এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  বইপত্তর

  • গুরুচণ্ডা৯-র গল্পপাঠ

    গুরুচণ্ডা৯
    বইপত্তর | ০২ অক্টোবর ২০২৬ | ২৮৬৪ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • ছবি: রমিত



    ‘পিরোবতির নাকছাবি’ গল্পটি শক্তি দত্ত রায়ের ‘পিরোবতি ও মুড়ির টিন’ বই থেকে নেওয়া। গল্পপাঠে অমিতাভ চক্রবর্তী।





    ‘হাজবপুরের কেচ্ছা' লেখকের 'অতিনাটকীয়’ বই থেকে নেওয়া। গল্পপাঠে অমিতাভ চক্রবর্তী।





    আজকের গল্প এস এস অরুন্ধতীর লেখা 'পাপ হে '। গল্পটি লেখকের 'চাঁপা ফুলের গন্ধে’ বই থেকে নেওয়া। গল্পপাঠে অমিতাভ চক্রবর্তী।





    সুনাগরিক রঞ্জন দত্তর মৃত্যুর দিন - সৈকত বন্দ্যোপাধ্যায়। গল্পটি লেখকের 'ছয়ে রিপু’ বই থেকে নেওয়া। গল্পপাঠে অমিতাভ চক্রবর্তী।





    আজকের গল্প জয়ন্তী অধিকারীর 'না হাঁচিলে যারে'। গল্পটি লেখিকার 'কুমুদির রোমহর্ষক গল্পসমূহ’ বই থেকে নেওয়া। গল্পপাঠে সোহিনী সেনগুপ্ত।





    অমর মিত্রের লেখা 'কাশী মথুরা বৃন্দাবন '। গল্পটি 'আমার ভয় করছে’ বই থেকে নেওয়া। গল্পপাঠে অমিতাভ চক্রবর্তী।





    প্রতিভা সরকারের লেখা 'তালাও গ্রামের রূপকথা'। গল্পটি 'হে চিরসারথী’ বই থেকে নেওয়া। গল্পপাঠে সোহিনী সেনগুপ্ত।





    দময়ন্তীর লেখা 'দুষ্কালের পদধ্বনি'। গল্পটি 'দুষ্কালের আখ্যানমালা’ বই থেকে নেওয়া। গল্পপাঠে অমিতাভ চক্রবর্তী।





    উপল মুখোপাধ্যায়ের লেখা 'তিলবাড়ি'। গল্পটি 'ম্যাকলাস্কিগঞ্জ’ বই থেকে নেওয়া। গল্পপাঠে অমিতাভ চক্রবর্তী।




    মহারাজ মিত্রবর্মণের রাজ্যবিজয়, ঘেঁটুফুল ও ব্রহ্মকমলের গল্প, লিখেছেন রমিত চট্টোপাধ্যায়, পাঠ করেছেন অমিতাভ চক্রবর্তী।




    শক্তি দত্তরায়ের লেখা '৪৬ হরিগঙ্গা বসাক রোড' বই থেকে নেওয়া ক্ষীরের পুতুল। গল্পপাঠে কেকে।




    স্মৃতি ভদ্রর লেখা 'রসুই ঘরের রোয়াক (দ্বিতীয় খণ্ড)' বই থেকে গল্পপাঠে পায়েল চ্যাটার্জী।
    চিত্র শিল্পী - রমিত চট্টোপাধ্যায়, ভিডিও সম্পাদনা - সৌরভ দাস।




    শেখরনাথ মুখোপাধ্যায়ের ইতিহাস আশ্রিত উপন্যাস 'সীমানা' বই থেকে নেওয়া একটি পর্ব, নাম - দেশের কাজ। ২৫শে বৈশাখ পার হয়ে ১১ই জ্যৈষ্ঠ্যর এই বিশেষ সময়কালে আমাদের শ্রদ্ধার্ঘ্য, এই পর্বে ধরা হয়েছে সেই সময়ের দুই প্রধান ব্যক্তিত্ব নজরুল ও রবীন্দ্রনাথের দেখা হওয়ার গল্প।

    গল্পপাঠে অমিতাভ চক্রবর্তী।
    চিত্র শিল্পী - রমিত চট্টোপাধ্যায়
    ভিডিও সম্পাদনা - সৌরভ দাস।





    অ্যাবনর্ম্যাল - লিখেছেন কুন্তলা বন্দ্যোপাধ্যায়। গল্পপাঠ - সোহিনী সেনগুপ্ত।
    ফোটোগ্রাফ - ঈপ্সিতা পাল ভৌমিক, গ্রাফিক শিল্পী - রমিত চট্টোপাধ্যায়, ভিডিও সম্পাদনা - সৌরভ দাস।




    কেকে-র 'ছায়ার পাখি' বই থেকে নেওয়া গল্প - জিহ্ব; পাঠ - পায়েল। চিত্রশিল্পী - রমিত চট্টোপাধ্যায়, ভিডিও সম্পাদনা - সৌরভ দাস।




    শারদা মণ্ডলের 'পাকশালার গুরুচণ্ডালি' বই থেকে, পাঠ - পায়েল। চিত্রশিল্পী - রমিত চট্টোপাধ্যায়, ভিডিও সম্পাদনা - সৌরভ দাস




    জ্যোতিষ্ক দত্তর লেখা ‘সে ছিল একদিন আমাদের' বই থেকে 'ইস্কুলের গল্প'। পাঠে অমিতাভ চক্রবর্তী। চিত্র শিল্পী - রমিত চট্টোপাধ্যায়, ভিডিও সম্পাদনা - সৌরভ দাস।




    মৃণাল শতপথীর লেখা ‘দিতি ও মহারানি' বই থেকে নেওয়া গল্প - পাঠে অমিতাভ চক্রবর্তী। চিত্র শিল্পী - রমিত চট্টোপাধ্যায়, ভিডিও সম্পাদনা - সৌরভ দাস।




    দেবর্ষি সারগীর লেখা ‘বেড়াল ও সেতারধ্বনি' বই থেকে নেওয়া গল্প - পাঠে অমিতাভ চক্রবর্তী। চিত্র শিল্পী - রমিত চট্টোপাধ্যায়, ভিডিও সম্পাদনা - সৌরভ দাস।




    জয়ন্ত দের লেখা ‘পেন্ডুলাম' বই থেকে নেওয়া গল্প - পাঠে অমিতাভ চক্রবর্তী। চিত্র শিল্পী - রমিত চট্টোপাধ্যায়, ভিডিও সম্পাদনা - সৌরভ দাস।




    রমিত চট্টোপাধ্যায়ের লেখা ‘মহারাজ ছনেন্দ্রনাথের রোমাঞ্চকর গল্পসমূহ' বই থেকে নেওয়া- রংবেলুন ও এক পাটি চটির গল্প - পাঠে অমিতাভ চক্রবর্তী। চিত্র শিল্পী - রমিত চট্টোপাধ্যায়, ভিডিও সম্পাদনা - সৌরভ দাস।




    মোনালিসা চন্দ্রর লেখা ‘আলেয়া ও অমলতাস' বই থেকে 'বিজুরিকা' - পাঠে অমিতাভ চক্রবর্তী। চিত্র শিল্পী - রমিত চট্টোপাধ্যায়, ভিডিও সম্পাদনা - সৌরভ দাস।




    শক্তি দত্ত রায়ের লেখা ৪৬ হরিগঙ্গা বসাক রোড থেকে 'আমার বাবার বাড়ি', পাঠে শুচিস্মিতা।
    চিত্র শিল্পী - রমিত চট্টোপাধ্যায়, ভিডিও সম্পাদনা - সৌরভ দাস।



    তন্বী হালদারের লেখা ‘মজুররত্ন' বই থেকে নেওয়া গল্প 'গঙ্গা কেমনে বহিয়া যায়' পাঠে অমিতাভ চক্রবর্তী। চিত্র শিল্পী - রমিত চট্টোপাধ্যায়, ভিডিও সম্পাদনা - সৌরভ দাস।





    বিপুল দাসের লেখা গল্প ‘বর্ণসংকর' পাঠে- পায়েল চট্টোপাধ‍্যায়।
    চিত্র শিল্পী - রমিত চট্টোপাধ্যায়, ভিডিও সম্পাদনা - সৌরভ দাস।





    দময়ন্তীর লেখা ‘দুষ্কালের আখ্যানমালা' বই থেকে নেওয়া গল্প 'অহৈতুকী' পাঠে- পায়েল চট্টোপাধ‍্যায়।
    চিত্র শিল্পী - রমিত চট্টোপাধ্যায়, ভিডিও সম্পাদনা - সৌরভ দাস।




    জয়ন্তী অধিকারীর লেখা ‘কুমুদির রোমহর্ষক গল্পসমূহ' বই থেকে নেওয়া গল্প 'বিয়ে করা যায় না জেনো সহজে' পাঠে- সোহিনী সেনগুপ্ত।
    চিত্র শিল্পী - রমিত চট্টোপাধ্যায়, ভিডিও সম্পাদনা - সৌরভ দাস।



    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • বইপত্তর | ০২ অক্টোবর ২০২৬ | ২৮৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা : ১২
  • kk | ০১ মার্চ ২০২৬ ২২:০৪738910
  • আরে, ঠিক এই জিনিষটার জন্যই আমি দরবার করবো ভাবছিলাম! গল্পপাঠ গুলো একটা সুতো খুলে তুলে রাখার জন্য! যাক, খুব ভালো কাজ হয়েছে।
  • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ১৫:১০738933
  • সেকেন্ড করলাম
  • kk | ০৯ মার্চ ২০২৬ ২০:০০739070
  • গল্পটা আগে পড়েছি, লেখার অক্ষরে। এখন কথার অক্ষরে শুনে আরো এক অন্যরকম ভালো লাগলো। এস এস অরুন্ধতির গল্পে বরাবরই খুব সহজ কথায় বলা,হাড় হিম করা গভীরতা থাকে। অমিতাভদা'র পাঠ সেটাকে পুরোপুরি মূর্ত করে তুললো।
  • বিপ্লব রহমান | ১৯ মার্চ ২০২৬ ২২:৩৫739253
  • গুরুচণ্ডালীর অডিও স্টোরি! ওরে দারুণ হইছে!! ভালর চেয়ে ভাল হইছে!!! broken heart
  • kk | ২৮ মার্চ ২০২৬ ২০:২৪739511
  • সোহিনী সেনগুপ্তর গল্প পাঠ খুব উপভোগ করেছি।
  • Nahar Trina | ০৪ এপ্রিল ২০২৬ ০৪:২০739674
  • 'পিরোবতীর নাকছাবি'র লাল পাথরের ঝিকমিকে আলো তোমার কণ্ঠে কী দারুণ দ্যুতি ছড়ালো দাদাই!
    গল্পপাঠ চলুক। মাঝে মাঝে এসে শুনে যাবো। গল্পপাঠের এই বৈঠকের হদিশ পেতে এদিক-ওদিক খোঁচাখুঁচি
    করতে হলো। গুরুতে বহুদিন পর আসায় হয়তো দিশেহারা অবস্থা। ভালো থেকো দাদাই।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৪ এপ্রিল ২০২৬ ০৪:২৮739675
  • @ নাহার তৃণা
    অনেক আহ্লাদ জেনো রে আয়না দিদি। ভালো থাকো খুব আর বৈঠকে সামিল হওয়ার অবকাশ জুটুক মাঝে মাঝে।
  • Bratin Das | ০৪ এপ্রিল ২০২৬ ০৭:৩০739676
  • এটা দারুন সিরিজ হচ্ছে!!
     
     
    আমি একটি গল্প পাঠ করতে চাই। প্লিজ আলাও
  • kk | ২০ এপ্রিল ২০২৬ ০৭:৪৫740047
  • ওঃ, এক সাথে চার চারটে নতুন গল্প পাঠ?!! আচ্ছা, শুনি আস্তে ধীরে।
  • Ranjan Roy | ২০ এপ্রিল ২০২৬ ০৮:৫৫740049
  • পরিকল্পনাটি দারুণ। অমিতাভ ভাইয়ের পাঠ লেখাগুলোর অন্তর্নিহিত পাঠে এক নতুন মাত্রা যোগ করেছে, সোহিনী সেনগুপ্তের পাঠ বেশ লেগেছে।
     
    এগিয়ে চলুক এই প্রোগ্রাম।
  • kk | ২১ এপ্রিল ২০২৬ ০৪:০৬740096
  • 'তিলবাড়ি' শুনলাম। এই গল্পটা আমি আগে পড়িনি। অমিতাভ'দার অভিজ্ঞ, অভ্যস্ত গলা আর পাঠ করার ভঙ্গীতে মনে হলো চোখের সামনে আমিও দেখতে পাচ্ছি সেইসব সাদা সাদা ফুল। বড় জীবন্ত পাঠ।
  • kk | ২২ এপ্রিল ২০২৬ ২৩:৪১740152
  • শুনে ফেললাম 'তালাও গ্রামে রূপকথা'। সোহিনী সেনগুপ্তর গলা এত শ্রুতিমধুর যে কী বলবো! শুনলে কানে ভারী আরাম হয়। আর এই যে কথোপকথনের সময় দুটো চরিত্রের ইমোশন স্পষ্ট দু'ভাবে প্রকাশ করেন, এটাও খুব ভালো লাগে। কোথাও একটু হাসি যোগ করেন, কোথাও উচ্চারণের ভঙ্গী একটু পাল্টে নেন, এতে খুব উপভোগ্য নুয়ান্স আসে। আরো শুনতে চাই আপনার পাঠ।
  • r2h | ২৬ এপ্রিল ২০২৬ ২১:৪৫740266
  • ভিডিও সম্পাদক সৌরভ দাস ব্যাপক জিনিসপত্র করছেন, প্রতিটি নতুন ভিডিওতে অ্যানিমেশন, এফেক্টপত্র- দৃষ্টিনন্দন কিন্তু উচ্চকিত না। অমিতাভদা এই গল্পপাঠ উদ্যোগের ভগীরথ, নতুন নতুন কন্ঠ জুড়ে যাচ্ছে, এই এক হইহই জিনিস হচ্ছে।
  • kk | ২৭ এপ্রিল ২০২৬ ০২:৩৩740271
  • থ্যাংকিউ অমিতাভ'দা। আমার নিজের খুব একটা পছন্দ হয়নি অবশ্য, দীর্ঘদিনের গ্যাপ জনিত জড়তা আর এটাসেটা কারণে। তবে অ্যানিমেশন, ছবি এইগুলো দুর্দান্ত হচ্ছে। যাঁরা করেছেন তাঁদের জন্য বাহবা রইলো।
  • Ranjan Roy | ০১ মে ২০২৬ ১২:৪৮740387
  • কে কে,
    এত কিন্তু কিন্তু ভাব কেন?
    বেশ ভাল লাগল গল্পপাঠ।
     
    ভবিষ্যতে আরও হোক, লড়ে যাও!
  • kk | ০১ মে ২০২৬ ২০:০৪740398
  • রঞ্জনদা,
    আপনার ফিডব্যাকের জন্য অনেক ধন্যবাদ। ঠিক বলেছেন, ঐ 'কিন্তু কিন্তু' ভাবটা আমার একটা বড় সমস্যা! একটা সত্যি কথা বলি। এক্সপোজার ব্যাপারটায় আমার বেশ খানিকটা অসুবিধা হয়। ছোটবেলায় এমন পরিস্থিতি ছিলো যে লুকিয়ে থাকা, কারুর চোখে না পড়াটাই একমাত্র নিরাপদ অবস্থা ছিলো। তো লেখার অক্ষরের মাধ্যমে নিজেকে অন্যদের সামনে তুলে ধরাটা অনেক প্র‌্যাকটিসের পর মোটামুটি রপ্ত হয়েছে। কিন্তু অন্য কোনোভাবে সেটা করতে এখনও অনেক রাস্তা হাঁটতে হবে। সেই কারণেই অস্বস্তিগুলো, ভীতিগুলো কুন্ঠার জন্ম দেয়। আপনির যে লড়ে যাবার উৎসাহ দিলেন, সেটার জন্যও ধন্যবাদ রইলো।
  • dc | ০১ মে ২০২৬ ২১:৪০740415
  • বলতে ভুলে গেছিলাম, এবার বেড়াতে গিয়ে মা, বৌ আর আমি বেশ কয়েকটা গল্পপাঠ গাড়িতে বসে বসে শুনেছি। মার ক্ষীরের পুতুল পাঠ বিশেষ করে ভাল্লেগেছে, একবার যাওয়ার আর একবার ফেরার সময়ে শুনিয়ে ছেড়েছে :-)
  • kk | ১৯ মে ২০২৬ ০২:২৭740703
  • বাঃ, একজন নতুন পাঠক এসেছেন দেখে ভালো লাগলো। পায়েল চ্যাটার্জীকে স্বাগতম ও ধন্যবাদ। এই বইয়ের গল্পপাঠ করার আইডিয়াটা খুবই উপাদেয় হয়েছে। আমার ঐ ছবিতে ধিমিধিমি করে আগুন জ্বলার অ্যানিমেশনটাও খুব ভালো লাগলো।
  • দ | ২৬ মে ২০২৬ ১০:৪৭740845
  • ওরেএএ, এত্ত এত্ত ধইন্যাপাতা 'দেশের কাজ'এর জন্য। heart
     
    শেখরদার এই বইটার ব্যপ্পক প্রচার হওয়া উচিৎ।
  • Ranjan Roy | ২৭ মে ২০২৬ ১৩:১১740868
  • दमयन्ती ঠিক বলেছেন l
    শেখর বাবুর দুই খণ্ড সীমানা একটা দারুণ বই l
    অসাধারণ গবেষণা, ইতিহাসবোধ ও লেখার शैली-- তিন এর সমাহার l
     
  • kk | ১৬ জুন ২০২৬ ২৩:৫৫741289
  • এই গল্পটা পড়া খুব একটা সহজ নয়। কিন্তু এই পাঠ লেখাটার প্রতি অত্যন্ত সুবিচার করেছে।অসংখ্য ধন্যবাদ আপনাকে পায়েল। রমিতকেও বাহবা। এত সহজ, অল্প রেখায় ঐ গল্প আর লেখক দুজনেরই ব্যক্তিত্ব এত প্রাঞ্জল করে ফোটানোর জন্য।
  • kk | ০৩ আগস্ট ২০২৬ ২২:১০742103
  • অনেক গুলো নতুন পাঠ আপলোড হয়েছে দেখে ভালো লাগছে। আমি অবশ্য শোনায় একটু পিছিয়ে আছি। তবে ধরে ফেলবো ঠিক। এইটা একটা চমৎকার উদ্যোগ। কিছু ইম্প্রুভমেন্টের জায়গা আছে ঠিকই। কিন্তু যাঁরা পড়া, আঁকা, টেকনিক্যাল কাজে নিজেদের সময় আর শ্রম দিচ্ছেন তাঁদের উদ্যম স্বীকার না করলে সেটা ঠিক সুবিচার হয়না। এই সুতোর কমেন্টে বিশেষ কাউকে লিখতে দেখিনা। একটু অবাক লাগে।
  • Srimallar | ০৩ আগস্ট ২০২৬ ২২:৩৯742104
  • এই তো কেকে! তোমার নতুন লেখাপত্তর অনেকদিন পড়ি না.... নতুন কিছু লিখছো না? তোমার নতুন লেখা পড়ার অপেক্ষায় থাকি....
  • রমিত চট্টোপাধ্যায় | ১৫ আগস্ট ২০২৬ ০১:১৫742251
  • কিন্তু যাঁরা পড়া, আঁকা, টেকনিক্যাল কাজে নিজেদের সময় আর শ্রম দিচ্ছেন তাঁদের উদ্যম স্বীকার না করলে সেটা ঠিক সুবিচার হয়না। এই সুতোর কমেন্টে বিশেষ কাউকে লিখতে দেখিনা। একটু অবাক লাগে।
     
    কেকে, খুবই সহমত। প্রত্যেক সপ্তাহে গল্পপাঠগুলো বেরোচ্ছে তার পেছনে সারা সপ্তাহ জুড়ে অনেক মানুষের অনেক ঘণ্টার পরিশ্রম থাকে, ভুলভাল হলে আবার সেসব ঠিক করার ব্যাপার থাকে। ছবি কী হবে সেসব নিয়েও অনেক ভাবনা চিন্তা আলোচনা হয়। এই প্রজেক্টের জন্য আরেকটু এপ্রিশিয়েশন পেলে যারা অডিও স্টোরি প্রজেক্টটা নিয়ে কাজ করছি, সত্যি বলতে ভালোই লাগে।
     
    তবে দর্শকদের যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমরা আর কীই বা বলতে পারি। আমরা এটুকু বলতে পারি শুনে দেখুন সবাই, যদি আমাদের কোথাও ভুলত্রুটি হয় একটু জানান, সেগুলো হ্য়তো ঠিক করার চেষ্টা করব, কী করলে আরও ইমপ্রুভ করা যায়, সেটা নিয়ে কোনো ফিডব্যাক থাকলে বা যেকোনো রকম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকলে সবাই প্লিজ একটু বলুন আমাদের।
  • পাতা : ১২
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন।