এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৭ মে ২০২৩ ২২:১৬519856
  • এবাবা ঘরের মধ্যে আরশোলা মাকড়শা দেখলে আমিও মেরে ফেলি।  বারান্দায় থাকলে থাকুক। আগে টিকটিকিও মারতাম। 
     
    এই জল ছাড়া বাইরে কোথাও যেতে হলে কী কিরা যায় নিয়ে হিমুর ( হাঁটুপানির জলদস্যু নিক)  একটা দুর্দান্ত ব্লগ ছিল সামহোয়ারইনে। মনে পড়ে গেল। 
  • | ১৭ মে ২০২৩ ২২:১৭519857
  • আর ওই দুজনের চাকরি যাওয়াটা একদম ঠিক হয়েছে। সাথে জেল বা জরিমানা হলে আরো ভাল হত। লুইচ্চা বদমাশ। 
  • kk | 2601:14a:502:e060:1bae:28f4:a50b:***:*** | ১৭ মে ২০২৩ ২৩:০৬519859
  • খুব ভালো লাগছে। একটা নতুন দেশের সাথে পরিচয় হচ্ছে। আর আপনার লেখার স্টাইল অনবদ্য!

    আমি পোকা মাকড় অসম্ভব ভয় পাই, ফোবিয়া আছে। কিন্তু মারতে পারিনা। জানলা দরজা খুলে হুশহ্যাশ করে ভাগানোর চেষ্টা করি। কিছুতেই কাজ না হলে কোনো রকমে একটা প্লাস্টিকের ব্যাগ হাতে গলিয়ে, চোখের কোণা অল্প একটু ফাঁক করে তাদের তুলে ব্যাগ সমেত বাইরে ফেলে দিয়ে আসি। তারপর আধ ঘন্টা সময় লাগে প্যালপিটেশন কমতে! আগে পুলের জল থেকে জালতি দিয়ে মৌমাছিও তুলে ঘাসের ওপরে ছেড়ে দিতাম। এখন ঐ বাড়িতে আর থাকিনা। মৌমাছিদের কেউ তুলছে কিনা কে জানে?
  • aranya | 2601:84:4600:5410:f044:1652:513f:***:*** | ১৭ মে ২০২৩ ২৩:৩১519860
  • শরীফ, ময়েস্ট টিস্যু পেপার কিনতে পাওয়া যায় ? দোকানে খুঁজে দেখ, ভাল লাগবে ব্যবহার করে  ​
     
    আমার বাড়ির ​​​​​​​পাশে ​​​​​​​একটা ​​​​​​​জঙ্গল ​​​​​​​থাকায়, ​​​​​​​পোকা ​​​​​​​মাকড়, ​​​​​​​বিবিধ মাকড়সা ​​​​​​​প্রায়ই ​​​​​​​ঢুকে ​​​​​​​পড়ে। ​​​​​​​সেগুলো ​​​​​​​ধরে ​​​​​​​আবার ​​​​​​​বাইরে ​​​​​​​ছেড়ে ​​​​​​​দি, ​​​​​​​যতটা ​​​​​​​পারা ​​​​​​​যায়। ​​​​​​​আমার ​​​​​​​দেখাদেখি ​​​​​​​মেয়েও এই ​​​​​​​অভ্যাস ​​​​​​​টা ​​​​​​​পেয়েছে। 
     
    প্রাণী ​​​​​​​হত্যার ​​​​​​​চেয়ে ​​​​​​​বাঁচাতে ভাল লাগে । ​​​​​​​তবে ধর্মীয় কারণে ​​​​​​​মাকড়সা ​​​​​​​বা ​​​​​​​অন্য ​​​​​​​প্রাণী ​​​​​​​বধ ​​​​​​​থেকে ​​​​​​​বিরত ​​​​​​​থাকা - এর ​​​​​​​চেয়ে হত্যা ​​​​​​​ব্যাপার-টাই ​​​​​​​খারাপ, ​​​​​​​এই ​​​​​​​রকম ​​​​​​​কারণ থাকলে ​​​​​​​ভাল 
  • aranya | 2601:84:4600:5410:f044:1652:513f:***:*** | ১৭ মে ২০২৩ ২৩:৩২519861
  • কেকে-র সাথে একমত। শরীফের লেখার স্টাইল জাস্ট টু গুড 
  • কিংবদন্তি | ১৮ মে ২০২৩ ০১:৫০519862
  • অরণ্য দা, আমাদের দেশে এই মিথের কারণে মারে না, এইটাই বললাম। অন্য কিছু যদি মেরি মারত তাহলে আমার কাছে হয়ত নিষ্ঠুর লাগত। কিন্তু এইটা আমার কাছে ধাক্কা লেগেছে। আমি নিজে পোকামাকড় মারামারির মধ্যে নাই। ওইদিন আমার রুমের সামনে একটা ছোট্ট বাগান ছিল। শুনলাম পরেরদিন ওইটা পরিষ্কার হবে। আমি একটু হেঁটে দেখলাম বাগানটা। দেখি চার পাঁচটা শামুক। আমার মনে হল কালকে যখন পরিষ্কার করবে তখন এই শামুক গুলাকে পিষে মেরে ফেলবে। আমি সব গুলাকে তুলে দূরে একটা জঙ্গলের মত আছে, ওইখানে ছেড়ে দিয়ে আসছি। সাপচ্যাল্লা চিনেন দাদা? তেঁতুল বিছে বলে হয়ত ওইদিকে। এই একটা জিনিস দেখলেই আমার মায়া মমতা চলে যায়। চরম ভুগান ভুগিয়েছিল আমাকে এই জিনিস। এরপরে দেখলেই আতঙ্কিত হয়ে পড়ি আমি! 
    ধন্যবাদ দ, কেকে। 
  • aranya | 2601:84:4600:5410:59e8:bcd0:d1f4:***:*** | ১৮ মে ২০২৩ ০২:০৮519863
  • 'আমার মনে হল কালকে যখন পরিষ্কার করবে তখন এই শামুক গুলাকে পিষে মেরে ফেলবে। আমি সব গুলাকে তুলে দূরে একটা জঙ্গলের মত আছে, ওইখানে ছেড়ে দিয়ে আসছি'
    - ভাল লাগল 
  • হীরেন সিংহরায় | ১৮ মে ২০২৩ ০৭:৫২519864
  • সাদেক 
     
    আপনার দেখার চোখ লেখার ভাষা অনবদ্য। এত বছর ইউরোপে থেকেও হয়তো লক্ষ্য করি নি যেমনটা আপনার চোখ দিয়ে দেখছি। গিরজের সামনে ক্রস করাটা অরথোডকসের চলতি প্রথা। আরো পশ্চিমে এলে প্রায় অমিল। চারচ অফ ইংল্যান্ডে তো একেবারেই! রোমানিয়াতে রবিবার বা যে কোন উৎসবে গিরজে ভর্তি বাইরে জনতা দাঁডিয়ে! আজ কথা বলি আপনার সময় হলে?
  • guru | 115.187.***.*** | ১৮ মে ২০২৩ ১৫:২৬519876
  • অসাধারণ লিখছেন সাদেক ভাই | আপনার সহজভাবে নিজের কথাকে প্রকাশ করার আর মানুষকে দেখার চোখ সত্যি অসাধারণ |
  • কালনিমে | 103.244.***.*** | ২৭ মে ২০২৩ ১৮:৫৯520071
  • কাল বেশ একটা interesting ব্যাপার হল। আজকাল আমি পোকা মাকড়ও না মারার পক্ষে - মশা মাছি আরশোলা ছাড়া - মৌমাছি বোলতা - এদেরকেও না মেরে বের করে দেওয়ার চেষ্টা করি - এমনিতেও ওদেরও গাছপালা  সব কমছে। যা হোক - হালকা বৃষ্টি আর ঠান্ডা হাওয়ায় কোথা থেকে এক ঝিঁঝি মানে cricket এসে হাজির - কিন্তু আর বেরনোর পথ খুঁজে পাচ্ছেনা। আমি দরজাটা অল্প খুলে দিলাম। একটু বাদে হঠাৎ একটা শব্দ পেয়ে দেখি একটা পেটমোটা টিকটিকি মুখে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন