এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৮ জানুয়ারি ২০২২ ০৭:৫৮502545
  • একদম প্রথম দিন থেকেই জানা ছিল এর কোন বিচার হবে না। হয়ও নি।
  • santosh banerjee | ০৮ জানুয়ারি ২০২২ ১১:৫০502547
  • বিচার ? ভারতে ? কে‌ করবে ? সুপ্রিম কোর্ট ? কার বিচার করবে? একটি ""উইঘুর"" বালিকার ? মে বালিকার জীবনের সব স্বপ্ন একটা নির্বোধ বি এস এফ'র গুলি তে ? বিচার ? এ দেশে অর্নব গোস্বামীর মামলা যুদ্ধ তৎপরতায় শুনানি হয়, প্রধানমন্ত্রী'র তথাকথিত প্রান নাশ শুনে কেঁদে আকুল বিচারপতি গন। ঐ মেয়ের জীবনের দাম এদের কাছে নেই। মিথ্যে বিচার ব্যাবস্থা।ভড়ঙবাজী সব। কিন্তু, আমরা মেয়েটির জন্য কাঁদব। আমরা এখনও ঐ রাস্ট্রের মুৎসুদ্দী দের মতো, পদলেহী কুকুরের মতো শিরদাঁড়া টা ভাঙি নি !!
  • Somenath Guha | ০৮ জানুয়ারি ২০২২ ১২:৪৪502548
  • মর্মান্তিক। আর এই খুনি বাহিনীর একতিআর আরো বাড়িয়ে দেওয়া হলো।
  • সে | 2001:1711:fa42:f421:20d9:6ac1:af07:***:*** | ০৮ জানুয়ারি ২০২২ ১৫:০৪502550
  • সম্পূর্ণ ফেইলড স্টেট।
  • কৌশিক সাহা | ০৮ জানুয়ারি ২০২২ ২১:২৫502554
  • "গুলিটা ফেলানির বুকের ডানদিক ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে যায়। "
     
    এই বর্ণনাটি কি নির্ভুল? মই বেয়ে ওঠার সময় তো বুক মইয়ের দিকে এবং পিঠ বাইরের দিকে থাকে। এবং নিহত মেয়েটি যদি গুলি লাগার সময় মইয়ের মাথায় থেকে থাকে, তবে গুলির গতিপথ পিঠ থেকে বুকে এবং নিচ থেকে উপর দিকে হওয়ার কথা।
  • Debarshi Bhattacharya | ০৮ জানুয়ারি ২০২২ ২২:৪৪502555
  • @ কৌশিক সাহা
    যতদূর জেনেছি, গুলিটা নীচ থেকে ওপরের দিকে করা হয়েছিল এবং মইটা কাঁটাতারের গায়ে হেলানো ছিল। ফলে ঠিক নীচ থেকে ওপরের হেলানো মানুষকে গুলি করলে গুলিটা বুকেই লাগা স্বাভাবিক।
  • Abhyu | 47.39.***.*** | ০৮ জানুয়ারি ২০২২ ২৩:০৮502559
  • যদিও সেটা কোনো কথা নয়। এক্ষেত্রে ভারতের সমাজ ও বিচার ব্যবস্থার যে ছবি ফুটে ওঠে তার সঙ্গে আজকের পলিটিক্যাল সিচুয়েশন খুব ভালো ভাবে মিলে যায়।
  • Debarshi Bhattacharya | ০৮ জানুয়ারি ২০২২ ২৩:২৬502560
  • @ Abhyu
    হ্যাঁ। পাঁচ লাখ হবে। ধন্যবাদ।
  • কৌশিক সাহা | ১০ জানুয়ারি ২০২২ ১০:৫৭502589
  • @ Debarshi Bhattacharya
     
    আপনার পঠিত 'অধিকার' সংস্থার reportএ বেশ কিছু অসঙ্গতি আছে, এমনকী ময়নাতদন্তকারী ডাক্তারের বিবৃতিতেও।
     
    যথা, একটি জ্যামিতিক অসঙ্গতি স্পষ্ট। কাঁটাতারের বেড়ায় হেলান দেওয়ার মই বেয়ে যে ব্যক্তি উঠছে, তার বুকে গুলি করতে হলে সিপাহীকে মইয়ের নীচে দাঁড়িয়ে, কাঁটাতারের দিকে পিঠ ফিরিয়ে ওপর দিকে fire করতে হত। কোনো প্রশিক্ষণ প্রাপ্ত সিপাহী এমন ঝুঁকি নেবে না।
     
    গুলি যেহেতু বুকের ডানদিকে লেগেছিল, অতএব ফুসফুস ফুটো হয়ে রক্তক্ষরণ হতে বাধ্য। এমনরূপে আহত ব্যক্তি আব্বুউউউ বলে আর্তনাদ করার অবস্থায় থাকে না। সমস্ত শ্বাসনালী রক্তে ভরে যায়। গুলি লাগার পর মেয়েটির আর্তরব আপনার কল্পনাপ্রসূত অলঙ্করণ।
     
    কিন্ত এহ বাহ্য। কিন্ত কথা হচ্ছে, এমন একটি মর্মান্তিক ঘটনার বিবরণে এমন melodramatic
    অলঙ্কারের ব্যবহার কি নিতান্তই প্রয়োজনীয়?
     
    দ্বিতীয়তঃ, মামলার নথিতে যদি 'অধিকার' সংস্থার report এর মত amateurish দলিল ব্যবহার হয়ে থাকে, তবে এ মামলা কস্মিনকালেও টিকবে না। বিচারব্যবস্থাকে দোষারোপ করা অর্থহীন।
     
    তৃতীয়তঃ, সৈনিক বা সিপাহীরা আমাদের মতই ছাপোষা মধ্য বা নিম্ন মধ্যবিত্ত ঘরের হুকুম তামিলকারী চাকুরীজীবি। তাদের বোকা বুদ্ধিহীন বলে ফাঁকা গালাগালি করলে কারোই গৌরববৃদ্ধি হয় না।
  • Debarshi Bhattacharya | ১০ জানুয়ারি ২০২২ ২২:৩৭502607
  • @ কৌশিক সাহা
     
    ১। গুলি লাগার পর মেয়েটির আর্তনাদ আমার কল্পনাপ্রসূত বলে মনে হওয়াটাই নিশ্চিতভাবে "কল্পনাপ্রসূত"! অনুগ্রহ করে এটা পড়ে দেখবেন ... https://partitionstudiesquarterly.org/article/partition-prolonging-along-the-bengal-borderlands/
     
    ২। আমার বক্তব্য সিস্টেমের বিরুদ্ধে কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। তাই আমি অভিযুক্ত জওয়ানের নাম পর্যন্ত করিনি। কারণ তিনি একটা বৃহৎ সিস্টেমের একটি ক্ষুদ্র যন্ত্রাংশ মাত্র।
     
    ৩। Melodramatic অলঙ্কার ব্যবহার প্রশ্নে শুধু এইটুকুই বলার আছে যে, লেখক কোন ভঙ্গি ও শব্দ চয়ন করে তাঁর লেখা গড়বেন,সেটা একান্তই লেখকের পরিধির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। সেটা কারও ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। কিন্তু অন্যের সীমানায় অহেতুক মাথা গলানোকে সভ্য সামাজ "অনুপ্রবেশকারী" হিসেবেই চিহ্নিত করে থাকে।
     
    ভালো থাকবেন। শুভেচ্ছা অফুরান।
  • বিপ্লব রহমান | ১২ জানুয়ারি ২০২২ ০৭:০২502634
  • "ফেলানি" অপুষ্ট কিশোরীটি পরিবারে এতই অনাহুত ছিল, এতই ফেলনা ছিল যে, নামও রাখা হয়েছিল সে রকম।
     
    কিন্তু তার নাম শুনলে, বিশেষ করে কাঁটাতারে উল্টো হয়ে ঝুলতে থাকা মৃতদেহের ছবি দেখলে, এতবছর পর আজও কলজের ভেতর মুচড়ে ওঠে!
    মনে আছে, সে সময় গুরুতেই এ নিয়ে তুমুল বিতর্ক উঠেছিল, এক পক্ষ জোর গলায় বলেছিল, সীমান্তে চোরাকারবারি বা অবৈধ মানুষ পাচার হলে গুলি হবেই! ঠিকই তো, সারা দুনিয়ার এই তো আইন...
     
    কিন্তু অভাব? দুকেজি চিনি বা চালের জন্য বা নিশ্চিত জীবনের আশায় যে হতভাগ্য জীবন বাজি রেখে কাঁটাতার টপকায়, তার কী ভাতের অধিকার নাই? অধিকার নাই মুক্ত আকাশে মানুষের মতো বাঁচার?
     
    এখনো মনে আছে, গুরুতে সে সময় অনেকটা এরকম লিখেছিলাম, কাঁটাতারে উল্টো হয়ে ঝুলছে অপুষ্ট, সস্তা জামা-কাপড়ে কিশোরী মেয়ে ফেলানি নয়, আসলে কাঁটাতারে উল্টো হয়ে ঝুলছে আমার দুখিনী বাংলা!
     
     
    ফেলানি হত্যার বিচার চাই না! কারণ, বিচার চেয়ে লাভ নাই, বি চা র হ বে না
  • বিপ্লব রহমান | ১২ জানুয়ারি ২০২২ ০৭:০৬502635
  • পুনশ্চঃ এই লেখাটির বিভাগ "সমাজ" কেন? "অপর বাংলা" নয় কেন? "মানবাধিকার"ও তো হতে পারে? অথবা "ফেলানি" নামে নতুন বিভাগ?
  • সে | 2001:1711:fa42:f421:19d6:c498:59f4:***:*** | ১২ জানুয়ারি ২০২২ ১১:০৮502636
  • "সীমান্তে চোরাকারবারি বা অবৈধ মানুষ পাচার হলে গুলি হবেই! ঠিকই তো, সারা দুনিয়ার এই তো আইন..." — না। সারা দুনিয়ায় এরকম আইন নয়। এভাবে গুলি চালানো আইন নয়। যে সব দেশ এভাবে মানুষের ওপর গুলি চালায়, সে সব দেশে মানবাধিকার নেই।
  • প্যালারাম | ১৫ জানুয়ারি ২০২২ ০৭:৩৪502673
  • @বিপ্লব রহমান, ঠিক বলেছেন - এ সবই হতে পারতো মনে হয়। মনে হচ্ছে, সাইটের যে রোবট লেখা পাবলিশ করে, সেটার অ্যালগো-তে গোলমাল আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন