এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ১৩ মে ২০২১ ০৪:৩৬105905
  • এই লেখাটির এবং এর যুক্তিপরম্পরার আরও চর্চা হওয়া দরকার। 

  • guru | 146.196.***.*** | ১৩ মে ২০২১ ০৯:১০105912
  • লেখক যথার্থই বলেছেন | বর্তমান পরিস্থিতি বেশ ভয় ধরাচ্ছে মনে | কিন্তু এর থেকে মুক্তির কি কোনো পথ খোলা নেই ?  আমি পশ্চিমবঙ্গের বাঙালি জাতির ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত | আমাদের কি হবে ? কোনো আশার আলোয় দেখতে পারছিনা | যে ভারতের অস্তিত্ব শুধুমাত্র পাকিস্তানের প্রতি ঘৃণার উপর নির্ভরশীল সেখানে আশা থাকতে পারে কি না মনে হয় ভেবে দেখার সময় হয়েছে | লেখক কোনো পাঠের কথা বলুন |

  • যদুবাবু | ১৫ মে ২০২১ ০৬:২৮105990
  • এই লেখাটা আগে পড়েছি, ফরওয়ার্ড করেছি অনেক জায়গায় আর বলা হয়ে ওঠেনি, কিন্তু খুব ভালো লেখা। 

    মার্কিন যুক্তরাষ্ট্রেও একেবারেই কান ঘেঁষে বেরিয়েছে, তাও সেটাও ফস্কে যাচ্ছিলো আরেকটু হলে। 

  • Somnath Roy | ১৫ মে ২০২১ ০৮:০০105991
  • আমার একটা জিনিস অনেকদিন ধরে মনে হচ্ছে। দক্ষিণপন্থীরা কলকে পাচ্ছে, তার কারণ শুধু তারা মিথ্যাচার করছে বা ঘৃণা ছড়াচ্ছে নয়। তারা একটা বড় জিনিস অ্যাড্রেস করছে বা অ্যাড্রেস করার উপক্রম দেখাচ্ছে, যা তথাকথিত বামপন্থীরা করছে না। তা হল বিশ্বায়ন এবং তৎসঞ্জাত অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন। ট্রাম্প থেকে মোদি সকলের অ্যাপিল কিন্তু গ্রাম্য তুলনায় দরিদ্র মানুষের কাছে বেশি। বরং বিশ্বায়নের ফলে যে শ্রেণির হাতে দুপয়সা এসেছে তারাই লিবারেলদের সঙ্গে থাকছে।
    সিপিএম যখন সিংগুর নিয়ে উদ্যম দেখাচ্ছে, আমার পাড়ার এক রিকশাওলা বলেছিল- এরা তো গরিবের পার্টি, আগে গরিবের কথা ভাবছে। ঐ যে কারখানা বানাচ্ছে তাতে কার চাকরি হবে, আমার না তোমার? ঐ যে গাড়ি বেরোবে, কে চড়বে, আমি না তুমি? তাহলে এই পার্টি সেই চক্করে পড়বে কেন?


    বামপন্থীরা ক্রমশঃ মধ্যপন্থীর ভূমিকা নিচ্ছেন। কিন্তু, বামপন্থীদের, যাদের কম আছে তাদের হয়ে কথা বলার লোকের, যে বেশি খায় সে কেন বেশি খাচ্ছে প্রশ্ন করার লোকের স্পেসটা গণতন্ত্রে থাকছে।  দক্ষিণপন্থীরা সেইখানে বসে পড়ছে।

  • Somenath Guha | ১৫ মে ২০২১ ১৮:০৮106028
  • বহু মানুষের মনের মধ্যে পরোমতসহিষ্ণুতা গেড়ে বসেছে। ওদের, অর্থাৎ মুসলিমদের সম্পর্কে ঘৃণা। আমরা ওরা এই বাইনারি ভাঙতে হবে। আরএসএস এই ঘৃণার চাষ করছে, মানুষের মধ্যে সুপ্ত সাম্প্রদায়িকতাকে বাড়িয়ে তুলছে। নির্বাচনের বাইরেও এঁদের বিরুদধে দীর্ঘ কঠিন লড়াই।

  • Santosh Banerjee | ২০ মে ২০২১ ১৯:২৪106204
  • যে ভীত ... যে তার অস্তিত্ত্ব নিয়ে সন্দিহান ।...সেই অন্য কে ভয় দেখায় !!!জোর করে হিন্দুত্ত্ব হোক বা মুসলমানিতত্ব হোক বা খৃষ্টানত্ত্ব হোক ।...এসব চাপিয়ে দিয়ে যায় না , ইতিহাস সাক্ষী !!

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন