এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  রাজনীতি

  • সুনার বঙ্গালের অচ্ছে দিন

    চাক্ষিক
    আলোচনা | রাজনীতি | ০৮ মে ২০২৬ | ২৮৮১ বার পঠিত
  • সুনার বঙ্গালে অবশেষে অচ্ছে দিন সমাগত। অচ্ছে দিন ক্রমে মাস, তারপর বছর, এবং জীবনযৌবনহনুমান হবে। বিদ্যাপতির ভাষায়, "এখন তখন করি দিবস গোয়ায়লু দিবস দিবস করি মাসা। মাস মাস করি বরষ গোয়ায়লু ছোড়লু' জীবনক আশা"। তবে, আশা ছেড়ে দেওয়ার মত কিছুই হয়নি। কারণ ব্রেশট বলেছিলেন, আমাদের অচ্ছে দিনগুলিতে গান হবে? হ্যাঁ, আমাদের অচ্ছে দিনগুলি নিয়ে গান হবে। আর সুধীন্দ্রনাথ বলেছিলেন, "ভ্রান্তিবিলাস সাজে না দুর্বিপাকে।" অতএব, আসুন আমরা অচ্ছে দিনের উপযোগী অচ্ছে অচ্ছে ক্যালেণ্ডার অথবা ডায়েরি বানাই।


    পরিবর্তনের সঙ্গেই ধাক্কা স্বাস্থ্যসাথীতে।


    সংখ্যালঘুদের উন্নয়ন বিজেপির দায়িত্ব নয়


    বারাসাতে সিরাজের নামে উদ্যান ছিল। বিজেপি জেতার পর সেটাকে করে দিল শিবাজী উদ্যান।
     

    বুলডোজার নামলো কলকাতায়। 


    কঙ্কালীতলায় বিধর্মীদের প্রবেশ নিষেধ! দুধ-গঙ্গাজল দিয়ে বোলপুরের মন্দির শুদ্ধকরণ করে হোর্ডিং টাঙাল বিজেপি

    আশুতোষ কলেজ দখলের পর সেখানকার হলে বাংলার মনীষীদের  ছবিতে কপালে গেরুয়া তিলক কেটে দিল হিন্দুত্ববাদীরা। রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, বিদ্যাসাগর, মাদার টেরেসা কেউ বাদ গেল না
    সূত্রঃ https://www.facebook.com/reel/1633077977957178
     

    Violence continues across Kolkata pockets


    কৌশিক গাঙ্গুলীর রুদ্রকে গিফট



    সিধু প্রথমেই বলেন, “একটা পরিবর্তনের দরকার ছিল। শিল্পী হিসাবে নয়, সেটা এক জন নাগরিক হিসাবে মনে হয়েছে। ১৫ বছর একটি দলকে দেখলাম। খুব যে মুগ্ধ হয়েছি তা নয়, বরং নালিশ জমেছে। যারা এসেছে তাদের বিরাট সমর্থক, তা নয়। কিন্তু তাও আশা রয়েছে।”"
    https://www.anandabazar.com/entertainment/lagnajita-chakraborty-riddhi-bandopadhyay-and-sidhu-shared-what-they-expect-from-the-new-government-dgtl/cid/1685036

    শেষে, নিন একটা গান শুনুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গণমিডিয়া | ১৬ জুন ২০২৬ ০৭:৪৩747712
  • https://www.facebook.com/reel/1332356952353646

    সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এ কী বললেন হুমায়ুন কবীর?

    (আর, নিন একটা গান শুনুন।)
  • একুশে আইন | ১৭ জুন ২০২৬ ০৯:৩৫747734
  • সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির প্রতিনিধি দল কৃষ্ণনগরে নিগৃহীতা শিক্ষিকা সুচিত্রা ঘোষের সঙ্গে সাক্ষাৎ করে সংহতি জানালেন

    তারিখ: ১৬ জুন ২০২৬

    আজ, ১৬ জুন ২০২৬, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কৃষ্ণনগরে বিজেপি-সমর্থিত ভিড়-হিংসার শিকার সুচিত্রা ঘোষের সঙ্গে দেখা করে।

    সাক্ষাৎকারে সুচিত্রা ঘোষ জানান, তিনি প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই সময় বিজেপির কর্মীরা তাঁকে ঘর থেকে টেনে বের করে ঘিরে ধরে নিগ্রহ করে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে বিজেপির এক জেলা নেত্রীর নেতৃত্বে এই আক্রমণ সংঘটিত হয়। বিজেপির মহিলা কর্মীরা তাঁর জামাকাপড় ধরে টানাটানি করে এবং উপস্থিত বিজেপির পুরুষ কর্মীরা সেই ঘটনায় উল্লাস প্রকাশ করে। গায়ে সাদা কাপড় ফেলা হয়, যা বিধবা বানিয়ে দেওয়ার হুমকি হিসেবে পরিচিত। তিনি বলেন, “দেশে আইন-কানুন রয়েছে। যদি আমার বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ থেকে থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু এভাবে ভিড় জড়ো করে একজন মহিলাকে অপমান ও নিগ্রহ করা কোনও সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।”

    সুচিত্রা ঘোষের শরীরে নিগ্রহের চিহ্ন ছিল। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয় যে, এই ধরণের মব কালচার বা ভিড়-হিংসা গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থী। সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং নিগৃহীতা মহিলার পাশে থাকার অঙ্গীকার করে। প্রতিনিধি দল জানায়, গণতন্ত্র, নারী-সম্মান ও নাগরিক অধিকারের প্রশ্নে অতীতেও সংগ্রাম হয়েছে, ভবিষ্যতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।

    প্রতিনিধি দল আরও প্রশ্ন তোলে, পুলিশের উপস্থিতিতে একজন মহিলাকে এভাবে নিগৃহীত হতে হলেও কেন পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেনি এবং কেন অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়নি? আগামী দিনে এই বিষয়ে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করার কথাও প্রতিনিধি দল জানায়।

    সুচিত্রা ঘোষও প্রতিনিধি দলকে জানান যে তিনি শীঘ্রই এফআইআর দায়ের করার উদ্যোগ নিচ্ছেন। তাঁর সাহসিকতা ও দৃঢ় মনোভাবকে প্রতিনিধি দল অভিনন্দন জানায় এবং ন্যায়বিচারের লড়াইয়ে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেয়।

    এই প্রতিনিধিদলে ছিলেন সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা ইন্দ্রাণী দত্ত, নদীয়া জেলা কমিটির সম্পাদিকা অপু কবিরাজ, জেলা সভানেত্রী মল্লিকা সরকার, জেলা কমিটির সদস্য শিবানী মণ্ডল এবং রাজ্য সহ-সম্পাদিকা চন্দ্রাস্মিতা চৌধুরী।

    সমিতির পক্ষে
    ইন্দ্রাণী দত্ত
  • ar | ১৯ জুন ২০২৬ ২০:০০747754
  • খাপ রে খাপ!! বাপ রে বাপ!!
    অহেতুক আড্ডা মারা, লুকিয়ে প্রেম করা সম্পূর্ণ বন্ধ!

    https://www.facebook.com/reel/998491103043280
  • | ১৯ জুন ২০২৬ ২০:১২747755
  • "অহেতুক" আড্ডা! বাপস, পুলিশের কী ভাষাবোধ ! সঙ্গে আবার সেন্ট্রাল ফোর্স, তাদের নিয়ে নীতিশিক্ষা। ওদিকে বিলিতি করসেবকদের টনটনাচ্ছে, এদিকে পাশাপাশি বসা বন্ধ, পূর্ব মেদিনীপুরের সনাতনী ভাব।
  • ar | ১৯ জুন ২০২৬ ২০:৫৮747756
  • আরেকটা ভিডিও ছিল, লিংকটা কপি করতে পারলাম না বলে এখানে দিতে পারলাম না। বোলপুরের এক বড় শিব মন্দিরে প্রবেশের খাপ বসেছে। নন-্ভেজি আর যুগলদের মন্দিরে প্রবেশ নিষেধ।
  • আরে | ১৯ জুন ২০২৬ ২১:২০747757
  • এত সমালোচনা করবেন না। সন্দেবেলা মালের সঙ্গে চাট হিসেবে ভাইপোর খবরে মন দিন। নইলে কিন্তু রাজ্য়টা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে।
  • অরিন | ২২ জুন ২০২৬ ০২:৪২747780
  • https://www.telegraphindia.com/west-bengal/kolkata/whats-in-a-name-suvendu-adhikari-picks-wrong-suhrawardy-to-honour-gopal-mukherjee-say-historians/cid/2166583
    For decades, a major artery of our City bore the name of someone who wilfully misused state power as a weapon, orchestrating the massacre of innocent citizens for sheer political gain,” Adhikari wrote on X. “By renaming it after Gopal Mukherjee, the fearless soul who stepped up as a protector-in-chief to defend and save thousands of innocent lives, finally restoration of historical justice will be achieved by honouring a true guardian and savior,” he said.
     
    কিন্তু ও রাস্তা স্যার হাসান সুরাবর্দীর নামে রাখা হয়েছিল ১৯৩৩ সালে, তখন হুসেন সুরাবর্দী এত কিছু নাম করেননি।
    এ সব কী যে পাগলামি আরম্ভ হয়েছে!
  • ar | ২২ জুন ২০২৬ ২১:০৯747782
  • ভোন্দু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে চলেছে। দাবী ছিল, " আমরা ক্ষমতায় এলে বাবর, হুমায়ুন, আকবরের, ........, নাম মুছে দেব!!'" তো সেই মতন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসির নামে রাস্তা মুছে ফেলা হল।
    [উনি কিন্তু শ্যামাপ্রসাদবাবুর আগেই ভিসি হয়েছিলেন!!]
    Suhrawardy Avn পার্ক সার্কাস ময়্দানের কাছে আর গোপাল পাঁঠার মাংসের দোকান বউবাজারে। তো নাম বদলের একটা রাজনীতি আছে। চাড্ডিদের কাছে গোপালবাবুর ভ্যালু হল, চলিত মিথ অনুসারে, উনি গান্ধীজির ডাকে আর্ম স্যারেন্ডার করেননি। উনি ডঃ বিসি রায়ের ঘনিষ্ট ছিলেন, এক সময়ে ডঃ বিসি রায়ের রাজনীতির কাজেও লাগেন!!

    https://www.andrewwhitehead.net/partition-voices-gopal-patha-mukherjee.html

     
  • ar | ২৭ জুন ২০২৬ ০৫:৪৯747833
  • হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে হালাল খাসির মাংসের দোকান রাখা চলবে না।
    যাদবপুর ৮বি স্ট্যন্ডের কাছে হুমকি দিলো বজরং দল। বাংলাতেই হুমকি দিয়েছে। বাঙ্গালীদের না বোঝার কোথা নয়।

    https://www.facebook.com/reel/2260435224694552

    দেখেন, বলেনি যে, খাসির মাংসের দোকান রাখা চলবে না। বলেছে, হালাল খাসির মাংসের দোকান রাখা চলবে না। ঝটকা হলে ঠিক আছে। এতদ্বারা বাঙ্গালীদের বোঝানো গেল যে, হালাল হল মুসুলমানী, নবমীর দিন তাঁরা যেন ঝটকা খাসির মাংসের দোকানে লাইন দেন। তো শহরে আর শহরতলীতে ঝটকা খাসির মাংসের দোকান আর কটা?
  • ar | ২৮ জুন ২০২৬ ০৭:০৯747836
  • যুগলে পার্কে গেলে একটু দুরত্ব রেখে বসবেন। হাতে হাত দেওয়ার ইচ্ছা থাকলে, নিজ দায়িত্বে দেবেন!! কর্মহীন ভীর বজরঙ্গীরা ভাইদের শ্লীল - অশ্লীল মিটারে আগে থেকে চেক করে নেওয়া ভাল!! এর নাম পঃ বঃ!!

    https://www.facebook.com/reel/982842364643516
  • হুকুমত | ২৮ জুন ২০২৬ ০৮:৩১747837
  • যাক রামজীর আমল থেকে মহা ত‍্যাঁদড়া বংগালী গুলোকেএইবার ঢিট দেওয়া হবে। ব‍্যাটারা কিনা কর্ণের হয়ে ভি লড়েছিল, তারপর বর্গীদের সঙ্গে ঝামেলা, খোদ মহামত্ সাহাবদের সঙ্গে কোথায় ক্ষমা মার্সি পিটিশন তা না, বোমাবাজি, তাড়ানো,
     
    তব! বারেবারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান।
    এখন যে এই ছোলে রাজমাই খেতে হবে বাবা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন