এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০১ মে ২০২৩ ১০:০০519252
  • ভাল লেখা। বেশ বিস্তারিত, তথ্যগুলো ডিস্টার্বিঙ্গ। 
     
    যৌন হেনস্থায় ভারতীয় পরিবার যা যা বলে পিটিউষা সেই লাইনেই বলেছেন আর কি। কুস্তিগির হয়েও রেহাই পাচ্ছেন না মহিলারা এবং ন্যায় বিচারও পাবার আশা অতি ক্ষীণ। 
     
  • হীরেন সিংহরায় | ০১ মে ২০২৩ ২৩:০৮519268
  • সচিন তেনদুলকার  এখনো লেখেন নি যে এই মেয়েরা দেশের অবমাননা  করছে। আশ্চর্য হবার কথা 
  • সৌরাংশু | ০২ মে ২০২৩ ২১:০৭519329
  • আমি আশা করিনি সচিন লিখবেন। তাতে সমস্যা নেই, কিন্তু দেশের সম্মান নষ্ট হচ্ছে টাইপ লিখলে কামড়ে দেব!
  • Ranjan Roy | ০২ মে ২০২৩ ২২:৫১519342
  • আমাদের গর্ব মেরি কম ওই বিষয়ে একটি আভ্যন্তরীণ  তদন্ত কমিটির প্রধান।  কিন্তু নিজে মহিলা হয়েও কোন মন্তব্য করছেন না।
     আর যতদূর  শুনেছি (২৪ ঘন্টা চ্যানেলের  দায়িত্বশীল অ্যাঙ্কর সন্দীপ চৌধুরির বয়ান অনুয়ায়ী) ওই অপ্রকাশিত রিপোর্টে  অভিয়ুক্ত ব্রিজবূষণ শরণ সিং এর উল্লেখ পর্য্যন্ত নেই। তাতে নাকি বলা হয়েছে যে ফেডারেশন  এবং খেলোয়াড়দের মধ্যে কিছু স্ট্রাকচারাল সমস্যা আছে, সেসব দূর করতে হবে।
     এদিকে অধ্যক্ষ ব্রিজভূষণ পাঁচ বারের সাংসদ। তার নামে অন্ততঃ চল্লিশটা পুরনো এফ আই আর রয়েছে--- খুন, খুনের চেষ্টা, বলপ্রয়োগ , ঠ্যাঙানো, ধমকি ইত্যাদি।
     ১.০  নামকরা চ্যানেল "লল্লন টপ" এর অ্যাঙ্কর সৌরভ দ্বিবেদীকে দেওয়া লম্বা একঘন্টার ইন্টারভিউয়ে (আমি নিজে দেখেছি, আপনারাও ইউটিউবে দেখতে পারেন) ওই হীরের টুকরো সাংসদ নিজের মুখে স্বীকার করছেন যে একটা খুন  উনি করেছেন। তার পুংখানুপুঙ্খ বর্ণনা দিয়ে উনি সাফাই দিচ্ছেন যে ওই খুন উনি আত্মরক্ষার্থে করেছিলেন! 
     
     ২.০ প্রাক্তন একজন ফিজিও মহিলা স্টেটমেন্ট দিচ্ছেন যে উনি নিজে দেখেছেন ট্রেনিং ক্যাম্পে অল্পবয়েসি খেলোয়াড় মেয়েদের রাত্তিরে   অধ্যক্ষের ঘরে যেতে বাধ্য করা হয়। ওরা কাঁদে, কিন্তু সিকিউরিটির লোক এবং ব্রিজভূষণের ড্রাইভার এসে ওদের নিয়ে যেত।
     ৩.০ বিনেশ ফোগট বলছেন যে উনি অলিম্পিক থেকে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সংক্ষেপে বলেছিলেন যে ফেডারেশনের ক্যাম্পে মেয়ে খেলোয়াড়দের সুরক্ষা/ সম্মান নিয়ে সমস্যা হচ্ছে, আপনি একটু দেখুন।
    ওনাকে আশ্বাস দিয়ে বলা হল-- খেল মন্ত্রীর সঙ্গে কথা বলুন, সব ঠিক হয়ে যাবে।
      খেল মন্ত্রী অনুরাগ ঠাকুর সব শুনলেন।
     কিন্তু কী করে যেন এই অভিযোগের খবর দ্রুত ব্রিজভূষণের কাছে পৌঁছে গেল। শুরু হল খেলোয়াড়দের ধমকানো--শারীরিক এবং পেশার ক্ষতির হুমকি।
     
    ৪.০   সাত জন অবিযোগ করেছেন আলাদা করে। কিন্তু এফ আই আর হয়েছে মাত্র দুটো-- একটা নাবালিকের অভিযোগে পস্কো আইনে, আর বাকি ছ'জনের জন্যে একটা কমন এফ আই আর।
      আচ্ছা, একটি লোকের বিরুদ্ধে যদি ছ'জনকে খুন করার অভিযোগ থাকে, (পড়ুন শ্লীলতাহানি)  তাহলে ছ'টি এফ আই আর হবে কি সিভিল কমন কজের মত একটি? 
    আসলে সলিসিটর জেনারেল শেষ মুহুর্ত পর্য্যন্ত বলছিলেন-- আগে তদন্ত হবে, তারপর এফ আই আর। শেষে সুপ্রীম কোর্টের বকুনিতে এক দিনে এফ আই আর করালেন বটে, কিন্তু তাতে নরম সরম ধারা লাগানো হয়েছে। যেমন অপমানজনক মন্তব্য এবং স্টকিং। কোথাও শ্লীলতাহানির অভিযোগ নিয়ে একটি কথাও নেই। 
     
    ৫.০ এহ বাহ্য। যতদূর জানি, নির্ভয়া কেসের পর বর্মা কমিশনের অনুশংসার হিসেবে যে সংশোধন করা হয়েছে তাতে নাবালিকের অভিযোগ হলে (পস্কো আইন) এফ আই আর করে অ্যারেস্ট করার কথা, নাবালিকের সুরক্ষার প্রশ্নে। তদন্ত তার পরে। 
      কিন্তু উনি ঘুরে ঘুরে বাইট দিচ্ছেন, পেটোয়াদের দিয়ে অভিযোগের খিল্লি করছেন আর বলছেন ইস্তফা দেব না। তবে যদি মাননীয় প্রধান মন্ত্রী বা অমিত শাহজী বা নাড্ডাজী বলেন তাহলেই দেব। 
     
      আমার মনে পড়ছে অনেক দশক আগে কোলকাতায় চেতনা নাট্যগোষ্ঠীর "ভালমানুষের পালা" নাটকের এই কবিতাটিঃ 
        "ওরে হতভাগ্যের দল!
       তোদের ভায়ের উপর হল অত্যাচার, তোরই দোরগোড়ায়,
       তুই রইলি মুখ বুজে! 
       অত্যাচারী দাপিয়ে বেড়ায়,
       তুলে নেয় শিকারটা তাল বুঝে"।
  • প্রলয় জাষু | 2402:8100:26db:4c60:0:48:2f76:***:*** | ০৩ মে ২০২৩ ১২:০৮519389
  • ভীষণ ভালো লাগলো।  খুবই ইনফরমেটিভ। অনেক শুভেচ্ছা।
  • প্রতিভা | 223.19.***.*** | ০৫ মে ২০২৩ ০৭:৩১519437
  • এইরকম পরিবেশেও যে কুস্তিগিররা এতো মেডেল আনছেন এটাই অবাক করে। যতবার ওদের ধর্ণার ছবিগুলো খুঁটিয়ে দেখেছি, দেখেছি তরুণ মুখগুলোতে সর্বব্যাপী হতাশা। ওরা নিজেদের জীবন, কেরিয়ার, সামাজিক সম্মান কোনো কিছুর তোয়াক্কা না করেই প্রতিবাদে নেমেছেন। অথচ বড় বড় নাম নাহয় বাদই দিলাম, সাধারণ মানুষ তেমন ভাবে পাশে দাঁড়িয়েছেন কি? 
     
    সৌরাংশু সিনহার দরদী, তথ্যনিষ্ঠ কলম ছাড়া ওদের কথা এমন ভাবে লিখবে কে !  
  • উজ্জ্বল | 146.196.***.*** | ১৩ মে ২০২৩ ১০:০৫519736
  • মহিলা কুস্তিগীর দের নিয়ে সিনেমা করেছিলেন না আমির খান ? তিনি কিছু বলছেন কি ? মনে পড়ে মিটু নিয়ে অমিতাভ পাশ কাটিয়ে যাওয়া। এরা কোন সম্মানের যোগ্য নয়, অথচ সবাই এদের একটু সঙ্গ পাবার জন্য লালায়িত। অসহ্য দমবন্ধ করা অবস্থা
  • Ranjan Roy | ১৩ মে ২০২৩ ১২:২৮519748
  • ধর্ণার সমর্থনে মানুষ এগিয়ে আসছে।  বিশাল পুলিস ব্যারিকেড সত্ত্বেও কৃষক মোর্চা ও খপ পঞ্চায়েতের সদস্যরা পাশে দাঁড়িয়েছেন এবং পুলিশ কমিশনারকে 15 দিনের আল্টিমেটাম দিয়েছেন। 
    উকিলদের একটি দল অভিযুক্ত সাংসদের বাংলোর সামনে বিরোধ প্রদর্শন করেছেন।
    প্রধান বিরোধীদলের নেতারা ধর্ণা স্থলে গিয়ে সমর্থন জানিয়েছেন। 
    অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্ণা চলবে।
     
    অবশেষে পরশুদিন cr. Pc section 164(1) अनुयायी নাবালিক মেয়েটির এজাহার ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে একদফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 
     
    তারপর আজকের কর্নাটকের নির্বাচনী ফলাফল। 
    মনে হয় পকসো আইনে গ্রেফতার সন্নিকট।
  • হীরেন সিংহরায় | ১৮ জুন ২০২৩ ০০:০৩520473
  • शस्त्र उठाলো द्रौपदी
    उठालो आज ही 
    कल कि राह ना देखो
    लड़ना तो है आज ही 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন