এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2401:4900:3a0b:2d16:89e6:8f7a:44c3:***:*** | ০৯ জুন ২০২২ ১৭:৫৮508695
  • বঙ্কিমের লেখাকে কখনোই নির্বিচারে মেনে নেবার কথা বলা হয়নি। উনিশ শতকের কোনো লেখকের লেখা বিনা প্রশ্নে মেনে নিলে তার আমাদের চিন্তার ব্যর্থতাকেই প্রতিপন্ন করবে। কিন্তু প্রসঙগবিচ্ছিন্ন উদ্ধৃতি দিয়ে রাজনৈতিক প্রোপাগান্ডা চূড়ান্ত বিরক্তির উদ্রেক করে।
    বঙ্কিমের যুক্তিকে খণ্ডন করতে হবে, শুধু গালি দিয়ে কোনো লাভ হবেনা! 
    আর প্রসঙগবিচ্ছিন্ন উদ্ধৃতি দিয়ে বঙ্কিমের মতো অসামান্য প্রতিভাকে বোঝা সম্ভব নয়, তার জন্ম তথ্যনিষ্ঠ বিস্তারিত আলোচনা প্রয়োজন।
  • দীপ | 2401:4900:3a0b:2d16:89e6:8f7a:44c3:***:*** | ০৯ জুন ২০২২ ১৮:০৩508696
  • আর মাতব্বর এলেবেলে মহোদয় বোধহয় ভুলে গেছেন, আনন্দমঠ উপন্যাসের ভিত্তিই ছিয়াত্তরের মন্বন্তর, মে উপন্যাসের জন্য বঙ্কিমকে কর্মক্ষেত্রে চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। 
    তথ্যনিষ্ঠ আলোচনা আর মিথ্যা প্রোপাগান্ডার মধ্যে পার্থক্য আছে।
  • দীপ | 2401:4900:3a0b:2d16:89e6:8f7a:44c3:***:*** | ০৯ জুন ২০২২ ১৮:০৬508698
  • আর বন্দে মাতরম বিপ্লবীদের শপথবাক্য হয়ে উঠল, তার জন্য‌ও বঙ্কিম দায়ী? এ তো আজব চিড়িয়া!
  • q | 2405:8100:8000:5ca1::91:***:*** | ০৯ জুন ২০২২ ১৮:৩৪508701
  • বঙ্কিম বন্দে মাতরম মন্ত্র দিয়েছিলেন, রবীন্দ্রনাথ দিলেন সত্যম শিবম সুন্দরম। একটা বিপ্লবীরা নিল,অন্যটা রাজ কাপুর।
  • Ranjan Roy | ১০ জুন ২০২২ ০০:১২508710
  • দীপ,
    ১  নেহেরু ও রাহুল সাংকৃত্যায়ন বঙ্কিমের পরের প্রজন্ম। তাঁদের লেখা পড়ে ইসলামিক সাম্রাজ্যবাদ আমি না হয় বুঝে যাব। কিন্তু বঙ্কিম? ওঁর লেখাতে তো কোন জায়গায় "ইসলামিক সাম্রাজ্যবাদ" শব্দবন্ধটি দেখছি না। অথচ আপনি বলছেন উনি "ইসলামিক সাম্রাজ্যবাদ"কে ঘৃণা করতেন। তাই  জিগাইলাম, কন্টেক্সট বুঝতে পারছি না।
    ২ রাহুল সাংকৃত্যায়নের কোন বইটা পড়তে বলছেন?
    আপনি বলেছেনঃ "
    • ভারতে মোগল শাসনের দীর্ঘস্থায়ী হবার অন্যতম কারণ মোগল শাসকেরা ইসলামিক সাম্রাজ্যবাদ জোর করে চাপাতে চাননি, তাঁরা শাসক হিসেবে অনেক উদার চিন্তার পরিচয় দিয়েছেন। এক‌ইভাবে মহীশূরে হায়দার আলী, টিপু সুলতান উদার মানসিকতার প্রকাশ করেছেন। বাংলায় আলীবর্দী খাঁও উদারতা দেখিয়েছেন। জোর করে অন্য কিছু চাপিয়ে দেননি!" । মানে আপনি বলছেন ভারতে মোগল সাম্রাজ্য ছিল, কিন্তু সাম্রাজ্যবাদ ছিলনা।
    • হক কথা। মোগলের পর বৃটিশ সাম্রাজ্যবাদ এল। আরও পাজি লুঠেরা। মোগলরা এদেশেই থেকে গেছল। এখানকার ধনসম্পদ লুঠে নিজের দেশে নিয়ে যায়নি। এখানকার হস্তশিল্পের মা -মাসি করে দেয় নি।
    • তাহলে বঙ্কিম বৃটিশ সাম্রাজ্যবাদ এর বিরুদ্ধে পবিত্র ক্রোধে জ্বলে না  উঠে ভারতে যে সাম্রাজ্যবাদ নেই তাকে আক্রমণ করে বসলেন কেন?
  • দীপ | 42.***.*** | ১০ জুন ২০২২ ০০:১৮508711
  • আর বঙ্কিম আনন্দমঠের পরবর্তী সংস্করণে ইংরেজ শাসনের সরাসরি বিরোধিতা করেন নি বটে, কিন্তু আনন্দমঠের মূল উদ্দেশ্য বুঝতে শিক্ষিত বাঙালি সমাজের ভুল হয়নি। সেজন্য‌ই ব্রিটিশ পুলিশের রিপোর্টেই বলা হয় বিপ্লবীরা আনন্দমঠের দ্বারা গভীরভাবে প্রভাবিত! এখানেই বঙ্কিমের সৃষ্টির সার্থকতা!
  • দীপ | 42.***.*** | ১০ জুন ২০২২ ০০:২৩508713
  • মোগলরা অবশ্য‌ই সাম্রাজ্য বিস্তার করেছেন, কিন্তু শাসনক্ষেত্রে উদারতার পরিচয় দিয়েছেন। ভারতকে জোর করে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেননি। এখানেই তাঁদের বাস্তববুদ্ধির পরিচয় দিয়েছেন।
    আর আনন্দমঠে দ্বৈত শাসনকালের যে ভয়াবহ ছবি দেখানো হয়েছে, তার মধ্যে বিন্দুমাত্র ভুল‌ নেই। অপদার্থ নবাবী শাসনের প্রতি বঙ্কিমের ক্রোধ বিন্দুমাত্র অসঙ্গত নয়!
  • এলেবেলে | 2402:3a80:113a:8e51:bfa8:a71b:4eaf:***:*** | ১০ জুন ২০২২ ০০:২৭508714
  • আমি একটা বিশেষ কাজে আপাতত কলকাতায়। আগামী রবিবার পর্যন্ত থাকতে হবে। তাই টেকনিক্যাল অসুবিধা হেতু এখানে টাইপ করতে পারছি না। তবে এই আলোচনায় অংশ নিতে ইচ্ছুক। আশা করি আগামী সোমবার আলোচনায় অংশ নিতে পারব। 
     
    গাধা পাঁঠা ছাগল - এগুলো বাদ গিয়েছে। এবারে মাতব্বর নামক মুদ্রাদোষটি বাদ দিলে বড় ভালো হয়।
  • anupam | 160.238.***.*** | ০৩ মার্চ ২০২৩ ১৩:০৪516933
  • আর মোগল সাম্রাজ্যের পতনের পর গোটা দেশ জুড়েই মাৎসন্যায় চলতে থাকে। নিজেদের স্বার্থে ই ইংরেজকে এই মাৎসন্যায়ের অবসান‌ ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়। শিক্ষিত ভারতীয়দের এক বিরাট অংশ তাই ইংরেজ শাসনকে আশীর্বাদ মনে করতেন। রামমোহন‌ও তাই করেছেন। ১৮৫৭এর মহাবিদ্রোহের সময় শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহের চরিত্র নিয়ে যথেষ্ট দ্বিধাগ্রস্ত ছিলেন। তাঁরাও ইংরেজ শাসনকে আশীর্বাদ বলেই মনে করতেন, বঙ্কিম একা নন! 
  • দীপ | 42.***.*** | ০৩ মার্চ ২০২৩ ১৪:০৮516938
  • উঁহু, মহাবিপ্লবী মাতব্বরদের মতে সবকিছুর জন্য দায়ী বঙ্কিম! বাংলায় আগে কোনো সমস্যা ছিলনা, বঙ্কিম এসে গোলমাল লাগিয়েছে। বঙ্কিমের জন্য‌ই নাকি দেশভাগ হয়েছে! 
    বঙ্কিম তো নোয়াখালীতে দাঙ্গা লাগাতে গিয়েছিল!
  • দীপ | 42.***.*** | ০৩ মার্চ ২০২৩ ১৪:২৩516939
  • সাধারণ মানুষ চিরকাল অত্যাচারিত হয়েছে। কখনো তারা হিন্দু উচ্চবর্ণের দ্বারা হয়েছে, কখনো পাঠান-মোগলের দ্বারা নির্যাতিত হয়েছে। তারপর ব্রিটিশ তাদের উপর নির্যাতন চালিয়েছে, বর্তমানে দেশের রাজনৈতিক দল ও তাদের সহযোগী কর্পোরেট গোষ্ঠী সাধারণ মানুষকে শোষণ করছে।
    কিন্তু পাঠান-মোগল আমলের অত্যাচারের কথা বললেই সে সাম্প্রদায়িক! 
    চমৎকার!
  • দীপ | 42.***.*** | ০৩ মার্চ ২০২৩ ১৪:২৯516940
  • যে মাতব্বরেরা বঙ্কিমের বাংলায় গণতন্ত্র নেই বলে কান্নাকাটি করছেন তাঁদের উদ্দেশ্যে জানিয়ে রাখি; পাঠান-মোগল আমলের কোনো গণতন্ত্র ছিলনা। স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা তখন প্রচলিত ছিল।
     
    সেজন্য‌ই বিশ্বম্ভর মিশ্রকে নবদ্বীপে কাজীর অন্যায় আদেশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়!
  • Sujit Roychoudhury | 2001:67c:6ec:203:192:42:116:***:*** | ০৩ মার্চ ২০২৩ ১৪:৪০516941
  • আগের একটা পোস্টে দেখলাম আনন্দমঠের ডায়ালগ. ধর্ম বিদ্বেষের চাষ করছিলেন বঙ্কিম. একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের খতম করার জন্য খুল্লমখুল্লা ডাক দিয়েছিল. 
     
    বিদ্বেষ | 2405:8100:8000:5ca1::35:eae1 | ০৯ জুন ২০২২ ০৪:২৬508635
     
    আনন্দমঠ এ মুসলিমবিদ্বেষ ছড়ানো, তার মধ্যে থেকে কয়েকটি -
     
    *** ***
    "ভাই, এমন দিন কি হইবে, মসজিদ ভাঙ্গিয়া রাধামাধবের মন্দির গড়িব?" [ ৩য় খণ্ড, ৮ম পরিচ্ছেদ ]
    *** ***
    সত্যানন্দ বলিলেন, “এত দিন যে জন্য আমরা সর্ব্বধর্ম্ম সর্ব্বমুখ ত্যাগ করিয়াছিলাম, সেই ব্রত সফল হইয়াছে, এ প্রদেশে যবন সেনা আর নাই, যাহা অবশিষ্ট আছে, এক দণ্ড আমাদিগের নিকট টিকিবে না, তোমরা এখন কি পরামর্শ দাও ?” [ ৩য় খণ্ড, ১২তম পরিচ্ছেদ ]
    *** ***
    সেই এক রাত্রের মধ্যে গ্রামে গ্রামে নগরে নগরে মহাকোলাহল পড়িয়া গেল। সকলে বলিল, “মুসলমান পরাভূত হইয়াছে, দেশ আবার হিন্দুর হইয়াছে। সকলে একবার মুক্তকণ্ঠে হরি হরি বল।” [ ৪র্থ খণ্ড, ১ম পরিচ্ছেদ ]
    *** ***
    তখন ডাকিয়া সস্তানগণকে বলিলেন, “সন্তানগণ! ঐ দেখ, শিখরে প্রভু সত্যানন্দ গোস্বামীর ধ্বজ দেখা যাইতেছে। আজ স্বয়ং মুরারি মধুকৈটভনিসূদন কংশকেশি-বিনাশন রণে অবতীর্ণ, লক্ষ সস্তান স্তৃপপৃষ্ঠে। বল হরে মুরারে হরে মুরারে। উঠ ! মুসলমানের বুকে পিঠে চাপিয়া মার! লক্ষ সম্ভান টিলার পিঠে।” তখন হরে মুরারের ভীষণ ধ্বনিতে কানন প্রাস্তুর মথিত হইতে লাগিল। [ ৪র্থ খণ্ড, ৬ষ্ঠ পরিচ্ছেদ ]
    *** ***
    তিনি বলিলেন, “তোমার কার্য্য সিদ্ধ হইয়াছে, মুসলমানরাজ্য ধ্বংস হইয়াছে। আর তোমার এখন কোন কার্য্য নাই। অনর্থক প্রাণিহত্যার প্রয়োজন নাই ।” [ ৪র্থ খণ্ড, ৮ম পরিচ্ছেদ ]
    *** ***
  • দীপ | 42.***.*** | ০৩ মার্চ ২০২৩ ১৫:১১516943
  • বঙ্কিম এখানে অপদার্থ নবাবী শাসনের বিরুদ্ধে তীব্র ক্রোধ প্রকাশ করেছেন, অত্যাচারী অপদার্থ শাসকের নিপাত চেয়েছেন। 
    আজ থেকে পাঁচশো বছর আগে নবদ্বীপে বিশ্বম্ভর মিশ্র‌ও এই কাজ করেছিলেন। কাজীর অন্যায় আদেশের বিরুদ্ধে তিনি রুদ্রমূর্তিতে অবতীর্ণ হয়েছিলেন। ক্রুদ্ধ বিশ্বম্ভর ও তাঁর সহযোগীদের দেখে কাজী বাড়িতে লুকিয়ে পড়েন। ক্রুদ্ধ বিশ্বম্ভর কাজীর বাড়িতে আগুন লাগিয়ে দিতে বলেন। অন্যান্য সহযোগীরা তাঁকে নিরস্ত করেন। শেষপর্যন্ত কাজী ক্ষমা চেয়ে তাঁর আদেশ প্রত্যাহার করেন।
  • দীপ | 42.***.*** | ০৩ মার্চ ২০২৩ ১৫:১৬516944
  • আর উদ্ধৃত অংশেই তো মহাপুরুষ সত্যানন্দকে বলেছেন; অত্যাচারী  শাসকের পরাজয় হয়েছে, আর প্রাণহত্যার প্রয়োজন নেই! 
    কোথায় একটি ধর্মীয় গোষ্ঠীকে হত্যার ডাক দেওয়া হচ্ছে?
  • সুদীপ কুমার বসু | 2001:67c:6ec:203:192:42:116:***:*** | ০৪ মার্চ ২০২৩ ০৯:২৯516962
  • এসব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন !!!
    আমি আনন্দমঠ পড়িনি। ওনার অন্য লেখাও বেশি পড়িনি। মন্দির ভেঙ্গে মসজিদ করতে হবে - এসব উনি লিখেছেন, উনার সম্বন্ধে ধারণা একটু বদলে গেল।  
  • দীপ | 2402:3a80:196b:a191:4bda:9a3f:2762:***:*** | ০৪ মার্চ ২০২৩ ১০:০৭516963
  • একদম ঠিক বলেছেন। পাক্কা বিজেপির লোক ছিল।
    তবে উনি কমলাকান্তের দপ্তর, সাম্য এসব‌ও লিখেছেন। একটু কষ্ট করে পড়ে নিতে পারেন।
    বাংলা সাহিত্য নিয়ে বিশেষ‌ কিছু পড়েননি তা বুঝতেই পারছি। 
  • দীপ | 2402:3a80:196b:a191:4bda:9a3f:2762:***:*** | ০৪ মার্চ ২০২৩ ১০:১০516964
  • আপনার ধারণা বদলে যাওয়ায় বঙ্কিম তো দুঃখে কেঁদে ভাসাচ্ছে!
  • দাঙ্গাবাজ পাবলিক | 2a03:e600:100::***:*** | ০৪ মার্চ ২০২৩ ১০:৪৯516965
  • "... মুসলমানের বুকে পিঠে চাপিয়া মার!... "
    - ইকিরে! এক ধর্মীয় গোষ্ঠীর লোকেদের খুন করতে বলছে। আর সেটাকে আবার ডিফেন্ড করছে!! এর হাতে ত্রিশূল দিলে নেমে যাবে মাঠে, শালা দাঙ্গাবাজ পাবলিক সব !!
  • দীপ | 2402:3a80:196b:a191:20c2:1885:c732:***:*** | ০৪ মার্চ ২০২৩ ১১:০৪516966
  • সত্যিই তো, পাক্কা ধান্দাবাজ দাঙ্গাবাজ ছিল! 
    জ্ঞানচক্ষু উন্মীলন‌‌ করার জন্য ধন্যবাদ!
     
  • হে হে | 2405:8100:8000:5ca1::c:***:*** | ০৪ মার্চ ২০২৩ ১১:০৫516967
  • এ মালটা দাঙ্গা উসকানো পাবলিক।  ধম্মবাপকে ডিফেন্ড কত্তে বিরোধীদের বাপ মা তুলে খেস্তায়। মাঠে নামার মুরোদ নেই, উস্কানিদাতা।
  • মিসোজিনিস্ট | 2a0b:f4c2:1::***:*** | ০৪ মার্চ ২০২৩ ১৩:২৫516969
  • তাছাড়া মিসোজিনিস্ট তো বটেই। কমলাকান্তের দপ্তর থেকে ঃ
    -
    নারিকেলের মালা, ইহা স্ত্রীলোকের বিদ্যার ন্যায়, কখনও আধখানা বৈ পুরা দেখিতে পাইলাম না। নারিকেলের মালা বড় কাজে লাগে না; স্ত্রীলোকের বিদ্যাও বড় নয়। মেরি সমরবিল বিজ্ঞান লিখিয়াছেন, জেন অস্টেন উপন্যাস লিখিয়াছেন - মন্দ হয় নাই, কিন্তু দুই মালার মাপে।
    -
    ছত্রে ছত্রে মেয়েদের প্রতি অবজ্ঞা, অশ্রদ্ধা, মিসোজিনিতে ভর্তি।
  • দীপ | 42.***.*** | ০৪ মার্চ ২০২৩ ১৩:৪০516970
  • মনুষ্যে মনুষ্যে সমানাধিকারবিশিষ্ট। স্ত্রীগণও মনুষ্যজাতি, অতএব স্ত্রীগণও পুরুষের তুল্য অধিকারশালিনী। যে যে কার্য্যে পুরুষের অধিকার আছে, স্ত্রীগণেরও সেই সেই কার্য্যে অধিকার থাকা ন্যায়সঙ্গত। কেন থাকিবে না?
    ........................
    ….লোকে সুশিক্ষিত হইলে, বিশেষতঃ স্ত্রীগণ সুশিক্ষিতা হইলে, তাহারা অনায়াসেই গৃহমধ্যে গুপ্ত থাকার পদ্ধতি অতিক্রম করিতে পারিবে। শিক্ষা থাকিলেই, অর্থোপার্জ্জনে নারীগণের ক্ষমতা জন্মিবে। এবং এ দেশী স্ত্রীপুরুষ সকল প্রকার বিদ্যায় সুশিক্ষিত হইলে, বিদেশী ব্যবসায়ী, বিদেশী শিল্পী বা বিদেশী বণিক্‌, তাহাদিগের অন্ন কাড়িয়া লইতে পারিবে না। শিক্ষাই সকল প্রকার সামাজিক অমঙ্গল নিবারণের উপায়।’
    (সাম্য, পঞ্চম পরিচ্ছেদ)  
     
  • দীপ | 42.***.*** | ০৪ মার্চ ২০২৩ ১৩:৪৪516971
  • আবার বলিলেন “এদেশে স্ত্রীরাই মানুষ, সে কথা আমি একবার বুঝাইবার চেষ্টা পেয়েছি । ইউরোপের যত মনস্বিনী স্ত্রীর কথাই বল ঝান্সীর রাণীর চেয়ে কেহ উচ্চ নহে। রাজনীতি ক্ষেত্রে অমন নায়িকা আর নাই। ইংরাজ সেনাপতি রাণীকে যুদ্ধক্ষেত্রে দেখিয়া বলিয়াছিল “প্রাচ্যদিগের মধ্যে এই একমাত্র স্ত্রীলোকপুরুষ" । আমার ইচ্ছা হয়, একবার সে চরিত্র চিত্র করি, কিন্তু এক "আনন্দ মঠে"ই সাহেবের চটিয়াছে, তাহলে আর রক্ষা থাকবে না।” 
  • দীপ | 42.***.*** | ০৪ মার্চ ২০২৩ ১৩:৫১516972
  • বঙ্কিমকে নিয়ে শ্রীশচন্দ্র মজুমদারের স্মৃতিচারণা।
    আর বঙ্কিমের নারীচরিত্রের মতো উজ্জ্বল ও বলিষ্ঠ চরিত্র বাংলা সাহিত্যে খুব কম‌ই আছে।
    স্বয়ং রবীন্দ্রনাথ তাঁর প্রবন্ধে এসম্পর্কে যথার্থভাবে আলোচনা করেছেন।
    স্বয়ং তরুণ রবীন্দ্রনাথ আনন্দমঠের শান্তি চরিত্রকে মেনে নিতে পারেননি; বলেছেন অত্যধিক বাড়াবাড়ি করা হয়েছে।
    আর শান্তি চরিত্র রাণী লক্ষ্মীবাইএর প্রভাবে নির্মিত।
     
  • দীপ | 42.***.*** | ০৪ মার্চ ২০২৩ ১৩:৫৮516973
  • তখন ডাকিয়া সস্তানগণকে বলিলেন, “সন্তানগণ! ঐ দেখ, শিখরে প্রভু সত্যানন্দ গোস্বামীর ধ্বজ দেখা যাইতেছে। আজ স্বয়ং মুরারি মধুকৈটভনিসূদন কংশকেশি-বিনাশন রণে অবতীর্ণ, লক্ষ সস্তান স্তৃপপৃষ্ঠে। বল হরে মুরারে হরে মুরারে। উঠ ! মুসলমানের বুকে পিঠে চাপিয়া মার! লক্ষ সম্ভান টিলার পিঠে।” তখন হরে মুরারের ভীষণ ধ্বনিতে কানন প্রাস্তুর মথিত হইতে লাগিল। [ ৪র্থ খণ্ড, ৬ষ্ঠ পরিচ্ছেদ ]
     
    সন্তানদলের সঙ্গে যুদ্ধের বর্ণনা।
    যুদ্ধক্ষেত্রে তো খোলকর্তাল নিয়ে হরিকীর্তন গাওয়া হয়।
  • রেকারিং | 23.128.***.*** | ০৪ মার্চ ২০২৩ ১৪:০০516974
  • দীপদীপদীপ 
  • সাম্প্রদায়িক | 2405:8100:8000:5ca1::a9:***:*** | ০৫ মার্চ ২০২৩ ০০:১৩516986
  • আজকের বাংলা ভাষা যদি বাঙালী মুসলমানদের ভাব সুম্পষ্টরূপে ও সহজভাবে প্রকাশ করতে অক্ষম হয়, তবে তাঁরা বাংলা পরিত্যাগ করে উর্দ্দু গ্রহণ করতে পারেন। সেটা বাঙালী জাতির পক্ষে যতই দুঃখকর হোক না, বাংলা ভাষার মূল স্বরূপকে দুর্ব্যবহারের দ্বারা নিপীড়িত করলে সেটা আরো বেশি শোচনীয় হবে । ইংরেজীতে সহজেই বিস্তর ভারতীয় ভাষার শব্দ চলে গেছে । একটা দৃষ্টাস্ত jungle—সেই অজুহাতে বলা চলে না, তাই যদি হ’ল তবে কেন “অরণ্য” শব্দ চালাব না । ভাষা খামখেয়ালি। তার শব্দনিৰ্ব্বাচন নিয়ে কথা কাটাকাটি করা বৃথা । বাংলা ভাষায় সহজেই হাজার হাজার পার্সি আরবি শব্দ চলে গেছে । তার মধ্যে আড়াআড়ি বা কৃত্রিম জেদের কোন লক্ষণ নেই। কিন্তু যে-সব পার্সি আরবি শব্দ সাধারণ্যে অপ্রচলিত, অথবা হয়ত কোনো এক শ্রেণীর মধ্যে বন্ধ, তাকে বাংলা ভাষার মধ্যে প্রক্ষেপ করাকে জবরদস্তি বলতেই হবে।
  • দীপ | 2402:3a80:196c:1552:7773:6836:b36e:***:*** | ০৫ মার্চ ২০২৩ ১৫:২৪517007
  • আমাদের মতে ‘কৃষ্ণচরিত্র’ গ্রন্থের নায়ক কৃষ্ণ নহেন, তাহার প্রধান অধিনায়ক, স্বাধীন বুদ্ধি, সচেষ্ট চিত্তবৃত্তি। প্রথমত বঙ্কিম বুঝাইয়াছেন, জড়ভাবে শাস্ত্রের অথবা লোকাচারের অনুবর্তী হইয়া আমরা পূজা করিব না, সতর্কতার সহিত আমাদের মনের উচ্চতম আদর্শের অনুবর্তী হইয়া পূজা করিব। তাহার পরে দেখাইয়াছেন, যাহা শাস্ত্র তাহাই বিশ্বাস্য নহে, যাহা বিশ্বাস্য তাহাই শাস্ত্র। এই মূল ভাবটিই ‘কৃষ্ণচরিত্র’ গ্রন্থের ভিতরকার অধ্যাত্মশক্তি, ইহাই সমস্ত গ্রন্থটিকে মহিমান্বিত করিয়া রাখিয়াছে। "
     
    -রবীন্দ্রনাথ
  • দীপ | 2402:3a80:196c:1552:7773:6836:b36e:***:*** | ০৫ মার্চ ২০২৩ ১৫:২৬517008
  • বঙ্কিমের কৃষ্ণচরিত্র নিয়ে রবীন্দ্রনাথের বিশ্লেষণ। আগ্রহী পাঠক মূল প্রবন্ধ পড়ে নেবেন।
     
    এখন রবীন্দ্রনাথ না আবার বিজেপির লোক হয়ে যান!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন