
দারুণ লাগল পড়ে। আমার পরবর্তী লেখার ক্ষেত্রে কাজে আসবে। বাকি পর্ব গুলো পাওয়ার অপেক্ষায় আছি।
কিছু বানান পরিবর্তন করলে ভাল হয়। যেমন- কারণ (কারন নয়), স্ববিরোধিতা (স্ববিরোধীতা নয়)। এই আর কি।
বাহ, সঙ্গরোধের দিনগুলোতে ভিন্ন স্বাদের লেখা পড়তে ভালো লাগছে।
পিনাকীদার গুরুতর সময় ভাবনা কলেজ জীবনের দর্শণের ক্লাসে নিয়ে যাচ্ছে আবার।
অনেকদিন পর হিউম, কান্ট স্পর্শ হলো। উড়ুক
রঞ্জন | 162.*.*.* | ০২ এপ্রিল ২০২০ ২০:৫৯91971আমার বিনীত প্রশ্নঃ
১ আ প্রায়োরি ট্রুথ বা পূর্বতঃসিদ্ধ জ্ঞান একটি নির্দিষ্ট স্থান এবং কালবিন্দুতে দাঁড়িয়ে আমার জন্যে অভিজ্ঞতা -পূর্ব জ্ঞান হতে পারে, কিন্তু অন্য একটি স্থানবিন্দু বা কালবিন্দুতে অবস্থিত ব্যক্তির জন্যে তা অভিজ্ঞতার বিষয় হতে পারে।
ধরুন, আমি আগে মদের ব্যাপারে কিছু জানতাম না, ঘটনাচক্রে খেয়ে অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝলাম ওটা কি জিনিস। সেটা আমি ছেলেকে বলে দিলাম। তাহলে তার কাছে মদের গুণাগুণ আ প্রায়োরি হল, আমার কাছে হলনা। বলতে চাইছি এটা সাপেক্ষ ব্যাপার, কোন চরম অপরিবর্তনীয় গুণ নয়। ভুল বকলে নির্দ্বিধায় ধরিয়ে দেবেন।
২ কান্ট অবজেক্টিভ ট্রুথ (থিং ইন ইটসেলফ) এবং সেইসঙ্গে ঈশ্বরকেও "আননোয়েবল" বা সঠিক ভাবে জানা সম্ভব নয় বলে অধিবিদ্যা এবং বস্তুবাদ দুটোরই মানরক্ষার বদলেএকটু চিমটি কেটে দিলেন না ?
শ্রদ্ধেয় রঞ্জন বাবু,
আপনার প্রশ্ন দুটি ভুল নয়। আমরা যখন জ্যামিতি করতাম স্কুলে তখন অক্সিয়াম বা স্বতঃসিদ্ধর সাথে পরিচিত হই। এটাও সেই রকমই। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর এর জন্য আপনাকে আর একটু অপেক্ষা করতে হবে। বিজ্ঞানে ও এই "আননোয়েবল" বা অ্যাটেম্পোরালের মজাটা আছে।
রঞ্জন | 162.*.*.* | ০৩ এপ্রিল ২০২০ ১৯:৩৫91996অনেক ধন্যবাদ, পিনাকী,
আগ্রহের সঙ্গে পড়ছি আপনার লেখা। কঠিন বিষয় এমন ভাবে লিখছেন যে কোন তারিফই কম নয়।
অনুরোধ, আমাকে "শ্রদ্ধেয়" না বোলে প্লীজ রঞ্জন বা রঞ্জনদা বলুন, আড্ডা দিতে স্বচ্ছন্দ বোধ করব।
স্বর্ণেন্দু | 162.*.*.* | ০৫ এপ্রিল ২০২০ ১১:১৮92026লেখাটা বেশ ইন্টারেস্টিং। তবে একটা জায়গায় ভাষান্তরে গোলমাল হয়েছে মনে হয়।
'but only with respect to a knowing subject' এর ভাষান্তর 'কেবল মাত্র একটি জ্ঞাত বস্তুর সাপেক্ষে' নয়।
জ্ঞাত বস্তুু মানে known object।
knowing subject মানে জানতে চাওয়ার ক্রিয়াটা সংঘটিত হচ্ছে যে সক্রিয় কর্তার দ্বারা, সেই বিষয়ী।
উজ্জ্বল | ১৪ অক্টোবর ২০২০ ১০:৪৯98446তুলনা নেই। জট ছড়িয়ে সহজ করে বুঝিয়ে দিয়েছেন দর্শনের কঠিন ও জটিল বিষয়টি। অনেক ধন্যবাদ, চলতে থাকুক।