এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sahasrangshu Guha | 2409:4060:2101:c011:4d70:fc7b:c1d8:***:*** | ০৭ জুলাই ২০২০ ১৪:০৯94974
  • আমি আরেকটি ভুলের কথা বলে যাই। সিনেমায় যে রাইফেলটি দেখানো হয়েছে তার আকৃতি মিলছে এনফিল্ড বন্দুকের সাথে অথচ (১) নায়ক দেখলাম গুলির বাক্স থেকে 303 বন্দুকের লম্বাটে গুলি উঠালেন। এনফিল্ডের টোটা গোল হত। (২) সিনেমার শেষ দিকে নায়ক অল্প সময়ের ব্যবধানে দমাদ্দম ফায়ার করলেন এদিকে এনফিল্ড রাইফেল একবার চালানোর পর তার মাজল পরিষ্কার করে গুলি ভরতে এবং গুলি ঠাসতে অন্তত ৪৫ সেেকেন্ড লাাগেতো।

  • রাজর্ষি রায়চৌধুরী | 80.194.***.*** | ০৭ জুলাই ২০২০ ২০:৪৫94985
  • একদম ঠিক কথা। Lee Enfield 303 ব্রিটিশ মিলিটারি প্রথম ব্যবহার করতে শুরু করে ১৮৯৫ সাল থেকে।

    তার আগে (among others) Martini-Henry rifle ব্যবহার হত। এই রাইফেল তার পরেও ব্যবহার হয়েছে, জিম করবেট পশ্য।

    কাজেই ১৮৮১র গল্পে ও বস্তু আবিষ্কার হয়নি! 

  • r2h | 2405:201:8805:37c0:209d:74d:cbf1:***:*** | ০৮ জুলাই ২০২০ ০০:৪৮94987
  • হুচির কথাটা ঠিকঠাক লাগলো; নেহাত মন্দ বাজেটের সিনেমা তো নয়, এত ভিএক্সপত্র আছে - এরা জানে না সেটা একটু কঠিন।

    জেনে এই জিনিসগুলো করা যদিও সংস্কৃতির প্রতি অশ্রদ্ধাও প্রকট করে, তবে কীসে কী প্রায়রিটি দিচ্ছে সেসবও কথা; আবার এরকম হলে বেঙ্গল প্রভিন্স বাংলা গান এসব না করে একেবারেই কাল্পনিক দেশকাল হতে পারতো হয়তো।
  • বিপ্লব রহমান | ০৮ জুলাই ২০২০ ০৭:৫৫94992
  • যেমন লেখা,  তেমনই আলোচনা।  একটি ফাও ডাউনলোড লিংক পেলেই ছবিটি দেখে ফেলবো :))     

  • রঞ্জন রায় | 182.69.***.*** | ০৮ জুলাই ২০২০ ১৫:০৩94995
  • একটা কথা । সিনেমার গল্পটিতে বাংগলার গ্রাম দেখালেও হিন্দি ছবিটায় সবাই হিন্দিতে কথা বলবে এটাই কি স্বাভাবিক নয়?  ? এতে 'বাঙালী' কোন ব্যতিক্রমী চরিত্র তো নয় , সবাই যে বাঙালী । " লা দলচে ভিতা" বা " বাইসাইকেল থিফ' এর ইংরেজি ভার্সানে  সবাই ইংরেজিই বলে, ইতালিয়ান নয় ।


    এর আগে একটি সিরিজে দেখা গিয়েছিল বাঙালি নায়িকা সঙ্গমকালে 'শেষের কবিতা' থেকে আবৃত্তি করে। ওটা চার অধ্যায় নয় ? "প্রহরশেষের আলোয় রাঙা" ইত্যাদি? বলিউডের বাঙালি ইমেজ নির্মাণ নিয়ে লেখার বাকি অংশের সাথে একমত।

  • Prativa Sarker | ০৯ জুলাই ২০২০ ১৮:৪২95030
  • সবচেয়ে আপত্তিজনক লেগেছে অলৌকিকের পরিবেশনা। একেবারে যা ইচ্ছে তাই, মানে যাচ্ছেতাই করে ছেড়েছে। পায়ের পাতা উল্টোনোর ওপর অনুষ্কার বিশেষ প্রীতি আছে। পরীতেও পাতা উল্টানো। সেই ওল্টানো পাতা নিয়েই গাছে গাছে মেয়ে টার্জান (পোশাকও তখন সেইরকম) হয়ে লম্ফঝম্ফ, ডালে পা আটকে হেটমুন্ডে ঝুলে পড়া ইত্যাদি চলেছে। অলৌকিকের পরিবেশনা এমন অভিভূত হবে যেন মানুষ প্রশ্ন করতে ভুলে যায়। এখানে আরো চোদ্দ রকম প্রশ্ন উঠে যায়। আসলে বাস্তব না পরাবাস্তব কোনটায় মন দেবে ঠিক করতে না পেরে একখানা জগাখিচুড়ি পাতে ঢেলে দেওয়া হয়েছে। 

  • lcm | ২১ সেপ্টেম্বর ২০২০ ০৮:২২97417
  • টেস্ট 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন