
Anirban M লেখকের গ্রাহক হোনঅলংকরণ : রমিত
যদুবাবু কদিন আগে এই SIR এ নাম বাদ যাওয়ার সঙ্গে বিভিন্ন ডেমোগ্রাফিক ভেরিয়েবল এর সম্পর্ক নিয়ে একটি চমৎকার লেখা লিখেছেন। লেখাটি পড়ে আমার মনে হল সেই সব ভেরিয়েবল আলাদা ভাবে না দেখে একটা মাল্টিভেরিয়েট রিগ্রেশনে ফেলে দেখি কী দাঁড়ায়। এই কাজে বেশির ভাগ ভেরিয়েবল আসে ২০১১ র জনগণনা থেকে। এছাড়া সত্যিই খুব কিছু উপায়ও নেই। মুসলিম ভোটারের ক্ষেত্রে আমাদের দুটো সূত্র আছে। প্রথমটা হল রাফায়েল সাসউইন্ড ২০২১ তে ভোটার তালিকায় প্রকাশিত নামের ওপর কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করে বিভিন্ন বিধানসভা আসনে মুসলিম ভোটের একটা হিসেব করেন। সেটা ছাড়া শুভাশিস দে, সোহম সাহু এবং বিদ্যার্থ নটরাজনের গবেষণাপত্র থেকে আমরা বিধানসভার আসন ভিত্তিক একটি হিসেব পাই যারও মূল ভিত্তি ২০১১ র জনগণনা। এই দুটো হিসেব অনেকটাই কাছাকাছি। আমি নিচের ছবিতে এই দুটি এস্টিমেটের একটি স্ক্যাটার প্লট দিলাম। খেয়াল করলে দেখবেন যেসব আসনে মুসলিম ভোটার খুব কম, সেখানে দুটি এস্টিমেট খুব কাছাকাছি। যখন বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোটার অনেক বেশি সেখানে এই দুই-এর পার্থক্য বেশি।
এবার আসা যাক ভোটার তালিকার বিষয়ে। এই লেখা যখন লিখছি তখন বিবেচনাধীন তালিকাইয় কার নাম থাকবে আর কার থাকবে না সেই বিচার হয়ে গেছে। কিন্তু সেই তালিকা এখনও আমাদের কাছে নেই। তাই প্রথম দফায় বাদ যাওয়া নাম এবং বিবেচনাধীন নামের বিচারে পরের ম্যাপটি তৈরি। এখানে বাদ যাওয়া ও বিবেচনাধীন নামের সংখ্যাকে ভোটার সংখ্যা দিয়ে বের করে বাদ যাওয়া ও বিবেচনাধীন নামের একটি হার বের করা হয়েছে। হাল্কা রঙ মানে কম নাম বাদ, গাঢ় রঙ মানে বেশি নাম বাদ বা বিবেচনাধীন।
এবার রিগ্রেশনে আসি। দুটি রিগ্রেশন রান করা হয়েছে একটা সাসউইন্ডের মুসলিম অনুপাতের এস্টিমেট নিয়ে, অন্যটি শুভাশিসদের এস্টিমেট। বিধানসভা ভিত্তিক রিগ্রেশন, জেলা ফিক্সড এফেক্ট এবং রোবাস্ট স্ট্যান্ডার্ড এরর সহ। পয়েন্ট এস্টিমেট এবং সঙ্গে কনফিডেন্স ইন্টারভ্যাল। দুটি মডেল মোটামুটি একি ফল দিচ্ছে। মুসলিমদের বাদ যাওয়ার সম্ভাবনা বেশি (কনফিডেন্স ইন্ট্যারভ্যাল শূণ্য ছোঁয় নি, অর্থাৎ, এস্টিমেট স্ট্যাটিসটিক্যালি সিগনিফিক্যান্ট)। সাক্ষর দের বাদ যাওয়ার সম্ভাবনা কম, শিডিউল্ড কাস্টের নাম বাদ যাওয়ার সম্ভাবনা কম। বিধানসভা আসনে নারীদের অনুপাতের কোয়েফিসিয়েন্ট নেগেটিভ, অর্থাৎ, যেসব আসনের জনসংখ্যা্য মেয়েদের আনুপাতিক হার বেশি, সেখানে কম নাম বাদ গেছে। কিন্তু সেই সংখ্যা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট নয়, অর্থাৎ, সহজ ভাষায় এই ধরণের আসনের কোন নির্দিষ্ট প্যাটার্ন নেই।
Anirban M | ০৭ এপ্রিল ২০২৬ ২০:৩৩739755
MP | 103.4.***.*** | ০৭ এপ্রিল ২০২৬ ২১:৪৮739767