গল্পের মধ্যে গল্প কোথাও প্রাচীন উপকথা- মা কমলা মাতা মারি দয়াময় প্রভু আল্লাহ ঘোড়াদল লিসবন সব একাকার , পাশাপাশি বাস্তব যেখানে রাষ্ট্রের সন্ত্রাসকে চেনা যায় পরিষ্কার - আখ্যানের এই বিস্তারকে বিপুল বাঁধা যায় না।

    পাঠ তো আলাদা হবেই। তাই নিয়ে তো তর্ক হয় না।
    তবে আখ্যানের বিস্তার, গভীরতাকে নারীবাদী উপন্যাসের তকমা দিলে একটা অস্বস্তি হয়। মনে হয় সমুদ্রর ছবি তুলে ফ্রেমে আটকে দেওয়ালে লাগানো হল- সমুদ্র দেখতে গেলে বাঁধানো ছবির কাচ নাকে ঠেকে যাবে। তার বিস্তার , ভেসে যাওয়া কিছুই দেখা হবে না।
    এইটুকুই জানালাম। অর্বাচীনের বাচালতায় প্রতিভা কিছু মনে করবেন না- আশা রাখি।

  • ইন্দ্রাণী | ১২ জুলাই ২০২১ ১৫:৩৫495737
  • ** আখ্যানের এই বিপুল বিস্তারকে বাঁধা যায় না অথবা আখ্যানের এই বিস্তার বিপুল- তাকে বাঁধা যায় না
    এই রকম কিছু লিখতে চেয়েছিলাম- কী সব হয়ে গেল

  • শিবাংশু | ১৪ জুলাই ২০২১ ০০:২১495768
  • বিষয়টি সাগর বা আকাশের মতো'ই বিপুল। ফ্রেমে বেঁধে তাকে ছোঁয়া যায় না। বাস্তববুদ্ধির বাঁধা ফ্রেম।  প্রকৃতির কাজই বেড়া ভেঙে ফেলা। সে কখনও আসে নারী হয়ে, কখনও মাটি, কখনও বানভাসি প্লাবন। অমর মিত্র আগেও বার বার  অচেনা, বিচিত্র শিহরণের স্পর্শ এনে দিয়েছেন আমাদের। নিজস্ব ঘরানায়। এবারও,


    চমৎকার পঠন-নিষ্ঠা আলোচকের। তাঁর উৎকর্ষময় ব্যাখ্যান মূল লেখাটির  দিকে এগিয়ে যেতে বাধ্য করে। 

  • ইন্দ্রাণী | ১৪ জুলাই ২০২১ ০৬:৩৭495771
  • ধনপতির চর উপন্যাসটির প্রথম প্রকাশ চোদ্দ বছর আগে। আমি পড়েছি তার সামান্য পরে- সেও এক যুগ হয়ে গেল।

    উপন্যাসের একদম গোড়া থেকেই অনিত্যতার আভাস ছিল। ধনপতির চর প্রতিদিন সরে যাচ্ছে সমুদ্রের দিকে। চর নয়, কাছিমের পিঠ -লোকে বলে। সেই কাছিম ঘুমন্ত- অর্থাৎ জেগে উঠতে পারে , আর জেগে উঠলেই সে উধাও হবে এ তো জানাই। উপন্যাসের প্রথম কয়েক লাইনের মধ্যেই বলে দেওয়া আছে- এইটিই সত্য, চিরদিন থাকবে না ধনপতির চর।
    তো প্রথমেই অনিত্যতা বলে দেওয়া হল- শিশুকালে পড়া রাজকাহিনীতে সেই যেমন, গায়েবীর কালো চুলে চাঁদের জ্যোৎস্না নিভে যায়- সুভাগা ভাবেন গায়েবীকে এই পৃথিবীতে বেশিদিন ধরে রাখা যাবে না- এই খানে যেমন লেখার মেজাজ তৈরি হয়ে গিয়েছিল -
    এই উপন্যাসেও প্রথমেই বলে দেওয়া হয়েছিল- এ'চর থাকবে না- সুর বাঁধা হয়ে গেল এখানেই। পাঠক এরপর গোটা উপন্যাস তার বিষাদ নিয়ে, তার কৌতূহল নিয়ে অপেক্ষা করবে ভবিতব্যের- ভেসে যাওয়ার। অনিত্য এই চরকে ঘিরেই গোটা আখ্যান- সেই অনিত্য চরেই ছ মাসের সংসার, অনিত্যের চর দখলের খেলা। পাঠক গোড়া থেকেই জানে এ চরের ভবিতব্য- অনিত্যতার ব্যঞ্জনাগুলি সে আগাগোড়া লক্ষ্য করে এবং নিজেকে প্রস্তুত করে। অনিত্যতার আভাস বহুরূপে আসে- চর না কাছিম, ধনপতির পরিচয়- কিছুই স্থায়ী নয়, নির্দিষ্ট নয়, সংজ্ঞায়িত নয়- কুয়াশার ঢাকা পরানো সব--
    লোকমুখে প্রচলিত ছড়া ব্যবহৃত হয়েছে অনেক। পরে কোথাও পড়েছিলাম- এই সব লোককবিতার কিছু সংগৃহীত, কিছু লেখক নিজেই রচনা করেছেন। লোককথাগুলি, মুখে মুখে মুখে ফেরা গল্পগুলি ঘুরে ঘুরে এসেছে আখ্যানে- কী আশ্বাসে, কী মিলনে- এক রঙের কত বিচিত্র শেড-

    একটা আখ্যান খুঁড়ে খুঁড়ে কত কী বেরোতে থাকে - পুনর্পাঠ প্রয়োজন হয়। বিশদ লিখতে গেলে শেষ হবে না। আমার উদ্দেশ্যও তা নয়। প্রয়োজনও নেই, প্রতিভা প্রায় সবই লিখেছেন।
    গত পরশুর পোস্টে নারীবাদী উপন্যাসের তকমায় অস্বস্তি নিয়ে যেটুকু লিখেছিলাম বিস্তর টাইপো সমেত, তার পিঠোপিঠি যে কথাগুলি মনে এলো- খানিকটা তাৎক্ষণিক মনে আসা- সেটুকুই লিখলাম।

  • বিপ্লব রহমান | ১৪ জুলাই ২০২১ ০৭:৩২495773
  • চমৎকার পাঠ বিবরণ। এপারে মহামারীর ভরা মৌসুম, নইলে হয়তো "উজান" এ বুকিং দিতাম। 


    দিদি, আরও লেখ 

  • অমর মিত্র | 103.242.***.*** | ১৫ জুলাই ২০২১ ০৪:৪৭495796
  • বিপ্লব রহমানঃ যদি ঢাকায় থাকেন বাতিঘর বা রকমারিতে পাবেন।  আর ভারতে থাকলে দেজ এ হোয়াটস আপ করলে বই পৌঁছে যাবে। 

  • অমর মিত্র | 103.242.***.*** | ১৫ জুলাই ২০২১ ০৬:৩৩495797
  • ইন্দ্রাণী ঃঃ  ধনপতির চর উপন্যাসের শ্লোকগুলির, ছড়াগুলির শতকরা ৯৮ ভাগ আমার রচনা। দুটি সংগৃহীত  

  • ইন্দ্রাণী | ১৫ জুলাই ২০২১ ০৮:১৬495798
  • শ্রদ্ধেয় লেখক,
    সংগৃহীত ও আপনার রচনার কোনো ফারাক নেই; এতখানি বিশদ আমার জানা ছিল না-পাঠকের বিস্ময় বাড়ল।
    অনেক ধন্যবাদ।

  • বিপ্লব রহমান | ১৫ জুলাই ২০২১ ১৩:০৩495802
  • অমর বাবু, 


    রকমারি ও বাতিঘরের কুরিয়ার সার্ভিসও এখন বন্ধ, দোকান পাট তো বটেই। মহামারী এখন ভয়াল রূপ নিয়েছে। 


    তবু আপনার তথ্যের জন্য ধন্যবাদ।


    এদিকে, প্রতিভা দি বইটি আমাক দেবেন বলে নাম লিখে রেখেছেন, মেসেজ পেলাম, ঠিক করেছি বাস রেল চালু হলে কলকাতা এসেই ওই বই নেব। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন