এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অসিতবরণ বিশ্বাস | 2401:4900:7431:9365:c3eb:74a0:8b83:***:*** | ১৮ জুন ২০২৪ ২৩:২৪533433
  • পশ্চিমবঙ্গের ভোট ব্যবস্থা একেবারেই অন্যরকম।
  • কৌতুহলী | 103.249.***.*** | ১৯ জুন ২০২৪ ০১:৩৮533439
  • বামপন্থীরা বিজেপির যত সমালোচনাই করুন না কেন যতদিন কেন্দ্রে বিজেপি আছে এবং সংখ্যালঘুদের সন্ত্রস্ত রাখার আয়োজন আছে ততদিন এই রাজ্যের সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকেই আঁকড়ে ধরবেন সাম্প্রদায়িকতার প্রশ্নে নিরাপত্তার জন্য।
     
    আপনি যেটা লিখেছেন, সেটার উল্টোদিকটাও কিন্তু বিপজ্জনক। মনে করুন, কেন্দ্র থেকে বিজেপি সরে ইন্ডিয়া জোট ক্ষমতায় এল। তখন তো কেন্দ্র রাজ্য দুটোর প্রতিষ্ঠান বিরোধী হাওয়াই রাজ্য বিজেপির পালে লাগবে। আর শুধু সংখ্যালঘুদের ভোটে তৃণমূল জিতছে এমন তো নয় ! সংখ্যালঘু ৩০-৩৩% মত, আর তৃণমূল পাচ্ছে ৪৫-৪৬%। এমনকি সংখ্যালঘুরা যে এককাট্টাভাবে তৃনমূলকে দিচ্ছে, সেটাও না, তাহলে মালদা দক্ষিণে কংগ্রেস জিতত না, রানীনগর বিধানসভায় সিপিএম লিড নিত না।
  • Sandipan Majumder | ১৯ জুন ২০২৪ ০৬:৩২533450
  • @কৌতুহলী 
     শুধু প্রতিষ্ঠান  বিরোধী  হাওয়াতে বিজেপি  কোনোদিনই এই রাজ্যে জিতবে না যেখানে  ৩০ শতাংশ সংখালঘু ভোটারকে বাইরে রেখে তাদের হিসেব শুরু হয়।
    মালদা দক্ষিণ লোকসভা বা রানিনগর বিধানসভায় কংগ্রেস  বা বাম বেশি ভোট পেলেও সারা রাজ্যের সাধারণ  প্রবণতায় সংখ্যালঘু ভোট তৃণমূলের  দিকেই গেছে। এটা  কৌশলী ভোট হিসেবেই দেখছি,সাম্প্রদায়িক  ভোট নয়। অতীতে  মালদহ এবং মুর্শিদাবাদের  ভোটাররা প্রমাণ করেছিলেন  যে তাঁরা  ঝাঁকের কইয়ের মত একদিকেই ভোট দেন না। তাঁদের ভোট বাম,কংগ্রেস,তৃণমূল -- বিভিন্ন দিকে পড়ত। কিন্তু  বিজেপি দশ বছর রাজত্ব করার পর পরিস্থিতি  অনেকটাই পালটে গেছে। নয়তো  গুজরাট  থেকে উড়ে আসা ইউসুফ  পাঠানের কাছে অধীর চৌধুরী  পরাজিত  হতেন না। পরিস্থিতির এই বদল কেও নজর রাখতে হবে।
  • Sandipan Majumder | ১৯ জুন ২০২৪ ০৬:৩৬533451
  • আর শুধু সংখ্যালঘুদের ভোটে তৃণমূল  জিতছে এরকম আমি বলি নি। কোনো দলের পক্ষেই পশ্চিমবঙ্গে  শুধু একটি  সম্প্রদায়ের  ভোট পেয়ে জেতা সম্ভব নয়। আমি সামাজিক প্রকল্পের কথা,শ্রেণী রাজনীতির কথা সেই কারণেই বলেছি।
  • কৌতুহলী | 103.249.***.*** | ১৯ জুন ২০২৪ ১১:১৫533473
  • @সন্দীপনবাবু
    একদম, সামাজিক প্রকল্প ও শ্রেণী রাজনীতি নিয়ে আপনি যা বলেছেন, তা নিয়ে ১০০% একমত। 
     
    কিন্তু আপনি যেটা বলছেন, শুধু প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় বিজেপি জিতবে না, এখানেই আমার সংশয় আছে, আর আমার আশঙ্কার কারণও এখানেই। কারণগুলো বলছি একে একে। ১) হিন্দু ভোটও নেহাত কম নয় অন্তত আর ৩-৪% ভোট যদি বিজেপি নিজের দিকে টেনে নেয়, তাহলেই জিতে যাবে। আর যদি নাও জিততে পারে, বিধানসভায় ১১০-২০ আসন পেলেই নেতা ভাঙ্গিয়ে সরকার গড়বে। সংখ্যালঘু ভোট ছাড়াই জিতবে। ২) মেদিনীপুরের বেশ কিছু পকেটে সংখ্যালঘুরাও বিজেপিকে ভোট দিচ্ছে। এখন সেটা আতঙ্কে, নাকি তৃণমূলের ওপর বীতশ্রদ্ধার থেকে, তা জানি না। ৩) তৃণমূল মূলত সামাজিক প্রকল্পের ওপর দাঁড়িয়ে আছে কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার দিয়ে বড়জোর একটা বা দুটো ভোট পার করা যায়। কিন্তু তারপর বিজেপি যদি আরও বেটার কোন প্রকল্পের প্রতিশ্রতি দেয়, তাহলে মানুষ সেদিকেই ঝুকবে না কি? 
     
    মোট কথা এগুলো আমার আশঙ্কা। সিপিএমের স্ট্র্যাটেজি নিয়ে আপনি যা বলেছেন, তা নিয়ে মোটের ওপর সহমত, সে ব্যাপারে আমার কোন বক্তব্য নেই।
  • Sandipan Majumder | ১৯ জুন ২০২৪ ১৩:৩২533487
  • @কৌতুহলী
    আপনাকে অনেক ধন্যবাদ সুচিন্তিত মতামতের জন্য। এই আশা আর আশঙ্কাগুলোকে গুরুত্ব দিয়ে এই সংক্রান্ত বিতর্ক চলুক। পরিস্থিতির ডগমামুক্ত মূল্যায়ন দরকার।
  • dc | 49.207.***.*** | ২০ জুন ২০২৪ ০৬:৪৯533521
  • এই লেখাটা ভালো লাগলো। আমারও মনে হয় পবতে সিপিএম এর উচিত আগে নিজেদের বিরোধী হিসেবে প্রতিষ্ঠিত করা উচিত। এখন যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল হয়ে উঠেছে, তাই প্রধানত বিজেপির বিরুদ্ধে যাওয়া উচিত। সব রাজ্যেই একটা দল ক্ষমতায় থাকে আর একটা প্রধান বিরোধী দল থাকে, রাজ্যের মানুষ পরের ভোটে বিরোধী দলকে ক্ষমতায় আনে। পবতেও সিপিএম যদি নিজেদের বিশ্বাসযোগ্য প্রধান বিরোধী শক্তি হিসেবে তুলে ধরতে পারে তাহলে লোকে পরের ভোটে তিনোদের বদলে সিপিএমকেই ক্ষমতায় আনবে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন