এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হেহে | 162.245.***.*** | ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:১০523393
  • পোল্টিকে ওর আম্রিগান বাপেরা পয়সা দিচ্চে না, গ্রেজুয়েট স্টুডেন্ট জোটাতে পারছে না বলে ডিসিকে ধরে বেগার খাটিয়ে নিতে চাইছে!
  • dc | 2401:4900:2318:1c77:7191:e7bf:dc10:***:*** | ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:১২523395
  • এরকম কমেন্ট না করলে ভালো হয়। 
  • Bratin Das | ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:১২523394
  • পপুলেশন কে নরম্যাল কেন হতে হবে ?
     
    সেইজন্যে ই তো১ ৫০ বছরের <Regression> , <Logistic Regression> , Fisher's LDA> ছেড়ে আমরা 
     
    সেদিকে ঝুঁকলাম যেখানে< Underlying distribution টা matter করে না 
  • r2h | 208.127.***.*** | ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৪523396
  • হিসেবটা খুব জটিল হয়ে গেল।

    ধরা যাক আমেরিকায় তেত্রিশ কোটি লোক। তার মধ্যে পাঁচ কোটি ভারতীয় (ওয়ার্ক ও ফ্যামিলি ভিসা এবং ন্যাচারালাইজড)।
    সেই পাঁচ কোটির মধ্যে তিন কোটি রোজগার করে এবং পরিবার বা হাউসহোল্ডের সংখ্যা চার কোটি।
    হিসেবটা এইসব ফ্যাক্টরের ওপর হওয়া উচিত না?

    কে কোথায় থাকে, কার কী ডিগ্রি - সেসব তো অন্য দিকে চলে গেল। মানে, ভারতীয় আমেরিকান অভিবাসী পুরনো আমেরিকানের তুলনায় বেশি সচ্ছল কিনা, তার হিসেবে এসব কেন আসবে বুঝলাম না। কোথায় থাকাটা একেবারেই লাইফস্টাইলের ব্যাপার। দুলাখ রোজগার করে আড়াই লাখ খরচ করলে সেটা পঞ্চাশ হাজার রোজগার করে তিরিশ খরচ করার থেকে খারাপ থাকা, কিন্তু রোজগারটা বেশি সেটাও বাস্তব।
    আর ডিগ্রির হিসেবটা হল, 'সমপর্যায়ের' আমেরিকানের তুলনায় সচ্ছল কিনা।
  • dc | 2401:4900:2318:1c77:1c60:179f:5190:***:*** | ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১২523398
  • ব্রতীনবাবু, হ্যাঁ, ডিসট্রিবিউশান ফ্রি মডেলও বানানো যায়। এখানে যেহেতু প্রথমদিকে রিগ্রেশান মডেল নিয়ে কিছু কথা হয়েছিল, তাই আলোচনাটা ওদিকে ঘুরে গেছে। নাহলে খুব সিম্পল টেস্ট হলো প্রতিটা গ্রুপের আলাদা আলাদা মুড মেডিয়ান টেস্ট বা ম্যান হুইটনি টেস্ট করে দেখা ডিফারেন্সগুলো সিগনিফিক্যান্ট কিনা। 
     
     r2h, নানান লেভেলে অ্যানালিসিস করা যায়। সব ভারতীয় আর সব সাদাদের নিয়ে দেখা যায়, যেমন আপনি বললেন। আবার পলিটিশিয়ান যেমন বলেছেন, প্রতিটা ডেমোগ্রাফিক গ্রুপ ম্যাচ করে করে দেখা যায়। তখন ডিগ্রি, এজ, গেন্ডার, এক্সপি, লোকেশান ইত্যাদি ইত্যাদি নানাভাবে স্লাইস করা যায়। 
     
    এই সব আর কি। 
  • Bratin Das | ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০১:১৭523400
  • ম্যান হুটিননি কেন?
     
    বাংলা যদি   Random Forest হয়?
     
    Internally algo চালিয়ে < mtree>  অনুযায়ী  বেস্ট ফ্যাক্টর  গুলো তুললো। তারপরে bagging technique. Major's vote....
  • Bratin Das | ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০১:২৮523401
  • সেক্ষেত্রে  ক্ল্যারিফিকেশন  হিসাবে  প্রবলেম টা ফর্ম করতে হবে।
     
    ভারতীয়  বনাম আমেরিকান
     
    Row sampling এবং Column sampling with replacement ব্যাগিং এর সময়
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:509f:56ae:643b:***:*** | ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪৯523402
  • কোথায় থাকে, ডিগ্রী, কোন কলেজ থেকে ডিগ্রী, কোন বিষয়ে ডিগ্রী এসবের সাথে আয়ের স্ট্রং এমপিরিক্যাল ও কজাল রিলেশন আছে। তাই স্ট্র্যাটিফিকেশনের জন্য ওগুলো দরকার। নইলে পিয়ার গ্রূপ ঠিক হবেনা।
  • dc | 2401:4900:2318:1c77:2080:bf70:a0de:***:*** | ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৪৬523404
  • বাঃ ব্রতীনবাবু একেবারে আমার পাউরুটি আর মাখন এর জায়গায় ঢুকে পড়েছেন। র‌্যান্ডম ফরেস্ট আর বাওবাব ট্রি! :-)
  • guru | 103.175.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২৩ ২১:০০523476
  • একটা প্রশ্ন | "ভারতীয়" খুবই জেনেরিক একটা ক্লাসিফিকেশন | এতো বড়ো দেশের মধ্যে সব এথনিক কমুনিটির ইনকাম কি আমেরিকাতে একই ? পাঞ্জাবি গুজরাটি বিহারি তেলেগু তামিল কানাড়া মারাঠা বাঙালী এদের ইনকাম তো ভারতেই এক নয় তাহলে আমেরিকাতে কি একই হবে তাদের ইনকাম ?? এই ব্যাপারটি একটু এক্সপ্লেইন করলে ভালো হয় |
  • র২হ | 2607:fb91:ded:8caf:6cfa:8062:4875:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৪523479
  • একই কেন বা কী করে হবে? কিন্তু যেহেতু রোজগেরে ভারতীয়দের অধিকাংশ আমেরিকাতে ওয়ার্ক ভিসায় যায় তাই তাদের আয়ের একটা নিম্নসীমা আছে, কী কী ধরনের কাজ করতে পারবে তারও বিধিনিষেধ আছে।
  • দীপ | 42.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৪523706
  • দীপ | 42.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৪523707
  • শিক্ষাব্যবস্থার প্রতিচ্ছবি!
  • দীপ | 2401:4900:3fcb:9da8:679b:2764:ae76:***:*** | ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০১:৩৫523723
  • পশ্চিমবঙ্গের সিনেমাতে মুসলমান অভিনেতা অভিনেত্রী থাকেনা কেন, এই প্রশ্ন উত্তম সুচিত্রার যুগেও কেউ করেনি, আর আজ তো করবেই না। বলবে, ওই তো নুসরাত আছে, জয়া আহসান আছে। আসলে কেউ নেই। আকাশবাণী রেডিওর মতো সরকারি মিডিয়াতে কেন কেবল হিন্দুধর্মের অনুষ্ঠান হয়? সংগীতাঞ্জলি, কিংবা মহিষাসুরমর্দিনী। কোনোদিন আকাশবাণীতে মুসলমান, খৃস্টান, বৌদ্ধ বা অন্য কোনো ধর্মের অনুষ্ঠান শুনেছেন? আমি শুনিনি। প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত বাংলা পাঠ্য সিলেবাসে কজন মুসলমান লেখক লেখিকার গল্প বা কবিতা পড়েছেন? শুধু মুসলমান নয়। দেশজ, আঞ্চলিক বা আদিবাসী — কোনো সম্প্রদায়ের কোনো সাহিত্য আমরা কখনো পড়িনি। অর্থাৎ, শৈশব থেকে আমাদের মগজধোলাই করা হয়েছে যে উচ্চবর্ণের বা উচ্চশ্রেণীর হিন্দু (৯৫% পুরুষ) — যেমন বিভূতিভূষণ, শরৎচন্দ্র, বঙ্কিম থেকে বুদ্ধদেব বসু, সুনীল, নীরেন্দ্রনাথ, এবং “হিন্দুর মতো যারা” — যেমন রবীন্দ্রনাথ বা শিবনাথ শাস্ত্রী — তাঁরাই শ্রেষ্ঠ সাহিত্য, আর এছাড়া কোনো সাহিত্য নেই। পড়ার কোনো দরকার নেই। ওই টোকেনের মতো দু একটা নজরুল, জসিমুদ্দিন, ওয়াজেদ আলীর একটা খুব সাধারণ লেখা, আর এদিক ওদিক একটা মুজতবা আলী ইত্যাদি। সম্পূর্ণ শিক্ষাজগৎ, মিডিয়াজগৎ আর বিনোদনের জগৎ পশ্চিমবঙ্গে ১৯৪৭ বা তারও আগে থেকেই উচ্চবর্ণের হিন্দু পুরুষপ্রধান। মানুষের মন ও মগজ জানেই না এবং ভাবতেই পারেনা এ এক অবিশ্বাস্য আধিপত্যবাদ। সুতরাং, আজকে হিন্দুত্ব ফ্যাসিজম ও ঘৃণা হিংসা এতো মাথা চাড়া দিয়েছে রাতারাতি নয়। দীর্ঘকাল ধরেই এই বীজ পোঁতা আছে মাটিতে। এমন কী বামফ্রন্টের, কমিউনিস্ট পার্টির তিনদশকেও টপ লীডার প্রায় সবাই উচ্চবর্ণের হিন্দু পুরুষ। পরিবর্তনটা আসবে কোথা থেকে?
     
    লিখেছেন পার্থ ব‍্যানার্জী নামে এক বিশিষ্ট প্রবাসী বাঙালি।
  • দীপ | 2401:4900:3fcb:9da8:679b:2764:ae76:***:*** | ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪৮523724
  • দাদা আমাদের বাংলা সাহিত্য পড়েন না, হিন্দু-মুসলমান পড়েন! 
    তা দাদার দাবীটা কি? মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান বন্ধ করে দিতে হবে? 
    বাংলা সাহিত্যের ক্লাসে বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবীর লেখা পড়ানো চলবে না? 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:f628:503c:ac93:***:*** | ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০২:৪১523725
  • দীপ | 42.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৬523951
  • আজ সারদা মিশন পরিচালিত মহাবিদ্যালয়ে বিদ্যাসাগরের জন্মদিন শিক্ষক দিবস রূপে পালিত হয়েছে।
  • দীপ | 2402:3a80:198b:b9b6:678:5634:1232:***:*** | ১৩ আগস্ট ২০২৪ ২১:৫৯536310
  • আপনারা আরো সুন্দর সুন্দর গল্প লিখতে থাকুন!
    গল্প লেখা বন্ধ করবেন না!
  • দীপ | 2402:3a80:1989:9029:578:5634:1232:***:*** | ০১ নভেম্বর ২০২৫ ০০:২১735395
  • "অদম্য জেদ এবং কঠিন জীবনযুদ্ধের পর এবার শিক্ষাক্ষেত্রেও সাফল্য পেলেন নিমতার বাসিন্দা অদ্রিজা গণ। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তাঁর শরীরে ধরা পড়েছিল ‘টি সেল লিম্ফোমা’ অর্থাৎ ব্লাড ক্যান্সার। দীর্ঘ ২ বছর ৮ মাস মুম্বইতে থাকার সময় তাঁর শরীরে মোট ৮২টি কেমোথেরাপি চলেছিল। সেই কঠিন প্রতিবন্ধকতাকে জয় করেই উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষায় তিনি মেধা তালিকায় জায়গা করে নিলেন।
     
    অদ্রিজা গণ কলকাতার রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী।
     
    উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় তিনি নবম স্থান অর্জন করেছেন।
     
    তাঁর প্রাপ্ত নম্বরের হার ৯৭.৩৭ শতাংশ।
     
    অদ্রিজা ভবিষ্যতে সাইকোলজি (মনস্তত্ত্ব) নিয়ে পড়াশোনা করতে চান। তাঁর মতে, কঠিন সময় পেরোনোর পর এখন মানুষের মনকে বোঝা তাঁর কাছে খুব জরুরি।
     
    অদ্রিজার বাবা, জয়মঙ্গল গণ, মেয়ের এই সাফল্যের পিছনে স্কুলের অবদানের কথা তুলে ধরেছেন। তিনি জানান, ক্যান্সারের জন্য দীর্ঘদিন স্কুলে যেতে না পারলেও স্কুল কর্তৃপক্ষ অদ্রিজার পাশে ছিল এবং বিশেষ ব্যবস্থায় তার বিষয়গুলির ব্যবস্থা করেছিল। কঠিন রোগ থেকে সেরে ওঠার পরেও অদ্রিজাকে খুবই সাবধানে জীবনযাপন করতে হয়।"
     
    সংবাদসূত্র
  • দীপ | 2402:3a80:198b:151:678:5634:1232:***:*** | ১৬ নভেম্বর ২০২৫ ২০:০৭735833
  • ড. চৈতী মিত্রকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

    রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপিকা ড. চৈতী মিত্র আন্তর্জাতিক সাহিত্য জগতে এক অভূতপূর্ব এবং অত্যন্ত গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন। 

    চৈতী বিখ্যাত সাহিত্যিক অভিজিৎ সেনের উপন্যাস "বিদ্যাধরী ও বিবাগী" লক্ষ্মীন্দর  এর অনুবাদ করেছেন। এই অনুবাদের জন্য চৈতী মিত্র আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ PEN Presents x SALT উদ্যোগে সেরা ২৪ জন মনোনীত অনুবাদক–এর তালিকায় স্থান পেয়েছেন।  

    তাঁর সাফল্যে আমরা, রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনের অধ্যাপিকা, ছাত্রী এবং সব অশিক্ষক শিক্ষাকর্মীরা খুবই আনন্দিত ও গর্বিত! 
    প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে  আন্তরিক অভিনন্দন জানাই। 

     চৈতী, তুমি আমাদের সকলের গর্ব।

    প্রব্রাজিকা বেদরূপপ্রাণা
    অধ্যক্ষা
    রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন
  • দীপ | 2402:3a80:1989:af84:578:5634:1232:***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:০১737170
  • Mahan Maharaj (Swami Vidyanathananda) of the Ramakrishna Order has received the Vigyan Shri Puraskar from Hon'ble President of India on 23 December 2025 in New Delhi.
  • দীপ | 2402:3a80:1971:9c69:578:5634:1232:***:*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১০738432
  • গত ২৮ শে জানুয়ারি নরেন্দ্রপুর বিদ্যালয়ে জয়তী চক্রবর্তীর সঙ্গীতানুষ্ঠান।
    আগ্রহী হলে দেখতে পারেন।
     
    https://www.youtube.com/live/K9X9PgWnH4E?si=l1sRmrRoaqTL2NtE
  • Prabhas Sen | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১১738441
  • সহজ পাঠ এর স্রষ্টা রবীন্দ্রনাথ  শিশু মনের কিছু জানতেন  না??  এটা মেনে নিলাম  না! 
  • Prabhas Sen | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৫738442
  • আমাদের পাঠ্য ছিলেন  নজরুল, জসীমুদ্দিন, বন্দে আলী মিয়া,এস ওয়াজেদ আলী প্রমুখ। আর তা স্কুলেই।  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন