এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • guru | 103.2.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ০৯:৩৩498805
  • সৌভিকবাবু অত্যন্ত মনোজ্ঞ ও প্রাঞ্জল ভাষায় একটি গুরুত্বপূর্ণ প্ৰবন্ধ লিখেছেন একটি ভীষণ প্রাসঙ্গিক বিষয়ে | আমার মনে হয় ভারতের আফগানিস্তানে মূল স্বার্থ ছিল এতদিন "কীপ পাকিস্তান ডাউন কীপ চীন আউট ". আফগানিস্তানের যেকোনো সরকারই আসুক না কেন সে যদি এখন চীনের সঙ্গে CPEC বা OBOR এই বিষয়ে সমঝোতা করে নেয় তাহলে তাতে ভারতের স্বার্থ কি ভাবে বিঘ্নিত হবে আপনি কি একটু বিশদে বলবেন ? আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম |
  • বিপ্লব রহমান | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৯:৪১498852
  • “আমেরিকা তো রীতিমত চুক্তি করে অনেকটা জেনে বুঝেই তালিবানদের হাতে আফগানিস্তানের ভবিষ্যৎকে এবার সঁপে দিয়ে গেছে। তালিবানদের ক্ষমতা দখলের পর যখন নানা ঘটনা ঘটেছে তখনও তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা আর কোনোভাবেই আফগানিস্তানে ‘প্রহরী হয়ে’ ফিরবে না।”

     

    এ ক ম ত। অর্থাৎ পুরোটাই মার্কিনী দাবার ছক, এমনকি তালেবান মিত্র পাকিস্তান, রাশিয়া এবং অবশ্যই চীনকে খেলতে দেওয়া। এতে ভারত-বাংলাদেশসহ এশিয়ার অন্য দেশগুলোকে চাপের মধ্যে রাখতে সুবিধা হয়।

     

    সম্ভবত, আফগান ভূখণ্ডে মার্কিন ঘাঁটি বেশ কিছুটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এশিয়ায় ফিলিপাইন ও পাকিস্তানে নয়া-উপনিবেশের পর বাইডেনের সুরে এমনই ক্লান্তির আভাস মিলেছে।

     

    দূরদেশটির সঙ্গে সরাসরি সীমানা না থাকলেও তালেবান উত্থানে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদের শংকা, জঙ্গিবাদের উত্থান। এরই মধ্যে খবরে প্রকাশ, পাকিস্তান সীমান্তে কয়েক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। তারা নাকি পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগানিস্তান যেতে চেয়েছিলেন! জেহাদের কেবলা এখন কাবুল!

  • বিপ্লব রহমান | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৯:৫৫498854
  • পুনশ্চ : তালেবান নিয়ন্ত্রিত শরীয়া আইনের দেশটির বদলে মার্কিন নিয়ন্ত্রিত দেশটিকেই এখনো আমাদের “গণতান্ত্রিক আফগানিস্তান” বলতে হচ্ছে!

    কি আয়রনি!

  • অভিজিৎ বন্দ্যোপাধ্যায় | 2409:4061:59d:bf73:e15d:5549:46bf:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৮:১২498872
  • ভারতের বর্তমান বিদেশ নীতি সম্পূর্ন রূপে ব্যর্থ ৷ আমেরিকা অষ্ট্রেলিয়া জাপান জোটের মধ্যে গিয়ে প্রতিবেশি দেশ গুলোর সাথে সম্পর্কে গোলমাল হচ্ছে ৷ সার্ক ভুক্ত দেশ গুলোর মধ্যে ভারতের দাদাগিরি আর সহ্য করবে না ছোটো দেশ গুলো ৷ চারিদিক থেকে ঘিরছে চীন ৷যুদ্ধ যুদ্ধ না করে সঠিক অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারলে এমন অবস্থা হত না ৷ আগামীদিনে আরও আক্রমনের লক্ষ্য হতে পারে ভারত ৷ মূল কারণ অর্থনীতি , মূল লক্ষ্য বাজার দখল ৷ চীনের দিকে লক্ষ্য রাখলেই  বোঝা যাবে কী দ্রুত উথ্থান হচ্ছে দেশটির ৷ আমাদের দেশেও সব কিছু সম্ভাবনা থাকা সত্বেও কেন রপ্তানী বাণিজ্য বাড়ছে না , এবং কোম্পানীগুলো রপ্তানীর সময় কেন সতর্ক থাকছে না তা ভেবে দেখা দরকার ৷ চটজলদি লাভের জন্য কেন কোম্পানীগুলো দক্ষিণ এশিয়ার দেশ গুলোতে বাজে মাল রপ্তানী করছে তা মনিটারিং হচ্ছে না ৷ এর মধ্যে দিয়েই পাকিস্তান , বাংলাদেশ , আফগানিস্তানে চীনের প্রবেশ ৷ আজকে আমাদের দেশের রপ্তানী বাণিজ্য প্রতিবেশি দেশগুলোর কাছে আর আস্থাভাজন নয় এমনকি নেপাল ও ভূটানও আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে ৷এ অবস্থার আশু প্রতিকার দরকার ৷ যুদ্ধ যুদ্ধ আর ধর্ম ধর্ম করে দেশের ক্ষমতা দখল করা যাবে কিন্তু দেশের অর্থনীতি শেষ হয়ে যাবে , উদাহরণ পাকিস্তান ৷আমরাও কি সে পথে যাব ??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন