এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  খবর  খবর্নয়

  • (জয়)শ্রীরাম পুর?

    পৌলমী ঘোষ
    খবর | খবর্নয় | ০৪ এপ্রিল ২০২৩ | ২৬৩৫ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • ৩০ তারিখ রাম নবমী ছিল, তার আগে বাসন্তী পুজো। কিন্তু ২০১৪ সালে স্বাধীনতার পর থেকে শ্রীরামপুরের ট্রেন চলাচলে সকল দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। তাই বাসন্তীকে শ্রীরামপুরে কেউ ভালোবাসে না আর এখন। সকলে হনুমানের ফ্যান, মোড়ে মোড়ে রামের সে কী সুস্বাদু ভজন আহা। বিশেষণ ভুল হলেও তাতে কি যায় আসে?

    এই শ্রীরামপুরের নাম ছিল ফ্রেডরিক নগর একসময়, ড্যানিশ কলোনী। তার পরবর্তীর কথা খুব শোনা না গেলেও গোস্বামী বংশের রাজাদের আমলে কীভাবে রামসীতার মন্দিরের নাম নিয়ে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে ওঠা এ শহর। নবজাগরণের প্রাক্কালে শ্রীরামপুর মিশন ও বাঙালির রাম, মানে রামমোহন গঙ্গাসাগরে শিশু বিসর্জন নিষিদ্ধ করেন উইলিয়াম কেরির সহযোগিতায়। বাংলা মুদ্রণাক্ষরের স্রষ্টা পঞ্চানন কর্মকার থাকতেন এই শ্রীরামপুরে। তাঁর অবদান কিন্তু এ শহর মনে রাখেনি। শ্রীরামপুর মিশন, মিশন চার্চ, মিশন গার্লস স্কুল, জননগর চার্চ, কলকাতার এশিয়াটিক সোসাইটি আর এগ্রিহর্টিকালচারাল সোসাইটি ইত্যাদির সম্পর্ক ও শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতা শ্রীরামপুর-ত্রয়ী শুধুই ইতিহাস। তারপর কংগ্রেস-সিপিআই(এম) আমলের খুনোখুনির কথাও অজানা নয়। কিছু অঞ্চল তখন অন্ধকারে। তাতে আলোর প্রতিশ্রুতি দিয়ে গয়ে উঠলো নতুন সরকার। তারপর বদলালো বিন্যাস, কী করে তা কারো জানা নেই। গঙ্গার পাড় ও জি টি রোড ধরে ত্রিপলের ঘর বাড়লো। সেখানকার বাস্তুতন্ত্র বদলাবে স্বাভাবিক। জুটমিল কিংবা সুতোকল সবেই পরিবর্তন দোরগোড়ায় এসে ঠেকলো। কীভাবে হঠাৎ করে শিং গজিয়ে ওঠে মাথায়। তারপর আর কে আটকায়? কী দুর্দান্ত সে বেগ। এখন মাহেশে বৃষ্টির রাতে রথের মেলা থেকে ফিরলে রাধারাণীর বাড়ি ফেরা নিশ্চিত মনে হয় না। খটির বাজারে বড়ো করে গেট করা আছে তারপর থেকে রিষড়া অবধি বাংলার বাইরে। সে পথের মাঝে একটুকরো বাঙালি হলো রামকৃষ্ণ আশ্রম। যেই অঞ্চলে রাম নবমীর মিছিল জুড়ে উত্তেজনা, হেডলাইন হতে পারতো শিখরে শ্রীরামপুর। যাগগে, পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা রামমন্দিরে সমস্যা ছিল না বাঙালি পুজো করে যেত দুবেলা। এখন সেখানে অন্য ভাষার নামাবলী পরিহিত পন্ডিত (রবিশঙ্কর নয়)।

    পুজো করে, কপালে কমলা টিপ পরিয়ে ব্যাবসা করে। যদিও সে কাজ বাঙালিও করতে পারতো, কিন্তু পারে না কেন জানা নেই। আপগ্রেড তো তাই বক্সে "ওম জ্যায় জাগদীশ" বলে ডাকে, জগদীশ চন্দ্র বসু ওভাবেই গাছকে ডেকেছিলেন কিনা জানিনা। গত দুদিন কিছু বাম নামক লোক রামকে এভাবেই ডেকেছে,আবার কিছু জয় বাংলা বলা মাটির দল "জে শী রাম" বলে। স্তম্ভিত হবার কারণ দেখিনা। চারদিকে বাইরে থেকে ব্যাবসার আমদানি, প্রচুর পুঁজি চকচকে শপিং মল যেখানে বাংলাটা ক্লাসে আসে না, তাই হিন্দিই চলে। সবাই ইউপিএসসি দেওয়ানোর কম্পিটিশনে সি বি এস সি বোর্ড। তাই বিখ্যাত আকনা গার্লস স্কুলকেও আপগ্রেড হয়ে নিজের বোর্ডের ইংলিশ ভার্সন রাখতে হয়েছে। বল্লভপুর স্কুল এখন রূপকথাই, কারণ ছাত্রের অভাবে এই স্কুল এখন হিন্দি মিডিয়াম।এরই মাঝে রসদ যোগান বাঙালি প্রমোটারগণ, পুরোনো যা কিছু ছিল তা আজ ভারতীয় কলোনী। বাড়ির নেমপ্লেট খসলেই তারা ঢুঁ মেরে যান। জাতির থেকে বড়ো ভারতীয়দের এ দু'দিনে কষ্ট অনেক হয়েছে সংস্কৃতি হারানোর। নাকি মাটি হারানোর বেদনা, বোঝা যায়না। বাবাদের মুখে শোনা কংগ্রেস আমলের খুন, বোমাবাজির শব্দ এ প্রজন্মের দেখা হয়নি। সেই অভিজ্ঞতা দিয়েছে গত দুদিন। ফাঁকা মাহেশ অঞ্চল, ৯টার পর টোটোরাও পাততাড়ি গুটিয়েছে। জি টি রোড ধরে দেখা হনুমানের পতাকার মেলা, তরোয়াল পাথর জোগান দেওয়া, কটূক্তির ধ্বনি, মাদারজান খিস্তি ইত্যাদি অবাক করে। কিন্তু দুদিন আগে লাড্ডু থেকে খিচুড়ি লুচি বিলি করে রামের নামে এই সন্ত্রাসকে আগলে নিয়েছে এ শহর। ব্রাহ্মণ পাড়ার লোকজন যারা জাতি ধর্ম নির্বিশেষে দুর্গাপুজো করতো, সেখানে মুসলমানকে অনেকে বাঙালি ভাবতে পারে না আজ। গঙ্গার পাড়ে ত্রিপলগুলো কাঁচা বাড়িতে পরিণত হয়েছে, আর সন্ধ্যার ভজনের ভাষা বদলে সন্তোষী মাইয়া ঠাঁই নিয়েছে। শুধু ডেনমার্ক ট্যাভেন ড্যানিশ হয়ে রয়ে গেলেও তার আশপাশের অন্ধকারটা গোটা শহরকে গ্রাস করার জন্য যথেষ্ট।হিন্দু-প্রধান বা মুসলিম-প্রধান পাড়াগুলোয় কি বদলায়নি কিছুই? হ্যাঁ বদলেছে। এখন সব দল-ই ভোটের দেওয়াল তাদের ভাষায় লেখে, তাদের ভাষায় বলে।

    ইমাম থেকে পুরোহিত-ভাতা সব ই হয়। তবে শুধু বাঙালি হলে তার জন্য তেনাদের ছাতা না ধরলে চলে। হাজার হোক তেনারা বেশি বাঙালি তো!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • খবর | ০৪ এপ্রিল ২০২৩ | ২৬৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পারমিতা | ০৪ এপ্রিল ২০২৩ ২০:৫৫518264
  • বাইরে থেকে আমরা অনেককিছু বলতে পারি পায়ে পেরেক বিঁধলে তবেই এই অনুভূতি আসে।
  • Sobuj Chatterjee | ০৪ এপ্রিল ২০২৩ ২২:১৩518268
  • 'খটির বাজারে বড়ো করে গেট করা আছে তারপর থেকে রিষড়া অবধি বাংলার বাইরে। সে পথের মাঝে একটুকরো বাঙালি হলো রামকৃষ্ণ আশ্রম। "
     
    - এ যে কত নিদারুণ পর্যবেক্ষণ তা মেন লাইনের লোকাল ট্রেনে চাপলে তার উত্তাপ পাওয়া যায়। নিজভূমে পরবাস মনে হয়। এতো একদিনে হয়নি এই ফ্রাঙ্কেনস্টাইন। ভোটের রাজনীতির কি নির্মম পরিহাস। আর কত নীচে নামবো আমরা!
     
    ভীষণ ভীষণ প্রাসঙ্গিক লেখা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন।