এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ইউএসএ মিডটার্ম ইলেকশন 

    lcm লেখকের গ্রাহক হোন
    ০৪ নভেম্বর ২০২৬ | ২৮ বার পঠিত
  • ইউএসএ-তে মিডটার্ম ইলেকশন ব্যাপারটা নিয়ে ভাবলাম একটু ...

    এই তো ২০২৪ সালে ইলেকশন হল ... ভোটে রিপাবলিকানরা জিতলেন ... ট্রাম্প ​​​​​​​প্রেসিডেন্ট ​​​​​​​হলেন ... তার ​​​​​​​দুবছর ​​​​​​​পরে ​​​​​​​২০২৬-এ আবার এই ​​​​​​​মিডটার্ম ... এটা আবার কী? ​​​​​​​ ... ট্রাম্প ​​​​​​​তো ​​​​​​​প্রেসিডেন্ট ​​​​​​​থাকবেন ২০২৮ অবধি ... তাহলে এই ​​​​​​​মিডটার্ম ​​​​​​​ভোট ​​​​​​​নিয়ে ​​​​​​​এত ক্যালোরব্যালোরের ​​​​​​​আছে​​​​​​​টা কী?
     


    সিস্টেমে দুটো ​​​​​​​চেম্বার বা হাউস ​​​​​​​আছে (মোট ৫৩৫ সিট) :
    -- সেনেট (১০০) : আপার হাউস/চেম্বার, এর সদস্যদের বলা হয় সেনেটর..
    -- হাউস ​​​​​​​অফ ​​​​​​​রিপ্রেজেন্টেটিভস (৪৩৫) : লোয়ার হাউস/চেম্বার, অনেকে সংক্ষেপে হাউস বলেন, এর সদস্যদের বলা হয় - রিপ্রেজেন্টেটিভ বা কংগ্রেসম্যান(/ওম্যান) বা মেম্বার অফ কংগ্রেস ...

    সেনেটে মোট ​​​​​​​১০০টা সিট ... প্রত্যেক ​​​​​​​রাজ্য ​​​​​​​থেকে ​​​​​​​২টো করে, ৫০টা ​​​​​​​রাজ্য থেকে ১০০টা ... সেনেটরদের মেয়াদ ৬ বছরের ... বার বার জিতে আসার কোনো লিমিট নেই ... যেমন, ওয়েস্ট ​​​​​​​ভার্জিনিয়ার ​​​​​​​সেনেটর রবার্ট ​​​​​​​বার্ড ​​​​​​​৫১ ​​​​​​​বছর সেনেটর ​​​​​​​ছিলেন (৯ ​​​​​​​বার ​​​​​​​ভোটে ​​​​​​​জিতেছিলেন) ... সব সেনেট সিটের (১০০) একসঙ্গে ​​​​​​​কোনো ​​​​​​​ভোট ​​​​​​​হয় ​​​​​​​না ... যখন ​​​​​​​কোনো ​​​​​​​সেনেট পদ ​​​​​​​খালি ​​​​​​​হয় ​​​​​​​(পদত্যাগ, মৃত্যু বা মেয়াদ শেষ..) হয় তখন সেখানে নির্বাচন হয় .. যেমন এবারে ৩৫টি সেনেট পদে নির্বাচন হচ্ছে ...

    হাউসে মোট ৪৩৫টা সিট ... লোকসংখ্যা অনুযায়ী বিভিন্ন রাজ্যে থেকে বিভিন্ন সংখ্যার সিট ... যেমন, ক্যালিফোর্নিয়াতে ৫২টি, আবার আলাস্কা বা নর্থ ড্যাকোটাতে ১টা করে সিট ... এর সদস্যদের মেয়াদ ২ বছরের ... এখানেও বার বার জিতে আসার কোনো লিমিট নেই ... হাউসের সমস্ত সিটের (৪৩৫) একসঙ্গে ভোট হয় প্রতি ২ বছর অন্তর ...

    তাহলে দেখা যাচ্ছে
    - প্রত্যেক দুবছর অন্তর হাউসে সমস্ত সিটে (৪৩৫) এবং সেনেটের খালি(/এলিজিবল) সিটে ভোট হয় ...
    - প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় প্রতি চার বছর অন্তর - তখন দুই হাউসের ৫৩৫টি সিট মিলিয়ে দেখা হয় কোন পার্টি বেশি সিট পেল ...
    - প্রেসিডেন্টের চার বছরের মেয়াদের মধ্যিখানে ২ বছর পরে যে ইলেকশনটি হয় তাকে বলে মিডটার্ম (ইন দ্য মিডল অফ দ্য ফোর ইয়ার টার্ম অফ এ প্রেসিডেন্ট) ..

    এটি গুরুত্বপূর্ণ কেন?

    যদিও প্রেসিডেন্ট চার বছরের জন্য নির্বাচিত হন, কিন্তু দুবছরের মাথায় মিডটার্ম ইলেকশনের ফলাফলে ব্যালান্স অফ পাওয়ার ঘেঁটে যেতে পারে ... যেমন, ২০২৪ সালে ভোটে যখন ট্রাম্প (তথা রিপাবলিকানরা) ভোটে যেতেন তখন সেনেট এবং হাউস দু জায়গাতেই রিপাবলিকানদের মেজরিটি ছিল ... যদি এই মিডটার্মে ফলাফল অন্যরকম হয় তখন রিবাপলিকানরা মেজরিটি হারাতে পারেন (যদিও তাদের প্রেসিডেন্ট পদে থাকবেন).. সেক্ষেত্রে প্রেসিডেন্ট তার সমস্ত সিদ্ধান্তে নির্বাচিত প্রতিনিধিদের থেকে সংখ্যাগরিষ্ঠ সমর্থন নাও পেতে পারেন ... প্রেসিডেন্টের ক্ষমতা সংকুচিত হতে পারে ...

    তো, এই হল গিয়ে ইউএস মিডটার্ম ইলেকশনের গপ্পো ..

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Джошита | ০৪ নভেম্বর ২০২৬ ০৩:২০743742
  • এটা দিয়ে সার্চ করে ইউটিউবে কিছু জিনিস পেলাম। যেমন এটা বাংলায়
     
    মানে এগুলো নতুন করে কেন শেখানো হচ্ছে সেটা একটা পয়েন্ট।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন।