

রঞ্জন বন্দ্যোপাধ্যায় | 2409:*:*:*:*:*:*:* | ০৭ ডিসেম্বর ২০২০ ২০:০৮101001গৌতম বসুর নিবন্ধটিতে ছোটো একটি প্রমাদের সংশোধন করা গেলে ভালো হয়। 'রাত্রি চতুর্দশী'তে রচনাসংখ্যা ১৪টি, মোট ষোলো পৃষ্ঠার পুস্তিকায়। সম্ভবত টাইপিং এরর হয়ে সেটি ১৭ হয়েছে। পরের সংগ্রহ 'টেবিল, দূরের সন্ধ্যা'য় রচনাসংখ্যা মোট ১৭। কিন্তু উভয় ক্ষেত্রেই ১৭ লক্ষ করে আপনাদের গোচরে আনার জন্য এটুকু লিখতে হল। আর একটা কথা, ' রাত্রি চতুর্দশী'তেও পরের পুস্তিকার মতোই ১৯৭৭-এ লিখিত 'রুদ্রপুরুষ'(২০/১/৭৭) নামে একটি রচনা আছে।বাকি সব ১৯৮২-৮৩-র ভেতরই লেখা। যা হোক, সুলিখিত রচনাটির জন্য লেখক গৌতম বসু এবং তার প্রকাশক হিসেবে আপনাদেরও আন্তরিক প্রীতি জ্ঞাপন করি।
শুভেচ্ছা-সহ,
রঞ্জন বন্দ্যোপাধ্যায়
উত্তরপাড়া, হুগলি।
গৌতম বসু | 223.*.*.* | ২৪ ডিসেম্বর ২০২০ ০৬:৩১101321আমার লেখাটি পড়বার জন্য শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায়-কে ধন্যবাদ জানাই ।
১।তিনি ঠিকই ধরেছেন, 'রাত্রি চতুর্দশী' শীর্ষক কাব্যপুস্তিকায় কবিতার সংখ্যা ১৭ নয় ১৪। টাইপ করতে গিয়ে ভুলটি আমিই ক'রে
বসেছিলাম। দোষ সম্পূর্ণ ভাবে আমারই।
২। 'রুদ্রপুরুষ'ও যে ১৯৮২-৮৩র রচনা এমন প্রস্তাব আমি করি নি। 'রাত্রি চতুর্দশী' সম্পর্কে আমি লিখেছিলাম
' এ-বইয়েরও প্রায় সব কবিতা ১৯৮২-১৯৮৩-র রচনা।'
উত্তর দিতে দেরি করার জন্য আমি দুঃখিত।