এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:fb91:4c21:664d:a9bc:c63c:7c5b:***:*** | ২৩ নভেম্বর ২০২৫ ০০:১৮736038
  • স্প্যানিশ ইনফ্লুয়েন্স, তাই বলুন! ঐ জন্য দেখি ফিলিপিনো খাবারের রেসিপিতে এত "অ্যাডোবো" কথাটার ছড়াছড়ি! আবার অনেক রান্নাতেই দেখেছি স্প্রাইট দিতে হয়। ঐ জন্য একটু বেশি মিষ্টি লেগেছে আমার। অবশ্য সেটা নিশ্চয়ই আসল ফিলিপিনো রাঁধিয়ের হাতে ঠিকঠাক ব্যালান্সড হয়ে থাকবে।
  • অরিন | 119.224.***.*** | ২৩ নভেম্বর ২০২৫ ০১:৩৬736039
  • বাংলায় আনচান যখন হচ্ছে আর ফিলিপিনো (পিনয়) খাবার নিয়ে তখন মাছের সিনিগান সুপ (শাকপাতা আর তেঁতুল দিয়ে মাছের ঝোল) এ কথাও থাক। অসাধারণ স্বাদ। 
  • অরিন | 119.224.***.*** | ২৩ নভেম্বর ২০২৫ ০১:৩৭736040
  • আনচান = আলোচনা 
  • সুকি | 49.205.***.*** | ২৩ নভেম্বর ২০২৫ ১৭:২৩736052
  • কেকে, ফিলিপিনো রেসিপি নিয়ে খুব একটা নাড়াঘাঁটা করি নি। তাই এই ব্যাপারটা খেয়াল করি নি! তবে যেটুকু ফিলিপিনো খাবার খেয়েছি, খুব মিষ্টি তেমন কিছু লাগে নি। তবে আমার মিষ্টি খাবার স্কেল বেশী - দানাদারও আজকার আমার কাছে কম মিষ্টি লাগে! 
     
    অরিন-দা ধন্যবাদ। হ্যাঁ, সিনিগান জনপ্রিয় স্যুপের বটে।   
  • সুকি | 49.205.***.*** | ২৩ নভেম্বর ২০২৫ ১৭:২৭736053
  • আচ্ছা স্থানীয় উপজাতির কথা উঠল যখন তখন এই ছবিটা থাক - সাগাদাতে তোলা।  খাবার নিয়ে লেখা, সেখানে এমন সব ছবি দেওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না। তবে ঘোরা - খাওয়া দাওয়া সবই তো একসাথে - তাই মনে হয় বেমানান হবে না!
     
     
     
    আর এটা রম্বুথান ফলের ছবি - অনেকটা লিচুর মত খেতে।  
     
     
  • dc | 2402:e280:2141:1e8:80b6:8e3d:d77c:***:*** | ২৩ নভেম্বর ২০২৫ ১৮:৫১736055
  • খুব ভালো লাগলো পড়তে। সাগাদা অঞ্চলের নাম বা সাগাদা কুকিং স্টাইলের কথা আগে কখনো শুনিনি, নতুন জিনিষ জানতে পারলাম। আর পাহাড়, ছোট নদীর ছবিগুলো তো অসাধারন! 
  • হীরেন সিংহরায় | ২৪ নভেম্বর ২০২৫ ০১:৩৩736085
  • স্পেনের পরিচিত মানুষ জনের কাছে শুনেছি Spanish বলে এখনো নাকি কাজ চালানো যায় ফিলিপিন্সে । তারা খাবার ওপরে কোন ছাপ রেখে যায় নি সাগাদা অনচলে ? দুর্গম বলে ? 
  • সুকি | 223.237.***.*** | ২৪ নভেম্বর ২০২৫ ১৬:৫৪736105
  • ডিসি, ধন্যবাদ।
     
    হীরেন-দা, ফিলিপিন্সে যেটুকু ঘুরেছি বা যারা সব পরিচিত ফিলিপিনো আছে তাদের দেখে বুঝেছি ইংরাজি জানলেই ফিলিপিন্সে ভালো ভাবে ঘোরা যায়। যারা একটু পড়াশুনা জানে তারা তো বেশ ভালো ইংরাজী বলে, আর বাকিরা টাগালো। 
     
  • যদুবাবু | ২৫ নভেম্বর ২০২৫ ০৫:৪৯736127
  • লেখাটা প্রথমবার খালিপেটে পড়তে পড়তে বড্ডো খিদে পেয়ে গেছিলো, আর মন্তব্য করা হয়নি। সিরিজটা এজ ইউজুয়াল ভালো লাগছে। চালিয়ে যান। 

    আমার ফিলিপিন্স যাওয়া হয়নি, তবে ফিলিপিনো বন্ধু ব্যাচমেট ছিল পার্দুতে থাকার সময়, তারা আবার আমার বাঙালি রান্না প্রচণ্ড ভালোবাসতো। শিখেওছিলো অল্পস্বল্প। আর ফ্যায়েতভিলে মনে আছে একটা ফিলিপিনো ফুড ট্রাক থেকে খুব লুম্পিয়া খেতাম - এইটে। সেটা আর এখন যেখানে থাকি পাই না। :(
    https://en.wikipedia.org/wiki/Lumpia
     


     
  • সুকি | 49.205.***.*** | ২৫ নভেম্বর ২০২৫ ১৭:৪৮736154
  • যদুবাবু, ধন্যবাদ। লুম্পিয়া তো দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেশ জনপ্রিয় খাবার, তবে সেটা ইন্দোনেশিয়ান ক্যুজিনের ভাগে বলে চলে। ফিলিপিনো খাবারেও তো আছে বটেই। এগুলো আপনি ম্যানিলা বা অন্য বড় শহরগুলোতে পেয়ে যাবেন। উমদা খেতে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন