এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ২৫ মার্চ ২০২০ ১১:০১91738
  • অলিন্দে এসে দৃষ্টিকে বলি, যাও যেতে চাও যদ্দূর
    দৃষ্টি বলে, অবাক কান্ড ! সোনালী, রূপালী রোদ্দুর
    দেখেছি কি আগে? স্মৃতি হাতড়িয়ে যেতে হবে কত্তোদূ্র
    মন বলে, সেতো আধো শৈশব সুখের সমুদ্দু্র➖
    পৃথিবী তখন রঙে রসে তাজা প্রকৃতিতে ভরপুর
    এ্যাতোদিন পরে হৃদয় অন্দরে সেই চেনা চেনা সুর
    যাণ জট নেই আয়েষে শুয়েছে প্রশস্ত রাজপথ
    কারো সর্বনাশে কারো পৌষমাস প্রকৃতিরও একই মত
    শান্ত, গভীর নিশীথের রূপ হল্লায় খানখান
    এ্যাতোদিন হোতো, করোনা এখন রেখেছে রাতের মান
    আকাশে বাতাসে ঝলমলে হাসি বায়ূর দূষণ উধাও
    করোনা, তুমি প্রকৃতিকে রাখো
    করোনা, তুমি আমাদেরও দ্যাখো
    নিরাপদ দূরে ঠাঁই করে প্রিয় পৃথিবীটাকে বাঁচাও।

    - সুজাতা সরকার (আমার পিসি)

  • দ্রি | ২৫ মার্চ ২০২০ ১৫:০১91748
  • "নিরাপদ দূরে ঠাঁই করে প্রিয় পৃথিবীটাকে বাঁচাও।"

    অনেকে আবার মনে করেন পৃথিবীকে বাঁচানোর একমাত্র উপায় হল মানুষ কমানো, যেটা করোনা নিরাপদ দূরত্বে না গেলেই হতে পারে।
  • দ্রি | ২৫ মার্চ ২০২০ ১৫:১৪91749
  • "- অর্থাৎ, ১০০ জন অসুস্থ মানুষের ওপর যদি পরীক্ষা করে দেখা হয়, 95 জনকে এই পরীক্ষা সঠিক ভাবে চিহ্নিত করতে সক্ষম হবে (৯৫% সঠিক ) এতখানি সে পরীক্ষা sensitive,
    - আবার ৯৯০০ মানুষের, যাদের অসুখ নেই, তাদের পরীক্ষা করা হলে সে ৮৯১০ মানুষকে ঠিক মতো চিহ্নিত করতে পারবে, এতটা সে specific "

    ১০০ জন অসুস্থ, অর্থাৎ তাদের সিমটম আছে, তাই তো?

    সেন্সিটিভিটির ক্ষেত্রে যে ৫ জনকে পরীক্ষা সনাক্ত করতে পারল না, সেটা টেস্টের ভুল, ইন দা সেন্স, আসলে তাদের দেহে ভাইরাস ছিল কিন্তু টেস্ট তা ধরতে পারেনি।

    স্পেসিফিসিটির ক্ষেত্রে যে ৯৯০ জনকে টেস্ট পজিটিভ ঘোষনা করল, তাদের কিছু তো হতে পারে ভাইরাসের কেরিয়ার, কিন্তু কোন সিমটম নেই। আবার কিছু হতে পারে ভাইরাসের কেরিয়ারই নয়, টেস্ট ভুল করে তাদের কেরিয়ার ঘোষন করেছে। ৯৯০ এর মধ্যে এই দুটোর কোনটা কত পার্সেন্ট তার কোন এস্টিমেট আছে?

    এই যে বিভিন্ন দেশে এত টেস্ট কিটের কথা হচ্ছে, এগুলোর সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি কেমন? এগুলোর মধ্যে ভেরিয়েশান কেমন? ইউএসেতে? ভারতে? বিভিন্ন দেশের আর্থিক সামর্থ, চাহিদার সাথে এইসব কিটের সেন্সিটিভিটি/স্পেসিফিসিটি ইজ টু প্রাইসের একটা ব্যালেন্স রাখার ব্যাপার আছে।
  • অরিন | ২৬ মার্চ ২০২০ ০৭:১২91763
  • "1০০ জন অসুস্থ, অর্থাৎ তাদের সিমটম আছে, তাই তো?"
    শুধু সিম্পটম নয়, তাদের সিম্পটম থাক আর নাই থাক, আসলে কোরোনাভাইরাসের সংক্রমণ হয়েছে, শরীরে কোরোনাভাইরাস আছে। সিম্পটম ছিল বলেই তাদের মধ্যে কারো কারো পরীক্ষা হয়েছে।

    "সেন্সিটিভিটির ক্ষেত্রে যে ৫ জনকে পরীক্ষা সনাক্ত করতে পারল না, সেটা টেস্টের ভুল, ইন দা সেন্স, আসলে তাদের দেহে ভাইরাস ছিল কিন্তু টেস্ট তা ধরতে পারেনি।"

    এইটাই মনে করতে হবে।

    "স্পেসিফিসিটির ক্ষেত্রে যে ৯৯০ জনকে টেস্ট পজিটিভ ঘোষনা করল, তাদের কিছু তো হতে পারে ভাইরাসের কেরিয়ার, কিন্তু কোন সিমটম নেই। আবার কিছু হতে পারে ভাইরাসের কেরিয়ারই নয়, টেস্ট ভুল করে তাদের কেরিয়ার ঘোষন করেছে। ৯৯০ এর মধ্যে এই দুটোর কোনটা কত পার্সেন্ট তার কোন এস্টিমেট আছে?"

    না তারা ভাইরাস ক্যারিয়ার নয়, তা সত্ত্বেও টেস্ট তাদের পজিটিভ বলছে। ফলস পজিটিভ যারা তাদের কেউ ক্যারিয়ার নয়, তাদের ওসব কিছু নেই, তা সত্ত্বেও টেস্ট তাদের পজিটিভ করে দিয়েছে। এর বহু কারণ থাকতে পারে, যেমন ধরুন অন্য করণাভিরাসের ইনফেকশন হয়েছে, এই টেস্ট সেটাকে ভুল ওরে কোভিড১৯ এর তালিকায় ফেলেছে এইরকম সব ব্যাপার। মানে কোরোনাভাইরাস মারার জন্যে যদি ওষুধ দেয়া হয়, এই মানুষগুলোর তাতে কোনো কাজ নাও হতে পারএ, উল্টে ক্ষতিও হতে পারে।

    "এই যে বিভিন্ন দেশে এত টেস্ট কিটের কথা হচ্ছে, এগুলোর সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি কেমন? এগুলোর মধ্যে ভেরিয়েশান কেমন? ইউএসেতে? ভারতে? বিভিন্ন দেশের আর্থিক সামর্থ, চাহিদার সাথে এইসব কিটের সেন্সিটিভিটি/স্পেসিফিসিটি ইজ টু প্রাইসের একটা ব্যালেন্স রাখার ব্যাপার আছে।"

    জানি না। আমি শুধু আমেরিকার সি ডি সি র হিসেবে টুকুই দেখেছি। চীনেরা কি টেস্ট করেছে ওরাই জানে। এইজন্যেই তো লিখলাম টেস্ট বেরিয়েছে বেরিয়েছে করে যারা লাফালাফি করে, তাদের একটু ধৈর্য্য ধরে বোঝা দরকার যে ও টেস্টে কি হবে সে টেস্ট কতটা কার্যকরী।

    "বিভিন্ন দেশের আর্থিক সামর্থ, চাহিদার সাথে এইসব কিটের সেন্সিটিভিটি/স্পেসিফিসিটি ইজ টু প্রাইসের একটা ব্যালেন্স রাখার ব্যাপার আছে।"
    সামাজিক স্বার্থেও।

    আশাকরি বুঝতে পারছেন।
  • ? | ০২ এপ্রিল ২০২০ ০৫:১৬91957
  • মডেলিং নিয়ে যে লিখবেন বলেছিলেন, কী হল অরিনবাবু?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন।