এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৩ মার্চ ২০২৬ ০৯:১০739372
  • এই সিনেমাগুলো আমিও দেখিনি। কিন্তু আমার অনেকদিনের একটা আক্ষেপ আছে। দেখুন, ওয়ার মুভি তো সারা পৃথিবী জুড়েই বানানো হয়, হলিউড, য়ুরোপ, সোভিয়েত ইউনিয়নে তো সিভিল ওয়ার, দুই বিশ্বযুদ্ধ, কোল্ড ওয়ার, স্পেশাল অপস নিয়ে সিনেমা বানিয়ে বানিয়ে ভুট্টিনাশ করে দিল। কিন্তু আমাদের বলিউডে কেন একটাও গানস অফ নাভারোন বা লরেন্স অফ অ্যারাবিয়া বা ব্রিজ অন দ্য রিভার কোয়াই বানাতে পারে না? অথচ মেটিরিয়াল তো আমাদেরও কম নেই! আমাদের পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, ইন্দো-চীন বর্ডার আছে, শ্রীলংকা আছে, মিয়ানমার আছে, চাইকি টিবেটও আছে। আর আছে এমআই ৬, আইএসআই আর র, আর সবার ওপর পরম সত্য সিআইয়ে তো আছেই। কিন্তু এমনকি একটাও ভালো সিনেমা নেই। মানে আমার ​​​​​​​জানার ​​​​​​​মধ্যে ​​​​​​​অন্তত ​​​​​​​নেই।
  • Anirban M | ২৩ মার্চ ২০২৬ ১০:৪৪739374
  • যদুবাবু, কন্ট্রোল গ্রুপ নেই কিন্তু। যুদ্ধ বাদী বা হিন্দুত্ব বাদী নয় এমন অনেক ছবিই কিন্ত হাজার কোটি টাকা কমিয়েছে। তার কিছু দক্ষিণের (কান্তারা বা RRR) কিন্তু হিন্দি ছবিও আছে। যেমন সাইয়ারা। আমি সাইয়ারা দেখেছি। বেশ ভালো বানিয়েছে। RRR শুরু করে চালাতে পারি নি। সুতরাং কন্ট্রোল গ্রুপে কত ছবি হিট করছে সেই তুলনা জরুরি।
  • Manali Moulik | ২৩ মার্চ ২০২৬ ১২:৫২739376
  • ধুরন্ধর: দ‍্য রিভেঞ্জ বেশ ডিমনিটাইজেশনের একখানা সন্তোষজনক ব‍্যাখ‍্যা দিয়েছে।
  • যদুবাবু | ২৩ মার্চ ২০২৬ ১৩:৩৮739377
  • অমিতাভদা: থ্যাংক ইউ।
     
    ডিসি: চলে আসুন। আমরা একসাথে বসে শারুকখানের ব্যান্ডেজ ভূত দেখবো।
     
    অনির্বাণদা: হ্যাঁ, একেবারেই। প্রপারলি করতে গেলে তো এরকম একটা সাবসেট দেখলে হবে না। আইডিয়ালি, আগে পিছে বেশ লম্বা সময় জুড়ে একটা প্যানেল ডেটা বানাতে পারলে ঠিকঠাক কিছু হয়। কিন্তু কী আর হবে? এরপর বনে আর মোষ থাকবে না।
     
    মানালি: আমার বিন্দুমাত্র আগ্রহ নেই বলিউডি ব্যাখ্যায়। তবে আপনি সন্তুষ্ট এটা খুবই আনন্দের কথা।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ মার্চ ২০২৬ ১৫:২৯739379
  •  
    ধুরন্ধর থেকে ইতিহাস শিখতে বসলে তো মুশকিল। ধুরন্ধর রিভেঞ্জ বলে যে সিনেমার নামে গেরুয়া টিন্টের প্রচার চিত্র প্রকাশ করা হয়েছে, তাতে যেসব ক্রিমিনাল কে হত্যা করা বিজেপি সরকারের মাস্টার স্ট্রোক বলে দেখানো হয়েছে, বাস্তব দেখা যাচ্ছে অনেক্টাই ভিন্ন, সেসব ক্রিমিনাল উনিজির সরকার আসার আগেই অনেকে ফৌত হয়ে গেছে। একজনকে দেখানো হয়েছে ডিমনির সময় মারা হয়েছে, বাস্তবে দেখা গেল সে মারা গেছে এই তেইশ সালে।
     
    চ্যাডসরা একদিকে বলছে এই সিনেমাতে ভারতের ইতিহাসের অচেনা দিক তুলে ধরেছে, দেখিয়ে দিয়েছে ভারত কেন সুপার পাওয়ার, ভারতের স্লিপার সেল এজেন্টরা কীভাবে পাকিস্তানের রাজনীতি ঘুরিয়ে দিয়েছে তার বাস্তব চিত্র দেখিয়েছে, আবার অন্যদিকে যেই সিনেমার টাইমলাইন এর মেজর মেজর ভুল গুলো দেখানো হ্য় (আসলে সিনেমাটা এমনই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ঘটনাকে একসাথে জোর করে বেঁধে বানানো যে টাইমলাইন্টা না ম্যাচ করলে সিনেমাটাই ভেঙে যায়, অর্থহীন হয়ে যায়) তখন তারা বলে আরে এটা তো এন্টারটেনমেন্ট এর জন্য সিনেমা, সিরিয়াসলি নেওয়ার কি আছে। চার ঘণ্টার সিনেমার মধ্যে দেড় ঘণ্টা বিজেপির এড, আর বাকি আড়াই ঘণ্টাও নেহাতই অখদ্দে মার্কা হয়েছে। আসলে ধুরন্ধর প্রথম পার্ট টাই তবু কিছু পাতে দেওয়ার মতো হয়েছিল, ওখানেই ওদের যা যা বলার ছিল বলা হয়ে গেছিল। এখন জোর করে ব্যাকস্টোরি বানিয়ে, রক্তসিন্ধু বইয়ে, বোরিং একখান জিনিস বানালে তাকে ইতিহাস বা সিনেমা কোনোটাই ধরা যাবেনা।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ মার্চ ২০২৬ ১৫:৩৩739380
  • একজন বলেছে তারান্টিনো তো ইনগ্লোরিয়াস বাস্টার্ডস সিনেমায় হিটলারকে সিনেমা হল এর মধ্যে পুড়িয়ে মেরেছে কই তখন তো বলনি ইতিহাস বিকৃতি।
     
    আরে তারান্তিনো তো হোয়াট ইফ ফিল্ম বানিয়েছে, আদিত্য ধরের মতো তো বলেনি যে ইতিহাসের অজানা অধ্যায় বানাচ্ছি। আজ পাঠান সিনেমায় কেউ ইতিহাসের খুঁত ধরতে বসেনি, কারণ পাঠান কখনই বলেনি এটা ভারতের ইতিহাস নিয়ে সিনেমা।
  • b | 14.*.*.* | ২৩ মার্চ ২০২৬ ১৫:৪০739381
  • মুখ্যমন্ত্রী হিবিশ (কাস রোজা-সাইনেসিস ) বলেছেন ধুরন্ধরের রেভেনু দেখে বোঝা যাচ্ছে বিজেপি আসবেই। কেউ ঠেকায়ে রাখতে পারবে না।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৩ মার্চ ২০২৬ ১৫:৪২739382
  • আপনারা যে এই সিনেমাগুলো দেখেছেন, তাতেই আমি অবাক হয়ে যাচ্ছি ঃ-)দেখার মতো সিনেমা কি কম পড়িয়াছে?
  • Manali Moulik | ২৩ মার্চ ২০২৬ ১৭:১৯739383
  • বলেন কী! Already ১০০ কোটির বিজনেস কামিয়ে নিয়েছে এরা। হ‍্যাঁ বলতে পারেন, সে তো ছব্বাও করেছে ! কিন্তু চাড্ডিগণের এতে ডিমনির ব‍্যাখ‍্যা, আমাদের তীক্ষ্ণ বুদ্ধি উনিজীর ষ্ট্র‍্যাটেজিগত বিশ্লেষণ দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। রিসেন্টলি ইন্সটায় সুহোত্র মুখার্জীর ষ্ট‍্যাটাসে ধ্রুব রাঠীর এসম্পর্কে একটা বক্তব‍্য দেখলাম। খুবই রেলেভেন্ট।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ মার্চ ২০২৬ ২০:৫৫739387
  • ধুরন্ধর প্রথম সিনেমাটা দেখেছি, খামচে খামচে। কিসের এত হাইপ বোঝার জন্য। দ্বিতীয়টা দেখার রিস্ক নিইনি। আশপাশের চেনাশোনা যারা দেখেছে তাদের থেকেই শুনলাম।
  • albert banerjee | ২৫ মার্চ ২০২৬ ০৯:০৫739424
  • dc | 2402:e280:2141:1e8:8037:1ccf:f14e:***:*** | ২৩ মার্চ ২০২৬ ১৫:৪২৭৩৯৩৮ সেকেন্ড করলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন