এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কেন আরশোলা উড়ছে?*

    বিপ্লব রহমান লেখকের গ্রাহক হোন
    ২২ মে ২০২৬ | ৭৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)

  • ভারতের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। প্রথমে এটি ছিল একটি ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ, কিন্তু অল্প সময়ের মধ্যেই তা তরুণদের ক্ষোভ ও রাজনৈতিক অসন্তোষের প্রতীকে পরিণত হয়েছে।

    ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত-এর ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার পরই এই আন্দোলনের উত্থান।

    খবরে প্রকাশ, মূলত যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের সদ্য স্নাতক অভিজিৎ দীপকের একটি ব্যঙ্গাত্মক পোস্ট থেকেই সিজেপির সূচনা। তবে খুব দ্রুত এটি অনলাইন মিমের গণ্ডি ছাড়িয়ে রাজনৈতিক ভাষ্যে জায়গা করে নেয়।
    বিশেষ করে ভারতের তরুণ প্রজন্মের মধ্যে বেকারত্ব, মূল্যস্ফীতি, আয়বৈষম্য ও অনিশ্চয়তা নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, সিজেপি সেই হতাশার প্রতীক হয়ে উঠেছে।

    ভারতীয় সাংবাদিক ও বিশ্লেষক অর্ক ভাদুড়ী বলেন, “ভারতের তরুণ প্রজন্ম ক্ষুব্ধ। এই ক্ষোভ শুধু মোদি সরকারের বিরুদ্ধে নয়, পুরো ব্যবস্থার বিরুদ্ধে।”

    তার মতে, একুশ শতকের ভারতে বিদ্রোহের ভাষা বদলে গেছে। এখন প্রতিবাদ শুধু রাজপথে নয়, ডিজিটাল পরিসরেও নতুন রূপে প্রকাশ পাচ্ছে।

    তিনি আরও বলেন, “মাত্র পাঁচ দিনে আরশোলাদের দল ফলোয়ার সংখ্যায় বিজেপিকে ছাড়িয়ে গেছে। এটি নিঃসন্দেহে বড়সড় ডিজিটাল যুব বিদ্রোহ।”

    সিজেপির পাঁচ দফা কর্মসূচিও আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে রয়েছে বিচারপতিদের অবসর-পরবর্তী সুবিধা বাতিল, ভোটাধিকার সুরক্ষা, নারীদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা এবং দলবদলকারীদের জন্য ২০ বছরের নিষেধাজ্ঞা।

    ব্যঙ্গাত্মক কাঠামো হলেও এসব দাবির মাধ্যমে রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন তোলা হয়েছে।
    বিশ্লেষকদের মতে, সিজেপি হয়তো প্রচলিত রাজনৈতিক দল হয়ে উঠবে না, তবে এটি ভারতের তরুণদের ক্ষোভ, হতাশা ও বিদ্রোহী মনোভাবের নতুন ভাষা তৈরি করেছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর এই আন্দোলন দেখিয়েছে, আনুষ্ঠানিক রাজনীতির বাইরে থেকেও জনমত সংগঠিত করা সম্ভব।

    তবে শেষ পর্যন্ত আরশোলারা মাঠের রাজনীতিতে কোনো ভূমিকা রাখে কি না, রাখলেও তা কতটুকু, সেটাই দেখার বিষয়।
    ---
    *এটি এপার বাংলা থেকে লেখা একটি সংক্ষিপ্ত পাঠ। কোনো গুরুতর রাজনৈতিক বিশ্লেষণ নয়।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন