এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সোমনাথ | ২৬ জুলাই ২০২৬ ১২:০০741965
  • দারুণ অভিজ্ঞতা। তীর্থদর্শন হল তোমাদের
  • | ২৬ জুলাই ২০২৬ ১৩:১৬741966
  • আ: দিল্লি যেতে যেতে সেই সেপ্টেম্বর আফশোস আফশোস। কলকাতা গেছিলাম সেদিন। শিয়ালদা মেট্রো এমনিই ভীড় থাকে। সেদিন তো পুরো বমি করল মেট্রোটা। দরজা খুলতে না খুলতে গলগলিয়ে মানুষ নামা। খানিক দিশেহারা কোথায় যাবো? আমি দেখে গিয়েছিলাম অর্ক বলেছেন বিগ বাজারের সামনে। তো গেলাম, সে কি ভীড়! বাস ফাস চলার কোন সিনই নেই। দুজন আমার সাথেই হাঁটছিল। জ৮জ্ঞাসা করলাম কোথা থেকে? বলে জনাইরোড। গ্রাজুয়েশান করছে কিন্তু জানে চাকরি নেই। তাই একজন বাবার সাথে কাজে বেরোয় মাঝে মাঝে। বাবা ইলেকট্রিশিয়ানের হেল্পার। ছেলে ভাবছে স্বাধীনভাবে ইলেকট্রিকের কাজই করবে। অন্যজনের বাবা নেই মা হোম ডেলিভারি চালান। ওর রান্না করতে ভাল লাগে না, তাই কী করবে ভাবছে। ধর্মতলায় গিয়ে আমি আবার মেট্রো ধরে হাওড়া। পুলিশ পেটাতে পারে ভেবে ফোন ঘড়ি নিয়ে যাই নি তাই নিজের তোলা ছবি নেই। তবে ইন্সটাগ্রাম তো উপছে পড়ছে। এই কদিন ইন্সটা থেকে চোখ সরাতে পারি নি।
    সেই ৭ এর দশক থেকে এত আন্দোলন দেখেছি কোনোদিন ভাবি নি কুচুপুচু বলে ডেকে রিজাইন করতে বলা একটা রাজনৈতিক বার্তা হতে পারে। laugh
    পুকি বলেও ডেকেছে দেখলাম।
  • অরিন | ২৬ জুলাই ২০২৬ ১৩:৫৮741968
  • দ ও ফরিদা, আপনারা ভারতীয় উপমহাদেশের ইতিহাসের একটি অধ‍্যায়ের প্রত‍্যক্ষ সাক্ষী হয়ে রইলেন। বিজেপি/আরেসেসের পতন এবং ভারতে midterm লোকসভা নির্বাচন এখন সময়ের অপেক্ষায়। হয়ত সামনে সপ্তাহে পরিবেশ মন্ত্রী ইস্তফা দেবেন। মোদী শারীরিকভাবে/মানসিকভাবে অসুস্থ, এতটাই য়ে নিউজিল্যান্ড সফরে দুপুরে বিশ্রাম আর একতলার ঘর চাওয়া হয়েছিল।
     
    কাজেই অভিজিৎ দীপকেরা যে ব্যাপার শুরু করেছেন তার অবশ্যম্ভাবী পরিণতি কিছুটা হলেও বোঝা যায়।
  • ফরিদা | ২৬ জুলাই ২০২৬ ২১:০৪741970
  • সোমনাথ,
    হ্যাঁ। এই অভিজ্ঞতা অতুলনীয়। তীর্থস্থানই মনে হচ্ছিল। সারা দেশের ছেলেমেয়েরা এসেছে, এটা তো সবাই বলছে, দেখেছে।
    কিন্তু এই প্রথমবারই বোধ হয় মহাত্মা গান্ধী ও স্পাইডারম্যানকে দেখা গেল একত্রে। “এই ভারতের মহামানবের সাগরতীরে” র কবি এতে খুবই খুশি হতেন বলে আমার ধারণা।
     

    দ,
    এই প্রতিরোধ আরও অনন্য হয়েছে এই তীক্ষ্ণ স্যাটায়ারে। এটা আমারও মনে হয়েছে। সমষ্টি এখানে ভীড়ের একটি মুখ ও উত্তোলিত বাহু হয়ে থেমে যায় নি, যে যার মতো পেরেছে পোস্টার লিখেছে তার ছবি তুলে পোস্ট করে এটা একটা অন্য স্তরে নিয়ে গেছে।
    যদিও সোশ্যাল মিডিয়ার ভূমিকা এখানে অনস্বীকার্য, তবুও এমন একটা কাণ্ড এই আন্দোলনের ছবি কে একটা দুর্দান্ত বৈচিত্রে সাজিয়ে রাখল। তাই হয়ত এত দ্রুত অনেক মানুষকে পাশে পেয়েছে।

    অরিন,
    ধন্যবাদ। এর পরিণতি কী তা জানি না। আজকাল আশা করতে ভয় হয়। তবু এদের ওপর ভরসাটি রাখলাম।
    প্রধাণমন্ত্রী শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠুন— এটা চাইব। যাতে ওঁর সবকটা দুস্কর্মের জবাবদিহি উনি নিজে করার মতো অবস্থায় থাকেন।

     
  • sarmistha lahiri | ২৬ জুলাই ২০২৬ ২৩:৪৪741972
  • আমাদের দেশের একেবারে কিশোর থেকে সদ্য তারুন্যের পা দেওয়া ছেলে মেয়ে গুলো দেখালো যে লাঠির মাড়ের সামনেও বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা যায়। আধমরা দের ও ঘা মেরে বাঁচানো যায়। মধ্যবয়সীরা ওই ঘেঁষা সেটা জীবন টাতে আবার স্বপ্ন দেখার প্রলেপ লাগাতে ব্যস্ত হয়ে পড়ি। সম্ভ্রম আদায় করে নিল আমাদের জেন জিরা।আর অনেকের ত্রাহি কম্প শুরু হলো।
  • সত্যেন্দু সান্যাল | ২৭ জুলাই ২০২৬ ০০:২২741973
  • "তবু এদের ওপর ভরসাটি রাখলাম।" প্রসঙ্গে এই প্রশ্নটি ও বিচার্য্য ~ Accountability কার।
     
     
    বাংলায় অবশ্য এই আলোচনায় তারবেলায়পনার চুড়ান্ত তুলকালাম।
    SFI এর আয়োজিত মিছিলের ঘটনার দৃশ্য না দেখে থাকলে এইটি দেখুন ~
     
     
    মজার কথা হ'লো Paper Leak প্রসঙ্গে সর্ব-ভারতীয় আইন প্রথম এই ধর্মেন্দ্র প্রধান-ই
    এনেছিলেন। এবং যদিও এখন অবান্তর, এই ছবিটিও রইলো, যেহেতু প্রতিবেদনে ২০১৪-কে
    একটি Inflexion Point হিসেবে চিহ্নিত করা হয়েছে।
     
    May be a graphic of map and text
     
    আসলে ষড়রিপুর তৃতীয় রিপুটি মারাত্মক।
    ভারতের মতো দুর্নীতিপ্রবন দেশে এর পরিবর্ত্তন হবে কি?
    এই প্রশ্নের উত্তর মনে হয় Cockroach Democracy (a term used by Arundhati Roy) সদস্যরা ও জানেননা।
  • সত্যেন্দু সান্যাল | ২৭ জুলাই ২০২৬ ০০:৪৭741975
  • Cockroach Democracy-র প্রধান অভিজিত দীপকে নিজের দলিত অস্তিত্ব নিয়ে সরব।
    "জয় ভীম" স্লোগান ও দিয়ে থাকেন।
    এঁদের কাছে নিম্নোক্ত চর্চা-র জবাব এর ভরসা রাখা সমীচিন হবে কি?
     
  • ... | ২৭ জুলাই ২০২৬ ০২:৩১741976
  • @২৭ জুলাই ২০২৬ ০০:২২ঃ "যেহেতু প্রতিবেদনে ২০১৪-কে
    একটি Inflexion Point হিসেবে চিহ্নিত করা হয়েছে..." বলে পেপার লীকের ২০০৪-২০১৪ চিত্রটি যে দিলেন, তা এটা কী বুঝেছেন যে লেখাটিতে উল্লেখিত ইনফ্লেক্শন পয়েন্টটি কীসের? মানে আর যাই হোক, সেটা যে পেপার লীক সংক্রান্ত কোনো ইনফ্লেক্শন পয়েন্ট নয়, সেটুকু তো লেখার প্রথম দুটো ছত্র পড়লেই পরিষ্কার হওয়া উচিত। না কী বিজেপির হয়ে ভিডিয়ো লিংক সেঁটে যাওয়ার এতো তাড়া যে লেখাটা ভালো করে পড়াই হয়নি?
  • ... | ২৭ জুলাই ২০২৬ ০২:৩৩741977
  • টাইপোঃ উপরের পোস্টে কী নয়, দুটো জায়্গাতেই কি পড়তে হবে।
  • অরিন | ২৭ জুলাই ২০২৬ ০৬:৩০741978
  • @সত্যেন্দু স্যান্যাল, কতগুলো অন্ধভক্তির ভিডিও পোস্ট করে কি প্রমাণ করতে চাইছেন?
    প্রথম ভিডিও যেটি আপনি দেখাচ্ছেন সেখানে এদের বক্তব্য সম্পূর্ণ ভুল, কারণ যন্তর মন্তরে শৃঙ্খলা রক্ষার দায় গৃহমন্ত্রীর, পুলিশের, আন্দোলনকারীরদের কোনমতেই নয়। আন্দোলনকারীরদের ঐদিন ঐস্থানে কারা জনসমাগমের অনুমতি দিয়েছিলেন, তাঁরা না বুঝে দিয়েছিলেন? জমায়েতে শৃঙ্খলা রক্ষার দায় নিতে হবে প্রশাসনকে, তার দায় আহ্বানকারীর কখনোই গজতে পারে না। অবশ্য অন্ধভক্তদের কাছে যুক্তি আশা করা যায় না। দ্বিতীয় ভিডিওটিতে বোঝা গেল না কোনটা অসভ্যতা, ছবির কাটআউট‍ রাস্তায় ফেলে রাখলে লোকে নানান রকমের প্রতিক্রিয়া দেয়, আপনার পছন্দ হয়নি সেটা অন্য কথা। অসম্মান আর অসভ্যতা এক নয় |
    বাকী উত্তর @.. দিয়েই দিয়েছেন।
     
  • সত্যেন্দু সান্যাল | ২৭ জুলাই ২০২৬ ০৭:৪৫741979
  • অরিন এবং @...
    আমি বিজেপি-র অন্ধভক্ত তো নইই এবং ঐ ২০১৪-র Inflection Point যে বিজেপির আগ্রাসী হিন্দুত্বের বিরুদ্ধে সেটাও বুঝতে অসুবিধে হয়নি। এই আগ্রাসী হিন্দুত্ব আমার ও ঘোর অপছন্দের।
    কিন্তু এর Counter Narrative এর সারবত্ত্বাও আমার কাছে প্রাঞ্জল নয়।
    এখন এই অস্থির সময়ে আপনারা যদি Cockroach Democracy-র মধ্যে মহামানবের সাগরতীর দেখতে পেয়ে থাকেন তো ভালো কথা। দিন আগত ঐ কি না এই বিষয়ে আমার সন্দেহের কারনটি ব্যক্ত করেছি। এবং সেটি ঐ তৃতীয় রিপু।
    আদতে কি হবে, ধর্মেন্দ্র প্রধানের অপসারনের পর সুনেহরা সফর চালু হয়ে গেছে, গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে এমন লক্ষন আমি অন্ততঃ দেখতে পাচ্ছিনা। এই অক্ষমতার ফসল এই পোস্ট।
  • ... | ২৭ জুলাই ২০২৬ ০৮:৫৯741982
  • @ ২৭ জুলাই ২০২৬ ০৭:৪৫, ০৮:১৭
     
    আপনার প্রথম পোস্টের ভিডিয়োটা নেহাতই অন্ধভক্তির নমুনা, সে আপনি নিজে অন্ধভক্ত হোন বা না হোন। সরকার আর আন্দোলনকারীদের অ্যাকাউন্টেবিলিটি-কে এক নিক্তিতে মাপার কথা গোদি মিডিয়া আর অন্ধভক্তরা ছাড়া কেউ বলবে না।

    আন্দোলনকারীদের দাবিদাওয়া অত্যন্ত ন্যায্য, বিরোধী দলগুলোর চেয়ে ঢের বেশি সফলভাবে আর সাহসের সঙ্গে তারা নিজেদের দাবি-দাওয়া পেশ করেছে। আপনার নজরে বিশুদ্ধ হয়ে ওঠার কোনো দায় তাদের নেই। তাদের এই প্রতিরোধ আর গণতান্ত্রিক চেতনাকে সাবাশ দিলেই সেটা "worship" হয়ে যায় না। তবে এই প্রতিবাদকে ছোটো করার জন্য যেভাবে গোদি মিডিয়ার (যারা বহুদিন হল নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ) লিঙ্ক আপনি দিচ্ছেন, তাতে আপনাকে তো সরকারের প্রতি ভারি worshipful বলেই মনে হচ্ছে।
  • অরিন | ২৭ জুলাই ২০২৬ ০৯:৫০741983
  • @.. কে ক!
     
    সতযেন্দু সান্যাল আপনি বারবার বলছেন আপনি অন্ধভক্ত নন যদি তাই হবে, India today র মত বিজেপির দালাল মিডিয়া থেকে justification আর rage baiting কেন করছেন? এখানে কেউ বলেনি CJP মহামানব। কিন্তু কতগুলো ঘটনা আপনি অস্বীকার করতে পারবেন না:
    এক, CJP কোন রাজনৈতিক দল নয়, একটা ছোট গ্রুপ যার সূত্রপাত এক জজের দায়িত্বজ্ঞানহীন মন্তব‍্য থেকে একটি টুইটের সূত্রে মাত্র কয়েক মাস আগে তারপর তার দ্রুত ছড়িয়ে পড়া। এখন অবশ‍্য group বড় হয়েছে।
    দুই, নীট কেলেঙ্কারী নিয়ে এদের stand অত্যন্ত ন‍্যায‍্য। এরা শুরু থেকে শিক্ষামন্ত্রীর পদত‍্যাগ দাবী করেছে, এবং যে মুহূর্তে এরা খবর পেয়েছে মন্ত্রী পদত‍্যাগ করেছেন এবং সরকার এদের তিনদফা দাবীদাওয়া মেনে নিয়েছে, তিনটে পয়েন্ট, যা দিয়ে শুরু হয়েছিল, এরা কিন্তু গোলপোস্ট বদলায় নি, বরং সরকারকে বিশ্বাস করে আন্দোলনে ইতি টেনেছে। এটি যদি দায়িত্বের প্রমাণ না মনে করেন তো আপনার সঙ্গে আলোচনা করার কোন মানে হয় না।
    তিন, একটি অচলায়তন সিস্টেমকে তিন মাসের ও কম সময় এই যাদের জেন জি বলছেন তারা তাকে নতজানু করার ক্ষমতা এরা দেখিয়েছে। প্রমাণ, গত বারো বছরের বিজেপির (অপ)শাসনে এই প্রথমবার একজন সিটিং পূর্ণমন্ত্রী পদত্যাগ করতে বাধ‍্য হয়েছেন, এদের রাজনাথ সিংহ এর দম্ভ যে UPA র মত NDA মন্ত্রীরা পদত‍্যাগ করে না এই দাবী চূর্ণ হয়েছে।চার, আপনি যাদের বারবার quite করছেন, সেই বিজেপির দালাল গোদি মিডিয়া যারা ক্রমাগত সোনম ওয়াংচুককে চীনের কাছ থেকে পয়সা খাওয়া থেকে শুরু করে অপমান করে গেছে, তাদের গালে থাপ্পড় মেরেছেন তাদেরই বিজেপির নেতা নাড্ডা, অনশন ভাঙিয়ে প্রশংসা করে।
    পাঁচ, এই দালাল গোদি মিডিয়ার ক্রমাগত অপপ্রচার চলেছে যে এই আন্দোলন নাকি বিদেশি পয়সায় পুষ্ট, ডিপ স্টেটের বাজে গল্প দিয়ে, অথচ ভারত সরকারেরই বিদেশ মন্ত্রক নিজে জানিয়েছেন যে কোন প্রমাণ নেই, কিন্তু সে কথা আমরা ওনার সরাসরি ভিডিও থেকে দেখেছি, বিজেপির দালাল মিডিয়া যাদের লেখা আপনি প্রচার করছেন, তারা জানায়নি।
    ছয়, মোদী এই জেন জির কাছে হেরে গেছে, তাই মন কি বাত ছেড়ে এখন instagram এ রিল করছে, একটু নিজে চিন্তা করুন মাত্র কয়েক মাসে কয়েক হাজার দামাল ছেলেপিলের প্রজন্ম কি করে গেল দিল্লির ওপর।
     
    সুতরাং এরা কি করতে পারে আমি তো জানিই না, আপনিও জানেন বলে আমার মনে হয় না।
     
    অতএব, বিজেপির দালাল মিডিয়ার প্রচার ছেড়ে খোলা মনে fact আর reasoning নির্ভর চিন্তাভাবনা করুন, এইটুকু অনুরোধ রইল, বাদবাকী আপনি অন্ধভক্ত কি না, নিজে না বলে আপনার কাজ আর পোস্ট দিয়ে তার প্রমাণ পেশ করুন, আমরা দেখি।
  • সত্যেন্দু সান্যাল | ২৭ জুলাই ২০২৬ ১০:০৮741984
  • @.......
     
    বেশ তো আমাকে গোদি মিডিয়া ও সরকারের প্রতি ভারি Worshipful বলে চিহ্নিত করতে চান করুন না, যদি সেটিই সঠিক মনে হয়ে থাকে। আমি আপনার Cockroach Democracy-র প্রতি আস্থা ও সম্ভ্রম নিয়ে প্রশ্ন তুলছি না।
    আসলে সব মিডিয়া বা তথাকথিত "স্বাধীন" মতামতই Agenda Driven, এই বিষয়ে মনে হয় মতদ্বৈধ থাকবে না।
    For the rest we can agree to disagree.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন