এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  অপার বাংলা

  • বহুরূপে সম্মুখে জামাত

    ড. মাহমুদ হাসান (টিপু)
    অপার বাংলা | ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৭ বার পঠিত
  • পর্ব ১ | পর্ব ২
    সেই ২০১৮ সাল থেকে একই গ্রুপের ছেলেরা কখনো পাঠচক্র, কখনো ছাত্রশক্তি, কখনো নাগরিক কমিটি, কখনো নাগরিক পার্টি নাম দিয়ে, কোটা আন্দোলন নামে আওয়ামীলীগ সরকারের পতনের জন্য জামাত ও ইউনুসের সাথে মিলে অবশেষে ২০২৪ সালে সফল হয়েছিল।

    এই ছেলেগুলো একেকটা বাটপার না হয়ে সুস্থ্ ধারার রাজনীতি করলে তাদের জন্য লাভ হতো, রাজনীতিতে দীর্ঘকাল থাকতে পারতো। এই সুস্থ্ পথে তো তারা যাবে না সেটা শুরুতেই বোঝা গিয়েছিল। তখনই দেশের টাকা ও সম্পদ চুরির মহোৎসবে নেমেছে এবং তাদের আল্টিমেট জায়গা জামাত-শিবিরের সাথে মিলে যাওয়া সেটাও হয়েছে। তবে একটাই ব্যাপার হলো সেটা হচ্ছে এই ছেলেগুলো ভাগারে মারা পড়বে। এরা কারা এবং কেন ভাগারে মারা পড়বে আসুন আমার অবজারভেশনে দেখাই:
    _

    নাহিদ ইসলাম:

    জামাত-শিবিরের গ্রুমড এবং একটিভ কর্মী। যে কারণে জামাত আমিরকে তার সর্বাধিনায়ক মানে। প্রমাণ দিয়েছি অনেকবার। উপদেষ্টা থেকে পদত্যাগ করার পর তার ব্যাংক একাউন্টে ১০ হাজার টাকা ছিল একটা ফালতু যুক্তি দেওয়ার পর "পরামর্শক" হিসেবে লাখ টাকার বেশি ইনকাম দেখিয়ে চুরি করা টাকার একটা অংশ নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছে। নাহিদের বাবা স্কুল শিক্ষক হয়ে স্কুলের ছাত্রীকে যৌন হয়রানী করেছে এবং ছেলের ক্ষমতার অপব্যবহার করেছে।

    আসিফ মাহমুদ:

    নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত উপদেষ্টা থেকে শুধু দেশের টাকা চুরিই করে গেছে। এক পত্রিকায় দেখলাম তার মোট চুরির ও পাচারের টাকার পরিমাণ ১১ হাজার কোটি টাকা। প্রথমে নির্বাচনের সিদ্ধান্ত নিলেও টাকার ট্রেইল ধরা পড়ে যাওয়ার আশংকায় নির্বাচন করার সিদ্ধান্ত থেকে ফিরে আসে। ঠিক একই কারণে উপদেষ্টা হয়েও সে ট্যাক্স ফাইলও করে নাই। আসিফের ক্ষমতা দেখিয়ে কুমিল্লার এক স্কুল শিক্ষক বাবাও দূর্নীতিগ্রস্ত ও ক্রিমিনাল হয়েছে। জোড়া খুন এবং হিন্দু নারী সহকর্মীকে ভয়ংকর যৌন নির্যাতনে প্রত্যক্ষভাবে জড়িত। এসব নিয়েও লিখেছি অনেকবার।

    হান্নান মাসুদ:

    নোয়াখালির হাতিয়া উপজেলার এক গ্রামের আওবচেয়ে গরীব ও সবচেয়ে ভাঙ্গা বাড়ির এবং রিটায়ারমেন্টের টাকা না পাওয়া মাদ্রাসা শিক্ষক ও লোকাল জামায়াত নেতা (হান্নানের আপন মামা যে জামাতের নেতা, সে কনফার্ম করেছে) বাবার শিবির ছেলে দেড় বছরে বাড়ির সবচেয়ে বড় বাড়ি ও তিনটা পুকুরের মালিক বনে যাওয়া ছেলে হান্নান মাসুদ, যাকে বন্দর মাসুদ নামে লোকজন ডাকে, তার নির্বাচনী হলফনামায় প্রায় ১ কোটি টাকার মালিক বনে গিয়েছে। আন্দোলনের সময় ধারকর্জ করে চলা বেকার হান্নান কিভাবে এতো বৈভবশালী হলো সেই প্রশ্ন করলে টিউশনি করে ৭০ হাজার টাকা কামাতো বলে ভুজুংভাজুং বুঝ দিয়েছে মানুষকে। এই ছেলে তার টাকা চুরি কখনো লুকাতে পারে নাই।

    মাহফুজ আলম:

    তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়তে আসা ছাত্র শিবিরের নেতা মাহফুজ আলম আগাগোড়া একজন জঙ্গী মানসিকতার। ঢাবিতে পড়তে আসার পর দলীয় সিদ্ধান্তেই বাম ঘড়ানার ছেলেমেয়েদের সাথে মিশে যায় এবং নিজেকে ফরহাদ মজহার গ্রুপের পাঠচক্র ও লাইব্রেরী কেন্দ্রিক পড়ুয়াদের সাথে শখ্যতা গড়ে তুলে। ফলে তার অতীত শিবিরীয় পরিচয় ঢেকে যায়। উপদেষ্টা থাকাকালীন তার শিক্ষক আসিফ নজরুলের সাথে মিলে বদলী বানিজ্য করে কয়েকশ কোটি টাকা লুট করে। উপদেষ্টা থেকে পদত্যাগ করার পর নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে তার গুরু ছোটন গ্যাং এর সদস্যদের পরামর্শে আসিফ মাহমুদের মতোই নির্বাচন থেকে পিছিয়ে আসলেও ছোট ভাই মাহবুব আলমকে, যাকে দিয়ে বিদেশে টাকা পাচার করতো, এনসিপি তথা জামাত জোটের হয়ে নির্বাচনে দাঁড় করিয়েছে।

    হাসনাত আব্দুল্লাহ:

    শুরুতে এই ছেলেকে রিড করতে আমার ভুল হয়েছিল। মনে করেছিলাম সে আসলেই ছাত্রলীগ করতো এবং আন্দোলনে জড়িয়ে পড়ার কারণে পিঠ বাঁচাতে আসিফ, নাহিদদের সাথে মিশেছে। কিন্তু পরে বুঝলাম এই ছেলে শিবিরের জঙ্গী গ্রুপের সদস্য যে ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল। তার বিরুদ্ধে টাকা চুরির বা পাচারের কথা ঐভাবে না আসলেও বদলী বানিজ্যের একটা বড় অংশ সে পেত। সে তিনদিন আগে এক বক্তব্যে বলেছিল যে তারা চুরি করবে, মব করবে, কিন্তু মিডিয়া ও প্রশাসন তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না।

    সার্জিস আলম:

    সার্জিস আলম ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের এলাকার জুনিয়র। সেই হিসেবে সে ছাত্রলীগের হল কমিটির নেতা হয়েছিল। সার্জিসের বাবা লোকাল আওয়ামীলীগের বড় নেতা। আন্দোলনের সময় হলে ছাত্রলীগের হাতে মাইর খাওয়ার পর সে লাইমলাইটে আসে এবং কোটা আন্দোলনে বেশি জড়িয়ে পড়ে। আন্দোলনের সময় সে একাধিক ভিডিওতে বলেছে যে তার পকেটে মানিব্যাগ পর্যন্ত নাই এমন নি:স্ব। ঈদে বাড়ি যাওয়ার জন্য অনেক যুদ্ধ করে ট্রেনে সিট পায়, কখনো কখনো টাকার অভাবে দাঁড়িয়ে পঞ্চগর যেত। জাতীয় নাগরিক পার্টি গঠনের পর থেকেই সে এলাকায় শত শত গাড়ি নিয়ে শোডাউন দেওয়ার পর জিজ্ঞেস করা হলে জানায় যে সে নাকি জমিদারের নাতি। আওয়ামীলীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে ভারতে পাঠানোর জন্য নাকি ১০০ কোটি টাকা নিয়েছে সার্জিস ও তার টিম।

    নাসিরুদ্দিন পাটোয়ারী:

    ছাত্রশিবির থেকে ছাত্র ফেডারেশন থেকে জামাতের বি টিম এবি পার্টি থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টিতে আপাত থিতু হওয়া নাসিরের বাবা মা দুইজনেই লোকাল জামাতের রুকন। মাহফুজ আলমের মতো সেও জামাতের দলীয় সিদ্ধান্ত অনুসারে বাম সংগঠন ছাত্র ফেডারেশনে যোগ দেয়। তার ছ্যাচ্রামি এবং যৌন হয়রানির অভিযোগের কারণে ছাত্র ফেডারেশন তাকে বের করে দেয় এবং পরে সে তার রুটে ফেরত যায়। নাসিররুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধেও টাকা পাচারের অভিযোগ থাকলেও এখন পর্যন্ত সামনে তেমন কিছু আসে নাই।

    আখতার হোসেন:

    মাহফুজ আলমের বন্ধু। মাদ্রাসা থেকেই ছাত্র শিবিরের কর্মী। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ, সেহেতু সে সামাজিক আন্দোলন শুরু করে এবং এতে মাহফুজসহ বর্তমান নেতার বেশিরভাগ যোগ দেয়। মাহফুজ ও আসিফ নজরুলের সাথে মিলে বদলী বানিজ্য করে কোটি কোটি টাকা কামিয়েছে।

    ___

    #tipudailymeal
    #BangladeshElection2026 #Bangladesh #BangladeshPolitics #JamatShibir #NCPBangladesh
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    পর্ব ১ | পর্ব ২
  • অপার বাংলা | ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন