এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | 24.53.***.*** | ৩০ আগস্ট ২০২৩ ০০:৩৮523068
  • অতীব সুস্বাদু 
  • ইন্দ্রাণী | ৩০ আগস্ট ২০২৩ ০১:০৬523069
  • চমৎকার লেখা। ভারি সুন্দর। গদ্যের ভাঁজে ভাঁজে সুঘ্রাণ আর নিমন্ত্রণের ডাক।
  • dc | 2401:4900:1f2b:bf1c:50d3:f861:8301:***:*** | ৩০ আগস্ট ২০২৩ ০৭:৫০523073
  • হালিম বানানোর পদ্ধতি পড়তে খুব ভাল্লাগলো আর মনে হলো আমিও যদি এক বাটি পেতাম! :-)
  • kk | 2607:fb91:149f:50ef:c608:213d:32cd:***:*** | ৩০ আগস্ট ২০২৩ ০৮:০৯523074
  • ভারী উপাদেয় লেখা
  • অমিতাভ চক্রবর্ত্তী | ৩০ আগস্ট ২০২৩ ১০:১৪523075
  • "প্রতিবার হালীমের পরে অনেকটা হালকা লাগে নিজেকে। " - হা হা, এইটে মোক্ষম হয়েছে।
    আমিষ ভাল লাগেনা। তাই হালীম নিয়ে সেই দিল-চসপি নেই। কিন্তু এই লেখাটি পড়তে অতীব সুস্বাদু লেগেছে এবং একটা হালীম-খাই ইচ্ছা জাগল। তারপর-ই অবশ্য স্মৃতি মৃদু হাসল, আমিও। 
  • :|: | 174.25.***.*** | ৩০ আগস্ট ২০২৩ ১০:৪৪523076
  • ভেগান হালিম রেসিপিও আছে। সেটারও প্রেপ টাইম চার ঘন্টার ওপর দেখাচ্ছে। 
    কিন্তু খাবার জন্য এত পরিশ্রম! ধন্য ধন্য! কোনও দিনও করে উঠতে পারবো না। তারওপরে আবার এতখানি লেখা! প্রশংসার ভাষা নাই। 
  • সুদীপ্ত | ৩০ আগস্ট ২০২৩ ১২:১৬523077
  • হালিম জিনিসটা একেবারে হামিনস্ত্! লেখা পড়ে দিল খুশ! খোশবাই এখানেও পৌঁছে গেল বুঝি!
    তবে হায়দ্রাবাদের মত (বাওয়ার্চি বা প্যারাডাইস বা পিস্তা হাউজ এমনকি পথের ধারের গজিয়ে ওঠা দোকান) হালিম এ-ভূভারতে আর খাই নি (লেখকেরটা সেই তালিকায় রাখিছি না, তবে চেখে না দেখালে..), ঐ এক মাস ধরে আপিস থেকে ফেরার পথে সন্ধ্যেবেলা এক প্লেট হালিম একেবারে নিয়ম হয়ে গিয়েছিল।
    কলকাতার হালিম অতি অখাদ্য! নেহাৎ বছর দুয়েক হল প্যারাডাইস এসে হালিম-এর কিছুটা হাল ধরেছে (বাকি মোগলাই খানা নয়, শুধু হালিম)।
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:a288:3325:***:*** | ৩০ আগস্ট ২০২৩ ১২:৩২523078
  • অর্থাত কিনা হালিম বানানোর জন্য আলাদা তালিম চাই। 
  • কালনিমে | 42.***.*** | ৩০ আগস্ট ২০২৩ ২০:০২523084
  • অতি সুস্বাদু লেখা - কিন্তু পড়ে মনটা এই মুহূর্তে খুব হালুম হুলুম হালিম করছে - এখন কোথায় পাই?
  • মোহাম্মদ কাজী মামুন | ৩০ আগস্ট ২০২৩ ২৩:৪২523094
  • এ যেন একটা ভ্রমণ, এক আনন্দ যাত্রা। 
    ''যেখানে অনেকক্ষণ ধরে  দৃশ্য, বর্ণ, গন্ধ, স্পর্শ অনুভূতি গুলো বদলাতে থাকে। শুধু, থামা চলে না মাঝরাস্তায়। '' 
    মহাকাব্যিক!
  • ফরিদা | ৩১ আগস্ট ২০২৩ ০৭:০৮523100
  • আপনাদের সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে মতামতে পাওয়া প্রতিটি শব্দ যেন উপহারের মোড়ক আবৃত। 
     
    নানান অছিলায় লেখালেখি র সঙ্গে দূরত্ব বেড়ে গেছে আজকাল। সাদা স্ক্রিনে ফুটে ওঠা প্রিয় বাংলা অক্ষর যদিও অত্যন্ত প্রিয় তবু রুদ্ধ ভাবনার স্রোত তাকে সহজ করে তোলে না আজকাল সচরাচর। 
     
    যেমন এই লেখাতেই খেয়াল ছিল না গরম মশলা যোগ করার পর্বটি দিতে। গোটা গরম মশলা চাটুতে খানিক সেঁকে মিহি গুড়ো করে বড় চামচের এক চামচ দিয়েছিলাম রান্নার শেষদিকে ঘি দেওয়ার সময়ে। 
     
    সংশোধন, বলা ভাল এই সংযোজন  গ্রহণ করে বাধিত করবেন আশা রাখি। 
     
    ভালো থাকুন সব্বাই। 
  • শিবাংশু | ০২ সেপ্টেম্বর ২০২৩ ১০:০৩523176
  • গ্র‌্যান্ডো, গ্র‌্যান্ডো, 
    নজর এড়িয়ে গিয়েছিলো ,
    এখন হায়দরাবাদে আছি। কয়েকবার হালীম এলো বাড়িতে। আমি দুয়েকটি খাস খানসামার রসোইতে খেপ মেরে এর রাগালাপ দেখেছি। 'নুনেতে-ভাতেতে' দ্বিতীয় খণ্ডে তার কিস্যা পাবে। অতি উমদা পকওয়ান।  তোমার পেশকারিও লাজওয়াব। 
     
    তবে রাত চারটে পনেরোয় বাড়িতে মিক্সি চালানোর অনুমতি পেয়েছো তুমি। ক্যা খুশনসিব বন্দা হো তুম !!!  
  • ফরিদা | ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৩523178
  • শিবাংশু দা, 
    ঠিকই বলেছ ব্রাহ্ম মুহূর্তে মিক্সি চালানর সুযোগ নেহাৎ কপালজোড়ে। শোওয়ার ঘরে রান্নাঘরের শব্দ পৌঁছয় না। 
    নচেৎ, এমত অনুমতি চাওয়ার কথাও ভাবি না প্রাণের দায়ে :) 
  • Kishore Ghosal | ১২ জানুয়ারি ২০২৪ ২২:৫৬527577
  • "মাত্র সাতদিনে এরোপ্লেন চালাতে শিখুন"-এর মতো "মাত্র পনের মিনিটে হালিম রাঁধুন" এমন কোন পদ্ধতি নেই? না থাকলে এই জীবনে আর রেঁধে খাওয়া হল না। 
     
    হায়দ্রাবাদের হালিম সত্যিই অনবদ্য।  হায়দ্রাবাদের পর কলকাতাতে কয়েকবার খেয়েছি - তেমন মনে ধরেনি।  আপনার লেখাতে স্বাদ না পেলেও গন্ধটা পেলাম।  
  • kk | 2607:fb91:87a:52eb:483c:ece2:b7bd:***:*** | ১২ জানুয়ারি ২০২৪ ২৩:৪১527578
  • কিশোর ঘোষাল,
    দেখুন, আমি হালিম রাঁধি স্লো কুকারে। তাতে আপনাকে খাটতে হবে পনেরো মিনিটেরও কম। তাও তো আমার হাজারটা লিমিটেশন আছে। মাংস চলবেনা, গম চলবেনা, হেনা তেনা। তবু খেতে মন্দ তো হয়না। শুধু ঐ স্লো কুকারটুকু কিনতে হবে এই যা। তা অমন ভালো খাবারের জন্য ঐটুকু নয় করলেন।
  • সুতপা দাশগুপ্ত | 2405:201:8018:b047:fc63:6f63:a444:***:*** | ১৪ ডিসেম্বর ২০২৪ ১২:২১540100
  • বেশ ভালো লাগলো রেসিপি টা, তবে অনেকটা সময়সাপেক্ষ।  তাও একবার চেষ্টা করবো।  এমন রেসিপি পারলে আরো শেয়ার কোরো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন