Sobuj Chatterjee
গ্রাহক হন
১) 'শিল্লকে যে ভালোবেসেছে তার বার্ধক্য নেই'কোনো নারী তাকে প্রকৃত ভালবাসে না! তবুও রজনী ফিরে ফিরে আসে সাজঘরের একান্তেই- 'নানা রঙের দিন' কি আর ফিরবে না? ২) তোমাকে না-ভালোবাসা টা অভ্যাসে পরিণত হয়েছে। এখন আর কোনো অসুবিধা হয় না। পাশা খেলতে খেলতে কখন যে পাঞ্চালিকে হারিয়েছে-ধর্ম নিজেই জানে না! এখন আর কোনো অসুবিধা হয়না।অভ্যাস হয়ে গেছে!! ৩) হাজার টুকরো হীরেরা গিয়েছে খসেকত রতি আর কত ভারী তার হিসেব তারার দেশে। দেহের রক্তে বাণ ডেকেছিল মনের অঙ্গন ছেড়েহাতড়ে বেড়াই ধ্রুব সত্যকে ভীষণ অন্ধকারে। ... ...
'নক্ষত্রের আলোয়' 'ফিরে এসো চাকা' -সৃষ্টি গনিতে ঢাকা ;তোমার তন্ত্রগায়ত্রী মন্ত্রমধ্যে হাংরি থাকাবিষন্ন তুমি একা। ... ...
১) ও আমার বংশীবদন গো- তোমার সাধের বাঁশি কার হাতে থুইয়া গেলা গো! অহন কংস বাজায় বেসুরো বাঁশি, সঙ্গত করে লক্ষ কাঁসি- তোমার দেখা নাই হে প্রডু,তোমার দেখা নাই!!২)শোন্ শোন্ গুলবাজ জিনিসের দাম আজ আকাশ ছুঁয়েছে আজ, বাহ্ রে বাহ্,বলে যাঃ,বলে যাঃ...তবু বৃদ্ধি! দুর্বুদ্ধি ! কভু শুদ্ধি হবে নাহ্ ... !!! ৩)ভরসা আমার শ্যামাচরণতোমার ছলে ভোলা স্বভাব আমার,অভাবেতেই স্বর্গে গমন! ভরসা আমার শ্যামাচরণআচ্ছে দিন আসবে আর খুলবে ভাই জোর বরাতআপনা হাত জগন্নাথকরবে ভাই বাজিমাত...।হরিবোল...! আহা মরি মরি, যত রকম চুরি, সর্বস্বান্ত করি দেশ .. ভাগ পাবে তারা,ধামা ধরা যারা, সব হবে মন্ত্রী-আমিই ষড়যন্ত্রী.. . হাঃ হাঃ হাঃ। ঋণ স্বীকার: গীতিকার শ্যামল গুপ্তের লেখা অবলম্বনে। ... ...
শর্বরী প্রভাতকে ডেকে ডেকে চলে গেছে অনেকক্ষন। প্রভাতের গাঢ় ঘুম ভাঙ্গে নি। খানিক পরেই দিবাকর এসে হাজির, তখন প্রভাত চোখ রগড়াতে রগড়াতে বিব্রত ও অপ্রস্তুত। আকাশ কে আজ ঘন নীল জামাতে দারুণধোপদুরস্ত লাগছে। সে মুক্তি কে সঙ্গে নিয়েই এসেছে। বাইরে ইতিমধ্যে মলয় এসে কড়া নাড়ছে আর মিষ্টি একটা চেনা সুরে গুন গুন করছে। মুক্তি সে সুর শুনে বলল মলয় এসে গেছে।নিশ্চয়ই দোয়েল কে নিয়ে বেরিয়েছে আমি যাই দেখি গিয়ে। সবাই কে অবাক করেই মেঘ এসে হাজির! তাকে এই জমায়েতে আশা করা যায় নি। আকাশ মুক্তিকে ফিস ফিস করে বলল সেরেছে ;আজই পরিষ্কার জামাটা পরে বেরোলাম। ও বলা হয়নি, মেঘের সঙ্গে ছায়াও এসেছে। সে বলল, কত করে বৃষ্টি ... ...
কুর্নিশ করি সেই মেয়েকেপাঁচমাথার মোড়ে একা ! -লজ্জা দিচ্ছে ক্লীব গুচ্ছেএখনও নীরব যারা !! ... ...
১) মধ্য রাত্রে ঘু্ম ভাঙ্গিয়ে'বন্ধু' বলবে কে! ভাবি ভগবান যদি না ঘুমান!-তো 'নিশি'র ডাকই হবে!!২)টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস! বুঝতে নারি নারীবাদীর-কি যে অভিলাষ!!৩) লক্ষ পাখির কলকন্ঠেআকাশ বাতাস মুখর! ছররা-ব্যাধ বিদীর্ণ করেছোট্ট পাখির পাঁজর!! ৪)গ্রাম কে গ্রাম জলের তলায়অসংখ্য নিঃস্ব অসহায়! মহাপ্রলয়ে ডুবছে আসাম-প্রচারে নীরব নাম!! ৫) সুচরিতা কে বলবো কানে কানে সে শুধু 'মন মাঝি রে...' শোনে;সাবাশ্ অরিজিত সাবাশ্! শিল্পীর গর্জনে শুনি নতুন গানের আভাস!! ... ...
তোমার 'স্পর্শ', 'সেন্ট অফ এ উইমেন'এ দেখিআল পাসিনোর কৃষ্টি! 'ইজাজত' বলো, 'মাসুম' বলো অসাধারণ সব সৃষ্টি।দেখেছি তোমার 'আক্রোশ'-সাথে দেখেছি তোমার 'পার', এমন দক্ষ, বিশ্ববরেণ্য -অভিনেতা মেলা ভার। দেখেছি তোমার 'মির্চমশালা', দেখেছি তোমার 'জুনুন' -দেখেছি তোমার 'নিশান্ত' 'ভূমিকা'-একটা 'কথা' শুনুন;চিরকাল জানি আবেগপ্রবণ -স্পষ্ট বক্তা তুমি, যা কিছু বলো বিশ্বাস থেকে, তাই মনে হয় দামি।থিয়েটার তোমার মনপ্রাণ আজো, অভিনয় স্বতঃস্ফূর্তমঞ্চে জাগে 'মার্ক এ্যানটনী' 'কিং লীয়রের' চরিত্র। আরও কত শত করেছো যে কাজ হিসাব কোথায় পাই, শিল্পী হিসেবে, মানুষ হিসেবে তুলনা তোমার নাই। দু- দুবার সমাদৃত জাতীয় পুরস্কারে-ভেনিসে তোমার শ্রেষ্ঠত্বেস্বদেশ গর্ব করে!শিল্পীর কর্তব্য বোধে বিরোধে ছিলে সামিল-লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী জিতলো তোমার দিল। তোমার সাহসী অভিব্যাক্তিসঠিক পথের হদিস;'আলবার্ট পিন্টো... ' কে- তাই অকুণ্ঠ কুর্নিশ!! ... ...
ভবিষ্যতের প্রজন্ম কে ভূতে মারে ঢিল;অদ্ভুত এই ভূতের সাথে 'উলঙ্গ রাজা'র মিল! রাজার দুটো শিংমগজ টা মিসিং-ছোঁ-মেরে নিয়ে গেছে শিকারী এক চিল।। ... ...
শনিবারের বারবেলাতে প্রেমটা চটকে গেলোইসাবেলার ভুলডোজার-বাবা হাজির হলো; মাথায় টাকবেজায় রাগ-উত্তর থেকে এলো!! ... ...
জলের ওপর দাগ কাটা যায়না, তাই তুমি জলে তুললে ঢেউ-ঢেউ আছড়ে পড়েছে রুক্ষ- শুষ্ক অগনন বেলাভূমিতে;সিক্ত করেছে অসঙ্কোচে মানব জমিন-উর্বর করেছে হৃদয় আর বোধ। তবু বুদ্ধির আড়ালে রয়ে গেছে মণীষা,ধীশক্তি। তোমার সংগ্রহে রয়েছে শ্রমের ফসল -ঈর্ষনীয় সে সব সম্পদ! বুদ্ধের মত সাহস তোমার-শান্ত সমাহিত এক ব্যক্তিত্ব! শক্তি আর তারুণ্যে ভরপুর তোমার চারপাশ। তোমার সততা তোমার জীবনকে করেছে তুচ্ছ;তোমার আদর্শ কোটি কোটি মনকে আকর্ষণ করে-আপোষহীন সংগ্রাম তোমার শোণিতে; তবুও কি দিশা পাবে এই প্রেক্ষিত!তবুও কি কাঙ্খিত মিহির কিরণ স্পর্শে কাটবে কুয়াশা! তোমার দর্শনে তোমার- বিজ্ঞানে মোহিত আপামর ;সংখ্যায় যারা নিতান্তই মুষ্টিমেয়-তুমি তাদেরই একজন। তোমাকে বড় বেশি করে প্রয়োজন আগামী প্রজন্মের। পশুদের কেবল ক্ষিধে থাকে, নীতি নেই-অপেক্ষায় থাকে শুধু মাংসের;আকাশে ... ...