এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • dc | 122.164.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ২১:২২503788
  • রঞ্জনদা, এমার্জেন্সির ব্যপারটা এতো ডিটেলে জানতাম না। ধন্যবাদ। আর পলিটিকাল কারেক্টনেস নিয়েও আপনার সাথে একমত। এমনিতেও আমার মনে হয় কাউকে ইভ্যালুয়েট করা উচিত সে কি করেছে তাই দিয়ে, কি করেনি তাই দিয়ে না। আমি পজিটিভ আর নেগেটিভ, দুরকম হ্যালো এফেক্টই এড়ানোর চেষ্টা করি :-)
  • এলেবেলে | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫১503789
  • দ-দি, লেখাটা বা তাকে ঘিরে মন্তব্য নিয়ে আমি কোনও কথা বলব না। কিন্তু আপনি যেহেতু 'পুরুষতান্ত্রিক' শব্দটার বদলে 'পিতৃতান্ত্রিক' শব্দটাকে প্রেফার করছেন বা বলা ভালো মান্য করছেন, সে প্রসঙ্গে নির্দিষ্টভাবে আপনার থেকে একটা জিনিস জানতে চাইছি।
     
    'পিতৃতান্ত্রিক' শব্দটা পিতা সম্পর্কিত এবং পিতা পুরুষ হওয়ার দৌলতে তাঁর ওপরেও এই লব্জটি ব্যবহৃত হচ্ছে। এখন সব পিতাই যে পুরুষতান্ত্রিক মানসিকতাসম্পন্ন হবেন, সেটা তো নিশ্চিতভাবে বলা যায় না। প্লাস এমন অনেক পুরুষ আছেন যাঁরা স্বেচ্ছায় পিতা হবেন না কোনও দিন বা হতে পারবেন না। মানে বৈধ বা অবৈধ উপায়ে। তাহলে কি পিতৃতান্ত্রিকতা থেকে তাঁরা বাদ যাবেন? কিন্তু আমি যদি পিতৃতান্ত্রিকের বদলে 'পুরুষতান্ত্রিক' শব্দটা ব্যবহার করি তাহলে তার স্প্যান এবং ব্যঞ্জনা কি অনেক বেশি হবে না? আমি কিন্তু এখানে প্যাটার্নালের অক্ষম অনুবাদের প্রসঙ্গটা টানছিই না। 
     
    আসলে এই কথাটা আপনি আমাকেও বলেছিলেন। এই সুযোগে সেটা বুঝে নিতে চাইছি আর কি।
  • Abhyu | 47.39.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২২ ০২:৩৯503792
  •  
    •  Ranjan Roy | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪০503786
    • কিন্তু গোটা জীবনে ওঁর গানই আমাদের মুখ্য আলোচনার বিষয় হওয়া উচিৎ।
    রঞ্জনদা, যাঁরা নিজ নিজ ক্ষেত্রে সফল এবং জনপ্রিয়, তাঁদের জনপ্রিয়তার একটা মূল্য আছে। সেই ব্র্যাণ্ডভ্যালু অন্য কাজে ব্যবহার করা হলে সেই নিয়ে কথা তো হবেই। অমিতাভ বচ্চন যখন বলেন ঘড়ি ডিটারজেন্ট খুব ভালো, উনি ব্যবহার করেন তখন বোঝা যায় সেটা অ্যাড, পয়সার জন্যে করছেন। যেমন উনি ভিলেনের চরিত্রে যখন অভিনয় করেন তখন কেউ মনে করে না যে উনি বলছেন লোকের ভিলেন হওয়া উচিত। কিন্তু ২০১৩ সালে উনি টুইটারে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে অনেক ঠাট্টা তামাশা করলেন অথচ গত কয়েক বছরে অনেক বেশি দাম বাড়লেও সেসব নিয়ে টুঁ শব্দ করলেন না। সে নিয়ে সমালোচনা হতে বাধ্য। তেমনি লতাজী খোলাখুলিভাবে মোদিজীকে সমর্থন করে গেলেন। যেহেতু ওনার একটা বড় ফ্যানবেস আছে, এটা স্বাভাবিক যে তাঁরা ওনার এই এন্ডোর্সমেন্টে প্রভাবিত হবেন। সে জন্যে উনি সমালোচিত হবেনই, কিন্তু তাতে ওনার শিল্পীসত্তাকে অসম্মান করা হয় না। ওনার বিপুল জনপ্রিয়তার কারণে তাঁর রাজনৈতিক মতামতের একটা বৃহত্তর প্রাসঙ্গিকতা থাকে। উনি RSSএর হিন্দু রাষ্ট্রের প্রকল্পতে বিশ্বাস রেখেছেন, এবং সে কথা প্রচারও করেছেন, তো, তার ভালো মন্দের দায় তাঁকে নিতেই হবে। সদ্য প্রয়াত বলে এই দিকটা এড়িয়ে যেতে হবে সেটা আমি মনে করি না। 
  • উজ্জ্বল | ০৮ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২৮503798
  • রঞ্জনবাবু, বদল জায়ে অগর মালী গানটা কিশোরের গাওয়া নয়, গানটা গেয়েছেন মহেন্দ্র কাপুর।
  • | ০৮ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫৭503799
  • এলেবেলে, 
     
    প্যাট্রিয়ার্কি থেকে পিতৃতন্ত্র, নট নেসেসারিলি কোনও পিতা।   ধরুন যে সব শাশুড়িরা বৌদের নানারকম ভার্বাল ও ফিজিকাল অ্যাবিউজ করে তারা তো পিতা নয় পুরুষও নয়, তারা কিন্তু পিতৃতন্ত্রের ধারক ও বাহক। অনেক পিতার চেয়ে এঁরা অনেক বেশী কঠোর রক্ষক পিতৃতন্ত্রের। আবার ধরুন যে সব মা মাসী কাকী জেথি ইত্যাদিরা পোশাক বিবাহিত জীবনের রীতি কেমন কি হওয়া উচিৎ বিধান দেয় তাঁরা পিতৃতন্ত্রের ধারক ও বাহক। 
     
    মোদ্দা কথা হল পিতৃতান্ত্রিক মানসিকতা যারই আছে তিনিই পিতৃতান্ত্রিক, সে পুরুষ, মহিলা বা তৃতীয় লিঙ্গ বা অন্য কোনও ফ্লুইড জেন্ডারের  অধিকারীই হোনা না কেন।  পুরুষতান্ত্রিক ব্যবহার করলে 'নট অল মেন'  জাতীয় ন্যারেটিভ সারজল পেয়ে লাফায়। 
  • সত্যেন্দু সান্যাল | 223.177.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১৬503801
  • রঞ্জন রায় মহাশয়ের কথায় একটু খটকা লাগলো।
    উদ্ধৃত ঐ গানটি ১৯৬৬ সালের সিনেমা "বাহারে ফির ভি আয়েগী"-তে মহেন্দ্র কাপুর এর গাওয়া।
    এই গানটিই কি কিশোর কুমার গেয়েছিলেন? 
    দূরদর্শন স্টুডিও-তে গিয়ে? 
    ঐ অঘোষিত ব্যান অবশ্যই সত্য।
  • কৌশিক সাহা | ০৮ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪০503804
  • @সত্যেন্দু সান্যাল
    আমার ঘটনাটি পুরোপুরি মনে আছে।   মহেন্দ্র কাপুরের গানটি আকাশবাণী দিল্লীর বিবিধ ভারতী কেন্দ্র থেকে প্রসারিত হয়েছিল। Live নয়, রেকর্ডের সংস্করণ। 
  • এলেবেলে | 202.142.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫৮503806
  • দ-দি, অনেক অনেক ধন্যবাদ গোটা বিষয়টা এত প্রাঞ্জলভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।
  • কৌশিক সাহা | ০৮ ফেব্রুয়ারি ২০২২ ২২:২৬503808
  • @Ranjan Roy 
    আফনেই হক কথাডা কইসেন। 
    বম্বে চলচ্চিত্র জগতের অগাধ অর্থভাণ্ডার দেশভাগের পর সমগ্র দেশের উচ্চাকাঙ্খী শিল্পীদের চুম্বকের মত আকর্ষণ করে নিয়ে গেছে। হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, উৎপল দত্ত, মায় বাঙালির মহানায়ক অব্দি কেউ সে টান এড়াতে পারেন নি, যদিচ শেষোক্ত জন কল্কে পাননি। প্রথম তিনজন কিন্তু বাম আন্দোলনের সাংস্কৃতিক পুরোধা ছিলেন। 
    হেমন্তবাবুর সিগারেট মুখে ঝুলিয়ে এক হাতে বাঁহাতি Mercedes চালিয়ে সারা বম্বে ঘুরে বেড়ানোর কাহিনি অনেকেই জানেন। লতা মঙ্গেশকরকে পৃথক ভাবে গাল দিলে থুতু নিজের গায়েই পড়ে। পৃথিবীটা কার বশ, তা জ্ঞানপাপী সমেত সকলেই জানে। 
    অপর দিকে, বম্বে সিনেমাকে বাক্যমুষ্ট্যাঘাতে তুলোধনা করেও বাঙালি কিন্তু दिल दिया दर्द लिया, आराधना, शोले, दीवार এর টিকিট ব্ল্যাকে কিনতে  "আগে কেবা প্রাণ করিবেক দান" মনস্থ করে রাধা, রূপবাণী, মিনারের সামনে ঝাঁপ দিয়েছে। হিন্দী ছায়াছবির গান, সংলাপ, চলন-বলন এতটাই আত্মস্থ করেছে যে আজ হিন্দী শব্দ ব্যবহার না করে বাংলা লিখতে অসছন্দ বোধ করছে। ফলস্বরূপ এই মন্তব্যসূত্রেই घिसा-पिटा, रौनक জাতীয় শব্দের ব্যবহার দেখতে পাওয়া যাচ্ছে।  অতএব হিন্দীতেই বলছি - अपना सोना खोटा तो परखिए का क्या गुनाह।
  • dc | 122.178.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৫০503826
  • দিল কি গিরহ খোল দো, চুপ না ব্যায়ঠো, কোই গীত গাও 
     
  • dc | 122.183.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫১503846
  • হেমন্ত আর লতা, শংকর আর জয়কিষেন এর সুর 
     
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন