এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ভ্রমণ  দেখেছি পথে যেতে

  • কাজার ডায়েরি - ১ 

    দ লেখকের গ্রাহক হোন
    ভ্রমণ | দেখেছি পথে যেতে | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৩৪৬ বার পঠিত
  • ০ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮
    ১৩/০৯/২৬


    ভোর ভোর মানালি ছাড়া

    আজকে যাকে বলে অ্যাডভেঞ্চার কুছ জাদাই হো গ্যয়া। মানালির হোটেলে কাল রাতে শাহী পনির কোর্মা আর ভাত দিয়ে নৈশভোজ সেরে বিল টিল মিটিয়ে ঝটপট ঘুমিয়ে পড়েছিলাম। আজ ভড় ৫টার মধ্যেই তৈরী হয়ে রিসেপশানে এসে দেখি এক রোগা প্যাংলা বাচ্চাগোছের ছেলে দাঁড়িয়ে আছে। সুটকেশটা দোতলা থেকে নামিয়ে দেবার কথা বলতেই 'আরে ফোনে ডাকবে তো সবকটাই আনতাম বলে দৌড়ালো। সেই যে স্যুটকেশ হাতে নিল, সে আর থামল না।



    নেমে গটগট করে রাস্তায়, কই গাড়ি কই? বললাম গাড়ি লাগবে না এই তো HRTC র বাসে যাবো, তুমি দাও আমি হেঁটেই চলে যাবো। সে দিলও না বরং গটগট করে হাঁটা দিল এসো আমার পেছনে বলে। যতই বলি দাঁড়াও বাপু তোমার হোটেল খোলা, আমি একাই যেতে পারব। কুছ নেই হোগা আপ আও বলে সুটকেশ গড়গড়িয়ে চলেছে তো চলেইছে। থামল গিয়ে সোজা HRTCর কাউন্টারের সামনের বেঞ্চের পাশে গিয়ে। রাখল, রেখেই পিছনে আমায় দেখে নিয়ে ইয়ে রাহা বৈঠ যাও বলে অন্য রাস্তা দিয়ে দৌড়। কত বললাম আরে শুনে যাও ভাই। সে নেই নেই কুছ নেই চাহিয়ে বলে দৌড়ে চলে গেল।




    বাতালের বিখ্যাত চাচা চাচী ধাবা

    বাস তো এলো যথাসময়ে ছাড়লও ঠিকঠাক। যা দেখলাম স্পিতির ওই নেই-রাস্তায় বাসেই সবচেয়ে কম কষ্ট হয়। খোকসার বাতাল কুঞ্জুম আর লোসারে স্টপেজ দিয়ে দিয়েও বিকেল ৪টেয় কাজা বাসস্ট্যান্ডে ঢুকিয়ে দিল। আগেরবার এসেছিলাম সেপ্টেম্বরের শেষদিকে। স্পিতিনদীর জল পেয়েছি নীলচে সবুজ। সেসব ছবি তো প্রচুর আছে। এদিকে এবারে বিশ্রি কাদাগোলা কালচে জল। ছবি তুলতে ইচ্ছেই হল না। জলের পরিমাণও কমই মনে হল। স্পিতিতে তো বৃষ্টি হয় না, এমন কাদাগোলা জলের কারণ তাহলে বোধহয় অবিরাম পাহাড় কাটা। খোঁজ নিতে হবে।






    গেট কুঞ্জুম পাস

    বাস থেকে নেমেই হল আসল মজাটা। প্রথম মজা পেছনের চেম্বারে রাখা ক্যামেরা ল্যাপটপের ব্যাগ আর স্যুটকেশ ধুলোয় স্নান করে উঠেছে। তাদের পরে দেখব আগে থাকার জায়গায় পৌঁছাই। তা কাল মানে ১৪ তারিখ থেকে ১লা অক্টোবর পর্যন্ত কাজা মার্কেটে একটা ক্যাফেতে ভলান্টিয়ার হিসাবে কাজ করবো, ওরাই থাকার ব্যবস্থা করেছে মার্কেটের মধ্যেই এক জায়গায়। আমি একদিন আগে পৌঁছাচ্ছি বলে স্পিতি ডায়ারিজ নামে একটা হোস্টেলে ফিমেল ডর্ম বুক করেছিলাম।


    কুঞ্জুম পাস


    Global Warming

    স্পিতি ডায়রি গতকাল আমাকে মেসেজ করে বলে আমাদের এখানে কিন্তু ফিম্রল ডর্ম নেই, চাইলে ক্যান্সেল করতে পারো। লাও ঠ্যালা এই শেষ মুহূর্তে কোথায় বুক করবো? তা মেকমাইট্রিপে ফিমেল ডর্ম লিখেছ কেন জিজ্ঞাসা করায় বলে আমরা তো ঠিক করতে বলেছি ওরা করে না। মানে যা খুশী বললেই হল আর কি! একরাত্তির বলে খানিকটা নিরূপায় হয়েই বললাম থাক। বেরিয়ে ১ রেটিং করবো ভেবে রেখেছি। তাদের ফোন করলাম বাস থেকে নেমে। সে যা ডায়রেকশান দিল প্রায় গোলোকধাঁধা। যাই হোক খানিকদূর গিয়ে রাস্তা শেষ। একটা হোটেলের পেছন দিয়ে নেমে যাবার কথা। তা হোটেলের পেছনে আর রাস্তা নেই। আগেও ছিল না তবু স্যুটকেশ গড়ানো যাচ্ছিল, পেছনে তাও সম্ভব নয়।





    একজন বেশ বয়স্ক আঙ্কলটাইপ মানুষ দাঁড়িয়ে কথা বলছিলেন আরেকজনের সাথে। আমায় ইতস্তত করতে দেখে জিজ্ঞাসা করে ব্যপার শুনে যদিও স্পিতি ডায়রি বলে কোন হোস্টেল চিনতে পারলেন না তবু বেমালুম আমার স্যুটকেশ হাতে তুলে নিয়ে আর অন্য অল্পবয়সীকে আমার ব্যাকপ্যাক নিতে বলে বললেন চল দেখি খুঁজে। সেই এই নালা টপকে সেই টিলা টাইপ চড়ে সে হোস্টেলের সামনে পৌঁছে তাদের ডেকে বের করে স্যুটকেশ জিম্মা করে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না আমি পৌঁছাই। তাঁকে ধন্যবাদ দেব কি ভাষাই যোগাচ্ছিল না মুখে। অপেক্ষাকৃত কম বয়সী মাঝপথেই ব্যাগ আবার আমার পিঠে চালান করে কাজ আছে বলে হাওয়া। স্বাভাবিক ওগুলো আমারই নেবার কথা।


    হাওয়ার বেগে তৈরী মুর্তি


    হোস্টেল স্পিতি ডায়ারিজ

    হোস্টেলে ঢুকে দেখি সবই ছেলে। এটা মিক্সডও নয় পুরোই মেল ডর্ম। কি উইয়ার্ড যে লাগছে কি বলব! যেখানে ভলান্টিয়ারি করব তাদের বললাম তারাও খুবই অবাক হল। ওদের আগে জানালে ওরা একদিন আগে থেকে অ্যারেঞ্জ করত। এখন থাকতে গেলে অনেকটাই বেশী লাগবে। এ হতচ্ছাড়ারা তো আর রিফান্ড করবে না। কাল সকালেই ওখানে চলে যাব। তবে এই টিলা নালা টপকে তো স্যুটকেশ নিয়ে যেতে পারবো না। ট্যাক্সি ইউনিয়ানের নম্বর খুঁজে একটা ট্যাক্সি বুক করেছি। আজকের দিনের পক্ষে যথেষ্ট হয়েছে।




    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    ০ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮
  • ভ্রমণ | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৩৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন।