এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  গপ্পো  শনিবারবেলা

  • গল্পে গল্পে মনুসংহিতা : পর্ব ২

    ডাঃ বর্ণালী রায়
    গপ্পো | ১৬ আগস্ট ২০২৬ | ৭৫২ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • নামাঙ্কনঃ রমিত




    ঠিক ভুল

    প্রথম প্রশ্নটা ভালো। কিন্তু উত্তরটা? কি ঠিক?

    প্রশ্ন -- হু ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড?

    উত্তর -- গড।

    শমিতের ক্লান্ত লাগছিল। কিন্তু তিতলির উত্তেজনার মূল্য তার কাছে অনেক বেশি দামী। তাই যখন তিতলি লাফাতে লাফাতে এসে বলল,

    - বাপ্পি, এই দ্যাখো, আমার কোশচেন পেপার।" সে হাত পেতে না নিয়ে পারল না। সে তখন সবে মাত্র বাড়ি ফিরেছে।হাঁপাচ্ছে। হাত পা ধুয়েও পারে নি। কিন্তু তিতলি উত্তেজিত। রাত জেগে বসে আছে। এটুকু দেখেই তার ক্লান্তি থমকেছিল।কিন্তু আবার তা শীতের কুঁয়াশার মত ঘিরে ধরল। কাগজটা সোফার ওপর রেখে ঘরে যেতে গেল শমিত। তখনই মিতু বিরক্ত স্বরে বলল, "সব রাইট করে ১০০ তে ১০০ পেল। আর তুমি কিছু বললে না ! ডিপ্রেস করে দিলে ওকে? কেনো?"

    রাতে শোবার সময়ও ছাড়ল না মিতু। "কত কষ্ট করে পড়াতে হয় জানো! বোরিং লোক একটা তুমি।" শমিত সিগারেট টানছিল। কোনো উত্তর দিল না। খাটে শব্দ তুলে মিতু শুয়ে পড়ল।

    রাইট উত্তর লিখেছে নাকি! বিরক্ত লাগে শমিতের। কাকে বলবে। এই পৃথিবী ঈশ্বরের সৃষ্টি। ওকে। কিন্ত ঈশ্বর কার সৃষ্টি? আর জগৎটাই বা কার অলৌকিক হাতে নির্মিত? কোন অলৌকিক অস্তিত্ব ? ঈশ্বর? গড? না আল্লা? কিন্তু পৃথিবী তো একটাই। ব্রহ্মাণ্ডও একটা। তাহলে গড যে বানালেন তা ঈশ্বরের ভক্তরা মানছে কী করে? আল্লার বান্দারাই বা নীরব কেনো?

    অফিসে গিয়ে কথায় কথায় শমিত দত্তদাকে বলছিল। কীসব পড়ানো হয় বাচ্চাদের স্কুলে আজকাল। বলে কালকের তিতলির কথাগুলো বলছিল। হঠাৎ সুদীপ বলে উঠল,

    - কী ভুলটা কী বলেছে ? ভগবানই তো এই জগতটা বানিয়েছেন।

    শমিত বলল,

    - কোন ভগবান? তোদের ভগবানের তো শেষ নেই।

    - মনু তো ব্রহ্মার কথা বলছে। এই জগতের ভৌত জৈব মানুষ প্রাণী জীবানু সব তার সৃষ্টি।

    শমিত বলল, "প্রমাণ আছে কোনো?"

    সুদীপ বলল, " তা তোর উত্তর কী?"

    - আমি নই, বিজ্ঞান বলছে। বলছে এ সবই প্রকৃতির বিষয়। কেউ আলাদা করে কোনো কিছু সৃষ্টি করে নি। সৃষ্টি হয়েছে।

    - প্রমাণ দে।

    - চাঁদ বলে একজন দেবতা আছে। আছে কি সত্যি? মানুষ তো চাঁদে গিয়ে দেখে এসেছে আসলে সেটা কী।

    সুদীপ অধৈর্য হয়ে বলেন, "দূর, আমি বলছি, সেই চাঁদটাই বা এল কোথা থেকে? তুই কি জানিস এই বিশ্বজগত কীভাবে সৃষ্টি হয়েছে?"

    - কিছুটা তো নিশ্চয় জানি। পদার্থ আর গতির খেলা। শক্তি বিভিন্নরূপে পরিবর্তিত হয়ে এসব করছে। বিগ ব্যাং এর কথা শুনিসনি?

    - শুনব না কেনো দাদা, কিন্তু ওসব থিওরিই কি ঠিক? বিতর্কও অনেক আছে।

    - বিতর্ক মানেই তো জীবন্ত চলমান বিষয়। তোমাদের সব তো থেমে আছে, পুরানে, স্মৃতিশাস্ত্রে, মহাকাব্যে। যাকে তোমরা এখন ইতিহাস বলছ।

    - তোমরা? তোমরা মানে কী? রাজনীতির কথা বলবেন না কিন্তু।

    ছেলেটির নাম নীল। সেও মুখিয়ে উঠে বলল, "সবই তো ঠিক ছিল। সংবিধান রয়েছে দেশে। মনুর কথা তুমিই তুললে ভাই। মনুসংহিতায় বলা হচ্ছে যে, ব্রহ্মা তার অণ্ডকে দুইভাগে বিভক্ত করে স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন। মাঝখানে হল আকাশ, আটদিক ও সমুদ্র। আকাশ থেকে বায়ু এবং বায়ু থেকে আলো,তা থেকে হয় জল আর জল থেকে পৃথিবী সৃষ্টি করেন। জলকে তো ব্রহ্মার আগে সৃষ্টি হতে দেখা গিয়েছে ওই মনুসংহিতাতেই। জলের অপর নাম নারা। কারন সে প্রথমে নর বা মানুষের আশ্রয়ে ছিল। তাহলে ব্রহ্মার সৃষ্টিকর্তা কি মানুষ ছিলেন ?" সবাই হাততালি দিয়ে উঠল। নীল আবার বলল, "বর্তমান বিজ্ঞান মহাবিস্ফোরন তত্ত্বকেই এখনও পর্যন্ত প্রধান সৃষ্টিতত্ত্ব হিসাবে মান্যতা দিয়েছে। পৃথিবী প্রথমে ছিল গলিত তরল লাভার ভিতর ধুলোকণা, গ্যাস, ধাতু মিশ্রিত মেঘের মত নীহারিকা বা নেবুলা। গ্যাসগুলো ছিল মূলত হাইড্রোজেন ও হিলিয়াম। পরে অক্সিজেন আসে। এবং হাইড্রোজেনের সাথে মিশে জল তৈরি হয়। তা হলে সবার প্রথমে জল তৈরি হতে পারে না।"

    তো তো করে সুদীপ এর পরও বলে,

    - সে যাইহোক একটা মহাশক্তি তো কাজ করছে।

    - সে শক্তিটার নাম কি? বলতে পারবে ? তবে বিজ্ঞানে শক্তির নাম আছে। পরিমাপ আছে। সঠিক পরিমাপ প্রমাণিত হয়েছে বলেই তো আজ এত স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট বেগে ভ্রমণ করতে পারছে।

    আজ একটু হালকা লাগছিল শমিতের। বাড়ি ঢুকে ধীরে সুস্থে হাতমুখ ধুলো। তারপর এককাপ চা নিয়ে তিতলিকে কাছে টানল। জিজ্ঞাসা করল,

    - মাম্মা, গড কে?

    তিতলি হাত উলটে ঘাড় কাৎ করে সুর করে বলল,

    - জেসাস।

    - জেসাসের কি মা ছিল?

    - হ্যাঁ, মেরী।

    - ওদের বাড়ি ছিল?

    - ছিল হয়ত।

    - কোথায় ছিল?

    তিতলি মায়ের দিকে তাকালো। মিতু বলল,

    - কোথায় আবার! বেথলেহেমে জন্মেছিলেন। ন্যাজারাথে বড় হয়েছেন।

    শমিত নিশ্চিত স্বরে জোর দিয়ে বলল,

    - মানে পৃথিবীতে তো!

    - হ্যাঁ নিশ্চয়। মিতুও জোরের সাথে বলল।

    শমিত হাসিমুখে বলল, তাহলে সেই পৃথিবীটা কে তৈরি করেছিল? জেসাস? মানে যিশু। তার জন্মের আগেই?

    মিতু চুপ। সেই সময় ঠাম্মু ডাক দিল, "দিদিভাই, এদিকে এসো, বাবাকে জ্বালাতন কোরো না। " একটা বড় ক্যাডবেরি বের করে মেয়ের হাতে দিয়ে শমিত বলল, "১০০ তে ১০০ পাবার জন্য।" "থ্যাঙ্কু বাপ্পি", বলে তিতলি লাফাতে লাফাতে চলে গেল।

    মিতুকে বাঁহাতে জড়িয়ে কাছে টানল শমিত।

    "তা মানুষ কে সৃষ্টি করে তার রাইট অ্যানসারটা জানা আছে তো ম্যাডাম! না জানলে এই বোরিং লোকটাই কিন্তু জানিয়ে দিতে জানে ! "



    প্রথম অধ্যায়

    শ্লোক : ১২ -- সেই ভগবান, সেই অণ্ডে এক বৎসর বাস করে নিজেই নিজের ধ্যানবলে সেই অণ্ডকে দুইভাগে বিভক্ত করেছিলেন।

    শ্লোক : ১৩ -- সেই খণ্ডদুটি দ্বারা তিনি স্বর্গ ও পৃথিবী নির্মাণ করলেন, মধ্যভাগে আকাশ,আট দিক ও জলের শাশ্বত স্থান (অর্থাৎ সমুদ্র) সৃষ্টি করেছিলেন।

    শ্লোক : ৭৬ -- বিকৃত ভাবাপন্ন আকাশ থেকে সকল গন্ধের বাহক পবিত্র বলশালী বায়ু জন্মে; তা স্পর্শগুণ বলে স্বীকৃত।

    শ্লোক : ৭৭ -- বিকৃতভাবাপন্ন বায়ু থেকে অন্য বস্তুর প্রকাশক, অন্ধকারনাশক,দীপ্তিমান্ জ্যোতি উৎপন্ন হয়; তার গুণ রূপ বলে কথিত হয়।

    শ্লোক : ৭৮ -- বিকৃতভাবাপন্ন জ্যোতি থেকে (উৎপন্ন হয়) ;তার গুণ রস বলে জাত। জল থেকে( উৎপন্ন হয়) গন্ধগুণবিশিষ্ঠ পৃথিবী। প্রথম থেকে সৃষ্টি( ক্রম) এই।



    চলবে...
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • গপ্পো | ১৬ আগস্ট ২০২৬ | ৭৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হীরেন সিংহরায় | ১৬ আগস্ট ২০২৬ ১২:০৪742266
  • অসাধারণ।
    দশ দিক নয় ? ঊর্ধ্ব অধ: যোগ করে ?
     
    তাঁর জন্মের পরেই পবিত্র পরিবার মিশরে যান। যিশু নাজারেথে আসেন তিরিশ বছর বয়েসে। এমনটাই জানা যায়
  • বর্ণালী রায় | ১৬ আগস্ট ২০২৬ ১৮:৩৬742268
  • ১. আট দিক -- মনুসংহিতায় আছে।
    ২. বিভিন্ন বাইবেলে বিভিন্নরকম উল্লেখ আছে। তবে মিশর থেকে শৈশবেই ন্যজারাথ শহরে ফিরে আসেন। ৩ বছর কয়েকমাস বয়সে।
  • kk | ১৬ আগস্ট ২০২৬ ২০:১৫742270
  • খুব ভালো লাগছে। চলুক এই সিরিজ।
  • হীরেন সিংহরায় | ১৭ আগস্ট ২০২৬ ০১:৪৯742275
  • ধন‍্যবাদ! মনু আট দিক বলেছেন জানতাম না। বেদে কিন্তু দশ! ইউরোপীয়দের সেটা বোঝানোর চেষ্টা করে হার মেনেছি!
     
     
    যিশুর বাল্যকালটা বেশ ধোঁয়াটে ! কায়রোর পুরনো শহরে গিয়ে দেখি হোলি ফ‍্যামিলির গল্পের শেষ নেই, অন‍্যদিকে নাজারেথ গ‍্যালিলিতে যা শোনা যায় সবটাই যুবক যিশুর কাহিনি। কোন পাঠশালায় পড়তেন কেউ দেখিয়ে দেয় না। অবাক হবার আর কি আছে। তাঁর মৃত্যুর সাড়ে তিনশো বছর বাদে নির্ধারণ হলো জন্মদিন ২৫শে ডিসেম্বর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন।