পশ্চিমবঙ্গের ২০২৬ এর বিধানসভার ভোটের প্রথম দফার ভোটদানের হার বিষয়ক কিছু আলোচনা। ... ...
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনীর ফলে বাদ যাওয়া ভোটারের সংখ্যার প্যাটার্ন বিষয়ে (আরো) দু-চার কথা। মূলতঃ দু-দফায় বিভিন্ন বিধানসভা আসনে বাদ যাওয়া নামের সংখ্যার সঙ্গে ওই সব আসনে জনগোষ্টীগত বিন্যাসের কোন সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখার একটি প্রয়াস। ... ...
এই লেখায় কিছু পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে দেখার চেষ্টা করেছি ভোটার তালিকার নিবিড় সংশোধনীর কারণে কোন ধরনের বিধানসভা আসনে নাম বাদ যাওয়ার সম্ভাবনা বেশি। ... ...
কিছুদিন আগে গুরুচন্ডালিতে একটি লেখা লিখেছিলাম পশ্চিমবঙ্গে শিক্ষা, জীবিকা এবং আয়ের আন্তঃসম্পর্ক নিয়ে। কিন্তু সে লেখা ছিল শুধুই পশ্চিমবঙ্গ নিয়ে। বর্তমান লেখাও একই বিষয়ে। কিন্তু এখানে আমি পশ্চিমবঙ্গের পরিস্থিতির তুলনা করলাম সর্বভারতীয় পরিস্থিতির সঙ্গে। ... ...
আমি এই প্রবন্ধে মূলত দুটো প্রশ্নের উত্তর খুঁজেছিঃ এক, পশ্চিমবঙ্গের মানুষ কী ধরনের পেশা এবং শিল্পে যুক্ত এবং দুই, পশ্চিমবঙ্গে কী ধরনের শিক্ষা থাকলে গড়ে কীরকম আয় করা যায়। আমার কাজটি ২০২৩ এর পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের ওপর নির্ভরশীল। এবার বলি যে প্রশ্নের উত্তর এই প্রবন্ধে খুঁজতে যাওয়া বৃথা তা হল পশ্চিমবঙ্গের এই প্যাটার্ন সাম্প্রতিক না বরাবর ছিল এবং এই প্যাটার্ন কি শুধু পশ্চিমবঙ্গের না অন্য রাজ্যেও দেখা যায়? এই দুটি প্রশ্নের উত্তরই জরুরি এবং তা দেওয়া সম্ভব। কিন্তু এই প্রবন্ধে তা দেওয়ার চেষ্টা করা হয় নি। ... ...
একটি গল্প, যা লিখেছিলাম প্রায় আট বছর আগে এবং প্রকাশিতও হয়ে গেছে চিন্তা পত্রিকা্য় বেশ কিছু বছর আগে, আমার ব্লগে রাখলাম গুরুর পাঠকদের জন্য। ... ...
এই লেখাটি ২০২৫ এ, শব্দ পত্রিকার শারদীয় উৎসব সংখ্যার জন্য লিখেছিলাম। গুরুতে আমার পাঠকদের জন্য আমার ব্লগে রাখলাম। ... ...
কিছুদিন আগে আমার ব্লগে "ম্যাক্স ওয়েবার, প্রোটেস্ট্যান্ট নৈতিকতা এবং অ্যাড্যাম স্মিথ" শীর্ষক লেখা পোস্ট করেছিলাম। সেটি পড়ে পাঠকরা কিছু প্রশ্ন করেছিলেন। এখানে তার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। ... ...
এই প্রবন্ধটি লিখেছিলাম অ্যাডাম স্মিথকে নিয়ে একটি প্রবন্ধ সংকলনের জন্য। সম্ভবত সেটি আর বেরোবে না। লিখতে বেশ কিছুটা পরিশ্রমই হয়েছিল। অথচ লেখার পরে কেউ পড়বে না এটা মেনে নেওয়া যেকোন লেখকের পক্ষেই কষ্টকর। তাই নিজের ব্লগেই দিয়ে দিলাম। বিষয়বস্তুটি এমন যে বেশি লোকের আগ্রহ থাকার কথা না। তবুও যদি কেউ পড়েন ভালো লাগবে। ... ...
যদুবাবু একটি চমৎকার লেখা লিখেছেন গুরুচন্ডালির বুলবুলভাজা বিভাগে। না পড়ে থাকলে অবশ্যই পড়ে দেখুন। লিঙ্ক এইখানেঃ, লেখাটি পড়ে ভাবলাম লেখাতে অনুল্লেখিত দু-একটি বিষয়ের ওপর আলো ফেলার চেষ্টা করা যেতে পারে। ... ...