এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ni pa | 2405:201:4023:7229:1866:30b2:1c29:***:*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৬737435
  • এনার মন্ত্রীসভায় সালাউদ্দিন কাদের চৌধুরী মন্ত্রী ছিলো না? এখন বেঁচে থাকলে হাসনাত নাহিদ গ্যাং এর মেন্টর হয়ে যেত ওই জল্লাদ। 
  • Somenath Guha | ৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৭737436
  • বিএনপির সৌজন্যে ঘাতক বাহিনী জামাত বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী জায়গা করে নিয়েছে। এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক।
  • বিপ্লব রহমান | ৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০737440
  • @নীপা, 
     
    একটু ভুল হলো,  সালাউদ্দীন কাদের চৌধুরী কখনোই মন্ত্রী ছিলেন না। তবে তিনি ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০] ও ২০০৮ সালের নির্বাচনে ছয় মেয়াদের সংসদ সদস্য নির্বাচিত হন। 
     
    ১৯৭১ এ মানবতা বিরোধী অপরাধে সাকা চৌধুরীকে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 
     
    বেঁচে থাকলে তিনি জামায়াত-এনসিপির বড় তাত্ত্বিক গুরু হতেন, সন্দেহ নেই। 
     
    আপনাকে ধন্যবাদ। 
  • বিপ্লব রহমান | ৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:৫১737441
  • @সোমনাথ গুহ, 
     
    "বিএনপির সৌজন্যে ঘাতক বাহিনী জামাত বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী জায়গা করে নিয়েছে। এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক।" 
     
    সেটি আংশিক সত্য। কিন্তু এ জন্য আওয়ামী লীগও সমানভাবে দায়ী। 
     
    ১৯৭১ এর পর আওয়ামী লীগ সরকার ঘাতক জামায়াতকে সাধারণ ক্ষমার আওতায় দায়মুক্তি দেয়। পরে বিএনপি সরকার জোট করে ও মন্ত্রীত্ব দিয়ে জামায়াতকে পুনর্বাসন করে। 
     
    এছাড়া নয়ের দশকে স্বৈরাচার এরশাদ সরকার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই জামায়াতের সাথে মিলেমিশে আন্দোলন করে,  যা ঘাতক বাহিনীকে রাজনৈতিক বৈধতা দেয়। 
     
    অর্থাৎ বাংলাদেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি গত পাঁচ দশকে দুধ-কলা দিয়ে কাল সাপ পুষেছে। 
     
    আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ। 
  • বিপ্লব রহমান | ০৩ জানুয়ারি ২০২৬ ১২:২৭737571
  • @নীপা, 
     
    আপনার আগ্রহের জন্য আবারও ধন্যবাদ। 
    তেমন সম্ভাবনা একেবারেই নেই। 
     
    কারণ লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আমির শফিকুর রহমানের নির্বাচনি আলোচনা ভেস্তে গেছে। 
     
    এ কারণে দৃশ্যতঃ বিএনপি নির্বাচনে 'একলা চল নীতি নিয়েছে'। আর জামায়াত জোট বেঁধেছে এনসিপি ও ইসলামী দলগুলোর সাথে। 
     
    এর আগে জামায়াতের সাথে নির্বাচন ও আন্দোলনের জোট গড়ে বিএনপি প্রায় ২০ বছর ভুলের মাশুল দিয়েছে জনসমর্থন হারিয়ে, এ লেখায় তা আগেই উল্লেখ করা হয়েছে। বিশ্লেষণ বলছে, বিএনপি এখন অতীত থেকে অনেকটাই শিক্ষা নিয়েছে। 
    বিনয়ের সাথে জানাই, নিজে প্রায় তিন দশক পেশাগত সাংবাদিকতায় জড়িত। পর্যবেক্ষণ বলছে, ভারত--বাংলাদেশ সাম্প্রতিক শীতল সম্পর্ককে কেন্দ্র অধিকাংশ ভারতীয় মিডিয়া এখন অতিরঞ্জিত সংবাদ ও বাংলাদেশ বিরোধী বিদ্বেষ প্রচারে ব্যস্ত রয়েছে। 
     
    এ পর্যায়ে বাংলাদেশের স্পর্শকাতর বিষয়গুলো সম্পর্কে জানতে এপারেরই শীর্ষ স্থানীয় মিডিয়া ও আন্তর্জাতিক মিডিয়া অনুসরণ করা ভাল হবে। শুভেচ্ছা 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন